মোঃ আতাউর রহমান. লালপুর ( নাটোর) প্রতিনিধি:
• নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন। শনিবার (১০ই নভেম্বর) সকাল থেকে লালপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগরের নেতৃত্ব বিভিন্ন বাজারে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই সময়ে সাবেক এমপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাজপথে অবস্থান কর্মসূচি পালন হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু,আওয়ামী লীগ নেতা কর্নেল (অবঃ) রমজান আলী, মোঃ আমজাদ হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
• বিএনপি জামায়াতের সারাদেশে নৈরাজ্য ষড়যন্ত্র ও ভাংচুরের প্রতিবাদে লালপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ বিক্ষোভ কর্মসূচি ও রাজপথে অবস্থানের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরেন।
ব্রেকিং নিউজ
- ‘আওয়ামী তোষণে’ নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি ১ দিনেই ভেস্তে গেল
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই


