Author: Saizul Amin

রাজধানীর পল্লবীতে প্রকাশ্য দিবালোকে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সুমন বেপারী (৩৩) ও মো. রকি তালুকদার (২৫)। বুধবার দিবাগত রাতে পল্লবী ও রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম। গত ১৬ মে বিকাল ৪টায় জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে পল্লবী থানার ডি ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ধারালো অস্ত্র দিয়ে ছেলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ মে পল্লবী থানায়…

Read More

পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার বারিধারায় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো চিঠিতে আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেম এলাকায় সম্প্রতি দখলদার বাহিনীর নিষ্ঠুর হামলায় নারী-শিশুসহ অগণিত ফিলিস্তিনি জনসাধারণের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়। চিঠিতে বিএনপি মহাসচিব বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে শক্তি…

Read More

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি বলেন, তার দেশের সামরিক বাহনীকে আধুনিকায়নের কাজে অতীতের চেয়ে অবশ্যই গতি বাড়াতে হবে। চীনের সামরিক শক্তিতে মোকাবেলা করতে হলে জাপানকে এই ব্যবস্থা নিতে হবে। জাপানের দৈনিক পত্রিকা নিকি’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী নোবুয়ো কিশি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার তার ওই সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। এতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীনের সামরিক শক্তি বছর বছর বেড়েই চলেছে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই ভিন্ন রকম গতিতে সামরিক শক্তি বাড়াতে হবে। সাম্প্রতিককালে চীন মহাকাশ, সাইবার ও ইলেক্ট্রোম্যাগনেটিক খাতে বিপুল অর্থ ব্যয় করছে। জাপানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাপানের চারপাশের নিরাপত্তা পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে এবং অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে আমাদের…

Read More

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে রোজিনাও ভুল করে থাকতে পারেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বিষয়টিকে ‘ইমোশনালি’ না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানান। তিনি বলেন, আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষমাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তা মাথায় রাখতে হবে। আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বাচ্চ প্রচেষ্টা…

Read More

ভারতের পবিত্রতম নদী গঙ্গায় যেন গত কিছুদিন ধরে লাশ উপচে পড়ছে। শতশত লাশ গঙ্গার স্রোতে ভেসে এসেছে অথবা এর তীরে বালিতে চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। উত্তর প্রদেশের যেসব জায়গায় নদীর তীরে এই দৃশ্য দেখা গেছে, সেখানকার মানুষের ধারণা- এগুলো কোভিড-১৯ এ মারা যাওয়া মানুষের লাশ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে ভারত প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতে এ পর্যন্ত আড়াই কোটি মানুষের সংক্রমণ ধরা পড়েছে এবং মারা গেছেন ২ লাখ ৭৫ হাজারের বেশি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভারতে এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা আসলে এর কয়েকগুণ বেশি। নদীর তীরে খুঁজে পাওয়া মরদেহ, দিনরাত ২৪ ঘণ্টা জ্বলতে থাকা চিতাগুলো এবং শ্মশানগুলোতে…

Read More

‘ভিউ’তে সবাই লক খেয়ে গেলে কেমনে হবে! পক্ষের লোক তো ভিউ ভিউ করেই, বিপক্ষের লোকও ভিউ ভিউ করে…। ভিউ লাভার, ভিউ বিদ্বেষী, দুই দলই সারাক্ষণ ভিউ এর পক্ষে বিপক্ষে বলতে বলতে ভিউ ভিউই শোনা যায় কেবল…। সম্ভবত বিশ্বে আর কোনো দেশেই ভিউ নিয়ে এই দলাদলি আর ক্যাচালটা হয় না। এদিক থেকে আমরা হয়ত ইউনিক…। (আমি বেসিক্যালি প্রিজুডিসড না হতে বলেছি এবং View is like Box Office)। (ফেসবুক থেকে সংগৃহীত)

