Author: Saizul Amin

গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে নাভিশ্বাস দেশবাসীর। তবে এবার স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদফতর। আজ সোমবার বিকালের মধ্যেই দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সাগরের গভীর নিম্নচাপও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসবের মধ্য দিয়ে সারা দেশে গরম কমে আসতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। সূত্র জানায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ইয়াস’। আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আসতে…

Read More

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণীঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। সমুদ্র বন্দর সমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকালে এই হুঁশিয়ারি সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এর আগে রবিবার দুপুর ১২টা নাগাদ নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ‘ইয়াস’র প্রভাবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে…

Read More

আসলামুল হক আসলামের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৪ আসনে নৌকা প্রতীক পেতে চান অন্তত ৬০ জন। এর মধ্যে দলের ত্যাগী-পরীক্ষিত নেতা-কর্মী যেমন আছেন, তেমনি আছেন ২০০৯ সালের পর নব্য লীগার। পিছিয়ে নেই ব্যবসায়ী নেতা, অভিনেতা ও পাতি নেতারাও। বিএনপি উপনির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় নৌকা পেতে মরিয়া তারা। কারণ নৌকা পেলেই বিজয়। এ ধারণায় উপনির্বাচনেও প্রার্থীর ছড়াছড়ি। এতে রয়েছেন ডামি প্রার্থীও। আগে বিএনপির রাজনীতি করতেন, এখন তারাও নৌকা চায়। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও কখনো আসলামের মৃত্যুতে শোক জানিয়ে, কখনো ঈদ শুভেচ্ছার পোস্টার, ব্যানার, ফেস্টুন সাঁটিয়ে এলাকায় তারা প্রার্থিতা জানান দিচ্ছেন। কখনো নির্বাচনী এলাকায় না গেলেও কেউ কেউ এখন জনদরদি সেজে বিতরণ…

Read More

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা ভারত। এই ভাইরাসের প্রকোপে দেশটির বহু রাজ্যকেই হাঁটতে হয়েছে লকডাউনের পথে। কী করে সংক্রমণের তীব্রতাকে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে চিন্তিত দেশটির প্রশাসন। এই পরিস্থিতিতে গোটা দেশের কাছেই কার্যত ‘মডেল’ হয়ে উঠতে পারে উড়িষ্যার এক গ্রাম। গত বছর মহামারী শুরুর সময় থেকে এ পর্যন্ত সেই গ্রামে একজনও করোনা আক্রান্ত হয়নি! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমন অভাবনীয় নজির গড়েছে ওই রাজ্যের গঞ্জম জেলার করনজারা গ্রাম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে সম্ভব হল এমন অসম্ভবকে সম্ভব করা? সব মিলিয়ে ২৬১টি পরিবারের বসবাস ওই গ্রামে। জনসংখ্যা ১ হাজার ২৩৪ জন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই গ্রামের বাসিন্দাদের কারও…

Read More

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রবিবার সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন “পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।” পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইসরায়েল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির…

Read More

মোঃ আরাফাত রহমান (জাককানইবি প্রতিনিধি) : বৈশ্বিক মহামারি করোনার কারণে ১৪ মাসেরও বেশি সময় ধরে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। বার বার হল-ক্যাম্পাস খোলার কথা ঘোষনা দিয়েও ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য তা আর হয়ে ওঠেনি। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সবকিছুই স্বাভাবিক গতিতে চলছে। এবার অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও…

Read More

মোঃ রাসেল আহম্মেদ (বগুড়া প্রতিনিধি) : চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও কর্মরত এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার আয়োজনে ২৩-৫-২০২১ ইং,রবিবার,বাংলাদেশ সময় রাত ৯টায়, অর্গানাইজেশনটির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চীনে অধ্যয়নরত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাসেল আহম্মেদের সঞ্চালনায় উক্ত আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত ভার্চুয়াল আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীন, ডিপার্টমেন্ট অফ ক্রোপ সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান প্রফেসর…

Read More

যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। শনিবার মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক…

