নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের গুড়াডুবি বদ্ধ জলমহালটি দখল করে মাছ ও বাঁশ লুটপাট করে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা। প্রতিবাদ করলে মারধর করা হয় ইজারাদারদের। এ নিয়ে থানায় অভিযোগ দিলেও অভিযোগটি নথিভুক্ত করছেন না পুলিশ বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে পুলিশের দাবি অভিযোগটি তদন্তাধীন রয়েছে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার উদয়পুর বাজারে বড়খাপন পুটিকা মিলন মৎস্যজীবি সমবায় সমিতির ব্যানারে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইজারাদারগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার দুইশতাধিক লোকজন অংশ নেন। ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুড়াডুবি বদ্ধ জলমহালটি ১৪২৯ সালে ছয় বছরের জন্য ইজারা দেন উপজেলা প্রশাসন। খাজনা ভ্যাটসহ প্রতিবছর ১৮ লাখ ২৬ হাজার ৮৪১ টাকা…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় হিন্দুদের মন্দিরে নাশকতা সৃস্টি করতে গিয়ে নেপাল চন্দ্র ঘোষ (৩২) নামে সনাতন ধর্মের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় হিন্দু-মুসলিম জনতা ও পাহারায়রত আনসার সদস্যরা। উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা কালীবাড়ী রাধা গোবিন্দ মন্দিরে শনিবার দিনগত রাত ২টার দিকে এমন ঘটনা ঘটে। আটককৃত নেপাল চন্দ্র ঘোষ মন্দিরের পশেই বাড়হা ঘোষপাড়া গ্রামের সুধীর চন্দ্র ঘোষের পুত্র। পরে আজ (রবিবার) সকালে তাকে পুলিশের হাতে তোলে দেওয়া হয়। জনতার ধাওয়ার সময় নেপালের বাকী সংঙ্গীরা পালিয়ে যায়। মন্দিরের পাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দা কেবল চন্দ্র বর্মন জানান, শনিবার দিনগত রাত ২টার দিকে তিনি প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হন। এসময় মন্দিরে আঘাতের…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মোহাম্মদ শাহজাহান কবীর সাজুর পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম ও দুর্নীতির চিত্র তোলে ধরে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ ধরনের কর্মসূচী পালন এবং ওই শিক্ষকের কুশপত্তলিকায় জুতা পেটা করেন শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টায় নেত্রকোনা পৌরশহরে স্কুলের সামনে প্রধান সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। খবর পেয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে বেলা ২টার দিকে…
কে. এম. সাখাওয়াত হোসেন: গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের সাবেক এক নম্বর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে যাত্রা শুরে করে। এতে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন শত শত বিক্ষোভকারী। বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট স্টেশন এলাকায় এসে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চলের সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন করেন, জেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম ও রংছাতি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল বাতেনকে (৬০) হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে রংছাতি ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন। হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এর কোন রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. আলমগীর গোলাপ, রংছাতি দাখিল মাদ্রাসার সভাপতি মো. আফতাব উদ্দিন, সুপার মো. মোখলেছুর রহমান, রংছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল…
কে. এম. সাখাওয়াত হোসেন: দ্যা মেইল বিডি ডটকমে সংবাদ প্রকাশের দুদিনের মধ্যে নেত্রকোনার মদন উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের হদিস না পাওয়া মিসকেস নথির ভুক্তভোগীরা কাঙ্খিত সেবা পেলেন। প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের। অবশেষে ভুক্তভোগীরা দীর্ঘ প্রায় সাত-আট মাস পর এসিল্যান্ড অফিস থেকে মিসকেস মামলার আদেশের কপি হাতে পাবার মতো কাঙ্খিত সেবা পেয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভুক্তভোগী লাহুত মিয়া জানান, গতকাল বুধবার (১০ জুলাই) বর্তমান এসিল্যান্ড মহোদয় মিসকেস মামলায় আমার অংশ খারিজ করে আদেশের কপি প্রদান করেছেন। আপনার (প্রতিবেদক) সংবাদের প্রকাশের প্রেক্ষিতে বিষয়টি দ্রত সুরাহা পেয়েছি। আমার মতো আরও তিন-চারজন ভুক্তভোগীর মিসকেস মামলার সমাধান হয়েছে। গত সাত-আট মাস যখনই ভুমি…
