Author: News Editor

জসিম উদ্দীন, নেত্রকোণা নেত্রকোনার কলমাকান্দায় নানান কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৬ জুলাই এইদিনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত মুক্তিযোদ্ধা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধে ও লেংগুরা সাত শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রামডাঙা গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ ইসলাম নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(২৬ জুলাই) দুপুরে শিশু আলিফ বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় বাবার অগোচরে পুকুরে নামলে পানিতে ডুবে যায় আলিফ।নিহত শিশুটি রামডাঙা গ্রামের লিখন ইসলামের ছেলে। অনেক খোঁজা খুঁজির পর তাকে না পেয়ে স্বজনেরা পুকুরের পানিতে দেখলে সেখান থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজু আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে ‘জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন। বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের অধ্যাপক মো. শাহিন উর রহমান,সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,সহকারী অধ্যাপক মাহামুদুর রহমান,নাগরপুর উপজেলা…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে সরকারি চলাচলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৫ জুলাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অমিত দত্ত এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূমি অফিসের পশ্চিম পাশে খালে নামার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান তালতলী বাজারের ৮ টি চলাচলের যায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এখান থেকে ভাসানী দোকানীরা ট্রলারের মালামাল উঠানামা করতো বিভিন্ন কৌশলে এই যায়গা গুলো দখল হয়ে যায়। এই বাজারে বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি নিতে কষ্ট হতো ফায়ার সার্ভিসের…

Read More

মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক লিমিটেড আরামনগর শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাাই) দুপুরে আরামনগর বাজারের জয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য ও নিরাপত্তা খাতে একজনকে দুইলাখ ও সাতজনকে সাতলাখ টাকা কৃষি ঋণের চেক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও জামালপুর জোনাল প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন। আরামনগর শাখার ব্যবস্থাপক তারেক হাসান মনিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ্জাহান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকু মিয়া। নিহত ব্যক্তির নাম রাঙ্গা মিয়া (৫০)। বুধবার সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাঙ্গা মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে। আহত মোটরসাইকেল চালক রাকু মিয়া হোসেনপুর গ্রামের বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে রাঙ্গা মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় গাইবান্ধা শহরের দিক থেকে আসতে থাকা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাঙ্গা মিয়া গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায়…

Read More

মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ তৃব্য তাপদাহ থেকে পরিত্রান ও পুস্টির চাহিদা পুরনের লক্ষ্যে বেসরকারী এনজিও সংস্থা রেসকিউ এর উদ্যোগে চরাঞ্চলের ৫ শতাধীক মহিলাদের মাঝে ফলজ বৃক্ষ্য বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল, দামদরপুর এলাকায় এ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেসকিউ এর সভাপতি এনামুল হাসান। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও রেসকিউ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেসকিউ এর পরিচালক সানোয়ার হোসেন, এশিয়া বাংলা কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ফরিদুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক গোলাম মোস্তফা, ইউপি সদস্য নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়া,…

Read More

আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া ১৩ বিদেশি মিশনের প্রধানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বুধবার এই ১৩টি মিশনের প্রধানকে তলব করা হয়েছে। ঢাকা -১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১৯ জুলাই বিবৃতি দেন ঢাকায় বিদেশি ১৩টি মিশন প্রধান। এদের মধ্যে রয়েছেন- পরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধানরা ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। একই ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন বাংলাদেশে জাতিসংঘের…

Read More

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মুছা (৩৯) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের আসাদতলী এলাকায় উক্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। জানা গেছে, উপজেলার আসাদতলী এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে ইজারা বহির্ভূত বালু উত্তোলন করছেন একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। সরেজমিনে সেখানে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট মো. মুছাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১…

Read More

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে মিলিত হয় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া…

Read More

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব সহ আরও ১৬ জনের মৃত্যু। এ সময়ে ২ হাজার ৪১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে ছাদে কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন এসব কথা বলেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার পুকুরে পোনা মাছ উন্মোক্ত করেন পরে পরে সরকারী স্কুল মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন । পরে পৌরসভা থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী আরও বলেন,…

Read More

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ দেখতে চায় । ইমন গিলমোর বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখা হবে। বাংলাদেশ ও ইইউর সম্পর্কের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার রয়েছে। তাই, সম্পর্কের ক্ষেত্রে আমরা মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তিনি আরও বলেন, ইইউর প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে। সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ এর উদ্বোধন করেন। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতন প্রোগ্রাম পরিচালনা করছে প্রজেক্ট আপ হেলথ। ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে বিকাল ৩ টা থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন বিষয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  নিউট্রেশন এন্ড ফুড সাইন্স অনুষদের অধ্যাপক মোঃ নাজমুল হাসান,  অনলাইনে যুক্ত ছিলেন মেডএআই এর সিইও মামুনুর রশীদ সহ প্রজেক্ট আপ হেলথ এর সদস্যসহ পবিপ্রবি’র শিক্ষার্থীরা। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Read More

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্ত কারণের মধ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫-জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‌্যালি,উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, নবনিযুক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,মৎসচাষী ওমর ফারুকসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনির। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করা হয়।সবশেষে মৎস চাষীরা বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায়…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার প্রদান ও মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের এবারের স্লোগান “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। ফুলছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার (অঃদাঃ) এমদাদুল হক’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার…

Read More

মোঃ নাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বরগুনার তালতলীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মৎস্য কর্মকর্তা ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মতবিনিময় সভায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার ওয়ালীউল্লাহ শুভ সভাপত্বিতে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি মু. মোতালিব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাইজ মাঝি, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,সাংবাদিক মো.মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Read More