Author: Saizul Amin

দিয়েগো ম্যারাডোনার মৃত্যু ধোঁয়াশা এখনোও কাটেনি। তদন্তে নিয়েছে নতুন মোড়। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে ৭ জনকে অভিযুক্ত করা হয়। এবার অভিযুক্তদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ম্যারাডোনার মৃত্যুর জন্য চিকিৎসক ও নার্স মিলিয়ে মোট ৭ জনকে দোষী করা হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে। তার আগে অভিযুক্তদের দেশ না ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। দোষীদের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি দেয়া হতে পারে। ম্যারাডোনার চিকিৎসক লিওপোলদো লুকে-সহ আরও ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। এরা প্রত্যেকেই ম্যারাডোনার চিকিৎসায় জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছেন ম্যারাডোনার মনোবিদ অগাস্টিনা কোসাচোভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, দুই নার্স এবং আরও তিন স্বাস্থ্যকর্মী। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত…

Read More

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হওয়ায় গুরুত্বহীন হয়ে পড়েছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ…

Read More

স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন সাবানা খাতুন (৩২) নামে এক নারী। স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খুটিগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে দুই সন্তানের জনক আনোয়ার হোসেন কাউরাইল বাজারে দর্জির দোকানে কাজ করেন। তার দোকানে আশা যাওয়ার সুবাদে কাউরাইল গ্রামের হোসেন আলীর মেয়ে দুই সন্তানের জননী সাবানা খাতুনের (৩২) সাথে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকেই বিয়ের প্রলোভনে আনোয়ার হোসেন সাবানার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সাবানা খাতুন অভিযোগ করে বলেন, পাঁচ বছর ধরে আনোয়ার হোসেন বিয়ের…

Read More

সোশ্যাল মিডিয়ার গ্লোবাল জায়ান্ট গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মেনে নিল ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন আইন। তাদের সঙ্গে এই আইন মেনে নিল লিংকডইন, টেলিগ্রামও। ভারতীয় কোম্পানি কু এবং শেয়ারচ্যাটও নতুন আইন মেনে কাজ করার ব্যবস্থা করল। নতুন আইন মোতাবেক সব কটি ফার্মই তাদের কমপ্লেয়েন্স অফিসার, নোডাল কন্টাক্ট পারসন এবং গ্রিভান্স অফিসার এর নাম জানিয়ে দিল তথ্য মন্ত্রণালয়কে। শুধু টুইটার একটি ল ফার্ম এর নাম জানিয়ে বলেছে যে, তাদের হয়ে যাবতীয় কাজ করবে এই ল ফার্ম। কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় টুইটারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে, ভারতে টুইটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণে বাধঁতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনে এই…

Read More

ভারতের গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি রাজ্যে বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিমরা এখন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকার তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করার অনুরোধ করেছে। নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে আইনের অধীনে যেসব নিয়মকানুন প্রণয়ন করা হয়েছে তার অধীনে এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নোটিফিকেশন ইস্যু করেছে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, ২০১৯ সালে যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রণয়ণ করা হয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সিএএ’র অধীনে আইন এখনও চূড়ান্ত করতে হবে সরকারকে। ২০১৯ সালে যখন সিএএ…

Read More

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চেনা ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। তিন ম্যাচের একটিতেও সাকিব সূলভ পারফরম্যান্স দেখা যায়নি। তবে দলের সেরা তারকার দুর্দশায় চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মনে করেন, শীঘ্রই কামব্যাক করবে সাকিব। দীর্ঘ ২২ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় পায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার হাতছানিও ছিল। প্রথম দুই ম্যাচে মুশফিক-মাহমুদুল্লাহ’র ব্যাটিং ও মিরাজ-মোস্তাফিজদের বোলিংয়ের সুবাদে জয় পায় টাইগাররা। তবে শুক্রবার শেষ ওয়ানডেতে ৯৭ রানের হার দেখেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচটিতে বাকিরা যখন ব্যর্থ, তখন সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের খুব দরকার ছিল। কিন্তু বল হাতে উইকেটশূন্য ৪৮ রান দেয়ার পর…

