নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে রাতের আঁধারে রামজীবনপুর এলাকার সাতমাধলাই নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু (এক্সেভেটর) জব্দ করা হয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাসিন্দা ইসমাইল হোসাইন (১৯) ও একই জেলার সদর উপজেলার মো. রাজু প্রামানিক (১৮) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা দ্বীন ইসলাম (৩০)। প্রশাসন…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কৃষি অফিসের চরম অবহেলা ও অসাধু ডিলারদের সিন্ডিকেটে সারের তীব্র কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সরকারি মূল্যের তোয়াক্কা না করে বস্তাপ্রতি অতিরিক্ত ৩৭০ টাকা পর্যন্ত বেশি দরে সার বিক্রি হচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা। উপজেলায় বিসিআইসির ১১ জন এবং বিএডিসির ২৪ জন অনুমোদিত ডিলার থাকলেও অধিকাংশের গোডাউনে সার পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, অনেক ডিলার লাইসেন্স ভাড়া দিয়ে রেখেছেন অথবা কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে বরাদ্দের সার গুদামে না এনেই বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। চলতি জানুয়ারি মাসের এক অনুসন্ধানে দেখা যায়, এক ডিলারের নামে ৬০৩ বস্তা সার বরাদ্দ থাকলেও তিনি গুদামে এনেছেন মাত্র ৩০০…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার পেছনের দরজা থেকে মনির মিয়া (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির মিয়া উপজেলার পশ্চিম বাজার ড্রেইন পাড় এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা সদরের চানপুর রোড এলাকায় ওই যুবকের মৃত উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাত ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি টোকানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজলেও কোনো সন্ধান পাননি। গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে চানপুর রোডের উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া সোমা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন, নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম বর্তমান সমাজের জন্য একটি অভিশাপ। এই সামাজিক ব্যাধিগুলো শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিভাগীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অভিযোগকারী সোহাগ মিয়া প্রীতম ও অভিযোগ গ্রহণকারী নির্বাহী প্রকৌশলী তারা দুজনের অভিযোগ প্রদান ও গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছন। আবেদন সূত্রে জানা গেছে, উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন তার অফিস কক্ষে নিজ টেবিলে বসে একজন ঠিকাদারের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করেছেন। সম্প্রতি ঘুষ আদান-প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট মহলে…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুনি গ্রামে এ ঘটনা ঘটে। আহত কর্মীর নাম রবিকুল ইসলাম (৩০)। তিনি মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলালের (ঘোড়া প্রতীক) সমর্থক রবিকুল ইসলাম ও রুবেল মিয়া বাইগুনি গ্রামে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে করে ধানের শীষের ২০-৩০ জন কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে তাদের প্রচারণায় বাধা দেয়। অভিযোগ উঠেছে, রুস্তম আলী…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং যথাযথ নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও প্রদর্শন, নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার ছাড়াই ঔষধ বিক্রি মুলত: এসব বিষয় অভিযানের মূল লক্ষ্য ছিল। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী। তার সাথে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন ও…
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইইউ-ইওএম এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বৈঠকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইইউ প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের পরিকল্পনা জানতে চান- ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে কি না, অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এবং সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনের দিন সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রশাসনের প্রস্তুতি, ণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা জানান, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন স্থানীয় আইনজীবীরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে এ প্রচারণা চালানো হয়। উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা প্রচারণা চলাকালীন দুর্গাপুর আইনজীবী সমিতির সদস্যরা শিবগঞ্জ বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অ্যাডভোকেট এম এ জিন্নাহ বলেন, ”ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য না হয়েও ব্যক্তিগত উদ্যোগে অত্র এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা নজিরবিহীন। এলাকার সার্বিক উন্নয়ন ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ৮০ জন গ্রাহকের পণ্যে ঘাটতি পাওয়া গেছে। এই ঘটনার নেপথ্যে স্থানীয় ডিলার নাকি স্বেচ্ছাসেবক দলের নেতা- তা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৬ জানুয়ারি) খবর পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার জয়বাংলা বাজারে টিসিবির ডিলার মেসার্স এনামুল হক ট্রেডার্স পণ্য বিতরণ শুরু করে। সেখান থেকে মাঘান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এলিদ মিয়া ও তার লোকজন ৮০টি কার্ডের পণ্য উত্তোলন করে নয়াপাড়া বাজারের একটি সমিতি ঘরে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার অন্যতম বিদ্যাপীঠ নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪৫তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে অত্যন্ত জরুরি। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সেই ধারা বজায় রেখে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. তরিকুল…
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে রাজনৈতিক মেরুকরণে বড় পরিবর্তন এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ জোনায়েদ আহমেদসহ দলটির বেশ কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় মোহনগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। জামায়াতের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার এবং উপজেলা আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজের হাতে ফুল দিয়ে তারা নতুন দলে যুক্ত হন। এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগতদের ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। হাফেজ জোনায়েদ আহমেদ ছাড়াও যোগদানকারীরা হলেন- হাফেজ ইসমাইল (উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের প্রকাশ্য ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দুই মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দাপ্তরিক টেবিলে বসেই একজন ঠিকাদারের সাথে ঘুষের টাকার অঙ্ক নিয়ে দর কষাকষি করছেন তিনি। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন ঠিকাদার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনকে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল (৫০ হাজার টাকা) দিচ্ছেন। কিন্তু দাবিকৃত টাকার পরিমাণ কম হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে টাকার বান্ডিলটি ঠিকাদারের দিকে বারবার ছুড়ে মারেন। পরবর্তীতে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার পর তিনি তা গ্রহণ করেন এবং প্যান্টের বাম…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর ‘রিক্সা’ মার্কার সমর্থনে এক বিশাল উলামা মাশায়েক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে দুর্গাপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আল্লামা জিয়া উদ্দিন (দা. বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী গোলাম রব্বানী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী বলেন, “এই ঐক্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গঠিত হয়েছে। আমরা নিজেদের ভাগ্য নয়,…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দুই দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, দুর্গাপুর সার্কেলের এএসপি আল ইমরানুল…
নিজস্ব প্রতিবেদক: পৃথক দুটি অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি মামলার এক আসামি এবং এক স্কুলছাত্রী অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এসব অভিযানে অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) র্যাব-১৪ এর পক্ষে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতের এসব তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল ২৪ জানুয়ারি (শনিবার) বিকেলে ও রাতে জেলার মির্জাপুর এবং ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানায়, টাঙ্গাইলের বাসাইল থানা এলাকায় আকাশ (২৫) নামে এক যুবক তার স্ত্রীর অগোচরে ধারণ করা আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভুক্তভোগী স্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে মামলা করলে প্রতিশোধ নিতে আকাশ এই কাজ করেন। এ ঘটনায়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৯তম সাহিত্য উৎসব। এ উৎসবের বর্ণাঢ্য আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মনোনীত ব্যক্তিবৃন্দ হলেন- কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ধর্মীয় উৎসব ও সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জানান, “পুলিশ জনগণের বন্ধু। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে পুলিশ আপনাদের পাশে আছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপ’র সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং নেত্রকোনা জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি মনোয়ারা বেগমের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। মনোয়ারা বেগম তিনি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে চিঠির প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। মনোয়ারা বেগমের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর…
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ মো. দুলাল আহম্মদ (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভৈরব থানার রাণীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ ১৮০০ কেজি জিরা এবং ১৪ হাজার ৩৮৮ পিস মেহেদী জব্দ করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪-এর একটি দল শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাককে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে রাণীর বাজার এলাকায় ট্রাকটির গতিরোধ…
