মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জয়নাল আবেদীন নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করা হয়েছে।জয়নাল আবেদীন তার ছেলে পরিবর্তে সুজাবাদ উত্তর পাড়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর ডিউটি করছিলেন।
শুক্রবার সকালে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জয়নাল সুজাবাদ উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, নিহত জয়নালের ছেলে আবুল কাশেম ওই মাদরাসার নৈশ প্রহরী। ছেলের পরিবর্তে রাতে মাদরাসা নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন জয়নাল। রাতের কোনো এক সময় তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। হত্যার কারণ ও জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি। অভিযান চলছে।
জয়নালের ছেলে কাশেম জানান, তার বাবা প্রতিদিন সকাল সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। কিন্তু শুক্রবার সকাল ৭টা বেজে গেলেও তার বাবা বাড়ি ফিরে আসেননি। তাই খোঁজ নিতে মাদরাসায় যান তিনি। মাদরাসার কক্ষে গিয়ে দেখতে পান তার বাবার মরদেহ।
মাদরাসার সুপার জাহিদুর রহমান জানান, তাদের নৈশ প্রহরী কাশেম এক সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। একারণে প্রতিদিন রাত ১০ টার পর থেকে তার বাবা (জয়নাল) দায়িত্ব পালন করতেন। তবে তাকে হত্যা করা হলেও প্রতিষ্ঠানের কোনকিছুই চুরি হয়নি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকান্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।
ব্রেকিং নিউজ
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার
- নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১৭ জন আটকসহ বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ
- সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: শ্রেষ্ঠত্বের মুকুট শাকেরের


