Author: Saizul Amin

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তেলআবিব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গে কথা বলেছেন ব্লিনকেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। সফরকালে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল-ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ ছাড়া তিনি পশ্চিমতীরের রামাল্লা এলাকা পরিদর্শন করবেন। সূত্র: আরব নিউজ

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ‘চীনের কাছ থেকে আমরা দেড় কোটি টিকা কিনবো। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই টিকা আসা শুরু হবে। প্রতি মাসে ৫০ লাখ টিকা আনা হবে। বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।’ আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র থেকে যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিআই) অনুমতি লাগবে। সে কারণে জটিলতা তৈরি হয়েছে।’

Read More

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের মধ্যে ঘূর্ণিঝড়টি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে তিনগুণ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ে মৃত্যু শূন্যের কোঠায় রাখতে শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি সরকারের আছে। ঘূর্ণিঝড় বুলবুলের সময়ে পাঁচ হাজার আশ্রয়কেন্দ্র ব্যবহার করা হয়েছিল। আম্পানের সময়ে করোনার কারণে ১৪ হাজার ৬৭টি আশ্রয়কেন্দ্রে ২৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষকে রাখা হয়েছিল। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও তিনগুণ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কোভিডের কারণে তিনগুণ আশ্রয়কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার, সবার জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করা হয়েছে। ফনী, বুলবুল, আম্পান মোকাবিলায় অতীতের অভিজ্ঞতা কাজে লগিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা…

Read More

ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ পূর্ব জেরুসালেমের আল-আকসা, যা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। পবিত্রতম এই মসজিদে মুসল্লিদের প্রবেশে এবার বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এমনকি এতে সরাসরি সহযোগিতা করেছে ইসরায়েলের সেনাবাহিনী বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই পদক্ষেপ ছিল পূর্বপরিকল্পিত। ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকেই মসজিদুল আকসা এলাকা ঘিরে রাখে। এরপর সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা যতক্ষণ মসজিদুল আকসা এলাকায় ছিল ততক্ষণ মুসলমানদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। ইহুদিবাদীদের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বায়তুল মুকাদ্দাসের ইসলামী ওয়াকফ কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিম সালাহাব। তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ আবারও ফিলিস্তিনকে উত্তপ্ত করে তুলতে পারে। উল্লেখ্য, গাজায়…

Read More

সারকারি হাসপাতালে ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভনে ২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) চাকরি দেওয়ার নামে ১১ জন প্রার্থীর কাছ থেকে বিভিন্ন সময় নগদে, চেক ও স্ট্যাম্পে ওই টাকা নেন। সোমবার (২৪ মে) সন্ধ্যায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) ডরমেটরি কক্ষ থেকে সুরাইয়া সুলতানা ও তার ভাই কো-অডিনেটর জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। তারা কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার আশরাফুল আলমের সন্তান। সেই রাতেই তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে বলে পুলিশ জানায়। এর আগে গত ১৯ মে প্রশিক্ষণার্থীদের থাকার জন্য টিটিসির ডরমেটরির কয়েকটি রুম ভাড়া…

Read More

ইসলামি বক্তা মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর সংসদ ভবনে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান। শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। আমির হামজার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৫ মে তলোয়ার…

Read More

গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা চান না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো ধরনের সংঘর্ষ চাই না, আমরা চাই একটা সু-সম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য সুখকর। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক নেতারা এসেছিলেন সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্পসহ কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন। সাংবাদিক নেতাদের দাবি-দাওয়া সমাধানযোগ্য বলে মনে করছেন কিনা…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটি উপজেলায় মো. শাহাদাৎ মোল্লা (৩৯) নামে এক যুবককে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. শাহাদাৎ মোল্লা একই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কামদেবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় শাহাদাতের বসতঘরে তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রশিদ জানান,আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করি।তার নামে মাদকদ্রব্য…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) প্রেসিডেন্ট ভলকান বজকির। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সকালেই ভলকান বজকির দু’দিনের সফরে ঢাকা আসেন। সফরকালে সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকটসহ বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। জাতিগত নিধনের শিকার হয়ে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অবস্থা দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ভলকান বজকির। এছাড়া ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখবেন তিনি।

Read More

বিটুমিন আমদানির চোরাবালিতে রিজার্ভ থেকে হারিয়ে যাচ্ছে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। অঙ্কটি ঠিক কত, সেটি নিখুঁতভাবে বলা মুশকিল। তবে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে গত এক দশকে দেশ থেকে পাচার হয়ে গেছে অন্তত ১৪ হাজার কোটি টাকা। বিটুমিন আমদানির পরিমাণ, এর গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারদর বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। অর্থপাচারের প্রকৃত অঙ্কটি আরো বড় হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট ব্যক্তিদের। সড়ক-মহাসড়ক টেকসই হয়-এমন বিটুমিন ব্যবহারের বাধ্যবাধকতা জারি আছে সরকারের তরফে। কিন্তু বাস্তবে দেখা যায় বছরের পর বছর কেবল ভাঙে আর ভাঙে নতুন নির্মিত সড়কও। এর পেছনে গচ্চা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। গলদ খুঁজতে নামে অনুসন্ধান টিম। বিটুমিনের মান…

Read More

রাজধানীর দক্ষিণখান সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৪০) নামে এক গার্মেন্টস কর্মীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক ইমামের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এ হত্যকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সরদার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৪) আটক করেছে র‌্যাব-১। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা মসজিদের ইমামকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত…

Read More

যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেখানে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ মঙ্গলবার বেলা ১২ টায় চীনের দেওয়া উপহারের টিকার মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে আইসোলেটেড করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।…

