Author: Saizul Amin

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার উদাখালী ইউনিয়নের গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ফুলছড়ি উপজেলা বিএনপির সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক শফিকুল ইসলাম দোলন এর আমন্ত্রণে ও উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাস নান্নু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়িদুল ইসলাম জয়’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা বিএনপির…

আরও পড়ুন

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে একটি গার্ডার ব্রিজ ও ঠেংগামারার পাটাবালী হতে পাঙ্গাশিয়া সড়কের ভিত্তিপ্রস্ত্রর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।  শুক্রবার (২৬ মে) সকালে কালকিনি পৌরসভার ঠাকুরবাড়ি ও ঠেংঙ্গামারায় এ কাজের ভিত্তিস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস.এম হানিফ, মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসরাফ আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার,  পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর অলিল হাওলাদারসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে। আজ শুক্রবার (২৬ মে) বিকালে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বিক্ষোভ সহকারে জেলার বিভিন্ন উপজেলার পাড়া- মহলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়।দুপুর গড়িয়ে বিকাল হতেই যশোর টাউনহল ময়দান জন সমূদ্রে রূপ নেয়। জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। বক্তব্যে শুরুতে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জনসভা কর্মীসভা যা পারেন করেন কিন্তু যদি উস্কানিমূলক কোন কথাবার্তা বললে যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের নেতাকর্মীদের সেখানে পাঠানো হবে। উস্কানি…

আরও পড়ুন

মৌলভীবাজারের বড়লেখার রশিদাবাদ চা বাগানে রাজিব চন্দ্র শীল (১৮) নামের এক সেলুন ব্যবসায়ীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বাড়ির পাশের ঢালু জায়গায় কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। পরে বড়লেখা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এব্যাপরে ইউ ডি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বড়লেখা উপজেলা দক্ষিণ ভাগ ইউনিয়নের রশিদাবাদ চা বাগানে খবর নিয়ে জানা যায়, রশিদাবাদ বাগানের চা শ্রমিক দয়াময় চন্দ্রের দ্বিতীয় ছেলে রাজিব চন্দ্র শীল এ বাগানে তার একটা সেলুন দোকান রয়েছে। প্রায় ১বছর থেকে সেলুন দোকান দিয়ে সে দোকানে কাজ করে আসছে। রাজিবের মা ও প্রতিবেশী জানান…

আরও পড়ুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে জয়ধন মিয়া শান্ত (৩০) এবং হান্নান মিয়া(৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) শ্রীমঙ্গল উপজেলাধীন ভানুগাছ রোড থেকে দু’জনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এসআই অলক বিহারী গুন, এসআই রাকিবুল হাছান সহ থানার একটি দল শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের সাদ্দামের চায়ের দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে। রাত প্রায় ১২ টার দিকে কমলগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশি কালে গাড়ির পেছনের সিটে বসা জয়ধন মিয়া শান্তর প্যান্টের পকেট থেকে বাদামি রংয়ের স্কচটেপ দিয়ে দিয়ে মোড়ানো ৬ টি পলিথিনের প্যাক থেকে ২’শ পিস ইয়াবা করে…

আরও পড়ুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর হিরামতি গ্রামে গত দু’দিন আগে বিষধর সাপের ছোবলে মারা যাওয়া গৃহবধুর লাশ বিভিন্ন হাসপাতাল আর ওঝার দুয়ারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে লাশের সৎকার (দাহ) সম্পন্ন করা হয়েছে। নিহতের স্বামী বাবুল সিংহের সাথে আলাপ কালে তিনি জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমার স্ত্রী ঝর্ণাকে বাঁচাতে। যে যা বলেছে সেই চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। দু’দিন ধরে আমরা বিভিন্ন হাসপাতাল, কবিরাজ, ওঝার নিকট দ্বারস্থ হয়েছি। কেউ বাঁচাতে পারলো না আমার স্ত্রীকে। কথা গুলো বলতে বলতে একসময় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। নিহতের স্বামীর বোন (ননদ) শিবলী রাণীর সাথে আলাপকালে তিনি বলেন, গত দু’দিন আমরা আশা ছাড়িনি। যে-…

আরও পড়ুন

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অদ্য বৃহস্পতিবার (২৫ মে) বেলা ৩ টার সময় সদর মডেল থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার সদর থানায় পৌঁছালে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। এরপর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় সংক্রান্ত পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন…

আরও পড়ুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। টেবিল ঘড়ি প্রতীকে তিনি ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭। ২৫ মে(বৃহস্পতিবার) রাত দেড়টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান-স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু…

আরও পড়ুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার মানিনছড়ি। বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। জানা গেছে, বিকেলে তেলাপোকা মারার ঔষধ খেয়ে নেন তিনি। এরপর পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। তিনি বলেন, আমি বিষয়টি শুনার পর ঘটনাস্থলে যাই। কিন্তু তাদের বাসা তালাবদ্ধ ছিল। মেয়েটির মরদেহ এখন চমেক হাসপাতালে আছে। আমি এখন সেদিকে যাচ্ছি।

আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)” এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ মে) ঢাকায় জাতীয় কবির মাজার মূল ফটকের সামনে সমবেত হয়ে শুভযাত্রা করে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, টিএসসি টিচার্স লাউঞ্জে আলোচনা ও নব- নির্বাচিত কনসাম পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে কনসাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভুমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ কফিলউদ্দিন। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ,কনসামের উপদেষ্টা পীরজাদা ওমর ফারুক আল নোমানী, বিশেষ আলোচক…

আরও পড়ুন

ডিবি’র জালে ফেনসিডিলসহ আটক- ১‌। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাদক কারবারি আজাদ মিয়া (৪০)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (২৪ মে) জুড়ী উপজেলার বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে জুড়ী থানাধীন বটতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২২ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়াকে হাতানাতে আটক করা হয়। আটককৃত আসামিসহ আরও দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে। দুই আসামি পলাতক রয়েছে। এর সত্যতা জানতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান ১ জন মাদক কারবারিকে ২২ বোতল…

আরও পড়ুন

‘বাজেট সভায় অংশ গ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো’ এই শ্লোগানকে সামনে রেখে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫-মে-২০২৩) বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট অধিবেশনে ১ কোটি ৮৭ লক্ষ ৯৯ হাজার ৫ শত ১২ টাকা সম্ভাব্য আয়, ১ কোটি ৮৭ লক্ষ ৯৬ হাজার ৮ শত ৬৪ টাকা ব্যয় ও উদ্বৃত্ত ২ হাজার ৬ শত ৪৮ টাকা ধরে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোবাশ্বের আলী। এসময় খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান…

আরও পড়ুন

“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক, বাঁচবে দেশের প্রাণ। ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষিত হয়। মৌলভীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর এলএসডি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসাম্মত শাহীনা আক্তার প্রমূখ। আলোচনাসভায় মৌলভীবাজার জেলা প্রশাসক…

আরও পড়ুন

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামে আব্দুল আহাদের বাড়ির সম্মুখে পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা গেছে কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ভয়াবহ ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক জায়গায় ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এছাড়াও সোনারুপা ৪নং ওয়ার্ডের রাম করন পাষীর বাড়ির সামনের রাস্তায় একটি গাইড ওয়াল নির্মান করা হয়। এই গাইড ওয়ালেরও বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী কে ম্যানেজ করে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করেছে যার ফলে ঐ কালভার্টটি নির্মাণে বছর পেরোনোর…

আরও পড়ুন

মৌলভীবাজারের কুলাউড়ায় আজ বৃহস্পতিবার (২৫ মে) কুলাউড়া উপজেলধীন টিলাগাঁও ইউনিয়নে ’টিলাগাঁও পুলিশ ফাঁড়ি’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ০৯নং টিলাগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, “এই ফাঁড়ি স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে থানা থেকে দুরে ঐ অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এই ফাঁড়ির মাধ্যমে জনগণ যাতে খুব দ্রুত গতিতে পুলিশি সেবা গ্ৰহন করতে পারে।” এর আগে চলতি বছরের গত ২৩ ফেব্রুয়ারি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া টিলাগাঁও বাজারস্থ টিলাগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়…

আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন, যশোর রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজ বৃহস্পতিবার (২৫ মে) বাংলাদেশ শিশু একাডেমি যশোর প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ উল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারুন অর রশীদ ও দীপংকর দাস রতন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন. জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিবণন করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ জয়পুরহাট এর ভ্রাম্যমান আদালত। বৃহস্প্রতিবার (২৫মে) সকাল ১১টায় উপজেলার পাঁচবিবি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জমিরামান করা হয়। দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিবণন করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পাঁচবিবি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি,পাউরুটি ও…

আরও পড়ুন

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজার এলাকায় লুৎফর রহমান নামে এক হত দরিদ্র ও অচল শারীরিক প্রতিবন্ধীর জমি জবর দখলের নানা অপতৎপরতার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রতিবন্ধী লুৎফর রহমান অভিযোগে জানান, তিনি কর্মহীন, অচল ও দরিদ্র হওয়ায় এলাকার বিত্তবান প্রভাবশালীরা ভূয়া কাগজ পত্র তৈরী করে লুৎফরের ওই জমি দখলের জন্য হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তরা হলেন- মাত্রাই বাজারের পার্শ্ববর্তী শাইলগুন গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে এনামুল হক ও মৃত আশরাফ আলীর ছেলে রাশেদুল ইসলাম, মাত্রাই বাজার এলকার মঞ্জু তালুকদার ও লুফরের নিকটত্মীয়া আকলিমা বেগম। লুৎফর অভিযোগ করে জানান, তিনি কেনা সম্পত্তিতে বাড়িঘর…

আরও পড়ুন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাওরের জলাভূমিতে, চরে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি-ঘরে উঠে যায়।’ আজ বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।’ তিনি বলেন, ‘বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় টালমাটাল চলছে। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোন ব্যাপার নয়। আমরা স্বাস্থ্যবান আছি। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এ জন্যই…

আরও পড়ুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৫ মনিরামপুর আসনের সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী ব্রেণ স্টোকের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল করিম মহলদারকে আর্থিক সহযোগিতা করেন এবং স্থানীয় এলাকায় গণসংযোগ করেন। আব্দুল করিম মহলদার যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের পাড়িয়ালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগ নেতা বোরহানির পিতা। আজ বুধবার(২৪ মে) বিকালে অসুস্থ ব্যক্তির বাড়ি গিয়ে নগদ অর্থসহ বিভিন্ন ফলমূল তুলে দেন এবং স্থানীয় বাজার ও আশেপাশের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন…

আরও পড়ুন