Author: Shantonun Islam

গত আইপিএলে দুঃস্বপ্নের মতো একটা টুর্নামেন্ট কেটেছে চেন্নাই সুপার কিংসের, নিজেদের সবচেয়ে বাজে সময় পার করেছ তারা। সেই সাথে স্কোয়াডের বয়স নিয়েই তৈরি হয়েছিলো সমালোচনা, কিন্তু তাদের নিয়েই ছন্দে ফেরার আভাস দিয়েছে চেন্নাই। এবারের আইপিএলে তৃতীয় ম্যাচে তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়, রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় ৪৫ রানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৮৮ রানের বড় স্কোর গড়েও দিল্লির কাছে পাত্তাই পায়নি চেন্নাই, এই ম্যাচেও একই পুঁজি ছিল। এবার আর জয় পেতে সমস্যা হয়নি তাদের, বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানেই মানান ভোহরাকে হারায় রাজস্থান। দলটির বড় ভরসা সাঞ্জু স্যামসনকেও ২ রানে আউট করেন স্যাম কারান, ৪৫ রানে ২ উইকেট হারিয়ে…

Read More

ক্যান্ডির পাল্লেকেলেতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হচ্ছে আগামীকাল (২১ এপ্রিল)। সিরিজের ২য় ম্যাচটিও এখানেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস এবং গাজী (জি) টিভিতে। এছাড়া অনলাইনেও দেখা যাবে টেস্ট দুইটি। টি স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং র‍্যাবিটহোলবিডি ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে এ সিরিজের সবগুলো ম্যাচ। এছাড়াও টফি অ্যাপে সরাসরি উপভোগ করা যাবে সিরিজটি। কোভিড প্রটোকলের জন্য এই সিরিজে থাকছে না কোনও দর্শক। ম্যাচ অফিসিয়ালস হিসেবে রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। আম্পায়ার হিসেবে…

Read More

ইউরোপের শীর্ষ ১২ ক্লাবের ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণায় মাথাচাড়া দিয়ে বসেছে উয়েফা। ইতোমধ্যে সভা করে চ্যাম্পিয়নস লিগ আসরটির নতুন ফরম্যাটের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সাল থেকে গ্রুপ পর্বে ৩২ দলের পরিবর্তে খেলবে ৩৬ দল। চ্যাম্পিয়নস লিগে এতদিন চলে আসা চার দলের গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিপক্ষ তিন দলের সঙ্গে হোম-অ্যাওয়ে মিলিয়ে খেলত ৬টি ম্যাচ। তবে সেখানে এখন প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত ১০টি ম্যাচ খেলবে এবং সবগুলোই হবে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে পাঁচটি ঘরের ও পাঁচটি প্রতিপক্ষের মাঠে। এতে করে গ্রুপ পর্বেই আরও ১০০টি ম্যাচ যোগ হতে যাচ্ছে। ৩৬ দলের লড়াইয়ে…

Read More

উয়েফা ও ফিফার সব ধরনের হুমকি উপেক্ষা করেই আগামী বছর থেকে ‘ইউরোপিয়ান সুপার কাপ’ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলো। কোটি টাকার প্রশ্ন এখন, ফুটবলকে বিভক্ত করার পিছনে নেপথ্যে কারা আছে? ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফাকে উপেক্ষা করে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর ‘ইউরোপিয়ান সুপার কাপ’ নিয়ে রীতিমতো তুলকালাম ফুটবল বিশ্বে। বিতর্কিত এই আসর ঘিরে ইতোমধ্যেই ফুটবল-ভক্তদের মধ্যেও পক্ষে-বিপক্ষে দুই ভাগ হয়ে গেছে। সাবেক ফুটবলরারও এধরনের বিতর্কিত আয়োজনে তীব্র বিরোধিতা করছে। তবে সবকিছুর মধ্যে এখন কোটি টাকার প্রশ্ন, কার নেতৃত্বে আসছে এই আসর? ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা স্বয়ং উয়েফাকে উপেক্ষা করে কারা এই ধরনের বিতর্কিত টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে?…