‘এমন জীবন তুমি করিবে গঠন/মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন’ আজ ৯ জুলাই, ২০২৪ খ্রি. বীরমুক্তিযোদ্ধা এলএসি হেলালুজ্জামান বীরপ্রতীক এঁর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ঠিক এইদিনে ভোর ৪:৫০ ঘটিকায় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য মো. হেলালুজ্জামানকে “বীরপ্রতীক” খেতাবে ভূষিত করা হয়, যা তাঁর বীরত্ব এবং আত্মত্যাগের চিরন্তন স্বীকৃতি। তাঁর বীরত্বের কাহিনী এত অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয়। মুক্তিযুদ্ধে তাঁর জীবন বাজি রাখা অসামান্য অবদান শুধুমাত্র একটি ব্যক্তিগত গৌরব গাঁথা নয়। বরং নেত্রকোনা তথা সমগ্র বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে কর্মরত অবস্থায় বঙ্গবন্ধুর…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের ভুক্তভোগীদের মিসকেসের নথির হদিস মিলছে না। হদিস না পাওয়ার বিষয়ে অভিযোগ উঠেছে সাবেক এসিল্যান্ড মো. শাহানুর ও অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে। এনিয়ে অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চন্দন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের তথ্যটি নিশ্চিত হওয়া গেছে বর্তমান এসিল্যান্ড এ.টি.এম. আরিফের সাথে কথা বলে। মাসখানেক আগে মদন উপজেলা ভুমি অফিসে গেলে ভুক্তভোগীর তর্ক-বিতর্ক শুনতে পাওয়া যায়। পরবর্তীতে এবিষয়ে অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ আট মাস যাবত নথিগুলো অফিসে নেই। ভুক্তভোগীদের পরিচয় সন্ধানের পরে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তবে আগের এসিল্যান্ড আমলে নথিগুলো নিস্পত্তি হওয়ার কথা থাকলেও এতোদিনেও ভুক্তভোগীরা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় বাউন্ডারির ভেতরে বিভিন্ন প্রকল্প দেখিয়ে মাটি ভরাটের নামে অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে। দুই-একটি প্রকল্পের অর্থ নতুন কার্যালয়ের সামনে স্বল্প পরিমাণ মাটি ভরাট করা হলেও বেশি ভাগ প্রকল্পের বিপরীতে মাটিই ভরাট করাই হয়নি। এবিষয়ে উপজেলার ইউএনও মো. শাহ আলম মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবীর প্রতিবেদকের কাছে সঠিক তথ্য উপস্থাপন বা বক্তব্য দিতে গড়িমসি করেন। প্রকল্পের তথ্য চেয়ে ইউএনও’র বরাবরে তথ্য অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে কালক্ষেপন শেষে আংশিক তথ্য প্রদান করলেও অধিকাংশ তথ্যই গোপন করারও অভিযোগও রয়েছে। পরে প্রতিবেদক তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা, ২০১৫ (তথ্য অধিকার আইন,…
দ্রুততম সময়ে মামলা নিস্পত্তিপূর্বক মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠাই পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স মূল উদ্দেশ্য- চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ কে. এম. সাখাওয়াত হোসেন: ফৌজদারী বিচার ব্যবস্থায় বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকলে একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায় বিচারের নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক কল্যাণে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করতে হবে। রক্ষা হবে মানুষের অধিকার। বিচারপ্রার্থী মানুষ পাবে তার ন্যায় বিচার। এক্ষেত্রে কারো অবহেলা কোনভাবে কাম্য নয়। বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার পাবার প্রধান অন্তরায় হলো মামলার ঝট বা মামলা নিস্পত্তিতে দীর্ঘসূত্রতা। এর প্রধান কারণ হলো- তদন্তে দীর্ঘসূত্রতা, সময়মত সমন,…
নিজস্ব প্রতিবেদক: বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করেছে একদল শিক্ষার্থী। দুপুরের তারা ঈদ উপহারও বিতরণ করেছে ছাত্রলীগের পক্ষ থেকে। সোমবার (১৭ জুন) দুপুরে ঈদের দিন ভালুকার হবিরবাড়ির সারা মানবিক বৃদ্ধাশ্রমে এমন আয়োজন করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর ছোটন। মীর ছোটন বলেন, আমরা মানবিকতা নিয়ে চলতে চেষ্টা করি। তাই ঈদের এই দিনে বৃদ্ধ মা বাবাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছি আমরা। এখানে আসলে বোঝা যায় আমরা কিরকম। মা-বাবাদের ঋণ আমরা সন্তানরা শোধ করতে পারবো না। তবু কেউ কেউ একটা সময় পর মা বাবাদের থেকে দূরে সরে যায়।
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পূর্বধলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ভাড়ায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান গোলাপ (২৮) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সাইফুল ওরফে খালেদ সাইফুল্লাহকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আসামি পূর্বধলার কালডোয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বেচ্ছায় স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এরআগে শনিবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১৪ ও র্যাব-১ এর যৌথ অভিযানে তাকে ঢাকা উত্তরার ৪নং সেক্টরের পাঁচ নাম্বার রোডস্থ আজোয়া রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব-১৪ এর সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদ উপহার বিতরন করেন নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ। শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে ছয় শতাধিক অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাবাসসুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিউজ্জামান, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এএসএম মহসিন আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদরে কাইলাটি ইউনিয়নে ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে তল্লাশি চালিয়েছে পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস টিম (সোয়াট)। রবিবার (৯ জুন) সকালের দিকে এ তল্লাশি চালানো হয়। পাশাপাশি পৌরশহরের বনোয়াপাড়া নামক জায়গায় আরও একটি বাড়ি ঘেরাও করে স্থানীয়দের সরিয়ে দিয়েছে পুলিশ। জানা গেছে, রবিবার সকাল ৮টায় সোয়াট সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালান। তবে বাড়িটি থেকে গত শনিবার পাওয়া ১৭ রাইন্ড গুলি ও পিস্তল ছাড়া অন্য কিছু উদ্ধার হয়নি। নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ বলেন, সোয়াট সদস্যরা শনিবার রাতে নেত্রকোনায় পৌঁছায়। রবিবার সকাল থেকে বাড়িটিতে তল্লাশি শুরু করে তারা। নেত্রকোনায় জঙ্গি প্রশিক্ষণ চলত…
