Author: News Editor

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামানের সীমাহীন দূর্নীতি ও অনিয়ম এর বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ভুক্তভোগীসহ শতাধিক সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খন্দকার, সেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সুলতানা আরেফা মিতা, ভুক্তভোগী তুহিন হোসেন প্রমুখ।মানববন্ধনে সঠিক সময়ে হাসপাতালে ডাক্তারের উপস্থিতি, টেস্ট বানিজ্য বন্ধ, দালাল মুক্ত হাসপাতাল, ন্যায্য ভাড়ায় সরকারি এ্যাম্বুলেন্স, ওষুধ কোম্পানির প্রতিনিধি মুক্ত হাসপাতাল, সরকারি মেডিকেল যন্ত্রপাতির সঠিক…

Read More

গাইবান্ধা সদর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হকের প্রচারণা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ সংসদীয় আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক মন্ডল গাইবান্ধা সদর অন্তর্গত বিভিন্ন এলাকার বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করেন। এসময় তার সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার সময় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ভিপি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যৌথভাবে উদ্বোধন করা ভারতের সহায়তাপুষ্ট তিনটি উন্নয়ন প্রকল্প উপ-অঞ্চলের জনগণের পাশাপাশি বাংলাদেশ ও ভারত উভয়ের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। শেখ হাসিনা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি গত ১ নভেম্বর যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্প চালু করেছি। আমি আশা করি, এই প্রকল্পগুলো উভয় দেশ এবং উপ-অঞ্চলের জনগণের উপকার করবে।’ তিনটি প্রকল্প হলো: ১২.২৪ কিলোমিটার আখাউরা-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন; এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের…

Read More

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। টার্গেট তাড়ায় ১১১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান। দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করে ফেরেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা। দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।…

Read More

আগুন সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে প্রতিহত করতে হবে। আগুন সন্ত্রাসীরা যে হাত দিয়ে আগুন দেবে; সে হাতে আগুন ধরিয়ে দিতে হবে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অবরোধের নামে আগুন দিয়ে যাতে দেশের কোথাও কেউ ছাড় না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যেসব এলাকায় আগুন সন্ত্রাস হবে সে এলাকার বিএনপি নেতাকর্মীদের খুঁজে বের করার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে আবারও আগের মতো আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে হবে বলে জানান…

Read More

ধনবাড়ী (টাঙ্গাইল), ১৮ কার্তিক (৩ নভেম্বর) : কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের যে কোনো মৌজার সুনির্দিষ্টভাবে একটি প্লট বা জমিতে কী ধরনের ফসল হবে, কতটুকু সার, বীজ লাগবে- সব তথ্য খামারি অ্যাপে পাওয়া যাবে। খামারি অ্যাপ ব্যবহার করলে ধান আবাদে সারের পরিমিত ব্যবহার করা যাবে, এতে ধানের জমিতে বিঘা প্রতি সারের খরচ এক হাজার টাকা কমবে। ধানের ফলনও বিঘা প্রতি এক মণ বাড়বে। আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়ায় খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চফলনশীল জাতের ধানের কর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ…

Read More

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার এলিন ট্রেড সেন্টার মাঠে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী লীগ পরিবার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান এলিন। মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। জাতির পিতার বিশ্বস্ত সহচর বলেই জাতীয় চার নেতাকে হত্যা করে তারা। স্বাধীনতা বিরোধীরা আবারো দেশে আরেকটি কলঙ্ক অধ্যায় সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন…

