- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমির খসরু
- আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি বাতিলে দাবিতে দুর্গাপুরে সিপিবির সমাবেশ
- বিশ্বকাপে ফেরার লড়াইয়ে ‘এভারেস্ট’ জয়ের আশা ইতালির
- প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত মো. খোকন মিয়া একই গ্রামের(৭নং ওয়ার্ড) মো. আব্দুল খালেক ও মোছা. ললিতা বেগমের ছেলে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে ওই মাদককাররিকে আটক করা হয়। নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কার্যালয় সূত্রে জানা যায়, আজ (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ডিএনসি এর একটি রেইডিং টিম…
শেখ শামীম: দোলপূর্ণিমার আগমনী সুরে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা জনপদ। পাহাড়ের কোলঘেঁষা লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে শুরু হতে যাচ্ছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’। যেখানে ধর্মীয় আচার, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের আনন্দ একাকার হয়ে মিশে গেছে। হাজং সম্প্রদায়ের দোলপূজাকে কেন্দ্র করে দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, যুগ যুগ ধরে হাজং সম্প্রদায়ের মানুষ এই পূজার আয়োজন করে আসছেন। সময়ের ধারায় ছোট পরিসরের ধর্মীয় আয়োজনটি আজ একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের স্মৃতি, বিশ্বাস…
নিজস্ব প্রতিবেদক: মৃত্যু যখন নিশ্চিত ভেবে দিন গুনছিলেন, ঠিক তখনই অন্ধকার জীবনে আলোর দিশারি হয়ে এলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক সহযোগিতা এবং জন্মদাত্রী মায়ের কিডনি দানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন নেত্রকোনার দুর্গাপুরের সন্তান কৃষ্ণ হাজং। সোমবার (২ মার্চ) ঢাকার পিজি হাসপাতালে সফলভাবে তার কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। কৃষ্ণ হাজং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা এবং তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারে রয়েছেন স্ত্রী, এক কন্যা এবং বৃদ্ধ বাবা-মা। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগে একপর্যায়ে জানতে পারেন তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো। প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার এলজিইডি’র (LGED) আওতাধীন একটি রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও চরম নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার জামতলা বাজার থেকে শিমুলকান্দি বাজার পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজে অনিয়মের ঘটনা ঘটে। দীর্ঘদিন পর রাস্তাটির কাজ শুরু হলেও, ঠিকাদারের এমন দুর্নীতিতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য ছিল। সম্প্রতি রাস্তাটির সংস্কার কাজ শুরু হলেও তা অত্যন্ত নিম্নমানের হচ্ছে। সোমবার (২ মার্চ) সরেজমিনে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রাস্তায় নতুন এবং মানসম্মত ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও, অত্যন্ত নিম্নমানের (দুই বা তিন নম্বর) ইট ব্যবহার করা হচ্ছে। হাত দিয়ে চাপ দিলেই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬’। আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ৭ মার্চ পর্যন্ত। ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। গত বছর প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল উপজেলা বিএনপি। যার ধারাবাহিকতায় এবার…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা বদরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা বদরুল আমিন পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান কেবল সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারের মাস।” ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসারের (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে এদিন দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর থানার পশ্চিম তারাপাশা ও গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান দুটি পরিচালনা করে র্যাবের সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর আভিযানিক দল। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সদর থানার পশ্চিম তারাপাশা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বাসি খাবার পরিবেশন, নকল পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকান ও হোটেল-রেস্তোরাঁয় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় কেন্দুয়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের বাজার ও রেস্তোরাঁগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. কিবরিয়াকে (২৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। মো. কিবরিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর দক্ষিণপাড়ার এলাকার আ. ছাত্তারের ছেলে। সোমবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম অভিযুক্তের জামিন নামঞ্জুর ও কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ এপ্রিল বারহাট্টা থানাধীন চন্দ্রপুর লম্বপাড়া গ্রামের প্রতিবেশী মোছা. পারুলা বেগমের (৪৫) বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। পারুলা বেগম প্রয়োজনীয় কাজের কথা বলে ভুক্তভোগী কিশোরীকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। রবিবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ার কড়া বার্তা দেন নবনির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য। বক্তব্যে তিনি বলেন, “শুধু কথার কথায় থাকলে চলবে না, বাস্তবে কাজ করতে হবে। অতীতের দুর্নীতি বা অপকর্ম আমরা ভুলে যেতে চাই। কিন্তু ছাত্র-জনতার রক্ত ও পঙ্গুত্বের বিনিময়ে যে ‘নতুন বাংলাদেশ’ আমরা পেয়েছি, তা গড়তে সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দাম্পত্য কলহের জেরে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. মোজাম্মেল হক ওরফে আরব আলীর স্ত্রী। রবিবার (১ মার্চ) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল শনিবার রাতে উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোজাম্মেল হক বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণেও কোনো সাড়া না পেয়ে তিনি রান্নাঘরের দিকে যান এবং বাইরে থেকে দরজার খিল খুলে ভেতরে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই আহ্বায়ক কমিটিতে সাংবাদিক ও কবি সজিম সাইনকে আহ্বায়ক, সাংবাদিক আলী উসমানকে সদস্য সচিব এবং সাংবাদিক আদনানুর রহমানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, পূর্ববর্তী (২০২৬-২০২৭) পর্ষদের সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর মধ্যে সদস্যদের প্রতি সভাপতির অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত ও অবমূল্যায়ন, সাংগঠনিক বিষয়ে বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ এবং একক সিদ্ধান্তে যাচ্ছেতাই ভাবে কর্মসূচি দিয়ে…
কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশো গ্রাম গাঁজাসহ রতন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রতন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকার মৃত আ. হাকিমের ছেলে। রবিবার (১ মার্চ) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত রতনকে আদালতে প্রেরণের তথ্যটি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এরআগে গতকাল দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা এলাকায় অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার মধ্য রাতে বড়তলা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রতনের বাড়িতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। একই প্রজ্ঞাপনে নেত্রকোনা ছাড়াও আরও চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বদলি হওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন- গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক…
শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চলমান প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নাটকীয় মোড় নিয়েছে লেংগুরা ইউনিয়ন পরিষদের ঘটনা। রবিবার (১ মার্চ) একই দিনে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে ফিরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হয়েছে। এমন যুগপৎ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট চেয়ারম্যানের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গাগলাজুর-তেঁতুলিয়া আরসিসি সড়ক এখন জনদুর্ভোগের আরেক নাম। প্রায় ২৮ কোটি টাকা বাজেটের এ সড়ক সংস্কারের নামে চলছে চরম অনিয়ম, নিম্নমানের উপকরণ ব্যবহার ও দীর্ঘসূত্রিতা। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১ মার্চ) দুপুর দেড়টায় মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের তেঁতুলিয়া ও গাগলাজুর ইউনিয়নবাসীর উদ্যোগে নির্মাণাধীন সড়কের ওপর এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “২০০২ সালে…
কেন্দুয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের সহমর্মিতা ও মানবিকতার বার্তা নিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় শতাধিক পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘হৃদয়ে আমার কেন্দুয়া’। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এমন মহতি উদ্যোগের আয়োজন করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রতন খান এবং সহ-সভাপতি আমিরুল ইসলাম তুষার, আবু ওয়াশিদ খান, মেহেদী হাসান ও এনামুল হক। এছাড়াও সদস্যদের মধ্যে তামিম ইকবাল, লিমন হাসান সূর্য, সৌরভ এবং জিয়াউর রহমান উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি শাহ…
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জোর দিয়ে বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনজীবী সমিতিতে সকল সদস্যের সমান অধিকার নিশ্চিত করতে হবে।” শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শফিউল হক তালুকদার কিরণের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকায় একটি স্টুডিওতে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় রাজু সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পরিচিত ‘হেনা ডিজিটাল’ নামের ওই প্রতিষ্ঠানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্বাভাবিক দিনের মতোই দোকান খোলেন রাজু সাহা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতরে থাকা এসিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়ে মারাত্মকভাবে দগ্ধ হন দোকান মালিক রাজু। বিকট…
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১০-১৫ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং…