করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষ পরিচালক আকরাম খান। স্বাস্থ্যবিধি মেনে এখন আইসোলেশনে রয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি। মনের সংশয় দূর করতে করোনা পরীক্ষা করিয়েছিলেন আকরাম খান। শুক্রবার রাতে আসে সেই পরীক্ষার ফলাফল। যেখানে দেখা যায়, তার শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। শনিবার সকালে খবরটি নিশ্চিত করেছেন আকরাম নিজেই। তিনি বলেছেন, ‘শুক্রবার রাতেই করোনা পরীক্ষার ফল পেলাম, পজিটিভ এসেছে। দিনে পরীক্ষা করিয়েছিলাম। এখন পুরোপুরি আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরা…
Author: Shantonun Islam
স্প্যানিশ ফুটবল তথা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম উত্তেজনাপূর্ণ ও জমজমাট লড়াই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো। ইউরোপের অন্যতম শীর্ষ এ দুই ক্লাবের এ দ্বৈরথটি রীতিমতো ঐতিহাসিক মর্যাদা পেয়েছে। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে আজ মুখোমুখি হবে এ দুই দল। লা লিগার চলতি মৌসুমের শুরুটা যাচ্ছেতাই করেছিল বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে রীতিমতো খাবি খাচ্ছিল দলটি। প্রথম দশ ম্যাচ থেকে মাত্র ১৩ পয়েন্ট সংগ্রহ করেছিল বার্সা। সেখান থেকে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে তারা। এখন রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও। এ পর্যন্ত সমান ২৯টি করে ম্যাচ খেলেছে রিয়াল ও বার্সেলোনা। যেখানে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা,…
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শুক্রবার (৯ এপ্রিল) চেন্নাইয়ের চিপোকে এম চিদাম্বরম স্টেডিয়ামে মুম্বাই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে শেষ বলে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালুরু। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ওপেনিংয়ে নামেন অধিনায়ক বিরাট কোহলি। ৪.২ ওভারে এই জুটি ৩৬ রান করে। ক্রুনাল পান্ডিয়ার বলে ১০ রান করে আউট হন সুন্দর। তবে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন কোহলি। কিন্তু দুই ওভারের ব্যাবধানে এই দুইজনকে হারিয়ে চাপে পড়ে আরসিবি। কোহলি ২৯ বলে…
অর্থের ঝনঝনানি আর গ্ল্যামারের হাতছানি, এরই সঙ্গে উত্তেজনাপূর্ণ ক্রিকেটের সংমিশ্রণে জমজমাট এক আসরের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয়তার দিক থেকে তর্কাতীতভাবে এক নম্বরেই রাখা হয় আইপিএলকে। এ টুর্নামেন্টের নতুন আসর শুরু হচ্ছে আজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএলের ১৪তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও এখনও শিরোপার স্বাদ না পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দীর্ঘ ৫২ দিনব্যাপী জমজমাট এ ক্রিকেট উৎসবের উদ্বোধনী ম্যাচটি হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। মুম্বাইয়ের সামনে এবার হাতছানি আইপিএলের প্রথম দল হিসেবে শিরোপা জয়ের হ্যাটট্রিক করার। টুর্নামেন্টের গত দুই আসরেই শিরোপা গিয়েছে মুম্বাইয়ের ট্রফি কেবিনেটে। তবে আসরের প্রথম ম্যাচটি…
আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তিন নতুন পেসার- মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম। আর বাদ পড়েছেন সৌম্য সরকার। শুক্রবার ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছে পেসার শরিফুলের। তবে টেস্ট দলে ডাক পেলেন এই প্রথম। আর মুকিদুল ও শহিদুল সুযোগ পেলেন প্রথমবার। মূলত শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অনুশীলন পর্বের জন্য কোনো নেট বোলারের ব্যবস্থা না রাখায় বাড়তি পেসার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিসিবি। অন্যদিকে প্রায় পাঁচ বছর পর স্কোয়াডে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। এছাড়া ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান…
