Author: K.M. Shakawat Hosen

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরের একটি মাংস বিক্রির দোকান থেকে চোরাই গরু জবাই করে বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ওই দোকানের কর্মচারী বারহাট্টা উপজেলার বাভনিকোন গ্রামের ডিপজল মিয়া (২৭) ও একই উপজেলার সিংধা ইউপির ধিরেন্দ্রপুরের আব্দুল আওয়াল (৩০)। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়ে। এরআগে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌরশহরের কাচারি রোডের আলিম মিয়ার মাংসের দোকান থেকে তাদের আটক করে বারহাট্টা থানার পুলিশ। পুলিশ জানায়, গত ১২ জুন বারহাট্টার বাটগাও গ্রামের মন্তাজ উদ্দিনের একটি লাখ টাকা দামের ষাড় গরু চুরি হয়। সোমবার ওই গরুটি মাংস ব্যবসায়ী আলিম মিয়ার কাছে ২০ হাজার টাকায় বিক্রি…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় ‘বৃক্ষরোপন অভিযান-২০২১’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয়ের আশে পাশে পতিত ভূমিতে বৃক্ষরোপন ও জেলার প্রতিটি গ্রামে রোপণের জন্য সদস্য-সদস্যাদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান। এ সময় দেশ ও বাহিনীর কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে রেশন কার্ড করে দেয়ার নাম করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসীর চাপে অভিযুক্ত শ্রাবন্তী আক্তার চম্পা (১৯) নামে ওই তরুণী হাতিয়ে নেয়া টাকা ফেরত দিয়েছেন। সম্প্রতি উপজেলার সুয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চম্পা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে। তার মা মাজেদা আক্তার সুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। এ নিয়ে ‘হদয়ে আদর্শনগর’ নামে একটি ফেসবুক গ্রুপে স্থানীয় আবদুল কাদির নামে এক যুবক পোস্ট দিলে সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে,…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশির আঞ্চলিক মহাসড়কে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারের পাশে পাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আনোয়ার মিয়া (৩০) জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরপড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামের আবুল হাসিমের ছেলে। দুর্গাপুরের ঝাঞ্জাইল বাজারে জুতার দোকান রয়েছে এবং ব্যবসায়িক কাজে তিনি পুর্বধলার শ্যামগঞ্জ বাজারে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আনোয়ার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে মোটরসাইকেল চালিয়ে বিরিশিরি দিকে যাচ্ছিলেন। সন্ধ্যায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ত্রকোনার খালিয়াজুরীতে ভুল চিকিৎসায় মো. মহসিন মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই ওই দিনমজুরকে চিকিৎসা দেয়া পল্লীচিকিৎসক গা ঢাকা দিয়েছেন। রবিবার দিনগত রাত ১২টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে পুলিশ ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। মহসিন উপজেলার পাঁচহাট গ্রামের মো. মোক্তার আলী ছেলে। আর ওই পল্লী চিকিৎসক একই গ্রামের মো. তোফাজ্জল হোসেন। তিনি গ্রামের বাজারে তারেক মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান চালান। মহসিন মিয়ার স্ত্রী আমেনা আক্তার অভিযোগ করে বলেন, মহসিন অন্যের জমিতে কাজ করে ৬ সন্তানসহ আটজনের সংসার চালাতেন। কিছুদিন…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২১ জুন) সকালে পৌরশহরে ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষ রোপণ করা হয়। নিজ উদ্যোগে বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি বিদ্যালয়ের প্রাঙ্গনে বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নিজ উদ্যোগে সবাইকে বৃক্ষরোপণের আহব্বান জানান তিনি। এতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শ্রেণি ও শাখার শিক্ষকমন্ডলীগণ।

