Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় কৃষ্ণপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত সুলতান আলী (৪৩) নামে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন । তিনি উপজেলার উতুবপুর গ্রামে রমজান আলীর ছেলে। শুক্রবার বিকেল ৫টার দিকে বজ্রপাতের ঘটনার পর হতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) নিখোঁজ ওই যুবকের সন্ধান মেলেনি। স্থানীয়রা জানায়, উপজেলার কৃষ্ণপুরে সুরমা নদীতে জাহেরপুর ফেরী ঘাটে বিকাল ৫টার দিকে মালবাহী একটি নৌকা নিয়ন্ত্রণ করছিলেন সুলতান আলী। হঠাৎ বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজখুজি শুরু করে এবং নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজে বিঘ্ন হচ্ছে বলে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় শারীরিকভাবে চলাচল করতে অক্ষম দু’জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে তাদের অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশার কথা জানতে পেরে তাৎক্ষনিক তাদের সাহায্যার্তে এগিয়ে আসেন। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের রৌহা গ্রামের মতিউর রহমানের পুত্র আদিল মিয়া (৩৮) ও একই গ্রামের কাঞ্চন মিয়ার কন্যা কুলসুম আক্তার (১৪)। শুক্রবার (৭ মে) বিকেলে ওই দুই প্রতিবন্ধীর মাঝে তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে দুটি হুইল চেয়ার ক্রয় করে বারহাট্টা স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নিখোঁজের দুদিন পর ভাড়ায় চালিত রাজিব মিয়া (৩৬) নামে এক বাইক-রাইডারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুইয়ার ইউনিয়নের ভাটিয়া হাওরে এক মৎস্য খামার থেকে মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত রাজিব মোহনগঞ্জের দেওথান গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং নিহতের চার বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে জানা গেছে। এরআগে গত বুধবার রাতে থেকে রাজিবের সন্ধান পাচ্ছিল না পরিবার ও স্বজনেরা এবং এঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ বলে জানায় নিহতের এক স্বজন। আকককৃত হলো- উপজেলার হাটমিয়া গ্রামের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ছয় হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারাংপাড়া এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে নেত্রকোনা বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (৫ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূরুদ্দিন মাকসুদ। তিনি জানান, বিকেল ৫টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নে নলুয়াপাড়াস্থ বর্ডার অবজারবেশন পোষ্টের (বিওপি) নায়েব সুবেদার মো. সেলিম ভূঁইয়া নেতৃত্বে বিজিবি’র পাঁচ সদস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে ১১৫৬/৮-এস নং পিলারের আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফারাংপাড়া নামক স্থান…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদবিহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আট প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের কাচারি রোডে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেবা সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম। অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার থাকলেও চলতি রমজান মাসে পণ্য মেলেনি এই উপজেলাবাসীদের কাছে। পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরবাসীরা প্রতি সপ্তাহে একদিন কম দামে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারলেও কলমাকান্দাবাসীরা পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এতে করে এই উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের লোকজনের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা। স্থানীয়রা সন্দেহ করছেন ডিলার পণ্য তুলে বাহিরে বিক্রি করে ফেলেছে। রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো নেত্রকোনা জেলাতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাকে পণ্য বিক্রির সময় বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে লক্ষ্য করা গেছে। টিসিবি’র পক্ষ…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার ডিজিটাল জুয়ারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের দোকানে খেলারত অবস্থায় চারজনকে আটক আটক করে এসআই মো. হারুনুর রশিদ। আটকরা হলো-উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত.আবুল ফজল মিয়ার ছেলে মেহেদী হাসান জয় (২২), সাতুর গ্রামের তুফানি সরদারের ছেলে মো. নূর আলম (১৯), দেওথান গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মাঘান গ্রামের মৃত. খোকন মিয়ার ছেলে মো. আল আমিন। পুলিশের দাবি, মোবাইল অ্যাপে জুয়া খেলা চলছে এমন গোপন খবরে পৌরশহরের বিএনপি মোড়ের একটি চায়ের…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আনোয়ার হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ওই গ্রামের মো. নুরুল ইসলামের মেঝো ছেলে আনোয়ার হোসেন দুর্গাপুর ডিগ্রী কলেজের স্মাতক (পাস) শেষ বর্ষের শিক্ষাথী এবং গত প্রায় দুই বছর যাবত মানসিক সমস্যায় ভূগছিলেন তিনি। মৃতের নিকট আত্মীয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন ওরফে মোতালেব প্রতিবেদককে জানান, আনোয়ার দুর্গাপুর ডিগ্রী কলেজের ডিগ্রী শেষ বর্ষে শিক্ষার্থী ও প্রায় দুই বৎসর ধরে মানসিক সমস্যা দেখা দেয়…

