Author: News Editor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশে আয়োজিত অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে বড় “আই কিউ অলিম্পিয়াড (I.Q.Olympiad) সিলেকশন পর্বের প্রথম ডেটে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে চমক লাগিয়ে দিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিশু সৌরদ্বীপ দাশ। একই সঙ্গে সে সিলেট বিভাগের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার গৌরবময় সন্মান অর্জন করেছে। সৌরদ্বীপ শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এর আফে সে শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে। এছাড়াও সৌরদ্বীপ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ে সে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে। শ্রীমঙ্গলের…

Read More

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনে উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান। সোমবার এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোট হওয়ার কথা ছিল ২ সেপ্টেম্বর। আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার ইসিপি এই পরোয়ানা জারি করে। নির্বাচকদের অবমাননা সম্পর্কিত একটি মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। খবর জিও নিউজের। এই পরোয়ানা জারির মাত্র কয়েক ঘণ্টা আগেই ইমরান খানকে আইনজীবী আব্দুল রাজ্জাক হত্যা মামলা থেকে মুক্তি দেয় দেশটির সুপ্রিমকোর্ট। প্রসঙ্গত, জুনের ৬ তারিখ ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার জন্য বেলুচিস্তান হাইকোর্টে যাওয়ার সময় কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আইনজীবী আব্দুল রাজ্জাক নিহত হয়েছিলেন। এর আগে মে মাসে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় ইমরানকে, এই গ্রেপ্তারকে ঘিরে সারা দেশে মারাত্মক অস্থিরতার সৃষ্টি হয়।…

Read More

বিশ্বব্যাপী টেকসই, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থা নিশ্চিতে পাঁচটি প্রস্তাবনা পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় বিকেলে ইতালিতে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ইউএন ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে শেখ হাসিনা তার প্রস্তাবনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে ৬৯০ মিলিয়ন মানুষ এখনও অপুষ্টিতে ভুগছে, প্রায় দুই বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নেই এবং প্রায় তিন বিলিয়ন মানুষ সুষম খাবার থেকে বঞ্চিত। চলমান ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা-নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট খাদ্য, সার, জ্বালানি ও আর্থিক সংকট বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির সমস্যাকে ঘনীভূত করেছে। পুষ্টিকর খাবার সংগ্রহের অক্ষমতার জন্য কৃষি ও খাদ্যপণ্যের…

Read More

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া দাবনলের জেরে হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা। মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়াজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে। প্রতিবেদেন আরও বলা হয়েছে, দাবানলে বন, ফসল এবং কৃষিজমি…

Read More

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস পিপিপি পিএইপি-২ প্রকল্প এর উদ্যোগে মানিকছড়িতে বিনামূল্যে ২৮ জন মাছ চাষী উপকারভোগীদের মাঝে কাতলা, রুই, গ্রাসকাপ, কাপিও, মৃগেল, নাইলোটিকা জাতেন মাছের পোনা চাষের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে মানিকছড়ি উপজেলার উত্তর মরাডলু ও রেম্রা পাড়া এলাকায় ১৪ জন উপকারভোগীর পুকুরে মাছের পোনা ছাড়া হয় এবং খাঁচায় মাছ চাষী ৬ জন উপকারভোগী খাঁচায় মাছ চাষের জন্য জন প্রতি ২টি করে বিনামূল্যে নেট জাল প্রদান করা হয়েছে। বিতরনকালে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কমসূচী কর্মকর্তা মো. ফরহাদ আজিম, মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও সংশ্লিষ্ট মাঠ সহায়ক ও মাছচাষী উপকারভোগীরা উপস্থিত ছিলেন।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে দুই বাংলাদেশীকে পিটিয়ে মারাত্বক জখম করে সীমান্তে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৪ জুলাই) ১০টার দিকে কচুরগুল বর্ডার থেকে তাদের একজনকে উদ্ধার করা হয়। ওপর জনকে ১৮০১ মেইন পিলারে কাছে থেকে বিজিবি’র লাঠিটিলার দ্বায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডারের নির্দেশে বেলা ১১ টার দিকে স্থানীয়রা উদ্ধার করে। বিজিবি জানায়, গত ২২ জুলাই দুই ব্যক্তি চট্টগ্রামের রামগড় বর্ডার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। সেখান থেকে আগরতলায় গিয়ে ট্রেনে উঠার সময় সন্দেহ হলে ভারতীয় পুলিশ তাদের আটক করে। এর পরে পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ) এর কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মনু নদীতে গোসল করতে গিয়ে সাইফ (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকেল ৫ টার দিকে শান্তিবাগ আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। সাইফ মৌলভীবাজার শহরের শান্তিভাগ আবাসিক এলাকার রকিব মিয়ার ছেলে। সাইফ শহরের আলী আমজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জিতু তালুকদার বিষয়টি নিশ্চিক করে জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী উদ্ধারের অভিযান চালিয়ে রাত ৮ টার দিকে শিশুরটি মৃতদেহ উদ্ধার করে।