Read More

শুক্রবার (২৮ মে) নিউইয়র্ক টাইমস তাদের প্রথম পাতায় ফিলিস্তিন এবং ইসরায়েলের নিহত শিশুদের ছবি এবং নাম ছাপিয়েছে। সংবাদের শিরোনাম “তারা কেবলই শিশু ছিল।” পত্রিকার একটি কপিতে দেখা যায় সেখানে মোট ৬৪ শিশুর ছবি ছাপানো হয়েছে। এ নিয়ে পত্রিকাটির ভেতরে ১০ থেকে ১১ পাতায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শিরোনামের পর প্রতিবেদনের শুরুতেই লেখা হয়েছে- প্রাথমিক প্রতিবেদন অনুসারে এ মাসের সংঘর্ষে গাজায় ১৮ বছরের কম বয়সী ৬৭ শিশু এবং ইসরায়েলের দুই শিশু নিহত হয়েছে। তারা কেউ চিকিৎসক, কেউ শিল্পী, কেউবা নেতা হতে চেয়েছিল। প্রতিবেদনে জানানো হয়- ইসরায়েল এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গাজায় বারা আল ঘারাবলি নামের…

Read More

সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবারসকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে দুইবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’র আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ওড়িশা। বিশেষ করে সেখানকার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় এ ঝড়। স্থানীয় প্রশাসন যখন ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ঠিক তখনই স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যটিতে জন্ম নিয়েছে তিন শতাধিক শিশু। এসব নবজাতকের বেশিরভাগেরই বাবা-মা তাদের নাম রাখেন ‘ইয়াস’। ওড়িশার বালাসোরের বাসিন্দা সোনালি মাইতি জানান, সন্তানের জন্য ইয়াসের চেয়ে ভালো নাম তিনি ভাবতেই পারছেন না। একইভাবে কেন্দ্রপাড়া এলাকার সরস্বতী বৈরাগী বলছেন, তিনি ঝড়ের পরেই নিজের সদ্যোজাত মেয়ের নাম ‘ইয়াস’ রেখেছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, এভাবে প্রত্যেকে তাদের নবজাতকের আগমনের সময়টিকে স্মরণীয়…

Read More

হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাপমাত্রা ১০০ ডিগ্রির নিচে হলেও উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। এখনও কেবিনে নেয়ার মতো অবস্থা না হওয়ায় সিসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় শুক্রবার দুপুরে পর্যালোচনা বৈঠকে বসে মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বোর্ডের একজন চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার গোসল করেন তিনি। এরপর শীত শীত অনুভূত হওয়ার কথা জানান। পরে চিকিৎসকরা দেখেন তার শরীরের তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে। তবে তা ১০০ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার দুপুরে এবং রাতে দুই দফায় তার এই সামান্য জ্বর আসে। যা…

Read More

চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ আছেন। ভারতীয় ধরন শনাক্ত হলেও করোনাক্রান্ত ওই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে যে ৭ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে তারমধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। পুরুষ পাঁচজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৩ বছর। একজনের বয়স ৩০ বছর, আরেক জনের বয়স ২১ বছর। বাকি দুজন হলো ৫২ বছর বয়সী এবং ২৭ বছর বয়সী। নারী দুইজনের মধ্যে একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ৩১ বছর। এর আগে, গত…

Read More

দেশে প্রথমবারের মতো মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে MICS পদ্ধতিতে হার্টের ডাবল ভাল্ব প্রতিস্থাপন সম্পন্ন করেছেন একদল তরুণ চিকিৎসক। গত মঙ্গলবার (২৫ মে) হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী এক নারীর দেহে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামের অধীনে এই সফল অস্ত্রোপচার করা হয়। এই অপারেশনে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘণ্টায় তা সফলতার সাথে শেষ হয়। এই ডাবল ভাল্ব অপারেশন হার্টের অত্যন্ত জটিল অপারেশন এবং এই MICS পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভাল্ব প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল। ডা. সিয়াম বলেন, সারা বিশ্বে মাত্র কয়েকটি হাসপাতালে এই ধরনের আধুনিক…

