Author: Md Ruhul Amin

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চেয়ারম্যান তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুইবারের উপজেলা চেয়ারম্যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলার কুটিরডাঙ্গা এলাকায় কৃষকের ৩০ একর জমি দখল করে বালু উত্তোলন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গত ২০ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার বাদী আনিছুর রহমান ৭৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তবিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলার প্রতিনিধি টিম। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টা ৩০ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা গণকবরে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে ১৯৭১ সালে শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিমলা উপজেলার পৃথক পৃথক গণ কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার প্রতিনিধি টিম। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি শাকিল প্রধান,  রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির ও সোম্য প্রমূখ।

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ডিমলার ১০টি ইউনিয়নকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারাদেশের মতো ডিমলাকে মুক্ত করেছিল। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) পাক হানাদার মুক্ত দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার শিক্ষার্থীরা দুপুরে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে পুষ্প অর্পণ করেন। এর আগে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, সংগঠক আবু সাঈদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ,…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ) বিকেল ৪:৩০ টায় নীলফামারী জেলা ডিমলা উপজেলা পরিষদের হলরুমে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে মতবিনিময় সভা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার ছাত্র প্রতিনিধি জাফর হোসেন জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, সংগঠক আবু সাঈদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, উপজেলা…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশে খুন-গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন করেছে উপজেলার টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ ছাত্রদল শাখা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা বারোটার পর নীলফামারীর ডিমলা উপজেলার টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পতিত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার দাবি জানান উপস্থিত বক্তারা। মানববন্ধনে নেতৃত্ব দেন অত্র কলেজ শাখা ছাত্রদল নেতা প্লাবন ও তারিফ ইসলাম। এ সময় উপস্থিত…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় জমি হাল চাষের ট্রাক্টরে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রায়হান (৯) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের মো. হাসেম আলীর ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ডিমলা থানার এসআই হাবিবুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ট্রাক্টরে জমিতে হাল চাষ করার সময় হাসেম আলী তার ছেলেকে শখের বসে ওই গাড়িতে উঠিয়ে দেন। জমিতে হাল চাষের এক পর্যায়ে ট্রাক্টর পার্শ্ববর্তী কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায় ও ছেলেটি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রায়হানকে…

আরও পড়ুন

রুহুর আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য ডোমার ডিমলা নীলফামারী-১ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্লাড ব্যাংকের উদ্যোগে ও  ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার(২৭ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পযন্ত উপজেলা বিএনপি কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, নাউতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক…

আরও পড়ুন

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুসম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ অধ্যক্ষের রুমে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৮ জন ভোটারের মধ্যে দুইজন বাদে বাকিরা তাদের বৈধ ভোটাধিকার প্রয়োগ করেন। কলেজের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত প্রার্থী হলেন- সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম লেবু তিনি ভোট পেয়েছে ৩০টি। অপরপক্ষে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুর বেলাল হোসেন তিনি ভোট  পেয়েছেন ১৬টি। নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ওই…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর নীলফামারী আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে জামায়াতের ডিমলা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর নীলফামারী আগমন উপলক্ষে ডিমলা উপজেলা পরিষদ মসজিদ  হতে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা জাহেদুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা জ্যামিতের সেক্রেটারী মাওলানা রুকনুজ্জামান বকুল,…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে যোগ দেন এই কর্মসূচিতে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোয়ার হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, নাউতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল…