কে. এম. সাখাওয়াত হোসেন: কর্মস্থলে নানা দুর্নীতি আর অনিয়মের অজুহাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের মেকানিক আতিকুর রহমান নয়ন। তাকে ২০২২ সালের ১৯ মে তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ৪৬.০৩.৬১০০.০১৯১৯.২১-১৪৭৫ নং স্মারক মূলে আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে বদলী করা হয়। ৩০ জুন কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলামের নিকট হতে তিনি ছাড়পত্র নেন। গত ১৮ মে পর্যন্ত তিনি আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে যোগদান করেননি। ছুটি ছাড়াই টানা ২৩ মাস কর্মস্থলে অনুপস্থিত আটপাড়া জনস্বাস্থ্য কার্যালয়ের মেকানিক নয়ন এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মেকানিক আতিকুর রহমান নয়ন আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক কলহের জেরে শান্ত মিয়া (৫০) নামে এক ব্যক্তির কান কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেছেন তার স্ত্রী। দ্রুত উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলেও কানের বিচ্ছিন্ন অংশ আর স্থাপন করতে পারেন নি চিকিৎসকরা। পরে তাকে ফিরিয়ে এনে আবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি এখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মো. শান্ত মিয়া মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরের বাসিন্দা। তার স্ত্রীর নাম রাহেলা বেগম। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নানা বিষয় নিয়ে শান্ত মিয়া ও তার স্ত্রীর মধ্যে মাঝে…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ডুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ড. আব্দুল মান্নানের খামার বাড়ি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। জানা যায়, প্রকৌশল ড. আব্দুল মান্নান ডুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাড়ি আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। দুই বছর আগে জনৈক আরিফ নামের এক ব্যক্তির কাছে ভাসাপাড়া গ্রামে প্রতিষ্ঠিত তার খামারবাড়িটি ভাড়া দিয়ে তিনি গাজীপুরে বসবাস করেন। শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খামার বাড়ি ঘেরাও করে তল্লাসী চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়াও সেখানে খেলনা পিস্তল, খেলনা একে ৪৭ রাইফেল ও ব্যায়ামাগারের জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মো. মিনারুল ইসলাম ওরফে শামীমকে (২৮) নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান কিশোরগঞ্জ র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবীর। এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে র্যাব-১৪ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে শামীমকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন নয়াপুর (চিনতলা) এলাকা হতে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত ২৫মে বিকেল অনুমান ৫টার দিকে ভুক্তভোগী আ. কাইয়ুম (৬৫) ছেলেসহ ছোট ছোট ছেলেরা ভুক্তভোগীর পতিত জমিতে ফুটবল খেলা শুরু করে।…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণ মামলার পলাতক থাকা প্রধান আসামি মো. ইমরান হোসেন ওরফে চান্দুকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-১৪। তিনি উপজেলার কাইকুড়িয়া (মাইজপাড়া) গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯টার দিকে তাকে কিশোরগঞ্জের সদর থানাধীন বড়পুল মোড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। একই দিন রাত ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, কিশোরগঞ্জ র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবীর। র্যাব জানায়, গত ১৪ এপ্রিল অনুমান রাত ৯টার দিকে ভুক্তভোগী ও তার চাচাতো বোন রাতের খাবার খেয়ে ভুক্তভোগীর বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ১০টার দিকে আসামি মো. ইমরান হোসেন ওরফে…
নিজস্ব প্রতিবেদক: বিসিক নেত্রকোনা জেলা কার্যালয় আয়োজিত সার্বজনীন আয়োডিনযুক্ত লবন ব্যবহারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ২টায় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিসিক নেত্রকোনা জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার। আয়োডিনের প্রয়োজনীয়তা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, অত্র বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক নেত্রকোনা কার্যালয়ের সম্প্রসারণ অফিসার শিরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রসারণ অফিসার ও বিসিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুব্রত কুমার কর। অনুষ্ঠানে আয়োডিনের…
