- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি মো. মবিন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার গভীর রাতে জেলার তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি কলেজের ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে ত্রিশালের মবিন মিয়া বিয়ের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা মবিনের পরিবারের সদস্যদের কাছে…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময় তিনি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের অংশগ্রহণে বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বিগত…
জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে ঈদ উপহার বিতরণ করেছে ‘এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুর’। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের আরামবাগ এলাকায় প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সমাজের একটি…
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলার চার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের বাড়ি বাড়ি ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। বুধবার (১৮ মার্চ) ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের হাতে এ উপহারসামগ্রী তুলে দেন। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুর্গাপুর উপজেলার মাসুম বিল্লাহ, ওমর ফারুক, সাইফুল ইসলাম সেকুল এবং জাকির হোসেন শহীদ হন। দেশের জন্য প্রাণ দেওয়া বীর সন্তানদের পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও…
নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা মডেল থানাধীন রাজুর বাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন জন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত আসামিরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত ফজল হকের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং কলমাকান্দা উপজেলার রাম কুবরিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই উপজেলার বেতুয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২৫)। বুধবার (১৮ মার্চ) রাতে জেলা পুলিশ নেত্রকোনার ফেসবুক পোষ্ট থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম মো. বাবুল হোসেন (৪৫)। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেউলী গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। বুধবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধর ও তাদের বসতঘরে আসবাবপত্রে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আপন চাচাতো দেবরদ্বয় ও চাচা শ্বশুর-শ্বাশুরীর বিরুদ্ধে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, ঘরের আলমারি ও শোকেসের কাঁচ ভাঙচুর করা হয়েছে। মেঝেতে পড়ে আছে টেলিভিশন, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড়চোপড় ও প্রসাধন সামগ্রী। এরআগে গত ১৬ ও ১৭ মার্চ দুদফায় হামলার ঘটনা ঘটে। হামলায় ভুক্তভোগী গৃহবধূ তাসলিমা আক্তার (২১) আহত হয়েছেন এবং তাদের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী তাসলিমার স্বামীর রাসেল মিয়ার অভিযোগ,…
শেখ শামীম: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে কলমাকান্দা প্রেসক্লাব কার্যালয়ের হলরুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিলটি সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কলমাকান্দা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি শেখ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.…
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক সাফল্য ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন বাংলাদেশী তরুণ উদ্যোক্তা মো. ফায়জুল আহমেদ। নিজের দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং প্রবাসে বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছেন। অসামান্য অর্জনের ফলে তিনি স্বপরিবারে আরব আমিরাতে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ লাভ করেছেন। ফায়জুল আহমেদের জন্মস্থান নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত সুনামের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা পরিচালনা করে আসছেন। দেশটিতে তার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ‘দার আল আহলাম’, ‘আলাম আল ইতারাত’ এবং ‘ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি’। শারজাহ ও আজমানে তার এসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশ দ্রুতগতিতে প্রসার লাভ করেছে।…
শেখ শামীম: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের চার শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১৮ মার্চ) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী শহীদদের পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারান কলমাকান্দার চার অকুতোভয় বীর সন্তান- মো. আহাদুন, আব্দুল্লাহ আল মামুন, সোহাগ মিয়া এবং মেহেদী হাসান। দেশের জন্য তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে গতবারের মতো এবারও তাঁদের পরিবারের পাশে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে ঈদের গরুর মাংস ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন আলোচনা করে একটি গরু কিনে জবাই ও মাংস ভাগবাটোয়ারার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মাংস বণ্টন ও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের বজলু মিয়া (৬০) এবং মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তর্কবিতর্ক চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়…
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বাজারকান্দি গ্রামের প্রয়াত নগেন্দ্র দাসের স্ত্রী। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের খালিয়াজুরী নয়াপাড়া সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকি দাস ঢাকা থেকে সুনামগঞ্জের শাল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রসুলপুর ফেরিঘাট পার হয়ে মোটরসাইকেলে করে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষীপুর গ্রামের সড়কের একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে…
শেখ শামীম: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিএনপি ও যুবদলের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং একজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৭ ও ১৮ মার্চ (২০২৬) তারিখে দলীয় প্যাডে স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাগর রহমান নাজিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৭ মার্চ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের চার দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর গ্রামের মোছা. ঝর্ণা আক্তারের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গর্ত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের উঠানে অন্যান্য দিনের মতোই খেলাধুলা করছিল তিন বছরের ছোট্ট শাহিন। খেলাধুলা শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ মার্চ) সকালের দিকে উপজেলার আসমা ইউনিয়নে দুইশো জন নিম্ন আয়ের মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা সানোয়ার হোসাইন খানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে এই মহতী উদ্যোগ গ্রহণ করে আসমা ইউনিয়ন জামায়াতে ইসলামী। স্থানীয় মনাষ বাজারের মনাষ কে. বি. ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠানের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দুস্থ মানুষেরা যেন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রতিটি উপহারের প্যাকেটে সেমাই, চিনি, সয়াবিন তেল, সাবান, আলু এবং পেঁয়াজ সরবরাহ…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বধলা বাজারস্থ কাজী সুপার মার্কেটের কাজী ফুড এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার সৃষ্টি হয়। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও ‘একুশে সংবাদ’ এর প্রতিনিধি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য সচিব ও ‘আলোকিত বাংলাদেশ’ প্রতিনিধি খাইরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমের শীর্ষস্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নববধূ রিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসি) দাবিতে মদন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মদন উপজেলার কাইটাইল বাজারে নিহত রিমার স্বজন, এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় আসামিদের গ্রেফতারে কেন্দুয়া থানা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। মানববন্ধন ও বিক্ষোভে স্বজন ও এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপি’র সভাপতি এন আলমসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষুব্ধ জনতা এ সময় ‘বিচার চাই, বিচার চাই’, ‘প্রশাসনের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নোয়াগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন চাচার ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে ভাতিজা। ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা মো. মোশারফ হোসেন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে এ ঘটনার বিস্তারিত জানা যায়। ভুক্তভোগী মো. মোশারফ হোসেন নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তার ওপর হামলাকারী যুবকের নাম রিফাত (২২)। সম্পর্কে মোশারফের আপন বড় ভাই আলী আহম্মদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত পলাতক রয়েছেন। ভুক্তভোগী মোশারফের আপন বড় আরেক ভাই মোহাম্মদ আলী ও অভিযুক্তের চাচা চারদিন আগে মারা যান এবং এ উপলক্ষে ঘটনার দিন এলাকার মসজিদের…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় বাজারের দোকান দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের কথা জানানো হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আড়াইটায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশ পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬১/২-এস হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে অভিযানটি চালানো…