Author: Saizul Amin

যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে রণতরীর ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) ঘুরছে। চাঞ্চল্যকর সেই ভিডিওটি প্রকাশ করেছেন মার্কিন চলচ্চিত্রকার জেরেমি করবেল। পেন্টাগন সূত্রে জানা জানা যায়, মার্কিন ইউএফও ফিল্মমেকার জেরেমি করবেলের সেই ভিডিও খতিয়ে দেখা যাচ্ছে। ভিডিওটি দুই বছর আগে ধারণ করা হয়েছে। গত শুক্রবার টুইটারে ওই ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল। ৪৬ সেকেন্ডের ওই রাডার ফুটেজের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সঙ্গে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে তা হঠাৎ মিলিয়ে যায়। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নাকি ভিনদেশিদের কোনো বাহন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ২০২০ সালে শুধু ইউএফওর বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন…

Read More

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : পাঁচবিবিতে অপরিকল্পিত ভাবে নদী খনন করায় শিমলতলী সেতু হুমকির মুখে পড়েছে। যে কোন সময় সেতুটির পশ্চিম অংশে নদীর গর্ভে ধ্বসে যাওয়ার আশংকা রয়েছে। জানা যায়, কয়েক দিনের প্রবল বর্ষণে গতকাল শুক্রবার রাতে পাঁচবিবির ছোট যমুনা নদীতে পানির ঢল নামায় খননকৃত নদীর শিমলতলী সেতুর পশ্চিম পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের ফলে সেতুসহ সংযোগ সড়ক হুমকীর মখে পড়েছে। ভাঙ্গনে নদী তীরবর্তী বিদ্যুতের পোল নদীর গর্ভে গেলে পশ্চিম পাড়ের গ্রাম গুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এলাকার লোকজনের মাঝে আতংক দেখা দিলে রাতেই ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, নির্বাহী অফিসার মোঃ রবমান হোসেন, পাঁচবিবি এলজিইডির প্রকৌশলী কাইয়ুম…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: আজ শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপজেলার নৃতাত্তি¡ক জনগোষ্ঠির ৫০টি হতদরিদ্র পরিবারকে প্রথম পর্যায়ে গরু ও গো-খাদ্য প্রদান করে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ডেপলোপমেন্ট অব ট্রাইবাল বাই লাইফস্টোকের (বিএলটিপি) সহযোগিতায় প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ কাযমীর রহমান। প্রধান ও বিষেশ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। শেষ প্রতি পরিবারকে একটি করে গরু ও ৫বস্তা গো-খাদ্য প্রদান করা হয়।

Read More

আরিফুর রহমান : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার (২৯ মে) সকালে উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এ অবৈধ জাল আটক করা হয়। আটককৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব ও নলছিটি পুলিশ ফাড়ির এটিএসআই এনামুল হক উপস্থিত ছিলেন । নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারনে দশ হাজার মিটার জাল আমরা উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Read More

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের যে কোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে। ‘আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসংঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,’ প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এই দিনে বিশ্বের সকল শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গর্বের সঙ্গে স্মরণ করে একথা বলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১ উপলক্ষ্যে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি,…

Read More

ভারতে জমিতে চাষ করার সময় উঠে এল ৩০ ক্যারাটের হিরা, যা নিয়ে শোরগোল পড়ে গেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলের চিন্না জোনাগিরি এলাকায়। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, হিরাটি এক ব্যবসায়ীর কাছে ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন ওই কৃষক। নেটমাধ্যম, সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। কুর্নুলের পুলিশ সুপার জানান ঘটনাটি সত্য। সেই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখানে মূল্যবান খনিজ বস্তু পাওয়ার বিষয়টি খুব একটা নতুন নয়। জুন থেকে নভেম্বরের মধ্যে এই এলাকায় কুর্নুলে জেলার বহু মানুষ জড়ো হন মূল্যবান খনিজের খোঁজে। বর্যার কারণে মাটির উপরের স্তর ধুয়ে যাওয়ার পরই…

