নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা। জব্দকৃত ভারতের তৈরি এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার শিকদারপাড়া নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহায়তায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত টাকা, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা করা হয়েছে। ২৬ (অক্টোবর) দুপুরে সেতু কমিটি আয়োজনে ওই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬৫টি প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় সেতু ব্যাবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা অলিউল্লাহ্ সাহেব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ মারাক এবং উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে মাছ ধরতে যাওয়া জেলের নৌকা আটকিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতা কামরুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জেলে মো. মামুন মিয়া গতকাল শনিবার খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে শ্রমিকদল নেতা কামরুলসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কামরুল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও পাঁচহাট গ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযোগকারী জেলে মামুন মিয়া একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছেন খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস রহমান। রবিবার (২৬ অক্টোবর) তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম)। এরআগে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল…
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক আন্দোলনের কারণে সৃষ্ট শিক্ষার ঘাটতি পূরণে কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার কথা থাকলেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে তথ্য নিয়ে জানা যায়, জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়, নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয় এবং জল্লী উচ্চ বিদ্যালয়- এই তিনটি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের সময়ও এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলনে অংশ নেননি। এমনকি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশনাকেও তারা উপেক্ষা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা বলেন, স্কুল খোলা রাখার…
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন জায়গায় মুসলিম তরুণীদের টার্গেট করে করে হিন্দু সঙ্ঘবদ্ধ চক্র কর্তৃক পালাক্রমে ধর্ষণ ও গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার ঘটনার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় নেত্রকোনা বড়বাজার শাহী মসজিদের সামনে খেলাফত আন্দোলন ঘন্টাব্যপী প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। নেত্রকোনা পৌরশহরে বড়বাজার শাহী মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে বারহাট্টা রোডস্থ জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. সুমন মিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক নুরুল হক নির্বাচিত হয়েছে। পৌরশহরের বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় চত্ত¡রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৯৪৯। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ২৮৩১। এ নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহ সভাপতি পদে দুজন ও দপ্তর সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মাঝে ১০টি পদের মাঝে ছয়টি…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামি ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যতই কাছে আসছে, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে।” শনিবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় মসজিদে খতিব মাওলানা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বারহাট্টা উপজেলা বিএনপ’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদ্বীপ কুমার সরকার শ্যামল এর সঞ্চালনায় তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে হারুলিয়া নিজ গ্রামের বাড়ীতে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিভা কোচিং সেন্টারের আয়োজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া তিন ও জিপিএ ৪.৬৭ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় কোচিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান এবং সাদিয়া আফরিন মীম। এ সময় কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ্ অভি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সমন্বয়কারী রাতুল খান রুদ্র, কোচিং সেন্টারের শিক্ষক মনিকা পাল, তরুণ সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার, এমদাদুল হাসান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী কামরুন নাহার নিশি…
নিজস্ব প্রতিবেদক: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ ও দেশের শত্রু তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল বিরিশিরি ইউনিয়নের ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উৎরাইল ফান্দা বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক বিরোধী এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর্জা নজরুল ইসলামের এর সঞ্চালনায়, ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সদ্যনির্মিত ‘জালাল মঞ্চ’ সকল দল, ধর্ম ও জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ‘জালাল মঞ্চ’- এর মূল উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, নৈতিকতা, শিল্প ও সাহিত্যের অবাধ চর্চার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দল-মত, জাতি বা ধর্ম নির্বিশেষে উপজেলার সকল নাগরিক ও সংগঠন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে এই মঞ্চটি ব্যবহার করতে পারবেন। ইউএনও ইমদাদুল…
