- দেড় বছরের সাজা এড়াতে ঢাকায় আত্মগোপন, শেষমেশ র্যাবের জালে
- বৃদ্ধের নামের পাশে ‘লাল কালি’: জ্যান্ত মানুষ সরকারি খাতায় ‘মৃত’, ভাতা ‘বন্ধ’!
- জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দিয়ে এগোতে হবে : শফিকুর রহমান
- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনই একমাত্র পথ: আইনমন্ত্রী
- সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে
- ফুডকোর্ট নিয়ন্ত্রণে নিতে সাংবাদিক সংগঠনে প্রভাব বিস্তারের অভিযোগ স্বঘোষিত ছাত্রদল নেতার বিরুদ্ধে
- পুরোনো কাপড়ে মোড়ানো ছিল ভারতীয় মদ, নেত্রকোনায় গ্রেপ্তার ২ যুবক
Author: Md Sagor
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোঁদালের আঘাতে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন শামসুল হুদা (৪২) নামের এক বড় ভাই। এছাড়া গুরত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক ভাই। শনিবার (৮ জুন) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গেবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ। এর আগে, শুক্রবার (৭ জুন) রাতে বগুড়ার একটি বেসসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আহত সামছুলের। তারআগে (গত ৫ জুন) জমি-জমা নিয়ে বিবাদ সৃষ্টি হয় দু ভাইয়ের মধ্যে। নিহত শামসুল হুদা একই এলাকার হাফিজার রহমানের ছেলে। অভিযুক্তের নাম আনওয়ারুল ইসলাম শ্যামল (২৭)। তারা একে অপরের সৎ ভাই।…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টুং, টাং শব্দে মুখরিত নাগরপুর কামার পল্লী। এই শব্দই জানান দিচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা সন্নিকটে। ঈদের আর মাত্র ৯ দিন বাকি। তাই কোরবানির ঈদকে সামনে রেখে দিন-রাত সমান তালে ব্যস্ত সময় পার করছেন নাগরপুর সদর এলাকার কামার শিল্পীরা। শুক্রবার (৭ জুন) নাগরপুর সদর কামার পল্লীতে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। গত কয়েকদিন ধরেই তারা ভোর থেকে মাঝ রাত পর্যন্ত দা, ছুরি, বঁটি সহ অন্যান্য সরঞ্জাম তৈরি ও মেরামতের কাজ করছেন। সময় যত ঘনিয়ে আসছে বেচা-কেনাও বাড়ছে তাদের। শেষ মুহূর্তে দম ফেলার সময় নেই কামারদের। কয়েকটি কামারের দোকানে গিয়ে দেখা যায়, প্রতি দোকানে ৩-৪…
মনিরুজ্জামান খান গাইবান্ধা, আপনি কেমন তা আপনার কর্মই বলে দেবে। আপনার কর্মগুনেই আপনি হবেন আলোচিত আবার কখনও সমালোচিত। এমনই এক কর্মগুনে সকলের ভালোবাসায় সিক্ত তিনি হলেন ডা.মো: সেলিম পোদ্দার, তার শিক্ষা জীবন এসএসসি ২০০৫ সালে, এইচএসসি ২০০৭ সালে, এরপর ডিএম এফ পাস করার পর,২০১৪ সালে চাকরি জীবন শুরু করেন। প্রথমে যোগদান করেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুড়িগ্রামে, সেখানে ৭মাস কর্মরত থেকে চিকিৎসা জগতে পা দিয়েই মানব সেবায় বিলিয়ে দিয়েছেন নিজেকে। পিছিয়ে পড়া স্বাস্থ্য সেবায় জেলা কুড়িগ্রামের চরাঞ্চলে চিকিৎসা সেবা দিতে নিজেকে গর্ব মনে করেন ডা. সেলিম পোদ্দার। হতদরিদ্র খেটে খাওয়া মানুষ গুলোর কাছে শুরুতেই চাকরি জীবনে তকমা পায় গরীবের…
এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া ও একই গ্রামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সংঘটিত হয়েছে। শুক্রবার ৭ জুন বিকেলের দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতীয়াপাড়া গ্রামের নতুনবাজার সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বিকেলের দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নতুন বাজারে দুই গ্রুপের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও তার ছেলে ঝিনুক ও আব্দুর রাজ্জাক ভূইয়ার নাতি আব্দুল বাছিদ ও উজ্জল মিয়া সহ দুই পক্ষের…
বগুড়া থেকে ফিরে রংপুর প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির বিশেষ করে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহন জোরদারকরন প্রকল্পের (হোপ) অবহিতকরন সভা গতকাল ৬ জুন শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত । বাস্তবায়ন করছেন পল্লীশ্রী,অর্থায়নে ও সহযোগীতায়: বিএমজেড ও নেটজ্ জার্মান বাংলাদেশ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার,সভাপতিত্ব করেন জনাব শামসুন নাহার, প্রোগ্রাম ম্যানেজার, জেন্ডার জাস্টিজ এন্ড ট্রেনিং ও প্রকল্প পরিচালক হোপ প্রকল্প, পল্লীশ্রী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মো: তাসনিমুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মো: গোলাম মাহবুব মোরশেদ জনাব ডা: মো: আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: নুরে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,সন্দেহ হলে জানতে পারে সে প্রতারক। অতঃপর স্থানীয় জনতা শাহজাহান আলী নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। সে