নিজস্ব প্রতিবেদক: ‘‘তব পূণ্য কিরণ দিয়ে যাক মোর, মোহ কালিমা ঘুচায়ে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠবই ও টিউশন ফি প্রদান করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে, উক্ত কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক শাখার আট জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পাঠবই এবং বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পাঁচ মাসের টিউশন ফি প্রদান করা হয়। বিতরন পুর্ব আলোচনা সভায় কলেজ গভর্নিংবডির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অত্র কলেজের প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দলীয় ও পুলিশ সূত্র জানায়, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিউরা ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামে অবস্থিত শিক্ষাবিদ আব্দুর রহমান ভূঁইয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে প্রবেশ করে বহিরাগত পাঁচ-ছয় দুর্বৃত্ত তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- দশম শ্রেণির শিক্ষার্থী রাহীম (১৬), টুটুল (১৭) ও রিফাত (১৭)। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শাহেদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) ও সমসের ছেলে তারিকুল (২০)। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. রাজন মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজন মিয়াকে আটক করা হয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পৃথক পৃথক অভিযানে মালিকবিহীন ৬৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডে বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৪১ বোতল এমসি ডুয়েলস, ১২ বোতল এসি ব্ল্যাক ও ১২ বোতল আইস ভদকা নামক এই তিন ব্র্যান্ডের ভারতীয় মদ। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: “আমরা সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়- ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই” এই শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নেত্রকোনার কলমাকান্দা স্টেডিয়াম মাঠ। কলমাকান্দা উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি বলেন, মানুষের কথিত তন্ত্র-মন্ত্র নয়, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসনব্যবস্থা। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, ২০২১ সালে মোদীবিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, ২০১৩ সালে নবীর (সা.) ইজ্জত রক্ষার জন্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সবুজ পৃথিবী গড়তে নবজাতক জন্ম নিলেই বাড়িতে গিয়ে ওই নবজাতককে গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে গ্রামের একদল কিশোরী। যে বাড়িতেই নবজাতক জন্ম নিচ্ছে সে বাড়িতেই তারা গাছের চারা নিয়ে হাজির হচ্ছে। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফসিকা গ্রামের ১৫ জন কিশোরী ‘অগ্রযাত্রা কিশোরী’ নামে একটি সংগঠন গঠন করেছে। কিশোরীরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফচিকা ও আশেপাশের এলাকায় নতুন শিশু জন্ম নিলেই একটি ফলজ, একটি ঔষধি ও একটি বনজ গাছের চারা নিয়ে হাজির হয় শিশুর মায়ের কাছে। শিশুকে স্বাগত জানায় এই পৃথিবীতে। আর এমনটি দেখে খুশি হন নবজাতকের পরিবারসহ গ্রামের মানুষেরাও। শুধু গাছের চারা নিয়েই শুভেচ্ছা জানায় তাই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা। আটককৃত দুজনই জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। তারা হলেন- কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত সোমবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি আদেশ অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সাতজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরী। প্রশাসনের তথ্য অনুযায়ী, কেন্দুয়া মডেল স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় সাতটি মামলা করা হয়। এর মধ্যে রাস্তা দখল করে নির্মাণকাজ করা, খাদ্যদ্রব্য বিক্রি ও যানবাহন পার্কিংয়ের দায়ে চারজনকে মোট এক হাজার ৬০০ টাকা জরিমানা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদের বোতলসহ একজনকে আটক করেছে বর্ডার বার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ১৫ বোতল আইস ভদকা ও ৯ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় মদ। আটককৃত যুবক হলেন- দুর্গাপুর উপজেলার মিনকী ফান্দা গ্রামের মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমীন (২১)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুুপুর সোয়া ২টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে মো. রুহুল আমীনকে ২৪ বোতল ভারতীয় মদের বোতলসহ আটক করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন নির্বাচন সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এ আসনে বিএনপি’র সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লুৎফুজ্জামান বাবর মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। লুৎফুজ্জামান বাবর ১০ অক্টোবর ১৯৫৮ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের নেত্রকোণার মদন পৌরসভার বাড়িভাদেরায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাবেক পুলিশ কর্মকর্তা একে লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান। চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত দশ মাসে ৩৪টি অপমৃত্যু মামলা নথিভুক্ত হয়েছে। থানা পুলিশের রেকর্ড বলছে- এগুলোর অধিকাংশই ঘটেছে পারিবারিক অশান্তি, অভিমান ও মানসিক সংকটের কারণে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, গলায় ফাঁস নিয়ে মৃত্যু ১৫ জন, বিষপানে চার জন, পানিতে ডুবে আট জন, বিদ্যুৎস্পৃষ্টে ছয় জন এবং বজ্রপাতে মৃত্যু একজন। এদের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ১৪ জন। গড়ে প্রতি মাসে তিনজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তদন্ত সূত্রে জানা যায়, এই মৃত্যুগুলোর বেশির ভাগের সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক কলহ, প্রেমের টানাপোড়েন, সামাজিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মানসিক অবসাদ ও একাকীত্ব। এছাড়া সহজলভ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় পূবালী ব্যাংক পিএলসি.-এর ২৬১তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার সাউদপাড়া মোড়ে রজব আলী ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। উদ্বোধন শেষে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও ঐতিহ্যের প্রতীক। এই উপশাখা চালুর মাধ্যমে কেন্দুয়ার মানুষ এখন আরও সহজে ব্যাংকিং সেবা পাবেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আসন্ন নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা জানান,ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির এক নিবেদিতপ্রাণ নেতা। তিনি দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম করে ইতোমধ্যে গণমানুষের তুমুল প্রশংসা অর্জন করেছেন। নেতা কর্মীরা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘‘রুসা বাংলাদেশ’’ এর আয়োজনে “সার্টিফিকেট ইন এনিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন” একবছর মেয়াদী কোর্স সমাপ্ত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তাদের সনদপত্র বিতরণ করা হয়। এম এন আলম মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে নতুন নতুন উদ্দ্যেক্তা তৈরীর লক্ষ্যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অধীনে প্রশিক্ষনার্থীদের হাঁস, মুরগী, গরু, ছাগলের উপর হেলথ অ্যান্ড প্রোডাকশন বিষয়ে একবছর মেয়াদী এই প্রশিক্ষণ দেয়া হয়। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই শিক্ষাবর্ষে ১৭ জন প্রশিক্ষনার্থী এই কোর্স সম্পন্ন করেন। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণ চলমান রয়েছে। বিরিশিরিস্থ রুসা বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.- এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরের দিকে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী মুহাম্মদ এনামুল হক তালুকদার। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়- মো.…
নিজস্ব প্রতিবেদক: নদীপথে ট্রলারে করে ভারতীয় কম্বল পাচারের সময় দুইশো পিস কম্বলসহ একজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নাম উল্লেখপূর্বক দুইজন এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শনিবার (১ নভেম্বর) আটককৃত কম্বল পাচারকারীকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে কম্বল এবং ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সোহেল মিয়া (৪৮)। তিনি উপজেলার চৈতাটি এলাকার বাসিন্দা। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের রাশেদুল ইসলাম (৩২) ও শংকরপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)। পুলিশ জানায়, সোমেশ্বরী নদী দিয়ে ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, “দীর্ঘ ষোলো বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক মনা সকল দল ও মতকে সাথে নিয়ে দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। দেশের মানুষের আকাঙ্খা ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু পতিত সরকারের সাথে সুর মিলিয়ে একটি মহল একাত্তরের পরাজিত শক্তি সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন অজুহাত খুঁজছে। কখনো পিআর পদ্ধতি, কখনো গণভোটের নাম করে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট ঘোষনা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে।…
নিজস্ব প্রতিবেদক: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ী সংগঠনগুলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরআগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা এবং সঞ্চালনায়…
নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় উদযাপিত হয় কমরেড মণি সিংহ মেলা। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) শুরু হচ্ছে কমরেড মণি সিংহ মেলা। সাত দিনব্যাপী এই মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার (৩১ অক্টোবর) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত মেলা উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেলা উদযাপন কমিটির আহবায়ক ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে…