Read More

একটি প্রকল্পের কার্যালয় সাজসজ্জার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে একটি চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিজ নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের নাম ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঈদের আগেই পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগ প্রকল্পের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হয়। সঠিকভাবে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডিও করা হয়নি বলে উল্লেখ করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান গণমাধ্যমকে বলেন, বুধবার পিইসি সভা হয়েছে। ঈদের আগে শেষ কর্ম দিবসে সভা হওয়ার কারণে পূর্ণাঙ্গ আলোচনা…

Read More

করোনাকালে বাংলাদেশে বিয়ে কমে গেছে। রাজধানীর অভিজাত গুলশান এলাকার বিবাহ নিবন্ধকের ধারণা, অর্থনীতিতে যে সংকট চলছে, সেটার প্রভাব সেই এলাকায়ও পড়েছে। করোনাকালে সমাজের সব স্তরেই বিয়ে কমেছে। সাথে বেড়েছে ডিভোর্স। অন্যদিকে বাল্যবিবাহ বাড়ার ইঙ্গিতও দেখা গেছে কোনো কোনো গ্রামাঞ্চলে। বাংলাদেশে বিবাহ নিবন্ধনের কাজটি নানা ব্যবস্থাপনায় হয়ে থাকে। এর মধ্যে মুসলিম বিবাহ নিবন্ধকরা স্থানীয়ভাবে কাজী হিসাবে পরিচিত। বাংলাদেশ কাজী সমিতির দেয়া তথ্য অনুসারে, দেশে ১০ হাজারের মতো কাজী রয়েছে। সব বিবাহের ডেটা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হয় না। কাজীরা তাদের বালাম বইয়ে তথ্য সংরক্ষণ করেন। বাংলাদেশ কাজী সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুল জলিল মিয়াজী গুলশান এলাকার কাজী। তার যাতায়াত উচ্চবিত্তদের বিয়েতে। ডয়চে…

Read More

টানা ১১ দিন অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে। এরপর যুদ্ধবিরতির ঘোষণা এলেও ​উত্তেজনা দেখা যাচ্ছে উভয় পক্ষে। এরইমধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন না করায় জেরুসালেমের ফিলিস্তিনি মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে। খবর জেরুসালেম পোস্ট এর। জানা গেছে, আল-আকসার মুসুল্লিরাই প্রথমে এ বিষয়ে মুখ খোলেন। পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে বহিষ্কার ঘোষণা করেন। গতকাল শুক্রবার তাকে তার নির্ধারিত খুতবাও দিতে দেয়া হয়নি। এটি একটি নজিরবিহীন উদ্যোগ। শুক্রবার দেখা যায়, মুফতির দেহরক্ষীরা যখন তাকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ক্রুদ্ধ মুসল্লিরা চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা মোহাম্মদ…

Read More

দেখতে অর্ধেক জাহাজ আর অর্ধেক বিমানের মতো। দৈত্যকার এ যানটির নাম ডানাওয়ালা জাহাজ। ১৯৬০ সালে এ যানটির নকশা করেন রাশিয়ার প্রকৌশলীরা। জাহাজটির টেস্ট ফ্লাইটে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন আলিগাদজি আবদুলগালিমভ। প্রতিপক্ষের জাহাজকে টক্কর দিতে এটি তৈরি করা হয়েছিল। খুব নিচ দিয়ে উড়তে পারে বলে এটি রাডারে ধরা পড়ে না। তবে জাহাজটি কখনো এমন অপারেশনে যায়নি। জাহাজটির অবতরণের জন্য বড় রানওয়ের দরকার নেই। জাহাজটিকে এখন রাশিয়ার কাস্পিয়ান সাগর অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটকদের বিনোদনের জন্য রাখা হয়েছে। ভিডিও  সূত্র: ডয়েচে ভেলে।

Read More

ফিলিস্তিনে অর্থ ও সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফিলিস্তিনের পক্ষে কূটনীতিক তৎপরতা চালাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতি জাতীয় সংহতি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চিঠি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই চিঠি মিষ্টি কথা ছাড়া আর কিছুই না। প্রকৃত অর্থে যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনাকে তাদের অর্থায়ন করতে হবে। ফিলিস্তিনিদের সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে।’ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছিল বলে উল্লেখ করে ডা.…

