- নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- রাস্তায় শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ, প্রয়োজনে আমি নিজেই যেতাম স্কুলে- ডেপুটি স্পিকার
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় ডেপুটি স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
Author: News Editor
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: প্রতিবন্ধীদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমুহে অধিকরতর অন্তর্ভূক্তির জন্য সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একদিন ব্যাপী কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করেন। আরডি আর এস এর ঠাকুরগাঁও রিজিওনাল ম্যানেজার গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম, আরপিআরএস এর ফোকাল পার্সন মেজবাহুল নানহার, ম্যানেজার (সোসাল ডেভেলপমেন্ট) প্রদীপ কুমার রায়, ট্যাকনিক্যাল অফিসার জাহিদা…
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬০ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, প্রধান মন্ত্রীর দপ্তরের বরাদ্দ থেকে ২০ জনকে বাই সাইকেল ও ৪০ জনকে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, পানির পট সহ শিক্ষা সামগ্রী ক্রয় করে বিতরণ করা হয়েছে।
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের অভ্যান্তরে অনুপ্রবেশ করে জোহরা বেগম নামের এক বৃদ্ধাকে মারধর ও ভাংচুরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। মঙ্গলবার(০৫ ডিসেম্বর) দুপুরের উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে।ভুক্তভোগী ওই বৃদ্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্ত এলাকার মৃত ছকদ্দির স্ত্রী। স্থানীয় বাসিন্দা নূরল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বৃদ্ধা জোহরা বেগম ভারতীয় সীমান্তের নিকট বাংলাদেশের অভ্যন্তরে কাপড় শুকাতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার শিতলকুচি এলাকার ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের এক সদস্য বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে টানা হেছড়া শুরু করে। এর এক পর্যায়ে মারধর শুরু করে। স্থানীয়রা তা দেখে ছুটে গেলে বিএসএফ’র…
কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ বাংলাদেশ বিমান বাহিনীর ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। বিমানবাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে ইতিমধ্যেই বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার(৫ডিসেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্বীয় সজন। এসময় তাদের কান্নার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল। স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি অজ্ঞাত একটি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “স্বেচ্ছাসেবকের মাধ্যমে সংহতি” এ প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহয়তায় এই দিবসটি উদযাপিত হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সচেতনতা মূলক শোভাযাত্রায় বাগান এলাকা প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে প্রকল্প অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট বিভাগের ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচনের পরিবেশ ও আমাদের কার্যক্রম দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। আজ মঙ্গলবার ময়মনসিংহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। ভোটারদের উপস্থিতি ভালো থাকবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভোটারের উপস্থিতি বাড়ানো আমাদের কাজ না। এটা প্রার্থীদের কাজ। আমাদের দায়িত্ব হলো ভোটের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া। নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে মধ্যরাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘এইচ এ প্লাস পরিবহন’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে বাসটির অনেকাংশ। সোমবার দিবাগত রাত (৫ ডিসেম্বর) দুইটার দিকে দিনাজপুর জেলার মির্জাপুর এলাকাস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা ও ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভান। দিনাজপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, তাৎক্ষণিকভাবে, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে তদন্ত…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। উপত্যকাটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলার শিকার স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিল। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। এছাড়া আরও হাজার হাজার মানুষ…
এবি হান্নানঃ জেলা প্রতিনিধি ভোলা ভোলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সি শিক্ষার আগ্রহ তৈরী, সনদ ও ভাতা প্রদান করে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ভোলা ব্রাঞ্চ। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে টা পর্যন্ত ভোলা সদর উপজেলার হোটেল প্যাপিলনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ভোলা জেলা, জনাব মোঃ রোকন উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা বলেন, ভোলায় শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড ভোলাবাসীর জন্য ভোলা শাখা একটি আশির্বাদসরুপ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে, সাবেক সচিব, যুব ও ক্রীয়া মন্ত্রণালয় সাধারণ সম্পাদক, অভিসার্স…