Read More

এবার লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, ‘গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।’ লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, ‘লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়।’ গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল।…

Read More

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক এই সতর্কবার্তা দিয়েছেন- বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া না হলে করোনা মহামারির অবসান হবে না। হান্স ক্লুগ জানিয়েছেন, বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীকে অবশ্যই মহামারি সম্পর্কে উদাসীন থাকা যাবে না। তিনি বলেছেন, ‘ভাববেন না কোভিড-১৯ মহামারি শেষ হয়ে গেছে। মহামারি তখনই অবসান হবে যখন আমরা অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া শেষ করতে পারব।’ এ পর্যন্ত বিশ্বের ৫৩টি দেশের ২৬ শতাংশ জনগোষ্ঠী করোনার এক ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৩৬ দশমিক ৬ শতাংশ জনগোষ্ঠী এক ডোজ এবং ১৬…

Read More

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৩৫ লাখ ৩৭ হাজার ৭০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন। শনিবার সকাল ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ১ লাখ ১৯ হাজার ৩১৫ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২২ হাজার ৩৪২ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯৫০ জন।

Read More

স্বামী আজহারকে খুনের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হয়েছেন আসমা আক্তার। এক ইমামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তিনি এ খুনের পরিকল্পনা করেন। জানা গেছে, আজহারের ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল আসমার। পরে আজহার ও আসমার মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর স্বামীকে তালাক দিয়ে তার ভাই আজহার করে করেন আসমা। আজহারের সঙ্গে বিয়ের আগে আরও তিনটি বিয়ে করেছিলেন আসমা। সম্প্রতি তিনি রাজধানীর দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ইমাম ও তিনি মিলে আজহারকে হত্যার পরিকল্পনা করেন। খুন হওয়া আজহারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামে। নিহত আজহারের বাবা জুলহাস উদ্দিন জানান, তার ৫ ছেলে…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় এক কিশোরীকে গণর্ধষণের অভিযোগ বিপ্লব শরীফ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ওই কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায়…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়েছে।জয়নাল আবেদীন তার ছেলে পরিবর্তে সুজাবাদ উত্তর পাড়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর ডিউটি করছিলেন। শুক্রবার সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জয়নাল সুজাবাদ উত্তরপাড়া এলাকার বাসিন্দা। শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, নিহত জয়নালের ছেলে আবুল কাশেম ওই মাদরাসার নৈশ প্রহরী। ছেলের পরিবর্তে রাতে মাদরাসা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন জয়নাল। রাতের কোনো এক সময় তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। হত্যার কারণ ও জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। অভিযান চলছে।…

Read More

আরিফ শেখ , রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বাজার হতে থানা মোড় হতে দৌলতপুর রোড পর্যন্ত মধ্যবর্তী স্থানে জলাবদ্ধতা নিরসনে তারাগঞ্জ বদরগঞ্জ সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এমপির নির্দেশে দুর্ভোগ নিরসনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেন । এমপি ‍ডিউকের নির্দেশে বৃহস্পতিবার (২৭ মে) রাত ৯টার পরে সাধারন মানুষের এই কষ্টের অবসান ঘটাতে পানি নিষ্কাশনের কাজ শুরু করতে ছুটে চলে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার। ওই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হামিদ , ডাঃ জাহিদুল হক , তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব…

Read More

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার কাউখালী উপজেলার সীমান্তবর্তী নৈকাঠিতে ১ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় ঘটনার ১সপ্তাহ পরে ২আসামীকে গ্রেফতার করেছে RAB। বৃহস্পতিবার দুপুরে বরিশাল RAB এর একটি দল অভিযান চালিয়ে তাদের ঝালকাঠির কির্ত্তীপাশা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রশিদ মৌলভীর ছেলে বাবুল সিকদার (৫৫), নারিকেল বাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে রাতে রাজাপুর থানায় সোপর্দ করে। রাজাপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে সোপর্দ করে। আদালত গ্রেফতারকৃতদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। উল্লেখ্য, শুক্রবার (২১মে) ভোররাতের দিকে সংঘবদ্ধ চক্র এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল)…

Read More