Author: Saizul Amin

ভোক্তা ঋণের আওতায় ডিজিটাল ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব) কেনার জন্য ব্যাংক থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। অর্থাৎ একটি মোবাইলের দাম ১০ হাজার টাকা হলে ব্যাংক থেকে ৭ হাজার টাকা ঋণ নেওয়া যাবে। বাকি ৩০০০ টাকা গ্রাহককে দিতে হবে। এতে ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই কোনো গ্রাহক চাইলে…

Read More

ইউরো ২০২০ ফাইনালে ইতালির কাছে পরাজয়ের পর ইংল্যান্ডের তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার অনলাইনে ব্যাপক বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। গতরাতের খেলায় পেনাল্টি শুট-আউটে ইতালির কাছে ইংল্যান্ড ৩-২ গোলে শিরোপা বঞ্চিত হয়। ইংল্যান্ডের তিন খেলোয়াড় হলেন, জেডন স্যাঞ্চো, মার্কাস র‍্যাশফোর্ড এবং বুকায়ো সাকা পেনাল্টিতে গোল দিতে ব্যর্থ হন। এরপর থেকে অনলাইনে তাদের তীব্র সমালোচনার পাশাপাশি নানা ধরনের বর্ণবাদী গালি-গালাজের শিকার হতে হচ্ছে। ম্যানচেস্টারে ফুটবলার মার্কাস র‍্যাশফোর্ডের একটি ম্যুরাল গতরাতের পরাজয়ের পর বিকৃত করে দেয়া হয়েছে। ইংল্যান্ড ইউরো’র ফাইনালে পৌঁছানোর পর গত সাড়ে পাঁচ দশকের মধ্যে এই প্রথম কোন বড় টুর্নামেন্টের শিরোপা জিতবে বলে আশাবাদ তৈরি হয়েছিল। এই খেলা নিয়ে ইংল্যান্ডে রীতিমত উন্মাদনা…

Read More

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবিরোধী জোটে রোহিঙ্গাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রোহিঙ্গারা এ বিষয়ে সতর্ক থাকতে চাইছে। গত ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তার প্রতিবাদে দেশজুড়ে এখনো বিক্ষোভ চলছে। সু চির রাজনৈতিক দলের সদস্যরা ইতোমধ্যে একটি জান্তাবিরোধী জোট গঠন করেছে। ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নামে এ জোট নির্বাসিত অবস্থায় আন্তর্জাতিক পর্যায় থেকে বিভিন্ন দেশের সরকার ও গণমাধ্যমের সহযোগিতা পেতে কাজ করে যাচ্ছে। গত মাসে জোটের পক্ষ থেকে রোহিঙ্গাদের জান্তাবিরোধী এ কার্যক্রমে যোগদানের আহ্বান জানানো হয়। একই সঙ্গে তারা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আশ্বাসও দেয়। এমনকি…

Read More

করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ১৮ মাস পেরিয়ে গেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লাখ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিষয়টি জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ-ইউনেস্কো। সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আজ পর্যন্ত বিশ্বের ১৯টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে ১৫ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা চলতে পারে না। বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং পুনরায় খোলার ক্ষেত্রে সবার আগে থাকা উচিত।’ এতে বলা হয়, ‘সংক্রমণ সীমিত পর্যায়ে রাখার প্রচেষ্টায় সরকারগুলো অনেক সময়ই স্কুল বন্ধ করে দিয়েছে এবং দীর্ঘকাল ধরে সেগুলো…

Read More

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ইউরোপের নেই বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপ-প্রধান ইব্রাহিম আজিজি। ইউরোপীয় পার্লামেন্টে ইরানবিরোধী প্রস্তাব পাসের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মানবাধিকারসহ নানা ইস্যুতে সব সময় ইউরোপীয়দের দ্বিমুখী আচরণ স্পষ্ট ছিল। তারা একদিকে মানবাধিকারের স্লোগান দেয় আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করে। খবর-পার্সটুডের। ইব্রাহিম আজিজি বলেন, ইউরোপ প্রতিশ্রুতি লঙ্ঘনকারী। তারা পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানকে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের কথা ও কাজে কখনোই মিল পাওয়া যায়নি। ইরানের সংসদীয় কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র জাতীয় স্বার্থে কাজ করে। দেশের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ…