Read More

বোনকে হত্যার প্রতিশোধ নিতে ভারতের রাজস্থানের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের একটি ব্যস্ত সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শহরের ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ওই চিকিৎসক দম্পতির গাড়ি থামায়। এরপর তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপর তারা গাড়ির বাইক থামিয়ে দেয়। সে…

Read More

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনা নাগরিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ঢামেকে ৪৫৬ জন চীনা নাগরিককে টিকা দেওয়া হবে। শনিবার ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আমাদের হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিককে করোনা টিকা দেওয়া হবে। শনিবার তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকারী চীনা নাগরিকদের নাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। শনিবার ও রবিবার এই দুই দিনের মধ্যে ৪৫৬ জনকে করোনা প্রতিরোধের টিকা দেওয়া সম্পন্ন করা হবে।

Read More

কানাডার সাবেক একটি আবাসিক স্কুলের স্থাপনায় ২১৫ টি শিশুর গণকবর আবিষ্কার করা হয়েছে। এ ঘটনা ঘটেছে বৃটিশ কলাম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে। এই স্কুলটি ১৮৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্বের অধীনে। কিন্তু স্কুলটি বন্ধ হয়ে যায় ১৯৭৮ সালে। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, যাদের মৃতদেহ সেখানে পাওয়া গেছে তাদের বয়স ৩ বছরের মতো। কিন্তু কি কারণে এবং কখন তারা মারা গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এ খবর দিযেছে অনলাইন গার্ডিয়ান। এতে আরো বলা হয়েছে, কামলুপসের থেমলুপস তি সেকউইপেমক গোষ্ঠীর জনগণ বৃহস্পতিবার দিনের শেষে এই আবিষ্কার সম্পর্কে জানান। একটি টিম ‘গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার’ বা ভূপৃষ্ঠের নিচে কি আছে তা পরীক্ষা করার…

Read More

স্টাফ রিপোর্টার: বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইফ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন- শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার দূর্বলতা রয়েছে। তিনি বলেন আমি রাজ বংশের সন্তান নই, সাধারণ পরিবারে আমার জন্ম। শিক্ষাই আমাকে এতদূর আসতে সহযোগিতা করেছে। আমার জন্মস্থান মাইজবাড়িতেও আল-হেরা জামেয়া ইসলামিয়া মাদ্রাসা রয়েছে। আল-হেরা মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেকেই ঢাকা ভার্সিটিসহ বিভিন্ন ভার্সিটিতে স্থান করে নিয়েছে। অনেকেই আবার স্কলারশীপ নিয়ে বিদেশে যাচ্ছে। মেরুয়াখলা মাদ্রাসারও অনেকে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে। মনে রাখবেন মাদ্রাসার পড়াশোনার বেইজ ভালো হলে মেডিকেল ভার্সিটিতে ভর্তি হওয়া সহজ হয়। মাদ্রাসার ছাত্ররা এখন…

Read More

করোনা ও সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিএনপি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক উদারতা, জনগণের প্রতি কমিটমেন্ট ও দায়িত্বশীলতা শূন্যের কোটায় পৌঁছে গেছে। যা করোনাকালে জনমানুষ প্রত্যক্ষ করেছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তাঁতী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ ভাবনার মাঝেও সরকারের সফলতা বা অর্জনের কোনো একটি বাক্যও খুঁজে পেলাম না বিএনপি নেতাদের…

Read More

সিলেটে কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত ৭ দফায় ভূমিকম্পে কেঁপে উঠে বৃহত্তর সিলেট। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি। জানা যায়, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে, ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর ৭ দফায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার। এর আগে সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল সময় সংবাদকে…

Read More

ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। এর আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সুপারিশ করা হয়েছে । বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতেও আলোচনা হয়। সেখানে ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। সম্প্রতি ফ্রি ফায়ার ও পাবজি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। হঠাৎ করে বন্ধ করতে গেলে…

