Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় রাতের আঁধারে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম স্বাধীন মজুমদার। তিনি সাতগাঁও বাজারের একজন পরিচিত নগদ, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি জানতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিনকে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কাছ থেকে তথ্য ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মেন্দিপুর ইউনিয়নের দায়িত্বে থাকা বিট অফিসার মো. নাজমুল হাসান জানান, ‍“ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুরকে (৪০) রাতেই গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ রোমহর্ষক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে হোসাইন মো. তাইফুরের সঙ্গে তাহমিনা আক্তার তানিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তাসফিক নামের এক ছেলে ও ত্বহা নামের এক কন্যাসন্তান রয়েছে। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী হলেও তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন সদ্য সাবেক সভাপতি ওয়ালী হাসান তালুকদার ওরফে কলি হাসান। অন্যদিকে, মিথ্যা মামলা দায়ের, জিআর চাল বিক্রির টাকা আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে কলি হাসানকে সমিতি থেকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুর্গাপুর সাংবাদিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিরে মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, আজ (বৃহস্পতিবার) নেত্রকোনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে কলি হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দুর্গাপুর সাংবাদিক সমিতির বর্তমান আহ্বায়ক সজীম শাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা ও সাবেক সহ-সভাপতি মামুন রণবীরকে আসামি করা হয়েছে।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা’। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল থেকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এমন বৃহৎ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। গত বছর প্রথমবারের মতো উপজেলা বিএনপি’র…

আরও পড়ুন

শেখ শামীম: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে এক প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। মানবিক সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সহিত প্রকৃত উপকারভোগীদের নামের তালিকা প্রণয়ন করতে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় এক কারারক্ষীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় নগদ অর্থ, প্রায় ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট এবং বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) দুপুরে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এ ঘটনায় ভুক্তভোগী কারারক্ষী মো. আলমগীর হোসেন মাসুদ বাদী হয়ে গতকাল (মঙ্গলবার) মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মো. আলমগীর হোসেন মাসুদ (৪২) মদন উপজেলার উত্তর দেওলজিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী পদে কর্মরত রয়েছেন। থানায় দায়ের করা অভিযোগে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ইরানে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলা এবং মধ্যপ্রাচ্যব্যাপী চলমান যুদ্ধ ও গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার (০৪ মার্চ) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সিপিবির উদ্যোগে প্রেসক্লাব মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা সিপিবির সভাপতি আলকাস উদ্দীন মীর এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এবং উদীচী দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান। এছাড়াও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারী সেল এবং ক্ষেতমজুর সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা…

আরও পড়ুন

শেখ শামীম: কাউকে না জানিয়েই হঠাৎ ভূমি অফিসে হাজির খোদ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন, তাতে বিস্মিত ও চরম ক্ষুব্ধ হয়েছেন তিনি। সরকারি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল না, এমনকি মূল ফটকেও ঝুলছিল তালা! বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের নাসিক পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনের ঘটনা ঘটে। সরকারি সেবায় সময় নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে উপস্থিত হন প্রতিমন্ত্রী। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা…

আরও পড়ুন

শেখ শামীম: পবিত্র রমজানের বরকতময় আবহে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘২য় হিফজুল কুরআন, হামদ/নাত ও আযান প্রতিযোগিতা-২০২৬’। ইসলামি মূল্যবোধ জাগ্রত এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখা এই প্রতিযোগিতার আয়োজন করেছে। স্থানীয় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতা ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জননেতা ব্যারিস্টার কায়সার কামাল এমপি এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ১৪ রমজান (৪ মার্চ) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১৭ রমজান (৭ মার্চ) পর্যন্ত। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা উছমান গনী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে একটি প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ২৫ কেজি নয়শো গ্রাম গাঁজাসহ মো. আমির হোসেন (৪১) নামে এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ১৮ হাজার টাকা। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) রাত পৌনে ১০টার দিকে জামালপুর সদর থানার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের কানিল রেলগেইট সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারীর (পিএসসি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৩ এমপি হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কেন্দুয়া ক্লাব’ এর সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরের চিরাং মোড়স্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া ক্লাবের সভাপতি ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম (পদাধিকারবলে)। সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৬২ সালে উপজেলার চিরাং ইউনিয়নের চক বাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন জয়নাল আবেদীন ভূঁঞা। তিনি কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক…

আরও পড়ুন

কেন্দুয়া প্রতিনিধি: জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করে গ্রাহকদের ঠকানোর দায়ে নেত্রকোনার কেন্দুয়ায় মেসার্স হিমালয় ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাম্পটিতে প্রতি লিটার তেলে ৫০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরী। জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই কর্মকর্তারা পাম্পের ডিসপেনসিং ইউনিটটি স্ট্যান্ডার্ড মেজারিং ক্যানের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায়, পাম্পটি থেকে গ্রাহকদের প্রতি ১০ লিটারে প্রায় ৫০০ মিলিলিটার (আধা লিটার)…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এবং একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোনায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোনা জেলা শাখার মিডিয়া বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। জেলা মিডিয়া বিভাগের প্রধান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ বলেন, “রমজান মাস তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে যাবতীয় পাপাচার ও নিষিদ্ধ কাজ থেকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে এদিন সকালে কলমাকান্দা থানাধীন নাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার নাজিরপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জব্বার ওরফে হাসুর ছেলে মো. মহরম আলী (২৫) এবং একই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৪)। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভাই এবং মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। ময়মনসিংহ ও ঢাকার উত্তরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামিদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহের একটি আভিযানিক দল আজ (মঙ্গলবার) ভোর আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৭)…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার মামলার দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঢাকা ও গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আব্দুল কাদের (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মামুন আহমেদ (৪২)। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, গত ২৩ জানুয়ারি দুপুরে মো. হুমায়ুন কবির (৫৮) নামে এক ব্যক্তি তার ব্যবহৃত প্রাইভেটকারটি ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় পার্কিং করে জুম্মার নামাজ পড়তে যান। বিকেল সাড়ে ৩টার দিকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে ২০ কেজি অবৈধ গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রান্নাঘরে থাকা একটি সিমেন্টের বস্তার ভেতর অভিনব কায়দায় এসব মাদক লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানার আটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত মো. খোকন মিয়া একই গ্রামের(৭নং ওয়ার্ড) মো. আব্দুল খালেক ও মোছা. ললিতা বেগমের ছেলে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে ওই মাদককাররিকে আটক করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কার্যালয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ডিএনসি এর একটি রেইডিং টিম…

আরও পড়ুন

শেখ শামীম: দোলপূর্ণিমার আগমনী সুরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা জনপদ। পাহাড়ের কোলঘেঁষা লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে শুরু হতে যাচ্ছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’। যেখানে ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের আনন্দ একাকার হয়ে মিশে গেছে। হাজং সম্প্রদায়ের দোলপূজাকে কেন্দ্র করে দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, যুগ যুগ ধরে হাজং সম্প্রদায়ের মানুষ এই পূজার আয়োজন করে আসছেন। সময়ের ধারায় ছোট পরিসরের ধর্মীয় আয়োজনটি আজ একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের স্মৃতি, বিশ্বাস…

আরও পড়ুন