নীলফামারীর সৈয়দপুর শহরের গার্ডপাড়ার মৃত ইয়াছিন আলী মোল্লার পুত্র। (বৃহস্পতিবার, ৬ জুন) বিকেলে উপজেলার নাকাইহাট বাজারে বর্মনস ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে। উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট বাজারে বমর্ন’স ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডিপ্লোমাধারী দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র বর্মন জানান,বেলা ২টার দিকে শাহজাহান আলী নিজেকে রংপুরের উপ পরিচালক ( বিএম এন্ড ডিসি) এর বিভাগীয় ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে নানা আসবাবপত্র তছনছ করে এবং চেম্বার অপরিস্কারের অভিযোগ এনে…
সিয়াম হাসান, গাইবান্ধা প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার কোরবানি উপলক্ষে এবছর গাইবান্ধার ৪১টি স্থানে পশুর হাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৬টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী হাটে ইতিমধ্যে পশু বিক্রি শুরু হয়েছে। সম্প্রতি গাইবান্ধার দাড়িয়াপুর, লক্ষীপুর, ভরতখালি, সাদুল্লাপুর ও মাঠেরহাটসহ আরও বিভিন্ন হাটে দেখা যায়- কোরবানি পশু কেনা-বেচার চিত্র। এসব হাটে কোরবানিযোগ্য পশুর মধ্যে দেশীয় জাতের ষাঁড়, বলদ, মহিষ, গাভী, ছাগল ও ভেড়া কেনা-বেচা শুরু হয়েছে।তবে এ বছর ভারতীয় গরু না আসায় হাট কাঁপাচ্ছে দেশি জাতের ছোট-বড় সব সাইজের গরু । গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ১ লাখ ২৩ হাজার ৫১টি কোরবানি পশুর চাহিদার বিপরীতে উদ্বৃত্ত…
জবি প্রতিনিধি, বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি (২০২৪-২৫) গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেবকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদেরকে (কাজী মনির) মহাসচিব নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এছাড়া আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি রশিদুল সরকার আবেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মিকাইল ইসলাম নির্বাচন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮-জুন) সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ফেস্টুন যুক্ত বেলুন উড়িয়ে ফিতা কেটে সপ্তাহব্যাপী স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রাব্বিল আল-আমীন তারেক, উপজেলার পশ্চিম ছাতনাই ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের (তহশিলদার) সামছুল ইসলাম, বালাপাড়া ও খগাখড়িবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা তহিদুল ইসলাম, ডিমলা সদর ও নাউতারা ইউনিয়নের ভূমি কর্মকর্তা আবুল হোসেন, খালিশা চাপানী ও গয়াবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র রায়, ঝুনাগাছ চাপানী দায়িত্বরত ভূমি কর্মকর্তা গোলাম রাব্বানী, পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুজিবর রহমান ও কম্পিউটার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ই জুন) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে কমলগঞ্জের সংরক্ষিত লাউয়াছড়া বনে অবমুক্ত করে। বৃহস্পতিবার (৬ই জুন) রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ৎ থেকে এই সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়ৎ এর কলাগুলো আলাদা করে রাখতে গিয়ে গাঢ় সবুজ রঙের গ্রীন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় দোকানীরা। তখন তারা চিৎকার দিলে আশপাশের সবাই দেখতে আসেন সাপটিকে। পরে স্থানীয় বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেন তারা। শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বজল…
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় সাহিদা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঐ গৃহবধূর বাবা মোস্তফা মিয়া বলেন, ‘প্রায় সাত বছর আগে ঐ বাড়ির আলী আহমদের ছেলে ইউসুফের সঙ্গে আমার মেয়ে সাহিদার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ৩ বছর ও এক বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই জামাতা ইউসুফ টাকা-পয়সার দাবিতে প্রায় আমার মেয়েকে মারধর করতো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। দুপুরে আমার জামাতা ইউসুফ কল দিয়ে বলেন আমার মেয়ে নাকি কথা বলছে না। পরে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটির নাম সাজিব (৭)। শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এর ছোট ছেলে খালে পড়ে পানিতে ডুবে মারা যায়। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকায় স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, রহিমের বাড়ির পাশে একটি দেওছড়া খাল রয়েছে, সে খালের পাশে রহিমের ছেলে সহ আরো দুটি ছেলেকে নিয়ে খেলাধুলা করতে গিয়ে খালে পড়ে যায়। সাথে থাকা আর ও দুটি ছেলে চিৎকার করলে আব্দুল আলিম ও আব্দুর রহমান,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়। বৃহস্পতিবার (৬ই জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম-বার। জানা যায়, ওসি বিনয় ভূষন শ্রীমঙ্গল থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এর সঞ্চালনায় এ…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ‘নিজের শহর নিজে গড়ি’ ও ‘একটি শিশু প্রতি বছর একটি গাছ রোপন করুক’ শীর্ষক নীলফামারীর ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার(৬ জুন)বেলা ১২ টায় ডিমলা সনিট্রন ইলেকট্রনিক’র সৌজন্যে ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতিটি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটি করে, আম গাছের চারা বিতরণ করা হয়। ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ হানিফ সরকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমাদের পরিবেশকে বাঁচাতে হলে গাছের বিকল্প নেই। এজন্য বেশি বেশি গাছ রোপন করতে হবে। আজকের এই কর্মসূচিই শেষ নয়, বৃক্ষরোপন একটি চলমান কাজ যা আমাদের ভালভাবে বেচে…
অনুপম পাল বাঁশখালী প্রতিনিধি আমরা সকলেই হয়ত এই ব্যাপারে অবগত আছি যে বাংলাদেশে কোন হিন্দু কন্যা সন্তান তার পিতার সম্পত্তিতে একচ্ছত্র উত্তরাধিকারী হন না দেশের প্রচলিত আইন অনুযায়ী। বাংলাদেশে প্রচলিত হিন্দু আইনে কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার মাধ্যমেই একজন পিতা দায়মুক্ত হন এবং পরবর্তীতে সে আর পিতার সম্পত্তিতে কোন অংশীদার হিসেবে পরিগণিত হন না। হিন্দুদের মহাপবিত্র এবং প্রধান ধর্মগ্রন্থ বেদে এই ব্যাপারে বেশ কিছু রেফারেন্স দেওয়া আছে যেখানে দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সন্তান পিতা-মাতার নিকট সমান অধিকার এর দাবিদার। এ ব্যাপারে ঋকবেদের ৩.৩১.২ অনুযায়ী ‘’পিতা মাতার স্নেহের অধিকার পুত্র এবং কন্যা উভয় সন্তানেরই সমান এবং তারা উভয়ই সমান দামী।…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিবাংশ দেবনাথ (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে।দিবাংশ দেবনাথ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি নিবাসী প্রয়াত দিগেন্দ্র দেবনাথের ২য় পুত্র ও মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দিবাংশু দেব নাথ গত ১লা জুন সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অফিসে যাওয়ার পথে বিক্রমকলস এলাকায় রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (০৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরপদার,পল্লি বিদ্যূৎ সমিতির পরিচালক মোস্তফা কামাল,রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম,উপজেলা স্কাউট সম্পাদক মোশাহীদ আলী,সাংবাদিক শাহিন আহমেদ, সালাহউদ্দিন শুভ প্রমূখ।আলোচনাসভা শেষে একটি র্যালি বের হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ…
রিয়াদ ইসলাম জলঢাকা: ১০০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। মঙ্গলবার (৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভা বগুলাগাড়ি এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন: লালমনিরহাট জেলার হাতীবান্ধা পূর্ব সারডুবি এলাকার মোঃ নাজির হোসেন এর পুত্র মোঃ সবুজ ইসলাম (২৮) ও হাতীবান্ধা বড় খাতা গ্রামের মোঃ আ: আজিজ ইসলাম এর পুত্র মোঃ ফারুক ইসলাম (শীতল) (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে পৌরসভার বগুলাগাড়ি মৌজাস্থ…
জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে লোহাগড়া উপজেলার নলদী এলাকা থেকে ধর্ষক সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী তাদের শনাক্ত করলে তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আটককৃত আসামীদের গ্রেফতার দেখায় পুলিশ। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইল জেলা সমিতি একটি ঐতিহাসিক সংগঠন। টাঙ্গাইল জেলার ঐতিহ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং সামাজিক বন্ধন বৃদ্ধি করতে দীর্ঘদিন যাবত এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসছে আগামী ২৯ জুন’২৪ টাঙ্গাইলের ঐতিহাসিক এই সংগঠন টাঙ্গাইল জেলা সমিতির ত্রিবার্ষিক মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরণ পরিষদ এবং হীরা-নজরুল পরিষদ নামে দুটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে। ডক্টর ইব্রাহিম-অ্যাড. হিরন প্যানেলে দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তারেক শামস খান হিমু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা সমিতি…