Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের পবিত্রতা এবং পুরনো বন্ধুত্বের উষ্ণতায় নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নেত্রবন্ধু-৯২’ এর ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৪ মার্চ/২৪ রমজান) নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের পুরনো বন্ধুরা দীর্ঘদিন পর একে অপরের সান্নিধ্যে এসে মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতিচারণায়। ইফতারের আগে দেশ, জাতি ও বন্ধুদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রবন্ধু-৯২ এর আহ্বায়ক ও সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বন্ধুদের অভূতপূর্ব উপস্থিতির প্রশংসা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, ইফতার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নেত্রকোনা পৌরশহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ নদীর পাড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। নেত্রকোনা জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এবং ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক সোহান আহমেদ কাকন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ একরামুল হাসান, নেত্রকোনা সদর-বারহাট্টা আসনের জামায়াত জোটের প্রার্থী ও…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। মধ্যরাতে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা এবং বাধা দেওয়ায় বর্বর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো. কাবিল মিয়া (৩৫) বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে আসামি করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কলমাকান্দা সদর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় পশু খাদ্য ও ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নোভাস এগ্রোটেক লিমিটেড’ এ অভিযান চালিয়েছে র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদন ও বিপণনে নানা অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৫টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা, শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪ (ময়মনসিংহ) এর আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক সুলতান মিয়াকে (৪২) কুপিয়ে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা আটকৃত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা মুক্তাকিম (২২), জুলহাস (৩০), ফরহাদ ওরফে বিল্টু (৩৩) এবং মিরাজ আলী (৬০)। তারা সবাই নিহত সুলতান মিয়ার প্রতিবেশী। র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুলতান মিয়ার…

আরও পড়ুন

কেন্দুয়া ও আটপাড়া প্রতিনিধি: চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য মরণঘাতী রোগের প্রকোপ রোধে নেত্রকোনার দুই উপজেলায় পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় পৃথকভাবে এ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়া পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া। দেখা যায়, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ঝাড়ু ও…

আরও পড়ুন

শেখ শামীম: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে প্রতি শনিবার পুরো উপজেলাজুড়ে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হবে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এই সমন্বিত অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানের মূল উদ্দেশ্য হলো উপজেলার জনবসতিপূর্ণ এলাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা…

আরও পড়ুন

শেখ শামীম: ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় উপজেলা যুবদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে যুবদল। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব বা পরিত্যক্ত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় সচেতনতামূলক র‍্যালি, উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় নেত্রকোনা মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে এবং নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সকালে মোক্তারপাড়া মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বাদক দলের পরিবেশনার পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক এক নেতার ভাইসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা জব্দ করা হয়। আটককৃতা হলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপি’র দল থেকে বহিস্কৃত সাবেক যুগ্ম-আহ্বায়ক আসিফুজ্জামান চৌধুরীর ভাই মো. লেলিন (৪০), খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জহুরুল ইসলাম মির্জা ওরফে খোকন মির্জা (৪৫), মৃত কাতারু রহমানের ছেলে মো. আবু সাঈদ (৪৫), মৃত তালে নেওয়াজের ছেলে মো. ওয়াছেক মিয়া (৩২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুসেফ তালুকদার (৩২), মৃত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-মদন সড়কে আটপাড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাফায়েত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার মাটিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত একই গ্রামের রাকিবের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাটিকাটা গ্রামের পাকা সড়ক পার হচ্ছিল শিশু সাফায়েত। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। জানা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবী থানা এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী ইয়াসমিনকে হত্যার ঘটনায় পলাতক ঘাতক স্বামী মো. মিজানুর রহমানকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত মিজানুর রহমান জামালপুর জেলার বাসিন্দা এবং নিহত ইয়াসমিনের দ্বিতীয় স্বামী। শুক্রবার (১৩ মার্চ) রাতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ও র‌্যাব-২ এর আভিযানিক দল। এজাহারের তথ্য অনুযায়ী, বিয়ের পর মিজানুর ও ইয়াসমিন দম্পতি তাদের সন্তানসহ ঢাকার পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্পে বসবাস করতেন। তবে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এ মাসের শিক্ষাকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার বদলে এতিম ও অসহায় শিশুদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। শুক্রবার (১৩ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্থানীয় তেরিবাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য সেবায় এসেছে এক ইতিবাচক পরিবর্তন। একসময় এ হাসপাতালে গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান জন্মদানের জন্য সিজারিয়ান অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। তবে দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত পাঁচ বছরে এখানে সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে ১০৭ জন গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। সিজারের পাশাপাশি মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) ওপরও সর্বোচ্চ জোর দিচ্ছেন হাসপাতালটির চিকিৎসকরা। গত ৮ ও ৯ মার্চ হাসপাতাল ঘুরে এবং পরিসংখ্যান বিভাগের তথ্যের ভিত্তিতে মাতৃসেবার সাফল্যের চিত্র উঠে আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রথমবারের মতো এখানে সিজারিয়ান কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন…

আরও পড়ুন

শেখ শামীম: পবিত্র মাহে রমজান উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বেসরকারি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার মুক্তি ফ্রি ক্যাডেট স্কুলের হলরুমে আনন্দঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন কলমাকান্দা বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খায়রুল কবির। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সুধীজন শিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে বিশেষ দোয়া ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে একটি নোয়াহ (NOAH) গাড়ি থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলেন- কিশোরগঞ্জ জেলার বিজয় মিয়া (২৬) এবং নরসিংদী জেলার শিফন মিয়া (২২)। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল অনুমান ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুসল্লী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় শুক্রবার (১৩ মার্চ) সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পেশায় কৃষক এবং অপরজন রাজমিস্ত্রি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩) বাড়ির পাশে নলচিটি হাওড়ে গরুকে ঘাস খাওয়াতে যান। এ সময় হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে হাওরেই অবস্থান করছিলেন। বৃষ্টির মাঝেই হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি মারাত্মক আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। বৃষ্টি কিছুটা কমলে হাওড়ে থাকা অন্য কৃষকরা সুদিন সরকারকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন- পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের মেয়ের দিকের নাতি। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তিনি এ পদে নির্বাচিত হন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা নেত্রকোনাসহ কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, স্বাধীনতার পর এই প্রথম নেত্রকোনা-১ আসন থেকে কেউ জাতীয় সংসদের এত গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। যা পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত গর্বের। ব্যারিস্টার কায়সার কামালের জনপ্রতিনিধিত্বের পেছনে রয়েছে এক দীর্ঘ পারিবারিক ইতিহাস। তার বাবা প্রয়াত মোস্তফা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও উপকারভোগীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চাল নিতে এসে অনেক কার্ডধারী চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। শুধু তাই নয়, জনপ্রতি ১০ কেজি বরাদ্দের স্থলে প্রায় দুইশো গ্রাম করে চাল কম দেওয়া এবং ইউপি সদস্যদের বিরুদ্ধে উপকারভোগীদের স্লিপ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আসমা ইউনিয়নে প্রায় তিন হাজার উপকারভোগীর মাঝে এই চাল বিতরণের কথা ছিল। কিন্তু বিতরণ চলাকালে অনেকেই চাল পাননি। জানা যায়, বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযোগ করছেন, ময়না মেম্বারসহ অন্যান্য ইউপি সদস্যরা তাদের কাছ থেকে স্লিপ নিয়ে তা…

আরও পড়ুন