Read More

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। হামলায় আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ১৭ মে রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনাক্ত হয়েছে ১৬৭৫ জন। আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বেসামাল হয়ে পড়েছে ভারত। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন দেশটিতে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। সংক্রমিত হচ্ছে লাখ লাখ। এর মধ্যেই দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী ফাঙ্গাসের সংক্রমণ। ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের পর দেশটিতে এবার ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে গোটা ভারতবাসী। জানা গেছে, যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছে। সেইসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসরা। এই যখন অবস্থা তখন এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা…

Read More

দেশে প্রথমবারের মতো দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশেও শনাক্ত হলো ব্ল্যাক ফাঙ্গাস। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। জানা গেছে, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের দেহে রোগটি শনাক্ত হয়। বিবিসি বাংলা জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীদের সাধারণত যেসব উপসর্গ দেখা দেয় তার মধ্যে রয়েছে নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাক থেকে রক্ত পড়া, চোখে ব্যথা এবং চোখ ফুলে যাওয়া, চোখের পাতা ঝুলে পড়া, চোখে ঝাপসা দেখা,…

Read More

ড্রামের গায়ে লেখা থাকে ‘মেইড ইন ইউএই’। সাগরপথে আসা এসব বিটুমিন পৌঁছে যায় দেশের আনাচকানাচে। শেষে এর প্রলেপ পড়ে সড়ক থেকে মহাসড়কে। আমদানিকারকরা দাবি করেন, আরব আমিরাত থেকে উৎপাদিত এই বিটুমিন খুবই মানসম্মত, কোনো ভেজাল নেই। কিন্তু খাঁটি তথ্য হলো, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোনো ধরনের বিটুমিন উৎপাদনই করে না, নেই কোনো বিটুমিন উৎপাদনের কারখানা। অনুসন্ধানী তথ্য বলছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা মধ্যপ্রাচ্যের দেশ ইরান থেকে সাগরপথে আমিরাতের বন্দরে নোঙর করে বিটুমিনের জাহাজ। বিটুমিনের সব কিছু ইরান থেকেই প্রস্তুত হয়ে আসে। বাকি থাকে লেবেল লাগানোসহ বিটুমিনে ভেজাল বানানোর কাজ। একেকটি জাহাজ আমিরাত উপকূলে নোঙর করে, সঙ্গে সঙ্গে শুরু হয় বিটুমিনের সঙ্গে…

Read More

সম্ভবত যে কোন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ প্রতিরক্ষা। নাগরিকদের সুরক্ষা দিতে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করা প্রয়োজন। এর জন্য প্রায় প্রতিটি দেশই হয় দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে কিংবা অন্য দেশের থেকে কিনে প্রতিরক্ষা মজবুত করে তোলে। কোন দেশের কাছে কী ক্ষেপণাস্ত্ররোধী প্রতিরোধ ব্যবস্থা রয়েছে দেখে নিন। এস-৪০০ ট্রায়াম্ফ। এটি একটি অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট প্রতিরোধ ব্যবস্থা। ১৯৯০ সালে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো এটি তৈরি করেছিল। ২০০৭ সাল থেকে রাশিয়ার সশস্ত্র সেনাবাহিনীর কাছে রয়েছে এটি। এটি ৩ রকমের ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে একসঙ্গে। এতে স্বয়ংক্রিয় চিহ্নিতকরণ এবং লক্ষ্য নির্ধারক ব্যবস্থা রয়েছে। ডেভিড’স স্লিং। ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনীর অস্ত্র। ইসরায়েল এবং আমেরিকার যৌথ উদ্যোগে…

Read More

চাকরি করেন রফিক উদ্দিন। বাসা উত্তরা বাউনিয়া এলাকায়। মোবাইল ফোনে তার পরিচয় হয় রেহানার সঙ্গে। কথা বলতে বলতে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেম। দু’জনই দু’জনকে কাছে পেতে চান। রেহানা বলেন, রফিক তুমি এসো আমাদের যাত্রাবাড়ীতে। বাসায় কেউ থাকবে না। আমরা কথা বলব। সময় কাটাব। এমন প্রস্তাবে রফিক রাজি হয়ে যান। রফিক যান যাত্রাবাড়ী। ঠিকানামতে পৌঁছে যান সকালেই। রেহানাকে দেখে ভীষণ খুশি পঞ্চাশোর্ধ্ব রফিক। রেহানা এসে কথা বলেন। বাসায় নিয়ে নিয়ে যান। একটি ঘরে বসতে দেন রফিককে। রফিক ঘনিষ্ঠ হতে চান। এ সময় রেহানা বলেন, ধীরে রফিক। আগে দরজা বন্ধ করে আসি। তুমি রেডি হও। কিন্তু ওই ঘরে রেহানা আসেননি। এসেছে…

Read More

দেশে প্রথমবারের মতো দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশেও শনাক্ত হলো ব্ল্যাক ফাঙ্গাস। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। জানা গেছে, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের দেহে রোগটি শনাক্ত হয়। ব্ল্যাক ফাঙ্গাসকে বাংলায় ছত্রাক বলে। নোংরা, অপরিচ্ছন্ন জায়গা থেকে এটা হয়। এটা বেশিরভাগ মাটিতেই থাকে। মহামারী হলে দেখা যায়, যে কোনো ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠে। ব্ল্যাক ফাঙ্গাসের ইংরেজি পরিভাষা হলো মিউকরমাইকোসেটস (mucormycetes)। মিউকরমাইকোসেটস আক্রমণ করলে মানুষ মিউকরমাইকোসিস…

Read More