Author: Saizul Amin

সম্প্রতি হাইতির প্রেসিডেন্ট জোভেনিল মোইসিকে তার নিজ বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় ‘প্রধান সন্দেহভাজন’ খুনিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ প্রশাসন। খবর বিবিসির। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ক্রিশ্চিয়ান ইমানুয়েল শ্যানন। তিনি পেশায় একজন চিকিৎসক। ৬৩ বছর বয়সী এই চিকিৎসকই হাইতির প্রেসিডেন্টের ‘প্রধান সন্দেহভাজন খুনি’বলে ধারণা পুলিশের। জুনের শুরুর দিকে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে একটি প্রাইভেট জেটে করে শ্যানন দেশে আসেন। রবিবার দেশটির রাজধানীতে ব্রিফিংয়ে পুলিশ প্রধান লিওন চার্লস জানান, ওই ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রাইভেট জেটে করে হাইতিতে এসেছিলেন। প্রথমে তাদের পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে গ্রেফতার করা। কিন্তু ‘পরে পরিকল্পনা বদলে যায়’। তিনি আরও দুই…

Read More

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টাইগার টি-২০ অধিনায়ক ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ হারারেতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন। ২২০ রানে জয়ী ম্যাচে হার না মানা ১৫০ রানের ইনিংস খেলে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এই টেস্ট খেলেই অবসর নেবেন বলে ড্রেসিংরুরে আভাস দিয়েছিলেন রিয়াদ। ফর্মের তুঙ্গে থেকে তিনি কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা নিয়ে বিস্মিত দেশের ক্রিকেটমহলের অনেকেই। তার অবসরের ঘোষণা শুরুতে মেনে নিতে পারেনি বিসিবিও। তবে মাহমুদউল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাহমুদউল্লাহর অবসর নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গে এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম বিসিবি সভাপতি বলেছেন- তুমি দেশে…

Read More

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী। যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার (১২ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ ব্যাপারে এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো।

Read More

দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সোমবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ পুরো বিশ্ব সহ বাংলাদেশ আজ করোনার বিস্তার রোধে হিমসিম খাচ্ছে। যখন স্বাস্থ্য কর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধারা এ যুদ্ধে প্রতিনিয়তই পরাজিত হচ্ছে। তখন এ সব সম্মুখ যোদ্ধাদের জীবন রক্ষায় শুরু থেকেই সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন, বি‌জেএমই এর সা‌বেক প‌রিচালক এবং ট্যাড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. আশিকুর রহমান তুহিন। এরই ধারাবাহিকতায়, পুণরায় ১১ জুলাই রবিবার ও ১২ জুলাই সোমবার শিল্পপতি তুহিনের পক্ষ থেকে সম্মুখ করোনা যোদ্ধাদের হাতে এ সব সুরক্ষা সামগ্রী তুলে দেন, তার চাচাতো ভাই মো. আতিকুর রহমান নিল্টু ও মো. আশিকুর রহমান নিশাত। নাগরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, নাগরপুর ও দেলদুয়ারের উপজেলা পরিষদ, নাগরপুর ও…

Read More

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য,জনপ্রিয় নিউজ পোর্টাল নগর নিউজ২৪ডটকম এর সম্পাদক,সিলেটের তরুণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের উপর একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (২৬ মার্চ ২০১৬) ইং প্রতিষ্ঠিত সংগঠন রক্তদানও সমাজ কল্যান ফাউন্ডেশন-কুলাউড়া। সোমবার(১২ জুলাই) সংগঠনের সভাপতি ডা রেওয়ান আলী ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এইচ কে সালমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, গত ২৩মে চাঁদা না পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে একজন ব্যবসায়ীকে রক্তাক্ত করে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র। ২৫ মে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিক সাইফুল ইসলাম এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে আশেকপুর ইউপি রাণীহাট থেকে জোড়া ইমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৭০০ কিঃ মিঃ রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে রাস্তা কার্পেটিং উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু। এ সময় উপস্থিত ছিলেল আশেকপুর ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আলম,উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হয়রত আলী,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাষ্টার, সাধারন সম্পাদক ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য আলমগীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী আকতার,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সদ্দার,যুবলীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ।