Read More

রেকর্ড পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মালয়েশিয়ায় ‘পূর্ণাঙ্গ লকডাউন’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। আগামী ১লা জুন থেকে ১৪ই জুন পর্যন্ত বহাল থাকবে এই লকডাউন। এ সময়ে সব রকম সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় সেবা এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত অপারেশনে থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নিরাপত্তা পরিষদ। শুক্রবার দেশজুড়ে এই লকডাউনের ঘোষণা দেন মুহিদ্দিন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, কর্মকর্তারা মনে করছেন পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরে একত্রে জমায়েত হওয়ার কারণে এই সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এর প্রেক্ষিতে লকডাউনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী মুহিদ্দিন বলেন, সর্বশেষ দৈনিক সংক্রমণের ঘটনায় নাটকীয়ভাবে সংক্রমণ…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সফরে বিশ্বের যখন যেখানে গেছি, সেখানে সেই দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। তখন গর্বে আমার বুকটা ভরে গেছে। শান্তিরক্ষীদের পেশদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন। পেশাদারিত্ব, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। যখন যে সরঞ্জাম লাগবে, ব্যবস্থা করে দেব। আজ শনিবার ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,  আমাদের যারা শান্তিরক্ষায় যাচ্ছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা করছি। সব ধরেনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থাও করছি। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যা যা প্রয়োজন সঙ্গে…

Read More

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান তিনি । আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রত্যাশা সংগঠনের আয়োজনে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, কোনো আন্দোলনের মুখেই জনগণের জীবন নিয়ে অবহেলা করবে না সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে সরকারের সব প্রস্তুতি নেয়া আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী ১৩ই জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। আর পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলারও ইঙ্গিত দেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান…

Read More

জাতীয় দলের তারকার ক্রিকেটার ইমরুল কায়েস ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তুষার ইমরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টি-টোয়েন্টি সংস্করণে ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হয়েছেন এ দুই খেলোয়াড়। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তুষার ইমরান। জানা গেছে, গতকালের করোনা পরীক্ষায় এই দুই ক্রিকেটার ছাড়াও আরও তিনজন ক্লাব কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। গত ২৬ মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন। যাদের প্রত্যেকেই…

Read More

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলেছে তারা রাশিয়ার সঙ্গে আর ‘ওপেন স্কাই’ বা উন্মুক্ত আকাশ চুক্তিতে ফিরে যাবে না। রাশিয়ার বিরুদ্ধে চুক্তিটির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে মস্কো এবং বলেছে, যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একটি ভুল করতে যাচ্ছে। ২০০২ সালে এই দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। পরবর্তী সময়ে এতে যোগ দেয় কানাডা, যুক্তরাজ্যসহ প্রায় ৩৫টি দেশ। এর আওতায় সদস্য দেশগুলো একে অপরের আকাশে নিরস্ত্র আকাশযান দিয়ে নজরদারি করতে পারে। মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া বারবার চুক্তিটির শর্ত লঙ্ঘন করায় এ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। খুব…

Read More

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের বিষয়টি তদন্ত করে দেখার জন্য জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) বিশেষ কমিটি গঠন করে। মানবাধিকার পরিষদের মোট ৪৭ সদস্যের মধ্যে ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়েছে নয়টি দেশের। তবে নিরাপত্তা পরিষদের সদর দফতরের অনুষ্ঠিত এই সংক্রান্ত ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে ভারত। এছাড়াও ভোটদান থেকে বিরত থেকেছে আরও ১৪ দেশ। প্রস্তাবটি পাস হওয়ায় এবার গাজা ও জেরুজালেমসহ বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত শুরু করতে চলেছে মানবাধিকার পরিষদ। কিন্তু মানবাধিকার সংক্রান্ত এই প্রস্তাবের তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের বিরোধিতা করেছে জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়াও। অন্যদিকে, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের পক্ষে সায় দিয়ে প্রস্তাবটিকে সমর্থন…

Read More