Author: Saizul Amin

গত ২৮ জুন থেকে সীমিত এবং ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউনের শুরুর দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বন্ধ ছিলো। ১৭ দিন পর আবারও সড়কে নেমেছে গণপরিবহন। অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে বুধবার (১৪ জুলাই) থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এদিকে, সড়কে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে পাঁচটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শর্তগুলো নিচে দেখুন : ১. বাস/ মিনিবাসে অর্ধেক আসন ফাঁকা রেখে চলতে হবে। পাশাপাশি আসনে বসা যাবে না। গণপরিবহণে আসন বিন্যাস করতে হবে আড়াআড়িভাবে। অর্থাৎ, কোনো আসনে জানালার পাশে যাত্রী বসলে পেছনের আসনের যাত্রীকে করিডরের পাশের আসনে বসতে হবে। ২. অর্ধেক আসন ফাঁকা রেখে…

Read More

ভারতজুড়ে মাস্টারকার্ড ইনকরপোরেশনের যেকোনও ধরনের নতুন কার্ড ইস্যুর ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তথ্য সংরক্ষণ নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কোম্পানিটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ২২ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর ফ্রান্স২৪ ও রয়টার্সের।  আরবিআইয়ের এক প্রজ্ঞাপনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি কার্ড নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ভারতীয়দের পেমেন্ট ডাটা সংরক্ষণ করতে হয়। যেন নিয়ন্ত্রক সংস্থা কোনও ধরনের বাধা ছাড়াই লেনদেন পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু মাস্টারকার্ড ২০১৮ সাল থেকে তথ্য সংরক্ষণের এ নীতিমালা মেনে চলছে না। এ জন্য অভ্যন্তরীণ গ্রাহকদের জন্য নতুন করে ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করা অনির্দিষ্টকালের জন্য…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক, ৬৯ এর গণআন্দোলনের কিংবদন্তি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) আর নেই। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার (১৫ জুলাই) বাদে মাগরিব গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে পরিবার সূত্রে জানা গেছে। রেজাউল হক চৌধুরী মুশতাক আনোয়ারার ভিংরোল হাইলধর চৌধুরী বাড়ির সন্তান। কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিপিং, ইনডেনটিং, আমদানি ও রফতানি ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য এবং…

Read More

আফগানিস্তান থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন সৈন্য। আমেরিকা জানিয়েছে, দেশটি ইতোমধ্যে ৯০ শতাংশ সেনা সরিয়ে নিয়েছে। বাকি সৈন্য খুব শিগগিরই সরিয়ে নেওয়া হবে। শুধু তা-ই নয়, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যও সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান। দেশটির কমপক্ষে ৭০ শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছে তালেবান, যা খুব শক্ত গলায় প্রত্যাখ্যান করতে পারছে না আফগান সরকার। এদিকে, তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এই সম্ভাবনায় অন্য অনেক দেশই উদ্বিগ্ন, তবে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে সম্ভবত ভারত। “অনেক…

Read More

করোনা পরিস্থিতি অনুকূলে এলে স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তিনি এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিক করোনার কারণে চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তবে কোভিড পরিস্থিতি অনুকূল হলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া পরীক্ষা নেওয়া সম্ভব না হলে আগের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল দেয়া হবে।

Read More

করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার বেলা ১১টার পর এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি।

Read More

করোনার পস্থিতির কারণে আটকে যাওয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু এই সিদ্ধান্ত জানিয়ে দেন। এ সময় তিনি বলেন, “করোনা পরিস্থিতি অনুকূলে আসলে সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা রয়েছে।” শিক্ষামন্ত্রী বলেন, “সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।” তিনি বলেন,  “চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি…

Read More

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। ডা. দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে। যে পদ্ধতিতে হতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা : সীমিত আকারে…

Read More

আবদুল হান্নান, ভোলা : ভোলার নদীতে মিলছে না ইলিশ। জীবনের প্রয়োজনে মাছ শিকারে গেলে চারটি, সাতটি, সর্বোচ্চ দুই হালি করে পাচ্ছে ইলিশ তবে প্রায় খালি হাতেই নদী থেকে ফিরতে হচ্ছে জেলেদের। মেঘনার নদীতে ইলিশশূন্য থাকায় ভোলার হাজার হাজার জেলে ঘাটে বসেই বেকার সময় কাটাচ্ছে। এতে তেল খরচ এবং ৭-১৫ জন মাঝি মাল্লার খরচ পোষায় না। দেনা দাদন করে নদীতে নামতে হয়েছে তা আর ফিরিয়ে দেয়া যাচ্ছে না মহাজনদের। এতে হতশায় দিশেহারা জেলেপল্লীতে। সরেজমিনে ঘুরে দেখা যায়, নদীতে তেমন একটা ইলিশ নেই। জেলেরা নদীতে সারাদিন পড়ে থেকেও নৌকার জ্বালানি খরচ পর্যন্ত উঠাতে পারছেন না। ভোলার সদর উপজেলার ইলিশা,রাজাপুর,বিশ্বরোড,সোনাডুগি, জোরখাল, নাদের মিয়ার…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ : আজ বুধবার সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল ও ত্রান বিতরণ কর্মসুচী সম্পন্ন ৷ আজ শহরের আলফাত উদ্দীন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, মেজর আসীফ তানভীর রেজা খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ ।