Read More

করোনা (কোভিড-১৯) রোধে দেশে আরোপিত কঠোর বিধিনিষেধ শর্তসাপেক্ষে আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত (আট দিন) শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সুরথ কুমার সরকার স্বাক্ষরিত সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ‘করোনা মহামারির বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে।’ সূত্র জানায়, ঈদ উপলক্ষে ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এক…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকসহ জীবন ও জীবিকার তাগিদে যেগুলো প্রয়োজন সেগুলো বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিষ্কার করা হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয় প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো আমাদের যে সিদ্ধান্ত তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যাতে সেটা মেনে চলে সে ব্যবস্থা করা। ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ শিথিল হচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে…

Read More

২৮ ঘণ্টার মধ্যে নেপালের কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে দেশটির প্রধানমন্ত্রী করার নির্দেশ দিয়েছেন সেদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে সোমবার এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারিকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। ফলে কে পি শর্মা ওলিকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা। এর আগে রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তাদের দাবির পক্ষেই আজ নির্দেশ দিল নেপালের সুপ্রিম কোর্ট।

Read More

গবেষণার লেখা চুরির প্রতিবাদ করায় চাকুরিচ্যুত হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাব্বির করিম।  তারই এক সহকর্মীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ উত্থাপন করেন। ডা. সাব্বির চাকরিচ্যুত হলেও বহাল তবিয়তে রয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ সেই চিকিৎসক ডা. আয়ুব আলী। কয়েক দফায় নিয়ম বহির্ভূতভাবে বাগিয়ে নিয়েছেরন পদোন্নতিসহ নানা সুবিধা। এদিকে, ডা. আয়ুব আলীর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি কেন অবৈধ হবে না জানতে চেয়ে গত ২৯ জুন হাইকোর্ট রুল জারি করেছে। রুলে স্বাস্থ্যসচিব, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক, সহকরী পরিচালক (প্রশাসন), প্রশাসনিক কর্মকর্তা, পরিচালনা বোর্ড, নিয়োগ কমিটি-১ এবং আয়ূব আলীকে রুলের জবাব দিতে বলা হয়। কিন্তু রুল জারির চার সপ্তাহের…

Read More

ঝালকাঠিতে প্রথম ধাপে ইউপি নির্বাচন শেষ হয়েছে গত ২১ জুন। জেলার নলছিটিতে ১০ ইউনিয়নের মধ্যে কুলকাঠি চেয়ারম্যান এই এম আখতারুজ্জামান বাচ্চু তৃতীয় বারের মতো শপথ গ্রহণ করেন। সোমবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জোহর আলী। আখতারুজ্জামান বাচ্চু এর আগে ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থনে ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দুমাউস এর নির্বাহী পরিচালক…

Read More

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল দূর্ঘটনায় শাহানুর হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহানুর উপজেলার তাজপুর গ্রামের মাসুদ রানা ছেলে এবং ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। নিহতের প্রতিবেশি ও ধরঞ্জী মাদ্রাসার সহ সুপার বাবুল হোসেন জানান, সকালে শাহানুর ও তার চাচাত ভাই সাবু তাদের ফুফার মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে রতনপুর বাজারে যাওয়ার সময় পাঁচবিবি-চেঁচড়া রাস্তার পলাশগড় হাফেজিয়া মাদ্রাসার সামনে হঠাৎ মোটরসাইকেলের সামনে চাকা পান্সার হয়। এসময় মোটরসাইকেল চালক সাবু হাইড্রলিক ব্রেক করলে পিছনে বসে থাকা শাহানুর পাকা…

Read More

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় এবার এতিমদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করার সময় ২৭০ কেজি চালসহ এতিমখানার সুপারকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ওই সুপারকে জরিমানা করা হলে জরিমানার তিন হাজার টাকা দিয়ে তিনি এ যাত্রায় রক্ষা পান । এঘটনায় করোনাকালে এতিমদের জন্য বরাদ্দ কৃত চাল কালোবাজারে বিক্রির ঘটনায় লোহাগড়া উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে , সম্প্রতি নড়াইলের জেলা প্রশাসক লোহাগডা পৌর এলাকার রামপুর শাহ পজু দেওয়ান এতিমখানার এতিমদের খাবারের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। বরাদ্দকৃত চালের মধ্যে ২৭০ কেজি চাল বিক্রির জন্য রোববার (১২ জুলাই) দুপুরে ওই এতিমখানার সুপার আরিফুজামান…

Read More

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কের ফাসিতলা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতরা হলেন আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন।তাদের বাড়ি ঢাকার সাভারে । গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান,আজ সকাল ৭ টার দিকে ৬ জনের একটি গরু ব্যবসায়ীর দল সাভার থেকে পিকআপ ভ্যান যোগে রংপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা গরু ব্যবসায়ীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এরমধ্যে দ্রুতগামী অপর একটি ট্রাক আহতদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায়…

Read More

রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭তম অধিবেশনে রোহিঙ্গা সংক্রান্ত এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে অবর্ণনীয় নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে চলমান রোহিঙ্গা সংকট সমাধান করা যাবে।

Read More

আরিফুর রহমান, নলছিটি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। সোমবার (১২ জুলাই) বেলায় ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইউএনও রুম্পা সিকদার, রাজাপুর ইউএনও মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভােকেট এম আলম খান কামাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী সহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন ভৈরবপাশা ইউনিয়নে মো. আবদুল হক, মগড় ইউনিয়নে মো. এনামুল হক শাহিন,…

Read More

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালের বড় অংশ দখল করে রাখা ১২টি প্লেন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ (বেবিচক)। পার্কিং চার্জ না দিয়েই এই বিমানগুলো দীর্ঘদিন পড়ে আছে কার্গোতে। বছরের পর বছর পড়ে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিলামে কাঙ্ক্ষিত দাম না পেলে বিমানগুলো কেটে কেজি দরে বিক্রি করা হবে। আজ সোমবার বেবিচক সূত্র গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইতোমধ্যে নিলামের প্রক্রিয়া ঠিক করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিলামের কর্মপদ্ধতি এবং সুপারিশমালাও দিয়েছে। এখন কেবল নিলাম আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণার পালা। বেবিচক জানায়, বর্তমানে বিমানবন্দরে মোট ১২টি এয়ারক্রাফট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১০টিই গত…

Read More

রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় আসামি আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার (১২ জুলাই) মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা জেল আপিল খারিজ করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ বি এম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। ল্যাব এইডের চিকিৎসক ছিলেন নাজনীন আক্তারের স্বামী আসারুজ্জামানের আপন ভাগ্নে আমিনুলকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় নিয়ে আসেন। ভর্তি করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। কিন্তু ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীনকে কুপিয়ে হত্যা করেন ভাগিনা…

Read More

দেশে আবারও শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সংক্রমণ প্রতিরোধে আজ সোমবার থেকে বিস্তৃত পরিসরে চীনের তৈরি সিনোফার্মার টিকা দেওয়া শুরু হয়েছে। আর আগামীকাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেওয়া হবে। মডার্নার টিকাগুলো দেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি কর্পোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন। দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় ৭ জুলাই টিকার জন্য নিবন্ধন…

Read More

করোনা মহামারি সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে বলেন, সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে, তা বন্ধ করতে হবে। সরকার নাকি একলা চলো নীতিতে বিশ্বাসী— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বারবার। তিনি বলেন, প্রধানমন্ত্রী…

Read More

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যুর হারে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে, শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দেশে গতকাল রবিবার একইদিনে করোনার সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে। এদিন দেশে করোনায় দুইশ’ ৩০ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৮শ’ ৭৪ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, মৃত্যুর দিক থেকে গত এক সপ্তাহে প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে ভারত। নতুন রোগী শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের…

Read More