Author: Mahamudur Rahman Rony

অনলাইন ডেস্ক:- বলিউড বাদশাহ শাহরুখ খান ভারতের সবচেয়ে দামি গাড়ি কিনেছেন। রোলজ রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ। ‘পাঠান’ সিনেমার সাফল্য উদযাপন করতেই গাড়িটি কিনেছেন শাহরুখ। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেশকিছুদিন টেস্ট ড্রাইভের পরই গাড়িটি মান্নতে নিয়ে এসেছেন শাহরুখ। সম্প্রতি এই সাদা রঙের গাড়িটি মান্নতে ঢুকতে দেখা গিয়েছে। গাড়িটি যে বাদশার তা বোঝা যাচ্ছে নম্বর প্লেট দেখে। সেখানে রয়েছে একাধিক পাঁচ। আর পাঁচ হল শাহরুখের শুভ সংখ্যা। শাহরুখ সাধারণত তাঁর গাড়ির নম্বরে পাঁচ রাখার চেষ্টা করেন। আর তাঁর নতুন কেনা গাড়ির নম্বর প্লেটে রয়েছে তিনটি পাঁচ। শাহরুখের এই গাড়ির দাম নাকি ১০ কোটি রুপিও বেশি। রোলস রয়েস ভারতে…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু ও এন্তাজুল (২৭) নামের অপর আরোহী গুরুত্বর আহত হয়েছে।    মঙ্গলবার রাত ৮টার দিকে সাপাহার উপজেলার অদুরে বাসুলডাঙ্গা মোড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত মোস্তাফিজুর পত্নীতলা উপজেলার ফোকন্দা ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও আহত এন্তাজুল সাপাহার উপজেলার দু’কুড়ী গ্রামের আব্দুর রশিদ এর ছেলে বলে জানা গেছে।   স্থানীয় ও রাস্তার লোকজন সূত্রে জানা গেছে ঘটনার দিন মোটরসাইকেল চালক মোস্তাফিজুর নিয়ন্ত্রন হারিয়ে ওই মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল হতে ছিটকে রাস্তায় পড়ে গেলে দ্রুত গতিতে আসা একটি পিক-আপভ্যান মোস্তাফিজুরকে চাপা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ   যশোরের ঝিকরগাছায় বখাটের ধাওয়া খেয়ে গতকাল সোমবার ফ্যানের সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যাকারী অনি রায় (১৩)-এর লাশ নিয়ে শহরে মিছিল হয়েছে।  আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে যশোর সদর হাসপাতালে পোস্টমর্টেমের পর লাশ বাড়িতে নিয়ে আসার পর এলাকাবাসী ঝিকরগাছা বাজারে এ মিছিল করে।   এলাকাবাসীর দাবি,ঝিকরগাছার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াতের পথে প্রচুর বখাটে উৎপাত বৃদ্ধি পেয়েছে। এ সকল বখাটেদের অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে অনির আত্মহত্যায় প্ররোচনাকারীকে দ্রুত গ্রেপ্তার দাবি জানানো হয়।   ঝিকরগাছা বদর উদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান,অনির আত্মহত্যার ঘটনায় আমি সহ আমার স্কুলের সকল স্টাফ…

Read More

অনলাইন ডেস্ক:- ২২ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থেকে ২০ এপ্রিল থেকে পোশাক কর্মীদের ছুটি শুরু হবে। মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে পর্যায়ক্রমে এবং জোন অনুযায়ী ছুটি দেওয়া হবে। একই সঙ্গে সম্ভব হলে ঈদের ২-৩ দিন আগে থেকেই শ্রমিকদের ছুটি দিতে কারখানা মালিকদের অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, ‘কার্যাদেশের কারণে কোনো কারখানা ছুটির মধ্যে কাজ করতে চাইলে, কারখানা ব্যবস্থাপকদের তা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’ দ্যা মেইল বিডি/এম আর আর

Read More

অনলাইন ডেস্ক:- দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিশেলসের বিপক্ষে পেরে উঠল না বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও সিরিজটা তাই সমতায় শেষ করতে হলো স্বাগতিকদের। সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সিশেলস। ম্যাচর প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ডিফেন্ডার সাদ উদ্দিন বক্সের মধ্যে উড়ন্ত বল পা অনেক ওপরে তুলে দখল নেওয়ার চেষ্টা করেন। ভুটানি রেফারি ফাউলের বাঁশি বাজান। স্পট কিক থেকে সিশেলসের মিশেল গোল করে দলকে এগিয়ে নেন। পরে আর ম্যাচে ফেরা হয়নি জামাল ভূঁইয়া, তপু বর্মনদের। এদিন ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে…

Read More

অনলাইন ডেস্ক:- মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। এ পাহাড় ধসের ঘটনায় এখনো প্রায় ৪৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৭ মার্চ)এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। ইকুয়েডরের শিম্বোরাজো প্রদেশের আলাউসি শহরে রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। যদিও সোমবার একটি প্রাথমিক বিবৃতিতে পাহাড় ধসে ১৬ জন নিহতের তথ্য জানিয়েছিল ইকুয়েডরের জাতীয় রিস্ক এজেন্সি। কিন্তু পরে সংস্থাটি এ সংখ্যা সংশোধন করে জানায়,সাত জন মারা গেছে এবং মাটির নিচে চাপাপড়া অন্তত ৩২ জনকে উদ্ধার করা…

Read More

অনলাইন ডেস্ক:- আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর জয় পেয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। পরদিন মঙ্গলবার বাংলাদেশ দলের জন্য ছিল ছুটি। এদিন সব ক্রিকেটার ছিলেন বিশ্রামে। তবে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান করেছেন বিজ্ঞাপনের শুটিং। চট্টগ্রামের সিআরবিতে আজ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত আছেন সাকিব, থাকবেন সন্ধ্যা অবধি। সাকিবের শুটিংয়ে একটি ফুল বিক্রেতা শিশুর চরিত্র আছে। গাড়িতে বসা সাকিবের কাছে ফুল বিক্রি করতে দেখা যায় তাকে। পরে সাকিব সেই শিশুটির জন্য উপহার এবং ইফতার সামগ্রী কিনে দেন— এমন একটা থিম নিয়ে করা হচ্ছে বিজ্ঞাপনটি। বিষয়বস্তু নিয়ে কিছু না বললেও জানা গেছে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন সাকিব। বাংলাদেশ দলের বিশ্রামের দিনে অনুশীলনে ঢিলেঢালা ভাব…

Read More

অনলাইন ডেস্ক:- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় হাজার ২শ ৮৫ পরিবারকে সহায়তা দেবে সৌদি আরব। এসব পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ দেওয়া হবে। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার সৌদি দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ  সম্মেলনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ঈসা আল দুহাইলান বলেন, কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হবে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যায় ক্ষতিগ্রস্তরা এই ত্রাণ পাবেন। ক্ষতিগ্রস্তদের ২৪ ধরনের ক্রোকারিজ ও বোর্ডিং সামগ্রী দেওয়া হবে। সৌদি রাষ্ট্রদূত আরো জানান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে। দ্যা মেইল বিডি/এম আর আর

Read More

অনলাইন ডেস্ক:- গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের  কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকার শাহরিজ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানার সেডে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। আগুনে কারখানার বিপুল পরিমান তুলা, সুতা, ঝুট কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, তাৎক্ষণিক আগুনের…

Read More

অনলাইন ডেস্ক:- চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ মো: রাসেল (২৫) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এ তথ্য জানায় বাঁশখালী থানা পুলিশ। পুলিশের বার্তাসূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বাঁশখালী থানা পুলিশের এস.আই মো: অজিমুল হক ফোর্সসহ বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার জেলার টেকনাফ সদর গোদার বিল এলাকার খুইল্যা মিয়ার পুত্র মো: রাসেলকে (২৫)৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ…

Read More

অনলাইন ডেস্ক:- বাংলাদেশ রেলওয়ে আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহে পদ্মা বহুমুখী সেতু হয়ে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। তিনি বলেন, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। আফজাল বলেন, প্রকল্পটি জুন, ২০২৪ সালের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা ইতিমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। রেল সংযোগ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে ৩৯ হাজার…

Read More

অনলাইন ডেস্ক:- দেশে আঠারো কোটি লোক থাকতে আপনারা শুধু আমাকেই দেখতে পান। আমাকে নিয়েই কথা বলেন।’- নাট্যজন মামুনুর রশীদের করা এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে এভাবেই বললেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এই মুখ মামুনুর রশীদকে পাল্টা দিয়ে বলেন, ‘আমি নাকি দেশের রুচি নষ্ট করে ফেলছি, সমাজ নষ্ট করে ফেলছি। যদি তাই হয়, দেশে এত যে রুচিশীল মানুষ আছেন, তারা কেন সমাজের রুচি ফিরিয়ে আনতে পারছে না?’ সোমবার রাতে ফেসবুক লাইভে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলে যান, ‘আপনারা আমাকে বাঁচতে দিচ্ছেন না। যেখানেই যাচ্ছি শুধু টর্চারিংয়ের শিকার হচ্ছি। সব রুচি নষ্টের কারণ যদি আমি-ই হয়, তাহলে একদিন লাইভে…

