মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
২৯ শে জুন,মঙ্গলবার,বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের ভেটেরিনারি সার্জন -৯ম গ্রেড থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – ৬ষ্ঠ গ্রেড এ পদোন্নতি পাওয়ায় ডাঃ মোঃ রায়হান, পিএএ কে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে।
ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি অর্জন করেছেন বিভিন্ন সম্মাননা। তিনি একাধারে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক, বঙ্গবন্ধু কৃষি পদক ১৪২৫ এবং ১৪২৬ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন, এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড ২০২০ অর্জন, সেরা সফল প্রাণি চিকিৎসকসহ আরও অনেক সম্মাননা অর্জন করেছেন।
দেশি মুরগির জাত সংরক্ষণ এবং সম্প্রসারণ এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দেশি মুরগির বাণিজ্যিক ভিত্তিক অর্গানিক খামার মডেল। যেটি বর্তমানে পাইলোটিং প্রকল্প হিসেবে ২০ টি জেলায় রেপ্লিকেশন হতে যাচ্ছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা পৌর মহিলা দলের ৩৩ সদস্যের কমিটি অনুমোদন, আহ্বায়ক নাজমা আলম
- ওষুধের দোকানে ইয়াবা বিক্রি! নেত্রকোনায় ফার্মেসি মালিক আটক
- নেত্রকোনায় ৩১ বিজিবির ২৪ ঘণ্টার অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য উদ্ধার
- ফেনসিডিলের নতুন রূপ ‘ফেয়ারডিল’! তারাকান্দায় পিকআপসহ আটক কারবারি
- পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে: নেত্রকোনায় খুদে শিক্ষার্থীদের ৫ ক্লাবের যাত্রা
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের