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড-অব-অনার দেয়ার ক্ষেত্রে উপজেলা নারী নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যাক্তি নির্ধারনের সুপারিশ পাঠানোর প্রতিবাদে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নেত্রকোনায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অজহর রোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মহিলা পরিষদের জেলা কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটির সঞ্চলনায় সভাপতিত্ব করেন এ কমিটির সহ-সভাপতি নুরজাহান বেগম। পরে কমিটির সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের নিজ যোগ্যতা ও দক্ষতা বলে দেশের সার্বিক উন্নয়নে গুরুপূর্ণ অবদান রাখছেন। যখন নারীর ক্ষমতায়নের…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় একদিনে ভারতীয় সীমান্তে একই পরিবারের আটজনসহ জেলায় কোভিড-১৯ সনাক্ত ১৮ জন। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। সদর উপজেলায় পৌরশহরে চারজন, দুজন করে আটপাড়া ও বারহাট্টা উপজেলায়, মোহনগঞ্জে রয়েছেন একজন এবং ভারতীয় সীমান্তে অবস্থিত উপজেলা দুর্গাপুরে রয়েছেন নয়জন। এই নয়জনের মধ্যে শিশুসহ একই পরিবারের আটজন রয়েছেন এবং তারা সকলেই দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে আলমপুর এলাকার। আরেকজন হলেন দুর্গাপুর পৌরশহরের ২নং ওয়ার্ডের ৫০ বছর বয়সি বাসিন্দা এক মসজিদের ইমাম। রবিবার রাত সাড়ে ৯টায় দিকে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা তার অফিসিয়াল ফেইসবুক পোষ্টের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। দুর্গাপুর…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য বিধি মেনে বেসরকারি উন্নয়ন সংস্থা সারার সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনাতায়নের এ বাজেট পেশ করা হয়। ইউনিয়ন পরিষদ সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় এক কোটি ২৭ লাখ ২৮ হাজার ৪৫২ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার ও ওই ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাসির উদ্দিন, সারা সংস্থার ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম কো- অর্ডিনেটর অরন্য চিরান, এরিয়া ম্যানেজার মো. মজিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল আলম, কিতাব আলী, শফিকুল…

আরও পড়ুন

মজিবুর রহমান : “সন্ধ্যা ঘনিয়ে এলো বেলা গেল ঐ, কোথায় গেল হাঁসগুলো থৈ-থৈ-থৈ” এই কবিতায় যা লেখা তিনি আমাদের প্রখ্যাত পল্লী কবি, প্রাবন্ধিক, লোকসাহিত্যের গবেষক ও সংগ্রাহক রওশন ইজদানী। আজ ২০ জুন তাঁর ৫৪ মৃত্যু দিবস। এক সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘটা করে পালন হতো কবির জন্ম-মৃত্যু বর্ষিকী। দিনে দিনে ভাটা পড়েছে এই আয়োজন। এখন মৃত্যুবার্ষিকীতে পরিবারিকভাবে মিলাদ-মাহফিলের আয়োজন করে থাকেন পরিবারের লোকজন। গ্রামে প্রতিষ্ঠিত কবির নামে ‘রওশন ইজদানী একাডেমী’ পক্ষ থেকেও মাঝে মাঝে মৃত্যু দিবসটি পালন করে থাকে। বর্তমান প্রজন্মের কাছে কবি রওশন ইজদানী সম্পর্কে তেমন ধারণা নেই অনেকের। নতুন প্রজন্মের কাছে কবিকে তুলে ধরা কিংবা ছড়িয়ে দেয়ার স্থায়ী…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চকবাজার বড় রাস্তা হতে দিলুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটিতে কিছুদিন আগে কাবিখা হতে মাটি কাটার কাজ হয়। সম্প্রতি অতিবৃষ্টির কারণে রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। ফলে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আর রাস্তাটি সচল করতে শুক্রবার দুপুর থেকে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্থানীয় ১৫ থেকে ২০ জন যুবক। সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দা শ্যামল বিশ্বাস ,জসিম, হারুন, রুবেলসহ ১৫-২০ জন যুবক ওই রাস্তাটিতে মেরামতের কাজ করছে। রাস্তাটি চলাচলের উপযুক্ত করতে কোদাল দিয়ে গর্তগুলোতে মাটি ভরাট করছেন তারা। তারা জানান, ওই রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত দুই হাজার মানুষ…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুরো উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষাথীদের পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে এ ঘটনায় জড়িত রাজন আহমেদ নামে এক যুবককে আটক করে স্থানীয় ইউপি সদস্য মাসুদ আহমেদের জিম্মায় রাখেন। পরে এলাকার লোকজনের সাথে পরামর্শ না করেই ওই যুবককে ছেড়ে দেন ইউপি সদস্য মাসুদ। ছাড়া পেয়েই গা ঢাকা দেন রাজন। সরেজমিন এলাকা পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মানশ্রী গ্রামের ভুক্তভোগী শিক্ষাথীদের অভিবাবক আইন উদ্দিন, সাইকুল মিয়া,সাদেক মিয়া, বাবুল মিয়া, মো. বকুল মিয়া, সাইফুল ইসলাম ও লাহুত মিয়া জানায়,…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কোচ সম্প্রদায়ের বিহু উৎসব ও হদি সম্প্রদায়ের বসন্ত বর্ত উৎসব ২০২১ পালিত হয়েছে। ‘সম্প্রীতির মেলবন্ধন” এই শ্লোগানে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং এর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি কাজি মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, পৌর মেয়র আলা উদ্দিন আলাল, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলা…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া গ্রামের ছদ্দু মিয়ার ছেলে নূর আলম ওরফে নূরুল আমিন (২৮) ও দেওথান গ্রামের নূর আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল সোহান। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে সোহানকে চুরি ও মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। অপরজন ওয়ারেন্টভুক্ত আসামি। মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দায়ের কোপে সাখাওয়াত হোসেন সজলের (২৫) নামে যুবক নিহতের ঘটনায় আটজনের নামসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের মা শাহনাজ বেগম বাদী হয়ে নিহতে চাচা লালু খানের ছেলে রাজিব খানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং মামলা রুজুর পরপরই ওই রাতেই মামলা ২নং আসামি জিয়াউর রহমান খানকে তার শ্বশুরবাড়ি উপজেলার বেজগাও থেকে আটক করে আজ (শনিবার) আদালতে প্রেরণ করে পুলিশ। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলাম, কেন্দুয়া সার্কেলের এএসপি জোনাইদ আফ্রাদ এবং…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের প্রতিটি উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই সফল হচ্ছে। শনিবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বারহাট্টা উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে সীমানা তোরণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেচেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ পাবে ৯২৫ জন। শনিবার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন সারা দেশের ন্যায় নেত্রকোনার ১০ উপজেলায় ৯২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির কবুলিয়ত দলিল ও গৃহ প্রদান করবেন। এরমধ্যে ৬৫টি প্রতিবন্ধী ও ২৪টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের পরিবার রয়েছে । এসময় অন্যান্যদের মধ্যে…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিহত সাখাওয়াত হোসেন সজলের (২৫) লাশ দাফনের পরপরই নিহতের চাচা লালু খানের বাড়ি-ঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ছিটুয়া নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ছিটুয়া নোয়াপাড়া গ্রামের আউয়াল খান ও লালু খান সহোদর দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্ধ বিরাজমান ছিল। এর জের ধরে গত ৮ জুন মঙ্গলবার দুপুরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন চাচা লালু খানের পক্ষের লোকজনের দায়ে কোপে আব্দুল আউয়ালে ছেলে সাখাওয়াত হোসেন সজল গুরতর আহত এবং উভয়পক্ষের আরও…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে নদীর ঘাটে গোসলে গিয়ে নিখোঁজ চম্পা আক্তার (২৪) নামে যুবতীর সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ১৮ ঘন্টার পর শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাগনীপাড়া এলাকায় ভাইরা গাং এর এক প্রান্তে যুবতীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। চম্পা আক্তার উপজেলার একই ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামে জাহিদ মিয়ার মেয়ে। চম্পা আক্তার বিবাহিত হলেও তিনি বাবার বাড়িতে থাকতেন ও তার কোন সন্তান ছিল না। তিনি মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার সংযোগ সড়ক সংস্কার এবং সাতাশী বাজার থেকে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নে যাতায়াতের রাস্তায় মধুয়াকোণা খালে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের সাতাশী বাজারে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য দেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, চন্ডিগড় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৩নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আমিনুল রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সাঈদ হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৪নং…

আরও পড়ুন