- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
Author: K.M. Shakawat Hosen
জামালপুর প্রতিনিধি: ঈদের দিনটি যেখানে হওয়ার কথা ছিল নির্মল আনন্দের, সেখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনের ঘাটে দর্শনার্থীদের প্রচণ্ড চাপে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার কিশোর আবির (১৬)। নিহতদের মধ্যে খাদিজা ও মোতালেব আপন ভাই-বোন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মানুষের বিনোদনের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে…
শেখ শামীম: দীর্ঘ ১৭-১৮ বছরের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের সততার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।” শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়ন পরিষদ হল রুমে, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে এবং খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকের সঞ্চালনায়, সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত…
শেখ শামীম: “সংবিধানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা সবাই এ দেশের সমান নাগরিক, কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই, এমন ধারণা থেকে আমাদের তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।” শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রাম বলে তিনি জানান। দুর্গাপুরের জিবিসি শতরূপা ভবন প্রাঙ্গণে ২০…
শেখ শামীম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অভাবনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রচলিত প্রথা ভেঙে রাজনৈতিক নেতাকর্মীদের পরিবর্তে স্থানীয় মসজিদের ইমাম ও খতিবদের মাধ্যমে তিনি ঈদের ত্রাণসামগ্রী প্রকৃত হতদরিদ্রদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, ডেপুটি স্পিকারের কড়া দিকনির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রী- শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নে বিতরণ করা হয়। সাধারণত এ ধরনের সরকারি বা জনপ্রতিনিধিদের ত্রাণ বিতরণে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ব্যাপক সম্পৃক্ততা…
নিজস্ব প্রতিবেদক: দৈনিক মানবজমিন পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি ও কলম সৈনিক চাঁন মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর আজ (শুক্রবার) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের ভাই খাইরুল ইসলামের সাথে কথা বলে মৃত্যুর তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, আজ (শুক্রবার) দুপুর দেড়টার দিকে মমেক হাসপাতালে তার চাচাতো ভাই চাঁন মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পেটের এবং পায়ের জটিল সমস্যায় ভুগছিলেন। তার পেট বলের মতো ফুলে শক্ত হয়ে যেত এবং এর পাশাপাশি তার ডায়াবেটিসও ছিল। তার ভাই গত প্রায় দেড় মাস ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। এরআগে তিনি…
নিজস্ব প্রতিবেদক: অভিনব কায়দায় ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ৪৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ আকাশ গৌড় (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার কাছ থেকে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯৬ হাজার টাকা। আটককৃত মাদক কারবারি আকাশ গৌড় (২৬) বারহাট্টা উপজেলার আসমা বাজার (মডেল স্কুল মোড়) এলাকার রাধে শ্যাম গৌড় ও সরস্বতী গৌড় দম্পত্তির ছেলে। শুক্রবার (২০ মার্চ) দুপুরের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা (সেহরির…
জামালপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ী জামে মসজিদসহ উপজেলার চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামের শতাধিক নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার কাজিয়াবাড়ী গ্রামেও অনুরূপভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই জামাতগুলোর অন্যতম…
শেখ শামীম: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত গণ-ইফতার ও দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্প্রীতির এমন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ইফতারের পূর্বে আবেগঘন ও দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান মাস, সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসে আমাদের বাবা-মা যারা দুনিয়াতে নাই, তাদের জন্য আমরা দোয়া করব এবং যাদের বাবা-মা দুনিয়াতে আছেন…
শেখ শামীম: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরপেক্ষতা ও স্বাধীনতার ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমার কোনো ভুল হলে আপনারা লেখনীর মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন, আমি নিজেকে শুধরে নেব।” বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের পর নেত্রকোনার কলমাকান্দা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে-সত্য ও ন্যায়ের পক্ষে’- এই স্লোগানকে সামনে রেখে কলমাকান্দা প্রেসক্লাব মতবিনিময় সভার আয়োজন করে। সভার শুরুতে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কায়সার কামাল এমপি’কে সাংবাদিকদের পক্ষ থেকে…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রান্তিক ও হতদরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ত্রাণ বিতরণে দলীয় প্রভাব এড়িয়ে স্থানীয় সুধীজন ও পেশাজীবীদের সম্পৃক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ঈদ উপহার ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এর আওতায় দুর্গাপুর উপজেলার ২৫০ জন অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাবা-মায়ের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিল ১০ বছরের ছোট্ট ফাতেমা আক্তার। