গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১১৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪২জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫১২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৮ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল
- নেত্রকোনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার: ‘অপরাধ দেখলে ৯৯৯-এ কল করো’
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল


