Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন
    • ২৪ ঘণ্টা পরও তিস্তায় নিখোঁজ আরমান
    • শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড
    • মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড
    • ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত
    • নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    • ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
    • কারানির্যাতিত ছাত্রনেতা রাসেলকে ডিমলার সভাপতি হিসাবে দেখতে চায় কর্মীরা
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সারা বাংলা

    নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা, আসামি গ্রেফতার ও দায় স্বীকার

    Saizul AminBy Saizul Aminজানুয়ারি ৩১, ২০২২No Comments2 Mins Read

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে গতকাল ৩০ জানুয়ারী রবিবার সকালে সদ্যজাত কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।

    এরপর থেকেই এ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। বিভিন্ন তথ্য ও সূত্রের উপর ভিত্তি করে পুলিশ জানতে পারে ২৯ তারিখ রাতে পেট ব্যাথা নিয়ে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়ের এক যুবতী মেয়ে হাসপাতালে ভর্তি হয়।
    সে বেকড়া উত্তর পাড়ার ছনির মোল্লার মেয়ে।

    মধ্য রাতে ছনিয়ার প্রসব ব্যাথা উঠলে মা হাফিজা মেয়েকে হাসপাতালের টয়লেটে নিয়ে বাচ্চা প্রসব করান। প্রসবের পরপরই নবজাতকে গলাটিপে মেরে ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয়। এবং টয়লেটের রক্ত পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে। কয়েক ঘন্টা চলে মা মেয়ের এসব কাজ। দীর্ঘ সময় হাসপাতালের টয়লেটে আটকে এমন কাজ করায় অন্যান্য রোগীরা বিপাকে পড়ে যায়। এতে বাড়তে থাকে সন্দেহ। আর সেই সন্দেহ এ নির্মম হত্যাকান্ডের রহস্যের জট ছাড়াতে সহায়ক হয়।
    পরদিন ৩০ জানুয়ারী সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যায় ছনিয়া।

    হাফিজা ও ছনিয়ার থানা পুলিশকে বলে, ভাদ্রার ফুপাতো ভাইয়ে সাথে শারীরিক মেলামেশায় ছনিয়ার পেটে ধীরে ধীরে বেড়ে উঠে ফুপাতো ভাইয়ের সন্তান।
    উপজেলার ভাদ্রা ইউনিয়নে হানিফের ছেলে ফুপাতো ভাই শামিমের সাথে শারীরিক মেলামেশায় জন্ম নিয়েছিল হত্যাকৃত নবজাতক শিশু কন্যাটি।

    এ ঘটনায় গ্রাম পুলিশ বাদী হয়ে ১৫ নং ক্রমিকে নাগরপুর থানায় ৩০/০১/২০২২ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেছে।
    মামলাটি ধারা ৩০২, ২০১, ৩৪ তে নাগরপুর থানায় রেকর্ড করা হয়েছে।
    নাগরপুর থানার চৌকস পুলিশ সদস্য এসআই ইদ্রিস আলী ও সঙ্গী ফোর্স মামলা হাতে পেয়েই তথ্য প্রমানের ভিত্তিতে ছনির মোল্লার বসতবাড়ি থেকে নবজাতকের মা ছনিয়া (১৮), ছনিয়ার মা ছনির মোল্লার স্ত্রী হাফিজা আক্তার (৪০) কে গ্রেফতার করেছে।
    পরে, প্রাথমিক জিজ্ঞেসাবাদে মা ও মেয়ে নবজাতকে গর্ভপাত ও হত্যার ঘটনা স্বীকার করে।

    উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী ভোর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে ছনিয়ার বাচ্চা প্রসব করে। অবিবাহিত মেয়ের বাচ্চা প্রসবের পরপরই নানী নাতনীর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে টয়লেটের ভেন্ডিলেটরের ফাঁক দিয়ে ২য় তলা থেকে ফেলে দেয়।
    স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার জন্য আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।

    নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, নবজাতকের গলাটা মরদেহ উদ্ধারের পর বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে এ হত্যাকান্ডের মূল আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

    Saizul Amin
    • Website

    Related Posts

    ডেঙ্গুর ‘হট জোন’ টার্গেট: নেত্রকোনায় শুরু হলো তিন মাসব্যাপী মশক নিধন

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    শ্রীমঙ্গলে খাদ্যপন্যে ভেজালবিরোধী অভিযানে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬

    মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ৪জনকে বিনাশ্রম কারাদণ্ড

    সেপ্টেম্বর ১০, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.

    Type above and press Enter to search. Press Esc to cancel.