Read More

কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : গোপন তথ্যের ভিত্তিতে বালুমহাল থেকে অবৈধভাবে পাচার করার সময় ৫ ট্রাক পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর বিভিন্ন বালুমহাল থেকে স্তুপ করা পাথর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় একটি চক্র। এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বিরিশিরি এলাকায় ২নং বালু মহাল থেকে পাঁচটি ট্রাক ভর্তি পাথর জব্দ ও চালকদের অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। জানা যায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে ইজারাকৃত পাঁচটি বালুমহাল রয়েছে। এক বছর মেয়াদে এই বালুমহাল শুধুমাত্র বালু উত্তোলনের জন্য ইজারা দেয় সরকার। বালুর সাথে উত্তোলিত পাথর ইজারা না…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে দুই লক্ষ টাকা মূল্যমানের দুইটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. রুহুল আমিনে নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযানে ১১৭০/৩-এস নং সীমান্ত পিলারের একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে চকলেটবাড়ী নামক এলাকা হতে দুইটি ভারতীয় গরু আটক করতে পারে এ দলটি। আটককৃত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক মোতাকাব্বির খান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে এ উদ্বোধনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়নি। যে কারণে অনুষ্ঠানে কোন সাংবাদিককে দেখা যায়নি বলে জানিয়েছেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ। তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন মানুষের পোস্ট করা ছবি দেখে বিষয়টি জেনেছি। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকরা জানবে না কেন। এতে কোন ঘাপলা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ব্যাটারি চালিত অটো রিকশা ঘুরাতে গিয়ে এর পেছনে চাপা পড়ে আহমদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার বিকলে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বিরিশিরি ইউনিয়নের বারইকান্দি নামক এলাকায়। নিহত আহমদ মিয়া একই ইউনিয়নের ওই গ্রামের মৃত নজর আলী ছেলে। খবর পেয়ে ব্যাটারি চালিত অটো রিকশা ও এর চালক মো. মঞ্জুরুল হককে (৪৮) আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। আটক অটো চালক উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের মৃত তালেব হোসেনে ছেলে। জানা যায়, বিকেল ৪টার দিকে ব্যাটারি চালিত অটো রিকশা বারইকান্দি জামে মসজিদের পূর্ব দিকে যাত্রী নামিয়ে দেয়।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবুল কাশেম (৬৫) নামে এক আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার সকালে মদন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে তিনি মারা যান। নিহত আবুল কাশেম উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের মৃত আব্দুল ছোবাহানের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে উপজেলার বরাটি মড়লপাড়ার সামনে একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে লিংকনের সাথে আবুল কাশেমের বাক-বিতন্ডা সৃষ্টি হয়। পরে লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ কয়েকজন বৃদ্ধকে কিল-ঘুষিসহ বেধড়ক পেটায়। আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে স্থানীয়রা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আজ (সোমবার) সকালে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বেড়ানোর কথা বলে আল সানি (৭) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে মক্তবের হুজুরের বিরুদ্ধে। শিশুটি নিখোঁজের পর পরিবারের মাঝে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং খোঁজাখুজির প্রায় দুই ঘন্টা পর স্বজনদের সহায়তায় অটো রিকশা (সিএনজি) থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত হুজুরের ব্যাগ তল্লাশি করে মাথায় বাঁধার কাল কাপড় ও এর ছোট ছোট টুকরো, ছুরি, দঁড়ি, মেমোরি কার্ড ও একাধিক সিম পাওয়া গেছে। এদিকে অভিযুক্ত হুজুরের বাবা পুলিশকে জানায় তার ছেলে ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় পড়াশুনা করছে। রবিবার বিকেলে এঘটনায় শিশুটির বাবা ও উপজেলার গিলাচৌকা গ্রামের মো. আ. গনির ছেলে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় নিচের বালু ধসের কারণে গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) এক শ্রমিক নিহত হয়েছেন। পহেলা মে শ্রম দিবসে দুপুর বেলায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তিন নম্বর বালু মহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এ বালু চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত শ্রমিক সবুজ মিয়া উপজেলর পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনে মতো সবুজ ড্রেজারে সাহায্যে বালু উত্তোলন করছিল। এ সময় সে বালুর উপরের দাঁড়িয়ে ছিল। ড্রেজারে বালু উত্তোলনের ফলে দাঁড়ানো স্থানে বালুর ধসে গর্তের সৃষ্টি হয়। এ গর্তে সুবজ বালু চাপা পড়ে যায়।…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ দেয়া ঘর ভাঙাকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিকের প্রতিবেদনের পর এ নিয়ে এলাকায় হৈচৈ দেখা দিয়েছে। তবে সংবাদটিকে পুরো মিথ্যা বলেছেন স্বয়ং ঘর মালিক তার বাবা ও স্ত্রীসহ সকলেই। নির্মাণ সংশ্লিষ্টদের সাথে ঘরের বরাদ্দ পাওয়া ব্যক্তির কথার মিল পাওয়া গেলেও ওই প্রতিবেদনের সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি। উপজেলায় এবার হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচটি সেমিপাকা বসতঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামের জুয়েল রবিদাসকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ওই ঘরটি আধা নির্মিত হওয়ার পর ঘরের একপাশের দেয়ালে ‘সামান্য পরিমাণ’ ফাটল দেখা দেয়ায় সেটি ভেঙে…