Read More

দুর্নী‌তির দা‌য়ে অ‌ভিযুক্ত ও জিয়া প‌রিষ‌দ নেতা দুই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন। অভিযুক্ত এ দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য করার নেপথ্যে ভূমিকা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তাদের একজন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং আরেক জন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) থে‌কে আসা জিয়া প‌রিষ‌দের সদস্য হয়েও নীল দল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন। সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়া অভিযুক্ত দুই শিক্ষক হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হারুনর রশীদ খান। জানা যায়, অভিযুক্ত দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য করতে রাষ্ট্রপতি…

Read More

এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদেরকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিবেশী সিরিয়া এবং ইরাক। এক বার্তায় সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পাঠানো এ সমর্থনের কথা জানান। এছাড়া, জাতিসংঘে নিযুক্ত ইরাকের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ হোসেইন বাহারুল উলুম ইসরাইল ও তার ইহুদি বসতি বাড়ানোর নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়া জানিয়েছে, জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়া সমর্থন দেয়। গত সাত দশক ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তা আন্তর্জাতিক প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন অসম্ভব করে তুলেছে। ইসরায়েলের দখলদারিত্ব ও হত্যাযজ্ঞের…

Read More

নোয়াখালীর মাইজদীতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিকফার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল সংলগ্ন আল ফালাহ এরিয়া মসজিদ মাঠে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়। এসময় মাইজদী জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও আল আমিন মসজিদ ও মাদরাসার শতাধিক মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজদী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল। স্থানীয়রা জানায়, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে…

Read More

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়ানো হচ্ছে। আগামী কাল রবিবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে আজ বাজুসের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৭০ হাজার ৩৩৪ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ টাকা। এর আগে, গত ১০ মে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এখন নতুন করে দাম বাড়ানো হলে…

Read More

বিতর্কিত মন্তব্যের জেরে মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত ডোনাল্ড ট্রাম্প। বিরোধী দলের নেতাদের প্রায়শই তার সমালোচনা করতে দেখা যায়, তবে প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা বা আক্রমণ করেননি। ২০২০ সালে ওবামার সময়কালে, ভাইস প্রেসিডেন্ট হিসাবে থাকা জো বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জিতেছেন। তবে সম্প্রতি ওবামাকে নিয়ে লেখা নতুন বই থেকে জানা গিয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে ঠিক কেমন চিন্তা-ভাবনা বারাক ওবামার। নতুন বই অনুসারে ওবামা ট্রাম্পকে ‘বর্ণবিদ্বেষী, ‘দুর্নীতিবাজ’ এবং ‘উন্মাদ’ বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে নিয়ে লেখা বই ‘Battle for the Soul: Inside the Democrats’ Campaigns to…

Read More

সিলেটে ছুরিকাঘাতে খুন হওয়া চীনা নাগরিক উই ওনটো’র (৪৮) লাশ চীনে নিতে এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষ করতে ততদিন লাগতে পারে। এর আগ পর্যন্ত মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। তবে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার উই ওনটো’র লাশ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওনটো’র স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বুধবার রাতে সিলেটে এসে পৌঁছান। পরে তিনি ওনটো’র সহকর্মী ‘খুনি’ জো চাওকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার বি ব্লকের ৫ম তলার ৭ম ফ্লাটে…

Read More

চার বছর পরপর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চালুর পর থেকে এই নিয়ম চলে আসছে। তবে এবার সৌদি আরবের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নতুন এক প্রস্তাব দিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) কাছে। মঙ্গলবার দেওয়া এই প্রস্তাবে দেশটি ছেলে ও মেয়েদের জন্য দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজের কথা বলেছে। এতে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ‘সম্ভাবনা কতটুকু এবং কেমন প্রভাব রাখবে তা ভাবনা-চিন্তা করা’র অনুরোধ করা হয়েছে। ২১১ সদস্যদেশকে নিয়ে ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে এই প্রস্তাব পেশ করা হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে অনলাইনের মাধ্যমে এই কংগ্রেস শুরু হবে। সূত্র: স্পোর্টস ইলাস্ট্রেটেড, ইয়াহু নিউজ

Read More