Read More

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে সংগঠনটি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরাজিত বলে উল্লেখ করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। তবে গাজাভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট ছুঁড়েছে। হামাসের উপপ্রধান মুসা আবু মারজুক বলেছেন, নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে। তিনি বলেন, আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা জবাবের মুখে আমেরিকা হামলা কমানোর জন্য ইসরায়েলি নেতাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। এর আগে বুধবার সংঘর্ষ কমিয়ে যুদ্ধবিরতির পথে হাঁটার…

Read More

ভারতে দেখা দেওয়া ব্ল্যাক ফাঙ্গাসকে (মিউকোরমাইকোসিস) মহামারি হিসেবে ঘোষণা করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। ইতোমধ্যে রাজস্তান ও তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা দেওয়া হয়েছে। এই ভয়ংকর ‘ব্ল্যাক ফাঙ্গাস’ কী? ভারতে যখন কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউ কেড়ে নিচ্ছে বহু মানুষের জীবন, তছনছ করে দিচ্ছে জনজীবন, তখন ভারতের চিকিৎসকরা জানিয়েছেন গোদের ওপর বিষফোঁড়ার মতো এখন ধরা পড়ছে কোভিড থেকে আরোগ্যের পথে বা সুস্থ হয়ে ওঠাদের শরীরে বিরল এক সংক্রমণ- যার নাম “ব্ল্যাক ফাঙ্গাস” বা বৈজ্ঞানিক নাম মিউকোরমাইকোসিস। বিরল এই ছত্রাকের…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী রয়েছেন। এ নিয়ে বিভিন্ন দেশের নিন্দা-প্রতিবাদ অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। এরই মধ্যে ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ড্রোন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। কারখানাটির ছাদে অনেকেই প্রতিবাদ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ, কিন্তু তাদের সাফ কথা, মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে পারে না। আন্দোলনকারীদের অভিযোগ, নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ড্রোন ওই কারখানায় তৈরি করা…

Read More

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আটকের ঘটনায় ঘেরাও পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন (৫০) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম। মৃত মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। তার পিতার নাম আবু সাঈদ। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁ থানায় ৪টি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে আনার পর সে অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বেশ কয়েক বার পাঠানো হয়েছিল। পরবর্তীতে অবস্থা…

Read More

ভারতে দেখা দেওয়া ব্ল্যাক ফাঙ্গাসকে (মিউকোরমাইকোসিস) মহামারি হিসেবে ঘোষণা করতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে। ইতোমধ্যে রাজস্তান ও তেলেঙ্গানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, এ ঘোষণার অর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সব নিশ্চিত এবং সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণয়ালয়ে জানাতে হবে। চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল চিঠিতে বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয়, ব্যবস্থাপনা নিয়ে সব সরকারি ও বেসরকারি হাসপাতালা-মেডিকেল কলেজকে নির্দেশিকা ফলো করতে হবে। এই রোগটি নাকের উপরে কালো হয়ে যাওয়া বা বর্ণহীনতার সৃষ্টি করতে পারে, দৃষ্টি ঘোলা…

Read More

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার ঘোষণা করা এই দলে ১৫ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে। তামিম ইকবালের নেতৃত্বাধীন স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে খেলা হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসারের। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কা সফরে ছুটিতে ছিলেন তারা। প্রাথমিক দলে থাকা ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে। স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডের সঙ্গে থাকবেন নাঈম…

Read More

প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশ হবে আগামী রবিবার। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালতে শুনানি হয়। রোজিনার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী। গত মঙ্গলবার রোজিনার বিরুদ্ধে করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। একইসঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। গত সোমবার বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে ছয় ঘণ্টা আটকে রেখে রাত সাড়ে ৮টার দিকে সচিবালয় থেকে পুলিশি পাহারায় শাহবাগ থানায়…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৪৫৭ জন। আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দেশে করোনায় ৩৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ৬০৮ জন।

Read More

স্বাস্থ্যসেবা বিভাগের নথিপত্রের তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। তবে আদেশ পরে দেওয়া হবে বলে জানান আদালত। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের রুমে থাকা অবস্থায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ভাইরাল হওয়া ভিডিও দাখিল করতে সময় চেয়ে জামিন শুনানি পেছানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন হিরন। এ সময় আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী তার বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, সাক্ষ্য আইনের ২৪ ও ২৫ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারও কাছে দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য নয়। তাই পুলিশ বা অন্য কারও কাছে আসামির…