Read More

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে প্রায়ই অবাক করা অনেক বিষয় আমাদের সামনে আসে। এর মধ্যে কিছু ঘটনা বিশ্বাসযোগ্য না হলেও সত্য বলে জানা যায়। যেমন ইতালির গ্রামে বাস করলেই দেওয়া হচ্ছে ২৮ লাখ টাকা! খবর সিএনএনের। জানা গেছে, ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলে অবিশ্বাস্য এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সেখানে গিয়ে আগে আপনাকে রেস্তোরাঁ বা দোকান খুলতে হবে এবং আবাস গড়ে তুলতে হবে। তাহলেই সরকারের পক্ষ থেকে তিন বছরে ৩৩ হাজার মার্কিন ডলার পাওয়া যাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকার সমান। সিএনএন বলছে, মূলত অঞ্চলটির গ্রামগুলোতে জনসংখ্যা দ্রুত কমছে এবং ইতিমধ্যে অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। তাই বাহির থেকে…

Read More

কেবল রানী দ্বিতীয় এলিজাবেথেই কোনো বদল আসেনি; সিংহাসনে তখনও ছিলেন এখনও আছেন। আর কিছুই নেই আগের মতো, বদলে গেছে প্রায় সবই। নিয়ম মেনে টেমস নদীতে জল গড়িয়েছে, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ক্রিসমাস ট্রির পাতা ঝরেছে, ক্যালেন্ডারের পাতা উল্টে বছরের পর বছর পেরিয়েছে। আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইংল্যান্ড ফুটবলে জমা হয়েছে একরাশ হৃদয়ভঙ্গের গল্প, একটার পর একটা। সুদীর্ঘ ৫৫ বছর ধরে দিনে দিনে বেড়ে যাওয়া সেই দেনা শোধের সুযোগ এবার ইংলিশদের সামনে। ১৯৬৬ বিশ্বকাপজয়ের পর এই প্রথম ট্রফি হাতে তোলার হাতছানি দিচ্ছে ইউরো ২০২০। আজ লন্ডনের ওয়েম্বলিতে বহু আরাধ্যের সেই শিরোপা হাতে তোলার মঞ্চে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইতালি। রাতের সে ম্যাচের…

Read More

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে কোরবানির পশুর হাট পরিচালিত হবে। আজ রবিবার সকালে গুলশানের নগর ভবনে কোরবানির পশুর হাট মনিটরিং কমিটির সদস্যবৃন্দ ও ইজারাদারগণের সাথে এক সমন্বিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একটি স্থায়ী ও ৯টি অস্থায়ী মোট ১০টি পশুর হাট বসানো হবে। পশুর হাটগুলো মনিটরিং করার জন্য ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটিতে ১২ জন কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির ২ জন ভেটেরিনারি কর্মকর্তা…

Read More

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ উন্নয়ন দপ্তর প্রকাশিত ‘মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদন-২০২০’ এর বাংলাদেশ অধ্যায়ের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে সরকার। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মহাপরিচালক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বলা হয়, প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘গৃহবন্দি’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর। বেগম জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ফৌজদারি কার্যবিধির বিধান ১৮৯৮ অনুযায়ী তার কারাগারের সাজা স্থগিত করেছিল। ২০২০ সালের মার্চ মাসে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেই…

Read More

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার সংকট। এর মধ্যে জনবল সংকট চোখে পড়ার মতো। সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ১১ হাজার চিকিৎসক পদ শূন্য। সীমান্ত জেলায় দিন দিন করোনা রোগীর বাড়ছে। হাসপাতালে গিয়ে সন্তোষজনক সেবা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসময়ে এ খাতে শূন্য পড়ে আছে ৫৪ হাজারের বেশি পদ। এর মধ্যে চিকিৎসক পদই ফাঁকা ১১ হাজার ৩৬৩টি। চিকিৎসকের শূন্য পদের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী গত বছর ২০ নভেম্বর জাতীয় সংসদকে অবহিত করেন। নার্স, টেকনোলজিস্টসহ সার্বিক অবস্থা আরও শোচনীয়, ৪৩ হাজার ৪২২টি পদ ফাঁকা। প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রোগীর চাপে…

Read More

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২১ জুলাই (১০ জিলহজ) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার সন্ধ্যায় ফেনীতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে, সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Read More