ভারতের মণিপুর রাজ্যে দুটি সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) ভারত-মিয়ানমার সিমান্তের ১০ কিলোমিটার দূরে তেঙ্গনৌপাল জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। জাতিগত সহিংসতায় অন্তত ১৮০ জন নিহতের সাত মাস না পেরোতেই আবার এই সংঘাত হলো। খবর টাইমস অব ইন্ডিয়া। দেশটির পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেনি। মণিপুর পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, জায়গাটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার কারণ। তারা অভিযানে গিয়ে কোনো অস্ত্রের সন্ধান পাননি। ঘটনার পর মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে। এর সঙ্গে জাতিগত সংঘাতের কোনো সম্পর্ক নেই বলেও ওই কর্মকর্তা জানান।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে ভারতের চেন্নাইসহ কয়েকটি প্রদেশে প্রবল বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা। খবর হিন্দুস্থান টাইমস ও এএনআই’র। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দেশটির তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তার আগেই সোমবার (৪ ডিসেম্বর) ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাইয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আঘাত হানতে পারে। তার আগে, সোমবারের প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই কার্যত অচল হয়ে গেছে। ভেসে গেছে রাস্তা, কোথাও কোথাও পানি কোমর ছাড়িয়েছে। ঝোড়ো বাতাসে উপড়ে গেছে গাছ। এদিন চেন্নাইয়ের অন্তত ৭০টি ফ্লাইট এবং ৬০টির বেশি ট্রেন যাত্রা বাতিল…
কোমরে পিস্তল নিয়ে আওয়ামী লীগের কর্মীসভায় যোগ দিয়েছেন ঝালকাঠি-১ আসনে নৌকার মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। এ সময় তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির এক নেতার হাতে ছিল বন্দুক। সোমবার (৪ ডিসেম্বর) দুপরে তার নির্বাচনী এলাকা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক সভায় এমন দৃশ্য দেখা যায়। গণমাধ্যমের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায়, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশে উপস্থিত হন শাহজাহান ওমর। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় শাহজাহান ওমরের কোমরে পিস্তল ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজীর হাতে একটি বন্দুক দেখা যায়। কোমরে পিস্তল থাকার বিষয়টি স্বীকার করে শাহজাহান ওমর…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তবে, কোনো দলের কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা কী কারণে হয়েছে তা জানায়নি ইসি। অশোক কুমার দেবনাথ বলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর…
লিমন সরকার ঠাকুরগাঁও, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক দ্রব্য সহ দুই জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রবিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভোমরাদহ সর্দার পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঐ এলাকার মোক্তারুলের ছেলে অরিফকে আটক করে তার দেহ তল্লাসী করে ২০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দিকে একই দিনে রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্দরিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসেন আলীর ছেলে বারেককে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারী তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। সোমবার (৪ঠা ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মৌলভীবাজার-৩ ও ৪ আসনের মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর এ কথা জানিয়ে বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসার তদন্তের জন্য ওই প্রার্থীর মনোনয়পত্র স্থগিত করা দেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র যাচাইয়ের সময় দেখা যায়, তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোট ভোটারের এক শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া বিগত ১১ মাস আগে মারা গেছেন। প্রশ্ন তোলেন সেখানে…
আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর আয়োজনে ৫ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাঈনুদ্দীন মাইনুলের সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজান এবং শিক্ষিকা মাহিমা আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা.ফিরোজ মাহমুদ ও ডা.আজিজুর রহমান এ-র আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৪ ডিসেম্বর )সকালে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান দপ্তরে ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা.এম.এ.মান্নান এ-র সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা.কাউছার খাঁন এ-র পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়ে ডা.এম.এ.মান্নান বলেন প্রিয় চিকিৎসকগণ যেন খুব দ্রুত আরোগ্য হয়ে সেবা দানে আত্মনিয়োগ হতে পারে সেজন্য সকলের নিকট দোয়া চাই। উল্লেখ্য,বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসাপাতালের প্রভাষক ডা.ফিরোজ মাহমুদ বগুড়ায় ও অগ্নিবীণা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান সদ্য পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়। গতকাল রোববার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এবিষয়ে নিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ বলেন, আমার ওপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে, যতদিন মেয়াদ আছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। আমি সবসময় সাধারণ মানুষের…
নদীদূষণ বন্ধের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী। কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্তবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নদী আমাদের বাংলাদেশের জন্য তেমন, ঠিক আমাদের দেহে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে। আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর…