- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল বাছেদ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি মো. লাভলু মিয়া ওরফে লাভুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ মার্চ) বেলা সোয়া ২টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, নিহত আব্দুল বাছেদ গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় পৌঁছালে…
নিজস্ব প্রতিবেদক: চারপাশে আর দশটা সাধারণ বাজারের মতোই কোলাহল। রিকশা-ভ্যানের টুংটাং শব্দ, ক্রেতা-বিক্রেতার দরকষাকষি। এরই মাঝে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানে প্রতিদিন দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। দোকানের ক্যাশবক্সে বসে অত্যন্ত দক্ষ হাতে হিসাব-নিকাশ এবং ক্রেতাদের সামলাচ্ছেন এক নারী। এক হাতে ব্যবসার গুরুদায়িত্ব, অন্য হাতে সংসারের হাল- সব মিলিয়ে জীবনের সব বাধা পেরিয়ে এগিয়ে চলা এক সাহসী নারীর নাম কবিতা দত্ত। গত ১৮ বছর ধরে তিনি শিবগঞ্জ বাজারের ‘মেসার্স দত্ত ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী হিসেবে জীবনযুদ্ধের ময়দানে লড়াই করে চলেছেন। এটি শুধু একজন নারীর ব্যবসায়ী হয়ে ওঠার গল্প নয়, এটি একজন মায়ের তার সন্তানদের জন্য নিজের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ও হিফজ শিক্ষা বোর্ডের ১৬তম জাতীয় বার্ষিক পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া মাদানিয়া জামিউল উলুম কাচারী মাদ্রাসা’। দেশব্যাপী অনুষ্ঠিত এই পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি প্রতিষ্ঠানটির ২৭ জন শিক্ষার্থী ‘মুমতাজ’ (স্টারমার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছে। হিফজ শিক্ষা বোর্ডের এমন মর্যাদাপূর্ণ পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করে মেধার অসামান্য স্বাক্ষর রেখেছে আরেক শিক্ষার্থী মো. ইশতিয়াক নাবিল। তাদের অনন্য জোড়া সাফল্য এবং ২৭ জন শিক্ষার্থীর স্টারমার্ক অর্জনে…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনার মূল হোতা ও প্রধান অভিযুক্ত শাকিল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাকিল মিয়ার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব জানায়, অভিযুক্ত শাকিল মিয়া দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কিশোরীর বাবা জানতে পেরে শাকিলের…
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. সেন্টু (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইলের ঝুনকাইল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৫৮) জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যান। এ সময় তিনি তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়ায় রাস্তার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার আটপাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক রোজাদার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হোসাইন আহমেদ একদিলের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেল ৩টার দিকে উপজেলার তেলিগাতি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- আটপাড়া উপজেলার তেলিগাতি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে হীরা মিয়া (৫০) এবং একই উপজেলার বড়তলি গ্রামের মৃত বেরাজ মিয়ার ছেলে মো. কাশেম (৪২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন-নেত্রকোনা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে (ধানক্ষেতে) পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসের চালকের উপস্থিত বুদ্ধিতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন সড়কে পড়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী এবং অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন বাসের যাত্রীরাও। সোমবার (৯ মার্চ) দুপুরে মদন উপজেলার মৈধাম তেলের পাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (নীল রঙের, পেছনে ‘নেত্রকোনা-মদন’ লেখা) মদনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মৈধাম তেলের পাম্প এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে থাকা সবুজ ধানের ক্ষেতে নেমে যায়। দুর্ঘটনার বিষয়ে…
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোনা সদর উপজেলার ঐতিহাসিক তিলকখালি খাল খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল খননকাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) “পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এই খাল খনন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. আনোয়ারুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিলকখালি খাল খননের জন্য নেত্রকোনায়…
নিজস্ব প্রতিবেদক: নেশার টাকা জোগাড় করতে শ্বশুরের বাসা থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে এক মাদকাসক্ত জামাই ও তার বাবাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)। সোমবার (৯ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার রাতে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও পৌর এলাকার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন…
নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্ত্বরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধী সমাজের অংশগ্রহণে এ সভার আয়োজন করে দুর্গাপুর থানা পুলিশ। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সমাজ থেকে মাদক নির্মূল এবং সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ১০ পিস ইয়াবাসহ মোছা. জুমা আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত তার বাবা পালিয়ে যায়। সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল রবিবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারহাট্টা থানাধীন আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে হরিয়াতলা গ্রামের মো.…
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শ্যামল ছায়া’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবাসহ নারীসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৮১ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন- রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫)। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। মাদকের পাশাপাশি তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ছয় হাজার টাকা এবং ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়ার সহকার পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো…
নিজস্ব প্রতিবেদক: পৃথক দুটি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার পলাতক দুজন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (৮ মার্চ) রাত ১০টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। সিপিসি-৩, র্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প) সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি হত্যা মামলা এবং টাঙ্গাইলের মধুপুর থানার অপর একটি হত্যা মামলার পলাতক আসামিদের ধরতে জোড়া অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, টাঙ্গাইলের মধুপুর থানার চাঞ্চল্যকর শান্তা আক্তার তন্নী (২৭) হত্যা মামলার আসামি মোছা. হাজেরা খাতুনকে (৬০) গ্রেফতার করেছে র্যাব। মামলার বিবরণ অনুযায়ী, স্বামী আলমগীর হোসেন দ্বিতীয় বিয়ে করায় শান্তার সঙ্গে তার দাম্পত্য কলহ…
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সংঘবদ্ধ ডাকাতি এবং দলবদ্ধ ধর্ষণের একটি চাঞ্চল্যকর মামলার আসামি মো. শাহজাহান শেখকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (৮ মার্চ) রাত ৯টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরে রাজধানীর মুগদা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত বছরের (২০২৫ সাল) ৮ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামালপুরের ইসলামপুরের এক নারীর বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকারসহ ছয় লাখ ৭৪…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় শব্দদূষণ রোধে এবং নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুজন বাস চালককে জরিমানা করা হয় এবং তিনটি হর্ন জব্দ করা হয়। রবিবার (৮ মার্চ) বিকেল ৪টায় পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রবিবার নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় “শব্দদূষণ…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি ২০০১ ব্যাচের অকাল প্রয়াত দুই বন্ধু ইমরান হাসান (আপেল) ও এমরান হাসান (বাবু)-এর স্মরণে এক আবেগঘন স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০১ ব্যাচের ‘বন্ধু মহল’ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রয়াত দুই বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সহপাঠীরা। এ সময় বক্তারা তাদের বন্ধুসুলভ আচরণ, মানবিক গুণাবলি এবং ছাত্রজীবনের নানা সোনালি স্মৃতি তুলে ধরেন। জানা গেছে, ইমরান হাসান (আপেল) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২ মে ভারতে ইন্তেকাল করেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম)। সভায় আসন্ন ঈদে গ্রাহকদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ, ব্যাংক এলাকার নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মাঝে আরও…
জামালপুর প্রতিনিধি: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, নারীরা যদি শিক্ষিত এবং উপার্জনক্ষম হয়, তবে তারা নিজেরাই শক্তিশালী হবে এবং এর মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এ সভার আয়োজন করে। নারী অধিকারের বাস্তবতার চিত্র তুলে ধরে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “আমরা সবসময় নারী অধিকারের কথা বলি, সংগ্রাম করি। কিন্তু বাস্তবতা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-পূর্বধলা সড়কে ত্রিমোহনী এলকায় গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন আশেপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ। বিকল্প ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছেন। এতে যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। রবিবার (৮ মার্চ) সরেজমিনে দেখা যায়, একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও দেবে যাওয়া বেইলি ব্রিজের লোহার কাঠামোর ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এক নারী তার ছোট সন্তানকে নিয়ে পার হচ্ছেন। বয়স্ক মানুষদেরও চরম কসরত করে সেতুটি পার হতে দেখা গেছে। দুর্ভোগের চিত্র কেবল এখানেই সীমাবদ্ধ নয়। যানবাহন চলাচলের পথ…