Read More

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৩১টি স্কুলের প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। আয়োজকরা জানান, হরতাল অবরোধের জন্য আমরা একটু সঙ্কায় ছিলাম শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে। কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত। বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী’র সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা ও শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া ও ফারুক…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলায় সংঘটিত চুরি, ডাকাতি, অপহরণ, অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ হত্যার রহস্য উদঘাটনের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের পরিচালিত অভিযানে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি,২টি ধারালো চাকু, ১টি আইডি কার্ড,মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও ১টি প্রাইভেটকারসহ আসামি মোঃ ইসতিয়াক আহমেদ (৩২) ও মোঃ মুকুল মোল্লা (৩০)কে গ্রেফার করে। গ্রেফতারকৃত ইশতিয়াক যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ভবানীপুর পাঠানপাইকপাড়া গ্রামের মৃত জুলফিকার মতিনের ছেলে ও মুকুল মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া পূর্ব পাড়ার মৃত সিদ্দিক মোল্লার ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল-মামুনসহ গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ রা নভেম্বর…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কমনওয়েলথ সেক্রেটারিয়েটরের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছে। চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে তাদের প্রি-অ্যাসেসমেন্ট টিম ঢাকায় আসতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (৩ নভেম্বর)গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইলেক্টোরাল সাপোর্ট সেকশন, গভর্নেন্স অ্যান্ড পিস ডাইরেক্টরেট বিভাগের প্রধান লিনফোর্ড এন্ড্রুস আমাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর কথা তারা বলেছেন। আমরা তাদের সাধুবাধ জানিয়েছি। নির্বাচন কমিশন বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবে। আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার উমর ফারুকের পুত্র। আজ শুক্রবার সকালে তার নিজ বাড়িতে নির্মাণাধীন একটি টিনের ঘরের ভিতর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়,রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাকিম মিয়া। রাতে বাড়ি ফিরেছে কি-না তা জানেন না কেউ। পরে সকালে তার ছোট বোন তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখে চিৎকার দিলে সবাই ছুটে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রোটারী ক্লাব অব গুলশান সেন্ট্রাল এর পক্ষ থেকে ‘‘রোটারী আলয়’’ শীর্ষক পরিবেশ বান্ধব ঘর পেলেন ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। শুক্রবার বিকেলে উপজেলার গাঁকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে এ ঘরের চাবি হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তরের পুর্বে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন এবং দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোনা – ১ আসনের নানা মুখি উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান আতাউর রহমান খান আখির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ ফুলছড়ির ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যানের বিরুদ্ধে টিসিবি’র কার্ড নিতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। প্রায় তিন হতে চার শতাধিক কার্ডে ২০০ টাকা করে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী নির্বাচিত হওয়ার পর থেকে টিসিবির পণ্য প্রাপ্তির জন্য বরাদ্দকৃত পুরাতন কার্ডগুলো নতুনভাবে ভোক্তাদের হাতে তুলে দিতে গিয়ে ২০০ টাকা নিচ্ছেন, আর তা না হলে মিলছে না নতুন কার্ড। এ ব্যাপারে উক্ত ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আঃ হাই, ৪ নং ওয়ার্ডের সদস্য হাসমত আলী, ৭ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম সহ একাধিক ইউপি সদস্য…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩-নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে কালো ব্যাচ ধারণ করার পর জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঅঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে উক্ত দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়রু হক…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে হামলা শিকার হয়েছেন কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার। বর্তমান কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বারেক মোল্লা সমর্থকরা তার উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের উপর হামলার ঘটনা ঘটে। পরে মেয়র অবরুদ্ধ হয়। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় ধাওয়া খেয়ে সভাস্থল ত্যাগ করে একটি আবাসিক হোটেলে আশ্রয় নেন তারা। পূর্ব নির্ধারিত কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইনা কমপ্লেক্সের সামনে সভাস্থলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা…

Read More

পল্টন থানার পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। তিনি একটি বাসায় পালিয়ে ছিলেন, সেখান থেকে আমরা গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছি। পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় আমীর খসরু চার নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মধ্যরাতে গুলশান ৮১ নম্বর রোডের নিজ বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বিএনপির…

Read More

জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে ও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে রক্তপাত ও তাণ্ডব ঘটিয়েছে, এটি তারই প্রমাণ। এর পর এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। নির্বাচন কমিশন স্বাধীন…

Read More

বৃহস্পতিবার ‘প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দ্য ফেট অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক চার্লি ক্যাম্পবেলের প্রতিবেদনটি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেপ্টেম্বরের শুরুতে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন করার উদ্দেশ্যে ঢাকার বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন চার্লি ক্যাম্পবেল। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা, যিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্ধমান অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন। প্রতিবেদনে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হয়েছে। টাইম ম্যাগাজিন লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক বিস্ময়কর রাজনৈতিক ব্যক্তিত্ব যার হাত ধরে ১৭…

Read More

বিধ্বংসী বোলিংয়ে লঙ্কানদের ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল স্বাগতিকরা। একইসঙ্গে নিশ্চিত করেছে সেমিফাইনালের জায়গা। সাত ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রোহিত শর্মার দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৫৮ রানের পাহাড়সম লক্ষ্যের কাছে দেবে যায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম পাথুম নিসাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারের প্রথম বলেও উইকেট। এবার দিমুথ করুনারত্নেকে গোল্ডেন ডাক উপহার দেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম দুই ওপেনিং বোলার নিজেদের প্রথম বলেই পেলেন উইকেটের দেখা। সেই ওভারের পঞ্চম বলে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের স্টাম্প উড়িয়ে দেন সিরাজ। নিজের দ্বিতীয় ওভারে এসে সাদিরা সামারিবিক্রমাকে…

Read More