নিজস্ব প্রতিবেদক: ”সুস্থ দেহ সুন্দর মন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের। এ টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মো. ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মো. ইমাম উল্লাহ। অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানীর সমর্থনে এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে শতাধিক তরুণের অংশগ্রহণে শোভাযাত্রাটি বারহাট্টা শহর প্রদক্ষিণ করে সাহতা বাজার ও ঠাকুরাকোনা হয়ে পুনরায় বারহাট্টা শহরে এসে মিলিত হয়। এতে অংশ নেওয়া তরুণরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং নেতাকে শুভেচ্ছা জানান। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ টি এম আব্দুল বারী ড্যানীর উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া তরুণরা জানান, এ টি এম আব্দুল বারী ড্যানী দলের একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। তিনি দলের নেতাকর্মী…
নিজস্ব প্রতিবেদক: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কমিশনের অনুমোদন ব্যতিত কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের বৈধতা পায় না। কিন্তু কমিশনের অনুমোদন ছাড়াই এসব ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। চলতি মাসের ৪ তারিখ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিউ-রাইস সাসটেইন ডেভলপমেন্ট কনসোর্টিয়াম (এনএসডিসি) নামের একটি আর্থিক প্রতিষ্ঠান উপজেলার পূর্ব বাজার (চন্দ্রপুর রোডে) চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান এর বাসায় উদ্বোধন হয়েছে। এই প্রতিষ্টানের প্রধান কার্যালয় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। বারহাট্টা উপজেলাসহ তাদের আর বেশ কয়েকটি শাখা রয়েছে বলে জানা গেছে। কিন্তু তাদের অফিসে অনুমোদন হিসেবে একটি টিন সার্টিফিকেট, ৩ নং বারহাট্টা ইউনিয়ন পরিষদের একটি ট্রেড লাইসেন্স ও একটি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এর সনদপত্র…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সমাজসেবা অফিসের আসমা ইউনিয়নের সমাজকর্মী মো. খায়রুল আমিনের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইউএনও এর কার্যালয়ে অভিযোগ পত্রটি ভুক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ জমা দেন উপজেলার কইলাটি গ্রামের বাসিন্দা মো. শহিদুজ্জামান খান। অভিযোগ সূত্রে জানা গেছে, মো. খায়রুল আমিন বারহাট্টা উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত ও আসমা ইউনিয়নে সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে বয়স্ক,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জের ভাটিয়া গ্রামে অনার্স ফাইনাল ইয়ারে পড়ুয়া এক হিন্দু যুবককে ‘দাড়ি’ নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে গলায় জুতা পরিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এমন কোন খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরআগে গতকাল বুধবার বিকালে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভাটিয়া গ্রামে নিজ ঘরে ঢুকে পরিবারের সামনে রাজন বিশ্বশর্মা (২২) নামে ওই যুবককে নির্যাতন করে জুতার মামলা পরায় স্থানীয় উশৃংখল ১৫-১৬ জন যুবক। ভুক্তভোগী রাজন বিশ্বশর্মা উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের সানন্দ চন্দ্র…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কেন্দুয়া পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নকশা না মেনে নির্মিত একটি ভবনের অবৈধ অংশ, কোর্ট রোডের মল্লিক ভিলার অবৈধ দেয়ালসহ স্থায়ী ও অস্থায়ী একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া কেন্দুয়া কাঁচা বাজারে পরিবেশ আইনে এক মুরগি ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের ভবিষ্যতে আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, পুলিশ, আনসার,…
নিজস্ব প্রতিবেদক: মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ। বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনসহ তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা হতে ৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ’সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইসকি’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ এবং এসব মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনু মিয়া নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্গপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম। এরআগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া…
নিজস্ব প্রতিবেদক: যে দিকে চোখ যায়, শুধু মাল্টা ফলের বাগান। থোকায় থোকায় ঝুলছে সবুজ ভিয়েতনাম জাতের মাল্টা। বাগানের গাছের ডাল গুলো যেনো মাল্টার ভারে নুয়ে পড়ছে। পতিত জমিতে মাল্টা আবাদ করে একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার রনি মিত্র। এই বাগান থেকে বছরে আয় করছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা। রনি মিত্র, নিকুঞ্জ মল্লিক ও সুমন মল্লিকের এই মাল্টাবাগান দেখে স্থানীয় যুবকরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। জানা গেছে, ২০২২ সাল থেকে এক একর পতিত জমিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় গড়ে তুলেছেন এই বিশাল মাল্টার বাগান। প্রথমে তিন শতাধিক এবং পরে আরে দুইশো চারা রোপন…