Read More

আইপিএলের ১৪তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩৮ রানের বড় হার দেখেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন বাজে বোলিংয়ের পর খুবই সাধারণ মানের ব্যাটিং করেছেন সাকিব আল হাসান। রোববার (১৮ এপ্রিল) চেন্নাইয়ের চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে কলকাতা। ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। শেষদিকে আন্দ্রে রাসেল ঝড় তুললেও জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ক্যারিবীয় এই ব্যাটসম্যান ২০ বলে ৩১ রান করে প্যাটেলের বলে বোল্ড হন।…

Read More

গত শনিবার (১৭ এপ্রিল) ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের জন্মদিন। পৃথিবীর বুকে ৪৯ বছর পূরণ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশে পা দেয়ার ঠিক পরদিনই হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালের বিছানায় যেতে হলো তাকে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করছেন মুরালি। রোববার সকালে হুট করেই অস্বস্তি শুরু হয় তার। তাই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে সবশেষ খবর হলো, এখন শংকামুক্ত আছেন মুরালি। সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তারা জানাচ্ছেন, নিজের মধ্যে অস্বস্তি লাগায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চেক-আপ ও ডাক্তারদের পরামর্শ নিতে যান আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ শিকারি এই বোলার। সেই মোতাবেক কাজ করতে হাসপাতালে ভর্তি করা হয়…

Read More

নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন কুমার দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তিনি রানের দেখা পেয়েছেন। লাল দলের বিপক্ষে ৬৪ রান করে আহত অবসর নেন সবুজ দলের হয়ে খেলতে নামা লিটন। লিটনের দল ৭১ ওভারে শেষ দিন ২২৫ রান করেছে। এ ম্যাচে দলের সবাইকে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ করে দেয়া হয়েছিল। তবে অনেকেই দ্রুত আউট হয়েছেন। টিম সবুজের অধিনায়ক ও টেস্ট দলের নেতা মুমিনুল হক শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয়বারের মতো ব্যাট করার সুযোগ পান। সুযোগ পেয়ে তিনি করেন ৪৭ রান। মোহাম্মদ মিঠুন ২৮ ও…

Read More

বর্তমানে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টও বলা হয় একে। তবে গত বেশ কয়েকবছর ধরেই চ্যাম্পিয়নস লিগ ছেড়ে নতুন আরেকটি প্রতিযোগিতার কথা ভাবছে ইউরোপের ক্লাবগুলো। আর সেই প্রতিযোগিতা সত্যিই মাঠে গড়ালে বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়বে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বড় বড় ১২টি ক্লাব। শুধু তাই নয়, এ টুর্নামেন্টে অংশ নেয়া ফুটবলারদের বিশ্বকাপ থেকেও নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দিয়েছে ফিফা। শীর্ষ লিগগুলোর বড় বড় দলগুলোকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) আয়োজনের চিন্তাভাবনা চলছে অনেকদিন ধরেই। এবার নতুন করে শুরু হয়েছে এ টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড়। তাই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এসব ক্লাবের বিরুদ্ধে নিজেদের…

Read More

আইপিএলের ৯ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস, টুর্নামেন্টে টানা তৃতীয় হার ডেভিড ওয়ার্নারদের। চেন্নাইয়ের পিচে ১৫১ রান চ্যালেঞ্জিং হলেও পাওয়ার প্লেতে ৫৭ রান তুলে সমীকরণ সহজ করে দেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। তবে ১০ উইকেট হাতে নিয়েও শেষ ৮৪ বলে ৯৪ রান করতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ, আরও একবার ব্যর্থ তাদের মিডল অর্ডার। জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু পায় সানরাইজার্স হায়দ্রাবাদ, প্রথম দুই ওভারে ৫ রান এলেও পরের ৫৪ বলের উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ক্রুনাল পান্ডিয়ার বলে হিট উইকেট হওয়ার আগে ২১ বলে ৩ চার ও ৪…