আরও পড়ুন

রুহুল আমিন,(ডিমলা)নীলফামারী হতদরিদ্র ভ্যানচালকের একমাত্র ছেলে রিয়াদ। পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার। হতদরিদ্র পিতা মাতার মুখে হাসি ফুটানোর। কিন্তু সেটা আর হলো না! মাত্র ৮ বছর বয়সেই রিয়াদের  শরীরে বাসা বেঁধেছে জটিল ও কঠিন কিছু রোগ। ডাক্তারি পরীক্ষা  নিরীক্ষায় ধরা পড়েছে হার্টে ছিদ্র, দুইটি বাল্বের একটি অকেজো এছাড়া হার্টের রক্তনালী শুকিয়ে গেছে। রিয়াদ দীর্ঘদিন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের সহকারী অধ্যাপক ডাঃ মো. নুরুল আক্তার হাসানের তত্ত্বাবধানে ছিলো। তাদের অভিমত তার দুইটি মেজর অপারেশন করাতে হবে। দেশের বাহিরে ওই অপারেশনগুলো করালে ভালো হয়। রিয়াদ আবারো স্কুলে গিয়ে সহপাঠিদের সঙ্গে বসে…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) শান্তিপূর্ণভাবে নীলফামারীর ডিমলা উপজেলা আমিন কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির প্রধান পরিচালক ও খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। এর আগে শনিবার বিকাল ৪ টা থেকে সন্ধা ৬.১৫ মিনিট পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নের সার্ভেয়ার(আমিন)রা দীর্ঘ সময় ভোট দেন। এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এসময় সভাপতি পদে শহিদুল ইসলাম ৭১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলাল হোসেন ভোট পেয়েছেন ১১ টি। সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন ৬৭ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দুই দশক পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার ২৭ অক্টোবর প্রেসক্লাব ডিমলার অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। দৈনিক নয়া দিগন্তের ডিমলা প্রতিনিধি মো. রেজোয়ান ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের ছাত্রদের আন্দোলনের ফলে দেশ আজ স্বৈরাচার মুক্ত। সকলে সেক্টরে এখনো স্বৈরাচারের লোকজন রয়েছে। সাহসীকতার মাধ্যেম তাদের বিরুদ্ধে আপনাদেরকে কলম ধরতে হবে। সাংবাদিকরা কোনো দলের নন। আপনারা দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবেন। অনুষ্ঠানে…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার মধ্যরাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া নামক স্থান থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) টহল দল। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে আটককৃতদের ডিমলা থানা পুলিশের নিকট হস্তান্তর করে মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট (মেডিকেল মোড়) এলাকার শম্ভু দত্ত মৌলিকের পুত্র আনন্দ দত্র মৌলিক (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের পুত্র হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের পুত্র শংকর রায় (১৮) ও পলাশবাড়ি…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ পাথর উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান সংকট, অনলাইন জুয়া, মাদকদ্রব্য, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে ডিমলা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোললের উপজেলার প্রতিনিধি টিমের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুর ১ টায় ডিমলা উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান বলেন, ডিমলা উপজেলায় রাতে অন্ধকারে অবৈধভাবে পাথর উত্তেলিত হচ্ছে। তাছাড়া উপজেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়া ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আমরা ইউএনওর সাথে কথা বললে তিনি আমাদেরকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলপ্রকাশিত হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক আজ মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তাছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেও ফলাফল টাঙিয়ে দেয়া হবে। শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে Result কর্নারে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই ফলাফলের বিস্তারিত জানতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনে বোর্ডের অ্যাপ থেকেও ফল পাওয়া যাবে। এ ছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতে পারবেন। প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে)…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে। সাত দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. আরমিয়া (৫০)। আরমিয়া নীলফামারীর ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড ভাসানীপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রীসহ পাঁচ সন্তানের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত। সরেজমিন দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন আরমিয়া ও তাঁর স্ত্রী শামসুরনেহার। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। কথা বলতে গিয়ে চোখের জলে বুক ভিজিয়ে ফেলেন। এনজিও…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে।সাত দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. মোখলেছার রহমান (৫০)। মোখলেছার রহমান নীলফামারীর ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত। সরেজমিন দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন মোখলেছার ও তাঁর স্ত্রী অজিফা। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। কথা বলতে গিয়ে চোখের জলে বুক ভিজিয়ে ফেলেন। এনজিও…

আরও পড়ুন

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদেরসহ উপজেলার সবাইকে শুভেচ্ছা জানিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার(৯ অক্টোবর)এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। মহাষষ্ঠী, চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে।জুলাই বিপ্লবের রেশ থেকে যায় স্বাধীনতার প্রত্যেকটি অংশ জুড়ে। সেই সাথে সকল ধর্ম বর্ণের মানুষের সম্প্রতির বাংলাদেশ গড়ে উঠুক এই কামণায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ডিমলা উপজেলার সহযোগিতামূলক মনোভাব পোষণ করে বলে ব্যক্ত করছি। আমরা বিশ্বাস করি, ৭১ এর স্বাধীনতা পরবর্তী এক শক্তি যেভাবে স্বাধীনতা তাদের মত…

আরও পড়ুন