- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদকে আর অতীতের মতো কার্যত ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বর্তমান জাতীয় সংসদের উপ-স্পিকার (ডেপুটি স্পিকার) ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে বর্তমান সংসদকে কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। শনিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে উপ-স্পিকার দেশের অতীত সংসদীয় অবস্থা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের কয়েকটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংসদ জনগণের প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছিল। নির্বাচন…
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সমাজকর্মী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, নারী-অধিকারকর্মী ও আদর্শ শিক্ষক বেগম রোকেয়ার প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। ‘বেগম রোকেয়ার প্রয়াণে নাগরিক শোকসভা আয়োজক কমিটি, নেত্রকোনা’ এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নারী জাগরণ ও সমাজ উন্নয়নে বেগম রোকেয়ার আজীবন সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করে বক্তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি প্রয়াত…
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে যাত্রীদের হয়রানি রোধে নেত্রকোনা জেলায় দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত সাড়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলার সকল ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়…
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পিটিআই মোড়ে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকার পরও গ্রাহকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ‘মেসার্স জুই এন্টারপ্রাইজ’ নামের এক তেলের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। মজুত থাকা সত্ত্বেও তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শনিবার (২৮ মার্চ) সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও জেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে নিরসন ঘটে। শনিবার সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহের জন্য জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় জমাতে থাকেন শত শত মোটরসাইকেল চালক। কিন্তু দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় তেতুলিয়া ইউনিয়নে নির্মাণাধীন একটি ব্রিজের একেবারে কাছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম (৩৫) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ড্রেজার মালিক মাসুম মোহনগঞ্জ উপজেলার ধুলিয়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি তেতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবেও পরিচিত। শনিবার (২৮ মার্চ) সকালের দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার নৌকাভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার এবং ধুলিয়া গ্রামের সংযোগের জন্য নৌকাভাঙা নদীতে ব্রিজের নির্মাণ কাজ চলছে। এ ব্রিজের সংযোগ সড়কের (অ্যাপ্রোচ রোড) মাটি ভরাটের কাজের জন্য ড্রেজার মালিক মাসুম ব্রিজের পিলারের…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে শনিবার (২৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ বালু জব্দ করে থানা প্রাঙ্গণে নিয়ে আসে পুলিশ। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম শান্তিরঞ্জন দেবনাথ (৪৭)। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে। পেশায় তিনি একজন ডাম্পট্রাক চালক। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্প ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে ওই এলাকায়…
নিজস্ব প্রতিবেদক: “আমার নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আর একটি মুসলমান। আমরা সবাই মিলেমিশে থাকবো, পাশাপাশি থাকবো এবং একে অপরের জন্য লড়বো- এটাই আমার প্রতিজ্ঞা”- নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় উৎপল ভট্টাচার্য্যের বাড়িতে আয়োজিত বাসন্তী পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য প্যান্ডেলে দলমত নির্বিশেষে শত শত মানুষের সমাগম ঘটে। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়।…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৮০ বোতল অবৈধ ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. রবিউল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাছ বিক্রমহাটি এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় চেকপোস্টে কুড়িগ্রামের রৌমারী থেকে…
শেখ শামীম, কলমাকান্দা: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে সংসদ সচিবালয়। এসব ভুয়া মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংসদ সচিবালয়ের নজরে এসেছে যে, “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু ভুয়া ফেসবুক…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের মামলায় দীর্ঘ ছয় মাস পলাতক থাকার পর মূল অভিযুক্ত নিপেন সেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে এদিন বিকেলে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত বছরের ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে। অভিযুক্ত নিপেন সেন এবং ভুক্তভোগী শিশুর পরিবার একই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন নিপেন সেনের ছেলের বিবাহিত নতুন বউকে দেখার…
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে আটশো লিটার অবৈধ পেট্রোল জব্দ করার পাশাপাশি এক অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এতথ্য নিশ্চিত করেন, নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এরআগে এদিন সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমান কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন। সাম্প্রতিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে…
নিজস্ব প্রতিবেদক: মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাম নবমী পালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী দুর্গাপুর পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভুজা মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘সুসং সনাতনী যুব সংঘ’ এর সার্বিক ব্যবস্থাপনায় এ উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজক ও মন্দির কমিটি সূত্রে জানা যায়, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ লাভ, রাহু-কেতুর কু-প্রভাব থেকে পরিত্রাণ এবং জীবনের নানা সঙ্কট ও বাধা থেকে মুক্তির আশায় শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রী রামের অনুসারী শত শত ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে সমবেত হন। ভক্তদের…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এর অংশ হিসেবে মোহনগঞ্জ মডেল মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। শুক্রবার (২৭ মার্চ) পবিত্র জুমার নামাজের আগে মডেল মসজিদে উপস্থিত শত শত মুসল্লির উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। বক্তব্যে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সমাজে মহামারি আকার ধারণ করা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো ভয়াবহ সামাজিক ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে এসব অপরাধ পুরোপুরি…
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি বাস্তবায়নে জামালপুর সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কসমেটিকস ও চোরাই মালামালসহ দুজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) এর সার্বিক দিকনির্দেশনায় এসব মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১০৬৫ এর…
নিজস্ব প্রতিবেদক: ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বগুড়া জেলার নন্দীগ্রামে কিশোর মিলন হোসেনকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. বুলবুলকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত মো. বুলবুল একই এলাকার বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এজাহারের বরাত দিয়ে জানানো হয়, নিহত মিলন হোসেনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে আসামি বুলবুল ও তার সহযোগীদের পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে ধরে গত ১৯…
নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দঘন মুহূর্তে নেত্রকোনার কলমাকান্দায় বেপরোয়া গতির কারণে সড়কে ঝরলো হায়াতুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তির তাজা প্রাণ। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে হায়াতুল্লাহ তার পুরো পরিবার নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে কলমাকান্দা থেকে নেত্রকোনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে হীরাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই…
কেন্দুয়া প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টয়ে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেন আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কাদরী। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতে রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে আতাউর রহমান কাদরী দলীয় নেতাকর্মীদের নিয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশুসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী ও প্রত্যন্ত উপজেলা দুর্গাপুর। এ জনপদে মুমূর্ষু রোগী, অসহায়, ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষদের কাছে এখন ভরসার এক নাম সৈকত সরকার। নিজের আরাম-আয়েশ তুচ্ছ করে গত আট বছর ধরে তিনি নীরবে করে যাচ্ছেন একের পর এক মানবিক কাজ। কখনও মুমূর্ষু রোগীর জন্য খুঁজছেন রক্ত, কখনও কনকনে শীতে ফুটপাতে পড়ে থাকা মানুষের গায়ে জড়িয়ে দিচ্ছেন কম্বল, আবার কখনও বুক সমান বন্যায় মাথায় করে পৌঁছে দিচ্ছেন খাবার। সৈকত সরকারের বাবার নাম মৃত মো. নুরুল ইসলাম। তার বাবা উপজেলা ভূমি অফিসে কেরানি হিসেবে কর্মরত ছিলেন। তার বিধবা মায়ের নাম মোছা. শাফিকুন নাহার এবং তারা তিন ভাই এবং তাদের কোনো…
ডেস্ক রিপোর্ট: শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা সদরসহ আটপাড়া, মোহনগঞ্জ, কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। তবে পূর্বধলা উপজেলায় মূল অনুষ্ঠানে বিএনপি ও মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতি এবং পৃথক রাজনৈতিক কর্মসূচি দিনটিকে ভিন্ন মাত্রা দেয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র পাঠানো প্রতিবেদন। নেত্রকোনা সদর: প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নেত্রকোনা সদরে দিবসের সূচনা…