Read More

অনলাইন ডেস্ক:- রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫৩৯ ইয়াবা, ১৯ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩৯৬.২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি দ্যা মেইল বিডি/এম আর আর

Read More

অনলাইন ডেস্ক:- সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষ লেগে বাস উল্টে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৯ জন। সোমবার (২৭ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৯ জনের মতো। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দ্যা মেইল বিডি/এম আর আর

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ- যশোরের এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার(২৭ মার্চ) জোহরবাদ নামাজের জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে এই নারী সাংবাদিকের দাফন সম্পন করা হয়। গতকাল রোববার রাত সাড়ে আটটায় শহরের সার্কিটপাড়াস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি এস এম হুমায়ুন কাবির কবু, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সাবেক সংসদ সদস্য অ্যাড. মানিরুল ইসলাম মনির, ওয়ার্কার্স পাটির নেতা ইকবাল কবির জাহিদ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস…

Read More

অনলাইন ডেস্ক:- বৃষ্টির ঘনঘটা ছিল খেলা শুরুর আগে থেকেই। তবে সেই শঙ্কা মাথায় নিয়ে খেলা শুরুর পর প্রথম ইনিংসের মাত্র চার বল আগে আর অপেক্ষায় রাখল না বৃষ্টি। আর তাতে আপাতত বন্ধ হয়ে গেল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির হানার আগে লিটন-রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। সোমবার (২৭ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন দাস। এরপর বোলারদের ওপর…

Read More

অনলাইন ডেস্ক:- প্রতি বছর রমজান এলেই অস্থিতিশীল হয়ে উঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের দ্রব্যের বাজার। এবার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে রমজানের অনেক আগে থেকেই শুরু হয়েছিল সে অস্থিরতা।রমজান মাসে দ্রব্যমূল্য ভোক্তার সহনীয় পর্যায়ে রাখা যাবে কিনা সেটি নিয়েও দেখা দিয়েছিল নানা শঙ্কা। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও তাদের সংগঠন এবং বাজার কমিটিগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে প্রতিনিয়ত মনিটরিংয়ের পাশাপাশি চালানো হয়েছে অভিযান। তবে এতে কতটুকু সফল হয়েছে সরকারি এই সংস্থাটি? সেটিই ফেসবুক লাইভে এসে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে জানাতে সোমবার (২৭ মার্চ) দুপুর…

Read More

অনলাইন ডেস্ক:- পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মুরগি, মিষ্টি ও মুদি দোকানসহ নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মূল্য, নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানগুলোকে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।সোমবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের মাদরাসা বাজার ও লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, মেসার্স রুমান স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সাতক্ষীরা…

Read More

অনলাইন ডেস্ক:- গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের টুইটার অ্যাকাউন্টে একটি গিটারের ছবি শেয়ার করেছে। এটি বিশ্বের সবচেয়ে দামি গিটার। ২০১৫ সালে তৈরি হওয়া গিটারটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।বিশ্বের সবচেয়ে দামি এই গিটারটির নাম ‘ইডেন অফ করোনেট’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, এর দাম দুই মিলিয়ন ডলার অর্থাৎ ১৬ কোটি টাকা। এই গিটারে ১১ হাজার ৪৪১টি হীরা রয়েছে। এতে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়েছে। গিটারটি তৈরি করেছেন বাদ্যযন্ত্র নির্মাতা গিবসন ও ডিজাইনার অ্যারন শাম। ৬৮ জন শিল্পী এই গিটার তৈরিতে ৭০০ দিনেরও বেশি সময় ধরে কাজ করেছেন। কেউ কেউ বলছেন যে এই গিটারটি শুধুমাত্র প্রদর্শনের জন্য। কিন্তু এমনটা নয়, এই গিটার বাজানোও…

Read More

অনলাইন ডেস্ক:-  সারা বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষ সুপেয় পানি পাচ্ছে না এবং ৩৬০ কোটি মানুষের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নেই। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে,ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে বিশ্বজুড়ে উন্নয়ন হুমকির মুখে পড়েছে। যে প্রভাব মোকাবিলায় প্রতিবছর বিশ্বব্যাপী ৫০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি খরা ও বন্যা সমস্যা আরও জটিল করে তুলেছে। ফলে জরুরি প্রয়োজনে পানি সমস্যার নিরসন করতে হবে। উন্নয়নশীল দেশগুলোতে সুপেয় পানির জন্য বহুমুখী উৎসে অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক গ্রুপ। নিরাপদ পানি-সুরক্ষিত বিশ্বের জন্য কাজ করছে বৈশ্বিক ঋণদাতা…

Read More