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে দুই সহোদরের ফ্রি ফায়ার গেম খেলা কে কেন্দ্র করে ছেলের মোবাইল ফোন ভাঙায় শাহিনুর আকতার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামীর নাম আজিবর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানান, আপন (১১) এবং পরাণ (৯) নামের দুই সহোদর ভাই মঙ্গলবার মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলছিল। এ সময় পরাণের মা শাহিনুর (২৮) ছেলেকে দুই-তিনবার ডাক দেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় পরাণ তা শুনতে পায়নি। ফলে রাগে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে তা আছাড় দিলে ভেঙে যায়। বিষয়টি জেনে স্বামী আজিবর রহমান স্ত্রীকে…

Read More

নিজস্ব প্রতিবদেক : ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ লোহার বেঞ্চ ও টিনসহ অন্য আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে বলা হয়েছে, ‘স্কুলের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার বেঞ্চসহ মালামাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যা ফৌজদারি দণ্ডবিধির শাস্তিমূলক অপরাধ। বেআইনিভাবে সরকারি মালামাল বিক্রির দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক কারণ ১৫ জুলাইয়ের মধ্যে দাখিল করতে বলা…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে পণ্যবাহী ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে একজন কলেজ শিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শফিউল আজম (৫০) এর বাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলায়। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। নিহত অপর ব্যক্তির নাম এনামুল হক (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইটের সামনে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক ঝিনাইদহমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিউল নিহত হন। আহত আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…

Read More

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় করোনায় লকডাউনের কারণে কর্মহীন ঘরবন্দী দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ তালুকদার। ১৩ জুলাই (মঙ্গলবার) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান এর দিক নির্দেশনায় জেলার অন্যান্য উপজেলার মত কলমাকান্দা উপজেলায়ও এ ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করা হয়। হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল তেল লবণ সাবান ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ তালুকদার। এ সময় তার সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলো। উল্লেখ্য মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ছাত্রলীগের নেতা কর্মীরা করোনার শুরু থেকে সাধারণ মানুষকে…

Read More

পান্তাভাত ও আলুভর্তা পরিবেশন করে রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী। ওই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাস্টিন নামের আরেক প্রতিযোগী। ফাইনাল অনুষ্ঠান আয়োজিত হয় দুই দিন ধরে। এতে প্রথম দিনে কিশোয়ার রান্না করেন ‘স্মোকড ওয়াটার রাইস, আলু ভর্তা ও সার্ডিন’। এটি বাঙালির কাছে পরিচিত পান্তা-ভাত, আলু ভর্তা আর সার্ডিন মাছ ভাজি। আর এতেই বিচারকদের মন জয় করে নিয়েছেন তিনি। অনুভূতি বলতে গিয়ে কিশোয়ার অনুষ্ঠান চলাকালীন বলেন, প্রতিযোগিতায় এমন রান্না সত্যিই চ্যালেঞ্জের। সাধারণ রেস্টুরেন্টে এমন রান্না হয় না। কিন্তু বাঙালির কাছে এটা পরিচিত রান্না। বাংলাদেশি খাবার রেধে তিনি তৃপ্ত বলেও জানান কিশোয়ার। বিবিসির…

Read More

শুধু আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখিয়ে গত দুই সপ্তাহ অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নেওয়া যাচ্ছিল। ১৪ জুলাই থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। চালু থাকবে ২৩ জুলাই পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‌‘এক সপ্তাহ সবার জন্য অভ্যন্তরীণ ফ্লাইট সচল থাকবে। তবে ২৩ তারিখের পর আবারও ফ্লাইট বন্ধ থাকবে। কোভিড সংক্রান্ত সব ধরনের স্বাস্থ্যসেবা মেনেই অভ্যন্তরীণ ফ্লাইটের সেবা নিতে পারবেন যাত্রীরা।’ তিনি জানান, তবে আগের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়তে পারবেন। এর আগে লকডাউন শিথিল করে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন…

Read More

করোনা বিধিনিষেধ শিথিলের কারণে আগামীকাল বুধবার (১৪ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করবে। চলবে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত। তবে শুধু অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে লঞ্চগুলো। মঙ্গলবার যাত্রীবাহী নৌযান পরিচালনা সংক্রান্ত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ অন্যান্য স্টাফ, যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত…

Read More

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স সাইট নিরাপদ ডট কমের সিইও শাহরিয়ার খানকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ‘প্রতারণার কাজে ব্যবহৃত’ ৫টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি হার্ড ডিস্ক, বিভিন্ন ব্যাংকের ১৩টি চেক বই, ১৩টি ডেভিড/ক্রেডিট কার্ড, ২৩টি সিম কার্ড, সার্ভারের তথ্য ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, প্রতারণার স্বীকার জনৈক ইশতিয়াক আহমেদ বাদী হয়ে আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি সাইবার…

Read More

বৃহস্পতিবার থেকে চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকের কার্যক্রমের সময়ও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে , ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি কঠোরভাবে পরিপালনপূর্বক আগামী ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৬ টা পর্যন্ত। এর মধ্যে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ১৮ জুলাই রোববার ব্যাংক উল্লেখিত সময়সূচি অনুযায়ী চলবে। ঈদুল…

Read More

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে গত সপ্তাহে পাঠানের পরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে নিহত বেড়ে ৪৫ জনে দাঁড়িেছে। এর মধ্যে রয়েছে দেশটিরর বৃহত্তম জনপদ সোয়েটোতে একটি শপিং সেন্টারে সোমবার রাতে লুটপাটের সময়ে নিহত ১০ জনও। এই সহিংসতায় ইতোমধ্যে আট শতাধিক মানুষকে আটক করা হয়েছে। দেশটিতে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল জোহানেসবার্গকে রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। আদালত অবমাননার দায়ে ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেছে, যেভাবে লুটপাট চলছে, তা আরও কিছু দিন অব্যাহত থাকলে, দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিতে পারে।

Read More