আরিফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোররীকে তার নিজ ঘরে জোড়পূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই কিশোরীর দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হলে সেই সুযোগে একই এলাকার মামুন ফকির ও শুভ নামের দুই যুবক ঘরে প্রবেশ করে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর মা ঘরে এলে মেয়েটি ইশারায় তাকে সব ঘটনা বলার চেস্টা করে। এরপর দুপুরে ওই কিশোরীর বাবা ঝালকাঠি সদর থানায় এসে পুলিশকে ঘটনা জানায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবক মামুন ফকির ও শুভকে আটক করে। অভিযুক্ত মামুন পাকমহর গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে এবং শুভ শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামের মুরাদ হোসেনের ছেলে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। ভিকটিম কিশোরীর স্বাস্থ্যপরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ব্রেকিং নিউজ
- র্যাবের চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, কাভার্ড ভ্যানভর্তি মদসহ আটক যুবক
- নেত্রকোনায় অবৈধপথে আসা ভারতীয় ফুচকা জব্দ, পিকআপসহ ৪ যুবক আটক
- পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শয্যাশায়ী, মৃত্যুঝুঁকিতে আব্দুল জলিল
- রাজীব পরিবহনের বাস ভাঙচুর: জামালপুর-ঢাকা রুটে ধর্মঘট, যাত্রীদের চরম দুর্ভোগ
- কলমাকান্দার পাঁচগাঁও বাজারে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
- জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত


