Author: K.M. Shakawat Hosen

শেখ শামীম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে এ সংবর্ধনা জানায় উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মাধ্যমেই শহীদদের…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি প্রথম বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক)…

আরও পড়ুন

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের স্মরণ করে মোহনগঞ্জবাসী। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপর ভোরের আলো ফুটতেই স্থানীয় শহিদ আলী উসমান শিশু পার্কে অবস্থিত শহিদ মিনারে নামে জনতার ঢল। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- কালজয়ী এই গানের লাইনটিকে যেন নিজের জীবনের ব্রত হিসেবে নিয়েছেন নেত্রকোনার দুর্গাপুরের তারা মিয়া। মানুষের উপকার করতে যে অঢেল সম্পদের প্রয়োজন নেই, বরং একটি সুন্দর আর বিশাল হৃদয়ই যথেষ্ট, তারই উজ্জ্বল এক দৃষ্টান্ত তিনি। নিজের কষ্টার্জিত ক্ষুদ্র আয় থেকে একটু একটু করে টাকা জমিয়ে তিনি তা ব্যয় করেন অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে। এরই ধারাবাহিকতায় দুর্গাপুরে দুটি এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত তারা মিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে ও আনন্দঘন পরিবেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, স্থানীয় চণ্ডিগড়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ লাঘব ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বুধবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা শারমিন দৃষ্টি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার সেতুর বাজার এলাকায় অবস্থিত ‌‘নূরে মদীনা’ বাস কাউন্টারে ঈদ বা ছুটির সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ মনিটরিং…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ সাত ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে কয়েকটি যানবাহনে করে বেশ কিছু ড্রামে ভর্তি পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। রাতের আঁধারে সন্দেহজনকভাবে তেলভর্তি গাড়িগুলো চলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী একজোট হয়ে গাড়িগুলোর গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে বিপুল পরিমাণ পেট্রোলের ড্রাম দেখতে পেয়ে তারা গাড়িতে থাকা সাত জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা জামালপুর ও বগুড়া জেলার বাসিন্দা। এলাকাবাসীর দীর্ঘদিনের…

আরও পড়ুন

শেখ শামীম, কলমাকান্দা: হাসপাতালের সাদা দেয়াল আর নীরব করিডোরের মাঝে রচিত হলো অনন্য এক মানবিকতার গল্প। একদিকে সন্তানের জীবন বাঁচাতে এক মায়ের নিজের কিডনি দানের মতো সর্বোচ্চ আত্মত্যাগ, অন্যদিকে একজন জনপ্রতিনিধির নিঃস্বার্থ আর্থিক ও মানসিক সহায়তা- এই দুইয়ে মিলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার যুবক কৃষ্ণ হাজং। বুধবার (২৫ মার্চ) দীর্ঘ চিকিৎসার পর সফল কিডনি প্রতিস্থাপন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন কৃষ্ণ হাজং। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা, মা, স্ত্রী ও এক কন্যাকে নিয়ে ছিল তার অভাবের সংসার। হঠাৎ করেই জানতে পারেন তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো।…

আরও পড়ুন

শেখ শামীম, কলমাকান্দা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে ১৯৭১ সালের কালরাতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে বক্তারা দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান ও বিশ্বব্যাপী পালনের জোর দাবি জানান। দিনের শুরুতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর সকাল সাড়ে ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞকে বিশ্ব মানবতার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট বসিয়েছিল র‌্যাব। দূর থেকে সেই চেকপোস্ট দেখতে পেয়েই দ্রুত নিজেদের নোয়াহ (NOAH) গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে দুই মাদক কারবারি। কিন্তু শেষ রক্ষা হয়নি। র‌্যাবের আভিযানিক দল পিছু ধাওয়া করে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে গাড়িটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- হবিগঞ্জ জেলার মো. আ. মালেক (৩৮) এবং গোপালগঞ্জ জেলার মোহন মৃধা (৩২)। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘‘ভালোবাসার বাঁধন রক্তের চেয়েও অনেক দামি। আমরা পৃথিবীতে এসেছি সর্বপ্রথম মানুষ হয়ে, তারপর আমরা যার যার ধর্ম পালন করি।”- এমন সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বের অনন্য বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। সোমবার রাতে নেত্রকোনা শহরে ‘বন্ধু মহল (৯৪-৯৫)’- এর উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী ২০২৬” মিলনমেলায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ‘এসো প্রাণে মেলাই প্রাণ, বন্ধুত্বের আহ্বান’- এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় অসংখ্য মানুষ ও বন্ধুমহলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশাল প্যান্ডেলে উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলার আয়োজন করা হয়। মঞ্চে ছিল মিউজিক ও সাংস্কৃতিক পরিবেশনা, যা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সাথে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপস্থিত সুধীজন নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় মূলত নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় প্রকাশ্য স্থানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামস্থ হেলিপ্যাড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত যুবকরা হলেন- মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২২) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মানোয়ার হোসেন (২০)। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল জাহাঙ্গীরপুর হেলিপ্যাড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় সোহাগ ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেত্রকোনায় তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নেত্রকোনা সদর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বাসস্ট্যান্ডে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতে মঙ্গলবার দুপুরে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন এবং মোনাকো ফিলিং স্টেশনে পরিদর্শন করে অভিযানকারী দল। এসময় তারা পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদের পরিমাণ সরাসরি পরিমাপ করে দেখেন এবং বিক্রয় রেজিস্টার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। জ্বালানি তেলের…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত দুই দিন ধরে জ্বালানি তেলের (পেট্রোল ও অকটেন) তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ঈদের আনন্দ উদযাপনের বদলে তেলের জন্য হাহাকার করতে হচ্ছে স্থানীয়দের। এ সুযোগে একটি অসাধু চক্র খোলাবাজারে চড়া দামে তেল বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে উপজেলার অধিকাংশ মানুষ গ্রামে ফিরেছেন। ফলে গত কয়েকদিনে এলাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের চাহিদাও বৃদ্ধি পায়। কিন্তু কেন্দুয়া উপজেলার প্রায় তিন লাখ ১৬…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেপরোয়া গতির অজ্ঞাত এক প্রাইভেটকারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে। আশিক মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ গ্রামের পাশেই দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। সকাল পৌনে ৯টার দিকে দুর্গাপুরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটে বিনা উসকানিতে পথচারীদের ওপর আক্রমণ করছে এসব কুকুর। এতে পুরো উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটছেন সাধারণ মানুষ, তবে সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত সরকারি ভ্যাকসিন। সোমবার (২৩ মার্চ) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সকাল থেকে দিনভর অন্তত ৭ জন কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয় বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি। পুরো উপজেলায় অন্তত ২০ জন কুকুরের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “প্রাণে নেত্রবন্ধু, হৃদয়ে বন্ধন-দুই ব্যাচের এক মহামিলন।” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার সাকুয়ায় সারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ১৯৯১ ও ১৯৯২ ব্যাচের এক আবেগঘন ঈদ পুনর্মিলনী। ‘বন্ধন ৯১’ এবং ‘নেত্রবন্ধু ৯২’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত মিলনমেলা শুধু শৈশবের স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছিল জনসমুদ্রে। অনুষ্ঠানে শুরুতে প্রয়াত বন্ধুদেরকে স্মরণ ও তাদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুরোনো বন্ধুরা যখন একত্রিত হন, তখন শৈশবের স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বন্ধুরা দলমত নির্বিশেষে তাদের বন্ধু, নেত্রকোনা জেলা বিএনপি’র নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনিকে আগামী…

আরও পড়ুন

শেখ শামীম: ‍“রাজনীতি কিংবা অন্য যেকোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা অনেক বড় কাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তের রং লাল।” সোমবার (২৩ মার্চ) সকালের দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন। স্বেচ্ছাসেবীদের মানবিক কাজে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল ছাত্রজীবনের স্মৃতিচারণ করে…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনার সীমান্তবর্তী ও ঐতিহ্যবাহী উপজেলা দুর্গাপুরকে একটি ‘মানবিক জনপদ’ ও সমৃদ্ধ ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সস্তা হাততালির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি এবং মানুষের কল্যাণের জন্যই কাজ করতে চাই।” রবিবার (২২ মার্চ) দুপুরে ‘দুর্গাপুর প্রেসক্লাবে’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘রজতজয়ন্তী উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতে ডেপুটি স্পিকার দুর্গাপুর প্রেসক্লাবের প্রয়াত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হাত থেকে বাঁচতে স্থানীয় একটি মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানোয়ারী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম এবং মৃত আব্দুল লতিফের ছেলে শাহ আলম চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে…

আরও পড়ুন