দ্যা মেইল বিডি / খবর সবসময়

পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে- এটিএম আব্দুল বারী ড্যানী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী আগামি ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যতই কাছে আসছে, পলাতক ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসররা নির্বাচন বানচালের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় মসজিদে খতিব মাওলানা মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বারহাট্টা উপজেলা বিএনপ’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদ্বীপ কুমার সরকার শ্যামল এর সঞ্চালনায় তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে হারুলিয়া নিজ গ্রামের বাড়ীতে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নিয়েছিলো। দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপি’র ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে রাস্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছেন।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। তারেক রহমানের নেতৃত্বে জনগনের রায়ে আগামিতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ্।”

এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. ড. আরিফা জেসমিন নাহীন। 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর পৌরসভার ধানের শীষের সাবেক মেয়র নমিনী ও বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলম, সাবেক সভাপতি আনিসুল হক খান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, বাউসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, বারহাট্টা কলেজ ছাত্র দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক চন্দন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল হক শেখ প্রমূখ।

Exit mobile version