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে প্রধানমন্ত্রীর উপহারের আরও কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাঁটল ধরায় একটি ঘরের দেয়াল ভেঙ্গে ফেলে আবার তড়িঘড়ি করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। আরেকটি ঘরের দুটি পিলার ফাঁটল ধরায় সে দুটিও মেরামত করা হয়েছে। ওই ক্লাস্টারের ৪২টি ঘরের অর্ধেকের বেশী ঘরের মেঝের (ফ্লোর) স্তর উঠে গেছে। ওই উপজেলার চাঁদপাশা ক্লাস্টারের ঘরগুলোর বারান্দাও বড় জোয়ার এবং প্লাবনে তলিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুই দফায় বাবুগঞ্জর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১৮০টি পরিবার। ওই উপজেলার রহমতপুর ক্লাস্টারে ৪২টি ঘর দেয়া হয়। এর মধ্যে একটি ঘরের দেয়াল ৩ দফা ভেঙ্গেছে। সব শেষ ভেঙ্গে যাওয়ার পর উপজেলা…

Read More

মতা হারানোর পরও জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়েছিলেন না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর আনুষ্ঠানিকভাবে সেই বাসভবন ছেড়েছেন নেতানিয়াহু। আজ রবিবার এ খবর জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ। এতে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দেওয়া ডেটলাইনের ৫ ঘণ্টা আগে তিনি আলোচিত বাসভবন ছাড়েন। এর আগে, গত ১৪ জুনের নির্বাচনে বেনেটের কাছে হেরে ক্ষমতা থেকে ছিটকে যান নেতানিয়াহু। ফলে শেষ হয় তার দীর্ঘ ১২ বছরের শাসনকাল। উল্লেখ্য, নাফতালি বেনেটের কাছে ক্ষমতা হারানো নেতানিয়াহু তার দীর্ঘ ১২ বছর ধরে থাকা আলোচিত সেই বাসভবন ছাড়েন। নেতানিয়াহু ২০০৯ সাল থেকে সেখানে বসবাস করে আসছিলেন। নেতানিয়াহু…

Read More

আগামী ১৪ জুলাইয়ের পর চলমান বিধিনিষেধ ফের বাড়ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ ১৪ দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে। তবে, যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধি-নিষেধ এ মুহূর্তে তুলে নেওয়া হয়তো সম্ভব হবে না। তবে আগামী দুইদিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে। ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা মহামারির কারণে গত ১ জুলাই থেকে সরকারি বিধি-নিষেধে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি…

Read More

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত, যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। আজ রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩০ জন রোগী। যা প্রতি ঘণ্টায় দাঁড়ায় প্রায় ১০ জনে। অর্থাৎ প্রতি ৬ মিনিট ২৬…

Read More

শেষ টেস্টে মাহমুদউল্লাহকে বঞ্চিত করেনি বাংলাদেশ। ২২০ রানে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। দেশের বাইরে রানের হিসেবেও এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই একমাত্র টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। আজ হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা বাংলাদেশ বোলারদের দাপটে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধে করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। ৪৭৭ রানের লক্ষ্যে চতুর্থদিন ১৪০ রানে ৩ উইকেট হারানো দলটি এদিন দ্রুত আরও ৪টি উইকেট হারিয়ে বসে। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি ও তাসকিন আহমেদের তোপে কেউই টিকতে…

Read More

দক্ষিণ আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচকে কেন্দ্র করে ফুটন্ত বাংলাদেশ। কোপা আমেরিকা কাপকে কেন্দ্র করে আর্জেন্টিনার অনলাইন বুয়েন্স এয়ারস টাইমস এভাবেই তুলে ধরেছে বাংলাদেশকে। আজ রোববার বুয়েন্স এয়ারস টাইমসের সর্বাধিক পঠিত ও জনপ্রিয় রিপোর্ট ছিল এটি। যার শিরোনাম-‘বাংলাদেশ অন এলার্ট ফর ব্রাজিল, আর্জেন্টিনা কোপা আমেরিকা ক্ল্যাশ’। এতে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতার ওপর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে এই দুটি দেশের ফুটবলের কি পরিমাণ ‘পাগল’ ভক্ত আছে তা ফুটিয়ে তোলা হয়েছে ওই রিপোর্টে। এতে বলা হয়, রোববার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবলযুদ্ধ হলেও বাংলাদেশের একটি জেলায় পুলিশ বড় সমাবেশ নিষিদ্ধ করেছে। সেখানে প্রতিপক্ষ ভক্তদের মধ্যে সংঘর্ষের পর এ নির্দেশ…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তে দুটোতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৯ই জুলাই দেশে ২১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ  পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪১৯ জনে। পুরানো রেকর্ড ভেঙ্গে নতুন করে ১১ হাজার ৮৭৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল ৮ই জুলাই ১১ হাজার ৬৫১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬২ জন এবং…

Read More