Author: Saizul Amin

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিংয়ে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম, যা ২০২৪ সালে ছিল ৯৭তম। তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন, সেই সংখ্যাটি কমেছে। ২০২৪ সালে ৪২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও, ২০২৫ সালের সূচকে তা ৩৯টি দেশে নেমে এসেছে। জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন…

আরও পড়ুন

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় আমেরিকার তৈরি ১টি পিপ্তল, দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান ১টি, বোমা সদৃশ ককটেল ১২টি, গুলি ৯টি, ড্রেগার ২টি, কিরিচ ২টি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক। এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, একই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে মো. নবীর উদ্দিন (৫০) ও হাজী…

আরও পড়ুন

ঝাল জাতীয় খাবার খাওয়ার ফলে অনেকরই মুখে ও জিহ্বায় জ্বালাপোড়া হয়, গরম লাগে। অনেকের কপাল থেকে ঘামও ঝরে। তবে কেন এমন হয়? বিজ্ঞান বলছে, মরিচের মধ্যে কাপাসাইসিন নামে একটি উপাদান থাকে, যা মূলত এমন অনুভূতির জন্য দায়ী। ক্যাপসাইসিনয়েড নামের সমধর্মী বেশ কিছু যৌগের মধ্যে এটি অন্যতম। ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে এর। এই উপাদান আবিষ্কারের পর মূলত পোড়া ক্ষতের ব্যথা উপশমে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার করা হতো। কাপাসাইসিন মুখ-জিহ্বায় থাকা সংবেদী কোষের সঙ্গে মিথস্ক্রিয়া করে। রিসেপ্টরগুলো এর ঝাঁজকে তাপ হিসেবে শনাক্ত করে এবং মস্তিষ্কে ভুলভাবে তাপমাত্রা বৃদ্ধির সংকেত পাঠায়। এ ধরনের বিভ্রান্তিকর সংকেতের ফলে মস্তিষ্ক ঝালকে গরম অনুভূতি হিসেবে শনাক্ত করে। এ জন্য…

আরও পড়ুন

নামিদামি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে দাগ? এবার আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়। নারকেল তেল খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভালো করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গেছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে। লবণ দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। দাঁত ঝকঝকে সাদা হবে। পাশাপাশি লবণ দাঁতের গোড়া শক্ত ও মজবুত করে। বেকিং সোডা টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে। লেবুর…

আরও পড়ুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজিব আহমেদ হেলুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৮ টার দিকে অষ্টগ্রাম উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড় (আড়ার পাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’…

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও পরিবারের কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এটা চাকরিতে কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি জানান, জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা…

আরও পড়ুন

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম অবস্থানে রয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। এছাড়া দুর্নীতির ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫১তম। গত বছর এ অবস্থান ছিল ১৪৯তম। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪’-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বের ১৮০টি দেশের ওপর জরিপ চালিয়ে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। টিআইবি জানায়, দুর্নীতির ধারণা সূচক-২০২৪…

আরও পড়ুন

নির্বাচন কমিশন ডিসেম্বরে ভোট ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো প্রস্তুতি নেই নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এএমএম নাসির উদ্দিন কমিশন। নির্বাচন ভবনে সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজুল মো. সানাউল্লাহ ইসির অবস্থান তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কশিমশনার বলেন, আবারও বলি- প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বর ২০২৫ এ ইলেকশন, আর যদি আকেটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঐ গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে। নিহতের পরিবার সুত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় সে অসাবধানবত দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে। তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা (মহিপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীনরত অবস্থায় রাতে এসে মৃত্যুবরণ করে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের…

আরও পড়ুন

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি জানায়, দেশজুড়ে সম্প্রতি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে উদ্ভূত ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি দলটি সমর্থন করে না। দলটি মনে করে, গণঅভ্যুত্থানের ছয় মাস পরে এসে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে…

আরও পড়ুন

শেখ হাসিনা বিভিন্ন উসকানি দিয়ে এখন দেশে অস্থিরতা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন- তিনি বাংলাদেশের মানুষ না। ভারতে আশ্রয় নিয়ে এখনো তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুজ্জামান বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। উদ্দেশ্য সৎ হলে বিএনপির ৩১ দফা সরকার পড়ে দেখত। ’৭১-এর মুক্তিযুদ্ধের পর নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিল শেখ মুজিব, যার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা…

আরও পড়ুন

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে, সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর এ কথা জানান ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। তিনি জানান, ‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।’ আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে জানান ওসি মাসুদ। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি পলাতক শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায়…

আরও পড়ুন

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী উচ্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন হাজি মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যে প্লাটফর্ম উচু ও বর্ধিত করণ, মহিলা ও ভিআইপি বিশ্রামাগার, ষ্টোররুম ও বুকিং কাউন্টার নির্মাণের নিমিত্তে ষ্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের কর্মকর্তারা। ১০ ফেব্রুয়ারী সকালে এসব কাজের স্থান পরিদর্শন ও মাপযোগ করেন তারা। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন সহকারী নির্বাহী প্রকৌশলী পার্বতীপুর, মোঃ রাকিব হাসান, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রহমান। এসময় কর্মকর্তাদের অভিনন্দন জানান, রেলওয়ের ঢাকা বিভাগের সাবেক বাণিজ্যিক কর্মকর্তা -১, আবু সাঈদ আহম্মেদ, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, ষ্টেশন মাস্টার কামরুজ্জামান সহ পাঁচবিবি রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ভোর রাতে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধীস্থ কড়িয়া বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত ২৭৭/৩১ পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে । ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে ঘন কুয়াশার মধ্যে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে ফেনসিডিলগুলো দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে মাদক কারবারিরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সুসংগঠিত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আয়মারসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে আয়মারসুলপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কড়িয়া ইক্ষ ক্রয় কেন্দ্র মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু। ইউনিয়ন কৃষকদলের সদস্য সচীব ফারুক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহব্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য- সচিব সাবেক ছাত্রনেতা কাজী মুনজুরে মওলা পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্প্রাদক…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচবিবির আয়োজনে পাঁচবিবির গোহাটি ময়দান থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দানেজপুর ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন সিদ্দিকী, পশ্চিম থানা শাখার সভাপতি আঃ মুকিত হোসেন, আবু রাইহান, সাবেক জেলা…

আরও পড়ুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় এক নারীসহ দুজনকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। ওই নারী যুব মহিলা লীগের সদস্য বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরুষ ব্যক্তিটির নাম পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি আওয়ামী লীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী এসে ‘বঙ্গবন্ধুর বাড়ি এটা, না ভাঙাই ভালো’ এমন কথা বলছিলেন। অন্যদিকে কথা বলার সময় ‘আপার বাড়ি’ বলায় এক পুরুষের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুরুষ ব্যক্তিটি এসে সংবাদকর্মীদের লাইভ করতে নিষেধ করেন বলেও জানান তারা। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, দেশের মধ্যে অরাজকতা করতেই তাদেরকে…

আরও পড়ুন

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। রিপোর্টটি লেখা পর্যন্ত সেখানে ভাঙচুর চালানো হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তাদের ‘কাউয়া’ ‘কাউয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই। যেটি আছে সেটি তার ছোট…

আরও পড়ুন