Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোক প্রজ্জ্বলন ও বিনম্র শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার বালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদমের নেতৃত্বে এতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজিত এ কর্মসূচিতে রাতের আঁধারে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মুজিবুর রহমানর প্রতি সম্মান প্রদর্শন করেন নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। মোমের স্নিগ্ধ আলোয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের শান্তিপুর এলাকার মো. তাহের আলীর ছেলে মো. কাউসার মিয়া (৩২) এবং একই এলাকার মো. সাদেক মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২০)। মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে ওই দুজন মাদক কারবারিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এবং এরআগে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর গ্রামের পুটিয়ার খালের স্লুইসগেইট এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে পুলিশের একটি বিশেষ দল সোমবার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রকে (১৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন মো. মাসুদ রানা (২৮), ঢাকা মেট্রোপলিটনের দক্ষিণখান থানাধীন মো. তানভীর (২৮) ও শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন মো. সোহাগ (২৯)। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল সোমবার বিকেলে ঢাকার মুগদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, অপহৃত মো. দেলোয়ার হোসেন (১৩) কিশোরগঞ্জ সদর…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধি: যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসী কর্মীর ভিসা বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আকামার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি যেসব যাত্রী ফ্লাইটের কারণে আটকে গেছেন বা যেতে পারেননি, তাদের বিমান টিকিটের পুরো টাকা কোনো কর্তন ছাড়াই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রবাসী ও আটকে পড়া যাত্রীদের বিষয়ে আশ্বাস দিয়ে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব দেশে প্রবাসীদের ভিসার মেয়াদ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় এক অসহায় যুবকের মুখে হাসি ফুটিয়েছেন জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। নিজ উদ্যোগে ওই যুবককে একটি নতুন ব্যাটারি চালিত রিকশা (অটোরিকশা) উপহার দিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নেত্রকোনা পৌরশহরের চকপাড়াস্থ নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রিকশার চাবি ওই যুবকের হাতে তুলে দেন এই বিএনপি নেতা। এ সময় রিকশার ব্যাটারিতে প্রথমবার চার্জ দেওয়ার জন্য নগদ ৫০০ টাকাও প্রদান করেন তিনি। উপহারপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ রোমান মিয়া। তিনি নেত্রকোনা শহরের সাতপাই বর্শিকুড়া এলাকার মোহাম্মদ স্বপন মিয়ার ছেলে। রিকশা হস্তান্তরের সময় আব্দুল্লাহ আল মামুন খান রনি…