Read More

এবার নিরীহ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে প্রতিবাদ জানালো ডানপন্থী ইহুদিরা। বলা হচ্ছে, ইসরায়েলি সেনা ও আরব ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘাতের প্রতিবাদে ও সহাবস্থানের আহ্বান জানিয়ে এক ঘণ্টার কর্মবিরতি দেয় ইসরায়েলের বৃহত্তম সেলুলার প্রতিষ্ঠান সেলকম কোম্পানি। এ পদক্ষেপকে ইসরায়েলের কিছু ডানপন্থী সংস্থা ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে মনে করেন। এতে ইসরায়েলের কট্টরপন্থী নেতারা ইতিমধ্যে লাইন বিচ্ছিন্ন করে কোম্পানির বিরুদ্ধে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেছে। সেলুলার যোগাযোগ সংস্থা সেলকম সূত্র জানিয়েছে, গত দুই দিনের মধ্যে ২০ হাজার ব্যবহারকারী সেলকম থেকে নিজেদের লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে। ফলে একদিনের মধ্যে স্টক এক্সচেঞ্জে এর শেয়ারের মূল্য ১.৯% হ্রাসে প্রভাব ফেলে। পরবর্তীতে তা ০.১৭% এ নেমে আসে।…

Read More

ইসরায়েলের সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ওই বাস খালি ছিল এবং একজন মাত্র সেনা সামান্য আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সেনাভর্তি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরপরই ওই স্থানে ব্যাপকভাবে মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। এদিকে, ইসরায়েলের নেগেভ শহরের পশ্চিমে সাদিরুত এলাকায় রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড। হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এসময় ইসরায়েলের নিরাপত্তারক্ষীরাসহ বেশকিছু ইহুদিবাদী আতঙ্কগ্রস্ত হয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য দৌঁড়ে পালাতে থাকে। সূত্র : পার্সটুডে।

Read More

করোনা সংক্রমণের কারণে মারা গেলে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মা। জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে কলকাতার ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার রিপোর্ট নেগেটিভ আসার পরও তার অবস্থার অবনিত হতে থাকে। পরে আজ বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। খবর ইন্ডিয়া টুডের।

Read More

ইবি প্রতিনিধি- দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রােজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ভার্চুয়াল মানববন্ধন করেছে তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মে) দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করছে সংগঠনের সদস্যরা। এসময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম এখন কারাগারে। এটা নিঃসন্দেহে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে বড় অন্তরায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়মের যে সংবাদ তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন,…

Read More

ব্যান্ড-বাদ্য বাজিয়ে চারদিকে উৎসবমুখর বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। মালাবিনিময় পর্বও শেষ হয়েছে। কিন্তু বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হতেই বিয়ের মঞ্চ থেকে বর উধাও! পরে কয়েক ঘণ্টা খোঁজ করেও বরের সন্ধান করতে পারেনি কেউ। এতে ক্রমেই আনন্দঘন আয়োজন বিষাদে পরিণত হয়! এমন অবস্থায় উভয়পক্ষের মুরব্বিরা বৈঠকে বসেন। বৈঠকে বরপক্ষ একটা ব্যতিক্রমী প্রস্তাবের কথা জানায় কনেপক্ষকে। প্রস্তাবে বলা হয়, বর পালিয়ে গেছে তো কী হয়েছে? আরও অনেক সুযোগ্য পাত্র আছে। এই বরযাত্রীদের মধ্যেই আছে তেমন সুযোগ পাত্র। যেখানে কনেপক্ষ ‘হ্যাঁ’ বললেই সমস্যার সমাধান। টাকা-পয়সা খরচ কর আত্মীয়-স্বজন দাওয়াত দিয়ে এত বড় আয়োজনের মধ্যে এমন ঘটনায় হতাশাগ্রস্ত কনেপক্ষ এই প্রস্তাব মেনে নেয়। মজার বিষয়…

Read More