Read More

সোমবার আইসিটি বিভাগের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতাই মূল কারণ বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তিভিত্তিক মার্কিন অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ে আগের সভার জরুরি কার্যবিবরণী ও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা মূল কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তদন্ত…

Read More

লেখক: অপ্র সাহা শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে বহুল আলোচিত ব্যাধি ডেঙ্গু জ্বর। ডেঙ্গু মূলত এডিস ইজিপ্টি নামক মশাবাহিত ভাইরাসজনিত রোগ, যা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বিশেষ করে বর্ষার মৌসুমে শুরু হয়, যার ব্যাপ্তিকাল জুন-সেপ্টেম্বর পর্যন্ত চলে। বাংলাদেশে এডিস মশার প্রজনন বৃদ্ধির অন্যতম কারণ অনুকূল জলবায়ু। যার ফলে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এখন বর্তমানে দেশের সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বর্তমানে ঢাকার সবগুলো সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি ডেঙ্গু রোগী রয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও এখন প্রতিদিন যত রোগী ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগই ডেঙ্গু আক্রান্ত। বিশেষ করে ২৫ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরা ডেঙ্গুতে বেশি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার (২৪ জুলাই ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডসহ বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে সরকার নির্ধারিত দামের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত মেসার্স কৃষ্ণচূড়া এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, ন্যাশনাল গ্যাস ট্রেডিংকে ১৫ হাজার টাকা, মুজিবুল হক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৩…

Read More

ভ্রমণে দেখবো, জানবো, শিখবো বিভিন্ন উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সেটাকেই সাধারণত ভ্রমণ বলে থাকি আমরা। কিন্তু এই উদ্দেশ্য গুলো হয় ভিন্ন ভিন্ন। কেউ বাণিজ্যিক বা অন্যান্য প্রয়োজনে ভ্রমণ করে, কেউ জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণ করে, কেউ বা বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগের জন্য, আবার কেউ আনন্দের জন্য ভ্রমণ করে। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে ভ্রমণের বেশ ঝোঁক লক্ষ্য করা যায়। এটি দেশ ও জাতির জন্য একটি আলোকিত বার্তা যদি এই ভ্রমণের ঝোঁক তরুণরা শিক্ষার একটি অংশ হিসেবে বেছে নেয়। পূর্বে দেশ ও জাতি ভ্রমণ করাকে বিলাসিতা হিসেবেই ভাবতো। কিন্তু কালের পরিক্রমায় মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বর্তমানে ভ্রমণ…

Read More

১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড, উর্মি বিনতে সালাম। এ সময় বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব এবং জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারি) গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া (২৮) ওই গ্রামের মৃত্যু ওসমান গনি’র ছেলে। পরিবারের লোকজন জানান, দুপুরে নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধনতার কারনে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এবং প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা মহিলা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর পৌরসভা  পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।    সোমবার(২৪ জুলাই)দুপুরে উপজেলার ভানুগাছ রেলওয়ে মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইছহাক মিঞায় সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্নার সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল,ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি সঞ্জয় কান্তিদেব,উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো.সালাহউদ্দিন প্রমুখ। সমাপনী খেলায়(বালক)ডাঃচেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট্ বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হতে যাচ্ছে। ২৪ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ। এই কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ জুলাই) সারে ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উক্ত মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের বিস্তারিত কর্মসূচিসমূহ সাংবাদিক ও মৎস্য জীবীদের সামনে তুলে ধরেন। কর্মসূচীর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৩…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ যে কেউ পানিতে ডুবে যেতে পারি , সবাই মিলে প্রতিরোধ করি” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার তালতলীতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) পরিচালিত প্রজেক্ট ভাসা-২ এর কার্যক্রম নিয়ে সাংবাদিক দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালতলী ফিল্ড অফিসের আয়োজনে ২৪ জুলাই সোমবার সকাল ১০ টায় প্রজেক্ট ভাসার হলরুমে,প্রেসক্লাবের সভাপতি আ.মোতালেব এর সভাপতিত্ব মতবিনিময় সভায় ২৫ শে জুলাই পানিতে ডুবা দিবস সম্পর্কে আলোচনা করেন সিআইপিআরবি এর ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসেন এবং প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর দিপিকা দাস। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০৭/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই (নিঃ)/মোঃ দাদন মিয়া সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা থেকে মাদক সহ মোঃ জহিরুল ইসলাম(২৩), পিতা-মোঃ জসিম বয়াতী ,স্থায়ী ঠিকানাঃ গ্রাম- চাওড়া (কালীবাড়ী) , উপজেলা/থানা- আমতলী, জেলা -বরগুনা’তাকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা র করা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে ত্রুটিযুক্ত গ্যাস লাইন থেকে বের হওয়া গ্যাস থেকে আগুন লেগে  ২ ব্যবসায়ীর বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।সোমবার(২৪ জুলাই)ভোর সোয়া ৫টার দিকে উপজেলার শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী  দুই সহোদর ও একই সীমানার ভিতর পাশাপাশি বসতঘরে বসবাস করতেন। স্থানীয়রা  জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখদের বাসার গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল।  তারা সঠিকভাবে তা মেরামত না…

Read More