আরও পড়ুন

শেখ শামীম: পবিত্র মাহে রমজানের রহমত ও বরকতের আবহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি তৃণমূলের মিলনমেলায় পরিণত হয়। উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এই মহতী আয়োজন সম্পন্ন হয়। সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে মো. ইদ্রিস মিয়ার নিজ বাড়িতে ইফতারের আগ মুহূর্তে পুরো বাড়ি এবং সংলগ্ন প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সকলে ইফতারের জন্য অপেক্ষমাণ ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি’র শীর্ষ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হাওর অঞ্চলের মানুষের নিজস্ব ও স্থানীয় জ্ঞানকে জাতীয় জলবায়ু নীতিতে (এনডিসি এবং ন্যাপ) অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন পরিবেশকর্মী, গবেষক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। একইসঙ্গে কৃষিতে বহুজাতিক কোম্পানির রাসায়নিক আগ্রাসন বন্ধ করে কৃষককেন্দ্রিক ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নেত্রকোনার লেডিস ক্লাবে ‘জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয় অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ’ এ বক্তারা এসব কথা বলেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং অক্সফাম যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বারসিকের সহযোগী সমন্বয়কারী সংকর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত ওই নারীর নাম মোছা. নাসিমা আক্তার (৪৮)। তিনি আব্দুল মান্নানের স্ত্রী। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর থানার পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে মোফাজ্জল হোসেন (২৮) শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত যুবক নাম মোফাজ্জল হোসেন উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের এনামুল হকের ছেলে। ব্যক্তিজীবনে তিনি রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি তিনি পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, মোফাজ্জলের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক শিশুপুত্র রেখে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (সোমবার) রাত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় এবং খালের ওপর দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে কড়া অ্যাকশনে নেমেছে প্রশাসন। সোমবার (১৬ মার্চ) সকালে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এস্কেভেটর (ভেকু) দিয়ে অন্তত ৩৫টি অবৈধ দোকানপাট ও পাকা-আধাপাকা স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। দেখা যায়, একটি ভারী এস্কেভেটর দিয়ে রাস্তার পাশের এবং খালের ওপর গড়ে ওঠা অবৈধ কংক্রিট ও টিনশেডের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদের ফলে চারপাশে ইট, সুরকি, সাইনবোর্ড এবং ভাঙা পিলারের স্তূপ জমে যায়। এ সময় স্থানীয় উৎসুক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ প্রতিরোধ এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দুর্গাপুর পৌর যুবদল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় এবং পৌর যুবদলের নেতৃত্বে সোমবার (১৬ মার্চ) পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়। দেখা যায়, পৌর যুবদলের নেতাকর্মীরা সবাই গায়ে সবুজ টি-শার্ট, মাথায় ক্যাপ এবং হাতে গ্লাভস পরে অত্যন্ত শৃঙ্খলার সাথে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা, শৌচাগার, দরজা-জানালা ও দেওয়াল পরিষ্কার করেন। রোগীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার হাওর অধ্যুষিত খালিয়াজুরী উপজেলায় বোরো ফসলরক্ষা বাঁধ সংস্কারের কাজ সফলভাবে শেষ হলেও বরাদ্দের টাকা না পেয়ে চরম বিপাকে পড়েছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বরাদ্দের মাত্র ছয় থেকে সাত শতাংশ অর্থ ছাড় করায় আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিক ও পাওনাদারদের বকেয়া পরিশোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ব্যক্তিগত তহবিল ও ঋণ করে কাজ শেষ করলেও প্রশাসনের পক্ষ থেকে অর্থ ছাড়ে ‘ধীরগতি’র কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘কাজের বিনিময়ে টাকা’ (কাবিটা) প্রকল্পের আওতায় খালিয়াজুরী উপজেলায় ২০ কোটি ২৬ লাখ ৬৭ হাজার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনাসহ দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য জেলাগুলো হলো- গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় ও কুষ্টিয়া। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ জন উপসচিব পদমর্যাদার পদায়নকৃত কর্মকর্তারা হলেন- স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: বিশিষ্ট লোকসংস্কৃতি সংগ্রাহক, গবেষক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাসের ৬৫তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনা সভা ও তাঁর প্রকাশিত নতুন বই নিয়ে গ্রন্থ আলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা, কেন্দুয়া’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, গবেষক, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীদের মিলনমেলা ঘটে। আয়োজনের মূল আকর্ষণ ছিল রাখাল বিশ্বাসের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সদ্য সমাপ্ত অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত তাঁর দুইটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ- ‘লোকসাহিত্য ও গ্রামীণ সংস্কৃতি’ এবং ‘যাত্রানাট্যের তত্ত্ব-দর্শন’ নিয়ে বিস্তারিত পর্যালোচনা। অনুষ্ঠানে আমন্ত্রিত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীতে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন- পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মো. মামুন মিয়া (৩২) ওরফে ‌‘পিচ্চি মামুন’, একই গ্রামের মো. পুতুল মিয়ার ছেলে মো. তাহেনুর রহমান (৩২) ওরফে ‘মিজানুর রহমান’ এবং মৃত ইঞ্জিন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (৪৫)। রবিবার (১৫ মার্চ) দুপুরের দিকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক তাণ্ডব চলেছে। শনিবার (১৪ মার্চ) রাতের প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কাঁচা-আধাপাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একইসঙ্গে শিলার আঘাতে উঠতি বোরো ধান ও সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় ঈদের আগে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। প্রায় ২০-২৫ মিনিটের তাণ্ডবে সদর, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী, ধলামূলগাঁও এবং নারান্দিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আনিশা নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিশা ওই গ্রামের আমিরুলের মেয়ে। নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকামল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতের বৃষ্টির কারণে বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে পানি জমেছিল। শিশুটির বাবা আমিরুল পেশায় একজন রিকশাচালক এবং তিনি আজ (রবিবার) সকাল ৯টার দিকে রিকশা নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। শিশুটির মায়ের ছয় মাস বয়সী আরেকটি সন্তান রয়েছে এবং পরিবারটি বেশ অভাবগ্রস্ত। সকালে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় দিনব্যাপী ব্যতিক্রমী পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপি নেতা এবং জেলা যুবদলের সহ সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও তার নেতৃত্বাধীন ‘টিম রনি’র মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা পৌরশহরের সাতপাই উচ্চ বিদ্যালয়ের পেছনের আবর্জনাযুক্ত পুকুর এবং এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। “আমার শহর আমার বাড়ি, যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি, বাঁচবে পরিবার”- এই স্লোগানকে সামনে রেখে ‘টিম রনি’র স্বেচ্ছাসেবকরা এ অভিযানে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের পরনে সচেতনতামূলক স্লোগান এবং আব্দুল্লাহ আল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে (১৯) একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল ও পলাতক আসামি মো. কাউছারকে (২১) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত মো. কাউছারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। রবিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, মো. কাউছারের সাথে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে অবস্থানকালে গত বছরের ২০ আগস্ট সকাল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বড় বাজারস্থ সালতি কনভেনশন সেন্টারে শনিবার (১৪ মার্চ) নেত্রকোনা সদর উপজেলা জমিয়ত ও নেত্রকোনা পৌর জমিয়তের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বিদায়ী ফ্যাসিস্ট সরকারের পতনে আলেম-ওলামা ও সাধারণ মানুষের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে হেফাজতে ইসলামসহ দেশের আলেম সমাজকে চরম নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। শত নিপীড়ন সত্ত্বেও তারা ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন এবং শেষ…

আরও পড়ুন