রুহুল আমিন,(নীলফামারী) নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তা মারা গেছেন। ডোমার উপজেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে আনসার ও ভিডিপি অস্ত্রবিহীন ১০ দিনের প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ শেষে তিনি অফিসের কাজে মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে ডোমারের সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকার পৌঁছালে রাস্তায় স্লিপ কেটে ছিটকে পড়ে যায়। পরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে রংপুরের ডক্টরস…
Author: Md Ruhul Amin
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” স্লোগানে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক বৃন্দ অংশ গ্রহন করেন।
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর)বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিজিবি। আটকরা হলেন,দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই। বিজিবি জানায়,উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীতে তিস্তা নদীর ভয়াবহ সৃষ্ট বন্যায় বন্যার্ত ২ শতাধিক মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নীলফামারী জেলা বিএনপি। বুধবার (০২ অক্টোবর) বিকেলে এ ত্রাণ বিতরণ করা হয়। বিতরণ করা ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো চাল ৫ কেজি, আলু ১ কেজি, মসুর ডাল ১/২ কেজি, সয়াবিন তেল ১/২ কেজি, লবণ ১/২ কেজি, মোমবাতি ৬ পিস ও দেশলাই ৬ পিস ইত্যাদি। নীলফামারী জেলা বিএনপি’র উদ্যোগে ও ডিমলা উপজেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা নদীতীরবর্তী বন্যা দুর্গত এলাকায় বন্যা ও নদী ভাঙ্গনকবলিত মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন,…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার(২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। প্রাথমিক প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক মুহাম্মদ তাজউদ্দীন আহম্মেদ’র সভাপতিত্বে সহকারী শিক্ষক নূর আলম’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক আসাদুজ্জামান,প্রধান শিক্ষক হাসিম উল ফারুক,সহকারী শিক্ষক রায়হান ইবনে আবেদীন, সহকারী শিক্ষক রুমা আক্তার প্রমুখ। এ সময় আন্দোলনকারীরা- নবম গ্রেড ও ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়,…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি এলাকার জোসনা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও এই ঘটনায় জড়িতদের সকলের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়নের চর খড়িবাড়ি এলাকার একতার বাজারে এই মানববন্ধন করেন এলাকাবাসী ও স্বজনেরা। নিহত জোসনা আক্তারের স্বজন ও এলাকাবাসীরা মানববন্ধনে বলেন, জোসনাকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী জাহিদ সহ শ্বশুরবাড়ির পরিবারের লোকজন। স্বজনদের দাবী জোসনার স্বামী তার নিজের বউকে অন্য মানুষ দ্বারা নির্যাতন করতো। তাঁর কান কাটা হয়েছে, আমরা যাতে চিনতে না পারি সেজন্য মুখে এসিড মারা হয়েছে, এরপর পাষণ্ড স্বামী হাত…
রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) উজানে পাহাড়ি ঢল ও কয়দিনের ভারী বর্ষণের পর তিস্তা নদীর পানি কমছে। এতে তিস্তার বাসিন্দারা স্বস্তি ফিরে পেলেও নদী ভাঙনের আশঙ্কায় দিশেহারা তারা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে আজ সকাল ৯টায় বিপৎসীমার ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এর আগে গতরাত সাড়ে ১২টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার যা বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে তিস্তার পানি কমায় ডিমলা উপজেলার গয়াবাড়ী, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী,…
রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) উজান থেকে নেমে আসা ঢল ও টানা পাঁচ দিনের বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে। পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। বন্যা ও ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সবকটি জলকপাট কয়েকদিন ধরে খুলে রেখেছে কর্তৃপক্ষ। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ (২৯ সেপ্টেম্বর) তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে রাত সাড়ে ১২টায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার যা বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার গয়াবাড়ী,…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফের বাড়ছে তিস্তা নদীর পানি। পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। যা বর্তমানে বিপদ সীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উত্তরের জনপথ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আর এতে তলিয়ে গেছে পাকা ধান, সবজি ক্ষেতসহ আবাদি জমি। আর ভাঙ্গন আতঙ্কে পড়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ সেন্টিমিটার।…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার আয়োজন করেন ৩ নং ডিমলা ইউনিয়ন শাখা বিএনপি । মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন। প্রধান বক্তা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান সহ ১০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার ৪নং খগাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২২ সেপ্টেম্বর)বিকেলে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৪নং খগাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছামিউল আলম লেলিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন। প্রধান বক্তা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিটন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান সহ ১০ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়ের বিরুদ্ধে শ্যালককে সরকারি মোটরসাইকেল ব্যবহার করতে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা–ই নয়, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত সরকারি প্রকল্পে আত্মীয়করণ ও দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর নামে। নির্ধারিত ওজনের চেয়ে ছোট ও রোগাক্রান্ত গবাদিপশু বিতরণ করা হয়েছে বলে দাবি উপকারভোগীদের। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ বিভাগ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী চরাঞ্চলে বসবাস করা প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নেয়। এর আওতায় নীলফামারীর ডিমলায় ২০ পরিবারকে ১টি করে গরু, ৪২ পরিবারকে ঘরসহ ৩টি করে ভেড়া ও ২টি করে ছাগল এবং ৬২ পরিবারকে মুরগি পালনের ঘর দেওয়া হয়।…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাভাইয়ের সরকারি মোটরসাইকেল ব্যবহার করছেন তাঁর শ্যালক। সেটার তেল খরচও দেয় প্রাণিসম্পদ অফিস। সেই মোটরসাইকেল রাখতেও দিয়েছেন শ্যালকের বাড়িতে। নীলফামারীর ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়ের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে । জানা গেছে, মদন কুমার রায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে বছর দু-এক আগে এ উপজেলায় যোগদান করেন। উপজেলার গয়াবাড়ী এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। তাঁর শ্যালকের নাম শংকর সরকার। তিনি উপজেলার দক্ষিণ গয়াবাড়ী শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি গাড়ি নিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করেন তিনি। প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, সরকারি কাজে ব্যবহারের জন্য লাল রঙের একটি ১০০ সিসি মোটরসাইকেল প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমলা উপজেলার…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস ও জুলাই’২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় বলিয়ান হয়ে ছাত্র-জনতা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। টাকা যার শিক্ষা তার-এই নীতি মানি না, শিক্ষা কোনো পণ্য নয়-শিক্ষা আমার অধিকার, শিক্ষার আর্থিক দায়িত্ব-রাষ্ট্রকে নিতে হবে ইত্যাদি শ্লোগানের মধ্য দিয়ে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির, নাসির ভূইয়া, শাকিল প্রধান, জাহিদুল ইসলাম চৌধুরী, ইউনুছ আলী, রফিকুল ইসলাম, রাব্বি ইসলাম, মোশাহেদুল ইসলাম মানিক, অজিবর রহমান লেবু প্রমুখ। রাশেদুজ্জামান রাশেদ বলেন, বছরের…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় আজ ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর)বিকেল ৩ টায় উপজেলা বিজয় চত্বরে বিভিন্ন ইউনিয়নের ছাত্ররা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লানে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেন। এসময় ছাত্ররা বলেন, “আওয়ামী লীগ বিভিন্ন অপকর্মের জন্য সারাদেশে সিন্ডিকেট তৈরি করেছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জায়গায় এখনো এসব সিন্ডিকেট চলছে। অনেক জায়গায় শুধু মাথা পরিবর্তন হয়েছে। কিন্তু সিস্টেম একই রয়ে গেছে। আমরা সব ধরনের চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছি।” কাউকে…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লানে সকল সাংবাদিক সংগঠন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসময় সংবাদ প্রত্রিকার ময়েন কবির’র সভাপতিত্বে ও যুগের আলো পত্রিকার মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় কর্মসূচিতে খোলা কাগজ’র লেমন ইসলাম, মানবকন্ঠের বাদশা সেকেন্দার ভুট্টু,নয়া দিগন্তের রেজোয়ান ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এতে ডিমলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় ছাগলে খেতের ফসল খাওয়া নিয়ে হামলায় এক স্কুল শিক্ষক আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম মোফিদুল হাসান(৪৮)।তিনি একই গ্রামের মরহুম সমশের আলীর ছেলে।বর্তমানে তিনি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহতের ছেলে মা’আয বলেন,আমরা পরিবারের সবাই আত্মীয়র বাসায় যাওয়ায়।আমার আব্বু বাজারে খাইতে যায়, বাড়িতে ফেরার সময় রাস্তার পাশে আমাদের ক্ষেতে ৩/৪ টা ছাগল দেখতে পায়।এমতাবস্থায় গাড়ি থামিয়ে ছাগল তাড়িয়ে দিয়ে। ছাগলের মালিক আ.জলিল কে বললে, তারা ক্ষিপ্ত হোইয়া তার স্ত্রী সহ মিলে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে গুরুতর যখম…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের এই দলটি গঠন করেন। এ উপলক্ষ্যে আজ ১ সেপ্টেম্বর রোববার কর্মসূচির প্রথম দিন সকালে ডিমলা উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) অবৈধভাবে বালু উত্তোলন করায় ধসে পড়েছে নীলফামারী জেলার ডিমলা-ডোমার দুই উপজেলার সংযোগের পাকা সড়কের একাংশ ও সিসি ব্লক বুড়িতিস্তা নদীতে ধসে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। ঝুঁকি নিয়ে ভ্যান, অটোরিক্সা ও মোটরসাইকেল চললেও বন্ধ রয়েছে ট্রাক ও বাস চলাচল। রবিবার এলাকাবাসীরা অভিযোগ করে জানান, ডিমলা উপজেলার সুন্দর খাতা-রামডাঙা এলাকার শৈল্লারঘাট সেতুটি ২টি উপজেলাকে সংযুক্ত করেছে। অবৈধভাবে বালু তোলার কারণে সেতুর সংযোগ সড়কের প্রায় ৫০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। এলাকাবাসীরা জানান, ডিমলা উপজেলার সিংগাহারা-বুড়িতিস্তা নদীর পাড় হিসেবে ব্যবহার হয় সড়কটি। প্রতিবছর নদীভাঙনে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় সড়কের ভাঙন রোধে তিন বছর আগে…
রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) আকস্মিক বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নীলফামারীর ডিমলা উপজেলার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট)বিকেলে উপজেলা বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি শুটিবাড়ি মোড় সৃতি অম্লান চত্বরে এসে একত্রিত হয়। এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে, যদি চাও মুক্তি, ছাড়ও ভারত ভক্তি, পানি নিয়ে রাজনীতি চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, মীর, রাব্বি, জাফর হোসেন জাকির, মাহফুজ, রাশেদ ইসলাম প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, আমরা যখন বিধ্বস্ত দেশকে সংস্কার করছি তখনই ভারত চক্রান্ত…