Read More

স্টাফ রিপোর্টার : বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে জমির পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় নেত্রকোনার বিভিন্ন এলাকায় দলবেঁধে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া সারাদেশে এসব কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৭ এপ্রিল) নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম -সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মুন্সীর নেতৃত্বে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ধরুনবালী গ্রামের দরিদ্র কৃষক রাকিব মিয়ার ৬বিঘা জমির পাকা ধান কেটে…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে পবিত্র মাহে রমজান ও তাপদাহকে কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে তরমুজ বিক্রি করছে। এখানে প্রতি কেজি তরমুজ ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ফলে একটি তরমুজ ক্রেতাদের কিনতে হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর প্রতিবাদে সামাজিক যোযোযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় সচেতন নাগরিকেরা। এর আগে দেশের বিভিন্ন স্থানে কেজি দরে তরমুজ বিক্রি করায় বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করে প্রশাসন। গণমাধ্যমে এসব খবর দেখে নিজের এলাকায় কেজি দরে তরমুজ বিক্রির প্রতিবাদ জানায়। ‘মোহনগঞ্জ হেলপ লাইন’ নামে একটি ফেসবুক…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় কিরিচ দিয়ে আঘাত ও কোমরের বেল্ট দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রনি মিয়া (১৬) নামের কিশোরকে নির্যাতন এবং ভিডিও ভাইরাল হওয়া ঘটনায় গ্যাং প্রধানসহ এক সহযোগীকে আটক করেছে পুলিশ। দীর্ঘ ১৭ দিন ধরে পুলিশের কয়েকটি অভিযানে ‘টম এন্ড জেরী’র মতো খেলা খেলেও পার পেলেন না এ গ্যাংয়ের প্রধান হৃদয় মিয়া ওরফে ব্ল্যাক হৃদয় (২৫)। অবশেষে মঙ্গলবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে প্রেপ্তার হন তিনি। পরে পুলিশ তার এক সহযোগী মো. মিজান মিয়াকে সকালে নেত্রকোনা পৌরশহরের রাজুরবাজার এলাকা থেকে আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মো. ফখরুজ্জামান…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ব্যবসায়ীর ট্রাকভর্তি ধান নিয়ে ২১ মার্চ পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উধাও হয়ে যায় এর চালক। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে পরদিন মোহনগঞ্জ থানায় সাধারণ ডয়েরি করেন স্থানীয় ব্যবসায়ী একরামুল হাসান চৌধুরী। ওই ট্রাকটিতে ১৮৫টি বস্তায় ৩৪৬ মন ৩৫ কেজি ধান ছিল। যার মূল্য তিন লক্ষ ৮ হাজার ৪৪১ টাকা বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি। তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অবস্থান সনাক্ত কারা পর ২৩ মার্চ দিবাগত রাত তিনটার দিকে এসআই মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চালক মিনজু মিয়া ওরফে মঞ্জু (৩৫) গাজীপুরের মৌচাক থেকে আটক করার…

Read More