Read More

কোপা দেলে রের এবারের ফাইনাল মেসির জন্য বিশেষ এক ম্যাচ হয়ে থাকবে। ম্যাচটি জিতে বার্সেলোনার জার্সিতে শুধু ৩৫তম শিরোপা হাতে তোলাই নয়, টুর্নামেন্টের একটি বড় রেকর্ডও ভেঙেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনার শিরোপা জেতার পথে শেষ ২টি গোল করেছেন মেসি। এই জোড়া গোল তাকে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে শীর্ষ গোলদাতা (৯ গোল) বানিয়ে দিয়েছে। মেসির আগে রেকর্ডের মালিক ছিলেন বিলবাওয়েরই স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারা। এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ালো ৩১-এ। এখনও লা লিগার কয়েকটি ম্যাচ হাতে আছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই মৌসুমের কোপা দেল রের শিরোপা বার্সার…

Read More

১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। সেই ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অভিষেকে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে। এবার নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে যে জার্সি পরে খেলেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি, তা নিলামে তোলা হচ্ছে। সামনের দিকে কালো কালিতে ম্যারাডোনার অটোগ্রাফ খচিত আকাশি-সাদা জার্সিটি নিলামে তুলছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক নিলাম কোম্পানি ‘গটা হ্যাভ রক অ্যান্ড রোল’। এখন পর্যন্ত ৬৫ হাজার ডলার ভিত্তিমূল্যের জার্সিটির দাম উঠেছে ৭১ হাজার ৫০০ ডলার। নিলামের সময় শেষ হতে এখনও ছয় দিনের বেশি বাকি আছে। বেশ…

Read More

২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ, এই সিরিজ দিয়েই শেষ হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের লড়াই। সিরিজটি খেলছেন না শ্রীলঙ্কান পেসার দুশমন্ত চামিরা, ছুটি নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিচ্ছেন দুশমন্ত চামিরা। এর মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে ছুটি চেয়ে আবেদনও করেছেন, অফিসিয়ালি ছুটি দেওয়া না হলেও ছুটি পেতে যাচ্ছেন চামিরা এমনটাই জানানো হয়েছে। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক চামিরার, এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১১ টেস্ট খেলা চামিরা সর্বশেষ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ২ ম্যাচের সিরিজে চামিরা…

Read More

২০১৮ সালে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানালেও দাপটের সাথেই নিয়মিত আইপিএল এবং স্বদেশি ফ্যাঞ্জাইজি লীগে (সুপার লীগ) খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী প্রোটিয়া ব্যাটসম্যান। এই সময়টায় এবি ডি ভিলিয়ার্সের অভাব বেশ ভালো ভাবেই টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের আসরে সপ্তম হয়েছিলো তারা। দলের এমন দুঃসময়ে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও জাতীয় দলে ফেরার আশা ব্যক্ত করেছিলেন এই তারকা ক্রিকেটার। তবে করোনায় সেই বিশ্বকাপে পিছিয়ে গেলে, দক্ষিণ আফ্রিকার জার্সিতে আবারও ভিলিয়ার্সকে দেখার শখ পূরণ হয়নি ক্রিকেটপ্রেমিদের। তবে সে আশা…

Read More

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯টি ভেন্যু চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ৯টি ভেন্যুতেই বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বোর্ড সভায় বিসিসিআই আরও জানিয়েছে, পাকিস্তানসহ কোনো দেশের জন্যই ভিসা নিয়ে সমস্যা হবে না। বিসিসিআইর এক বিবৃতিতে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টি ভেন্যু হলো মুম্বাই, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ ও লখনৌ। এর মধ্যে আহমেদাবাদ, লখনৌ, চেন্নাই ও হায়দ্রাবাদ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপে এই চারটি ভেন্যুতে খেলা হয়নি। আর গতবারের থেকে বাদ পড়েছে মোহালি ও নাগপুর। এছাড়া সূত্রের খবর অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র…

Read More

শ্রীলঙ্কা সফরে মূল সিরিজ শুরুর আগে আজ (শনিবার) থেকে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়) শুরু হয়েছে ম্যাচটি। করোনাভাইরাসজনিত কারণে শ্রীলঙ্কার পক্ষ থেকে কোনো স্থানীয় দল দেয়া হয়নি। ফলে বাংলাদেশের স্কোয়াডের খেলোয়াড়রাই নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে মাঠে নেমেছেন। কিন্তু সফরকারীদের স্কোয়াডে রয়েছে ২১ জন খেলোয়াড়। কিন্তু দুই দলে প্রয়োজন ২২ জন। একজনের শূন্যস্থান পূরণে নেয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে। তামিম ইকবালের নেতৃত্বাধীন লাল দল এবং মুমিনুল হকের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। যেখানে আগে ব্যাট করছেন তামিম, মুশফিক, মিরাজদের লাল দল। কাটুনায়াকের…

Read More

প্রথমে ধারণা করা হয়েছিল, আঙুলের চোটের কারণে শুধুমাত্র আইপিএলটাই খেলতে পারবেন না ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু ভুল প্রমাণিত হয়েছে সেই ধারণা। প্রায় ১২ সপ্তাহ তথা তিন মাস মাঠের বাইরে থাকতে হবে স্টোকসকে। যার ফলে আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি খেলতে পারবেন না সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মূলত আঙুল ভেঙে যাওয়ায় সেখানে অস্ত্রোপচার করতে হবে স্টোকসের। আর এ কারণেই মাঠের বাইরে থাকার সময়টা এত দীর্ঘায়িত হচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই আঙুলে ব্যথা পান স্টোকস। প্রাথমিক পরীক্ষানিরীক্ষায় বোঝা গিয়েছিল, চলতি আইপিএলে আর মাঠে ফেরা হবে না তার। পরে এক্স-রে ও সিটি স্ক্যান করানোর…

Read More

করোনাভাইরাসের ধাক্কায় প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রাজিল। দেশটির প্রায় দেড় কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এ মহামারি ভাইরাসে, প্রাণ হারিয়েছে প্রায় পৌনে ৪ লাখ মানুষ। সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অর্থনৈতিকভাবেও বড় ধাক্কা লেগেছে ব্রাজিলে। দেশের এই সংকটময় অবস্থায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছেন বিশ্ব ফুটবলের সফলতম দেশটির কৃতি ফুটবলাররা। যাদের মধ্যে অন্যতম নেইমার জুনিয়র। যিনি প্রায় এক বছর ধরে কোনো কাজ না করিয়েই, নিজ প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীকে পূর্ণ বেতন দিচ্ছেন। অসহায় ও দুস্থ শিশুদের দেখভালের জন্য নেইমার জুনিয়র ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছেন নেইমার। যেটি ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে প্রায় ৩ হাজার শিশুর দেখভাল করে থাকে। কিন্তু করোনার কারণে গতবছরের মার্চ থেকে…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

করোনা-সঙ্কট মোকাবিলায় লাতিন আমেরিকার দরিদ্র ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। লাতিন আমেরিকার ২৫ হাজার দরিদ্র ফুটবলারের জন্য ৫০ হাজার ডোজ করোনার ভ্যাক্সিন কিনে দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইংল্যান্ডের প্রভাবশালী গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এই তথ্যটি নিশ্চিত করেছে। কনমেবলের শীর্ষ কর্মকর্তা গঞ্জালো বেলোসোকে টুইট করে জানান, চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনোভ্যাকের সাথে চুক্তি শেষে লিওনেল মেসি তাদের তিনটি অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন। এতে ছয়বারের বর্ষসেরা ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিনোভ্যাকের প্রেসিডেন্ট। যদিও সিনোভ্যাকের সঙ্গে লিওনেল মেসির এই চুক্তিটি নিয়ে বেশ বিতর্ক উঠেছে। উরুগুয়ের চরম রক্ষণশীল রাষ্ট্রপতি লুইস ল্যাকাল পাউ চুক্তিটির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। পৃথিবীর এই ক্লান্তিলগ্নে অন্যসব মানুষদের বাদ দিয়ে শুধুমাত্র…

Read More

১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, আক্রান্তের পর নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আকরাম খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি নিশ্চিত করেন। গণমাধ্যমেকে তিনি বলেন, “করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কয়েকদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।” ডাক্তারের পরামর্শ মতে আকরাম খানকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানে তাকে পর্যবেক্ষণ করছেন ডাঃ মহিউদ্দিন। করোনা আক্রান্ত আকরাম খানের ৩০ শতাংশ ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, তার…

Read More