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে গভীর শোকে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশু ফাতেমার। নিহত ফাতেমা আক্তার ওই গ্রামের বাসিন্দা এবং তার বাবা-মা দুজনেই কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন। স্থানীয় ইউপি সদস্য কামরুল পাঠান জানান, ফাতেমার বাবা-মা চাকরির কারণে ঢাকায় থাকেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সকালে তারা সপরিবারে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছান। দীর্ঘদিনের পর গ্রামে ফিরে আনন্দে মেতে ওঠে…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনায় পুরোনো বন্ধুদের সংগঠন ‘বন্ধন-৯১’ এর উদ্যোগে আনন্দঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়ায় অবস্থিত ইউনিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এ ইফতারের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও ২৯তম রমজানে ‘বন্ধন-৯১’ এর দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের এ আয়োজনটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়। রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘বন্ধন-৯১’ এর সদস্যরা একত্রে বসে ইফতার গ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সকলেই গভীর আবেগ ও ভক্তির সাথে মোনাজাতে…
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি টানা বৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরে পানি প্রবেশ করতে শুরু করেছে। করাচাপুর এলাকার কেওরাখালী খাল দিয়ে এই পানি ঢুকলেও এবার সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো বাঁধ নির্মাণ প্রকল্প (পিআইসি) নেই। ফলে নিজেদের হাজার হাজার হেক্টর বোরো ফসল রক্ষায় বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে মাটি কেটে ওই খালে বাঁধ দিচ্ছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই দেখা যায়, স্থানীয় কৃষকদের দলবদ্ধ হয়ে কোদাল ও ঝুড়ি হাতে কেওরাখালী খালে বাঁধ নির্মাণের কাজ করতে দেখা যায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাতমা ধলাই নদী থেকে উৎপন্ন হয়ে কেওরাখালী খালটি ডিঙাপোতা হাওরে গিয়ে মিশেছে। বৃষ্টি অথবা উজান…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তরুণ ছাত্রদল নেতা এইচ এম মোমেন ভূইয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়োগের পরপরই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও পুরোনো ছবি ছড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা (বাদলাপাড়া) গ্রামের স্থানীয়রা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা একে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ও সামাজিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। জানা যায়, পিএ হিসেবে মোমেন ভূইয়ার নাম ঘোষণার…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি মো. মবিন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার গভীর রাতে জেলার তারাকান্দা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি কলেজের ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে ত্রিশালের মবিন মিয়া বিয়ের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা মবিনের পরিবারের সদস্যদের কাছে…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময় তিনি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের অংশগ্রহণে বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বিগত…
জামালপুর প্রতিনিধি: পবিত্র ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে ঈদ উপহার বিতরণ করেছে ‘এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুর’। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের আরামবাগ এলাকায় প্রান্তিক ও দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, আরামবাগ আবাসিক এলাকার সভাপতি সুরুজ আলী, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকাম এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম জাকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু সমাজের একটি…
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলার চার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের বাড়ি বাড়ি ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। বুধবার (১৮ মার্চ) ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের হাতে এ উপহারসামগ্রী তুলে দেন। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুর্গাপুর উপজেলার মাসুম বিল্লাহ, ওমর ফারুক, সাইফুল ইসলাম সেকুল এবং জাকির হোসেন শহীদ হন। দেশের জন্য প্রাণ দেওয়া বীর সন্তানদের পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও…
নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা মডেল থানাধীন রাজুর বাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন জন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত আসামিরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত ফজল হকের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং কলমাকান্দা উপজেলার রাম কুবরিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই উপজেলার বেতুয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২৫)। বুধবার (১৮ মার্চ) রাতে জেলা পুলিশ নেত্রকোনার ফেসবুক পোষ্ট থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম মো. বাবুল হোসেন (৪৫)। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেউলী গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। বুধবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.…