Author: Mahamudur Rahman Rony

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি’র ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্য থেকে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেছে। রবিবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় নাচনাপাড়া বাজার সংলগ্ন মাঠে বসে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেন। ১০ জন উপস্থিত থেকে ও ৩ জন মোবাইল ফোনে বর্তমান আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে । গত ২৪ এপ্রিল নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছে । এই কমিটি ঘোষণা দেয়ার সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব অন্য সদস্যদের সাথে আলাপ না করে ঘরোয়া কমিটি দেওয়ার অভিযোগ এই ১৩ সদস্য অনস্থা প্রকাশ করে ।…

Read More

মাহমুদ রহমান রনি (বরগুনা):- বরগুনার তালতলীতে বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও ছেলের ভাইকে ৭দিন করে ও ঘটকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে গ্রাম্য ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তাঁতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা সরোয়ার খান (৩৫), এলাকার ঘটক সেন্টু মৃধা (৫০) ও বরের ভাই ছাব্বির হোসেন (৩০)। গ্রাম্য ইমাম স্কুলশিক্ষক আবুল কাশেমকে (২৮) বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, উপজেলার তাঁতিপাড়া…

Read More

অনলাইন ডেস্ক:- সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুদিন থেকে ফের তাপমাত্রা বাড়ছে।মঙ্গলবার (২৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আরও বাড়ার আভাস রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বুধবার (২৬ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ হচ্ছে। তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের…

Read More

অনলাইন ডেস্ক:- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে। আর মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা৷ বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ঈদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ঈদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, আগামী ঈদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি থাকবে। কাজেই ঈদুল…

Read More

মাহমুদুর রহমান(বরগুনা):- বরগুনা পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের ফেরদৌসী (১৪) নামের এক কিশোরী পানের সাথে জর্দা খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে । গতকাল রবিবার (২৩ এপ্রিল) ফেরদৌসী পান খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত কিশোরী পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা ০৯ নং ওয়ার্ডের মোঃ বেল্লাল হোসেনের মেয়ে । নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানান, ফেরদৌসী প্রচুর পরিমাণ পানের সাথে জর্দা খায়। তাকে বারণ করা সত্বেও সে কারো কথা শোনে না। আজ পান খেয়ে অসুস্থ হয়ে পড়লে হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাথরঘাটা সদর ইউনিয়ন ও পাথরঘাটা পৌরসভায় পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। আজ শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় পাথরঘাটা পৌর এলাকার আব্দুল জব্বার মার্কেটে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ঈদ খাদ্য সামগ্রীর মধ্য ছিল সেমাই,রূহ আফজা, দুধ , চিনি । এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। …

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা)প্রতিনিধি:- বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর  ও সাধারণ সম্পাদক মো. আতিকুল হক আতিক নির্বাচিত হয়েছেন।আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান বাবুল আনুষ্ঠানিকভাবে বিকেল ৫ টার দিকে ফলাফল ঘোষণা করেন। বরগুনা জেলা আইনজীবী সমিতির ২৬৭ জন ভোটারের মধ্য ২৬১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আবদুর রহমান নান্টু পেয়েছেন ৯৬ ভোট। আর সাধারণ সম্পাদক মো. আতিকুল হক আতিক পেয়েছেন ৮৬ ভোট। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন…

Read More

(অনলাইন ডেস্ক):- বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আগের ঘোষিত ‘শুভযাত্রা’ অনুষ্ঠান বাতিল করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় সইয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিল তা বাতিল করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি)বরগুনা:- বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা পর্যটন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ । আজ বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, হিংস্র কোন প্রাণীর কামড়ে হরিণটির মৃত্যু হয়েছে। হরিণের গায়ে অনেক কামড়ের দাগ রয়েছে । স্থানীয় অনেকে দাবী  হরিণ শিকারীদের ফাঁদে আটকে অথবা হরিণ শিকারীদের দেয়া বিষ পান করে হরিণটির মৃত্যু হয়েছে পরবর্তী সময়ে হিংস্র প্রাণী কামড়িয়েছে। বিগত ২০ মার্চ এই বন থেকে দুটি মৃত হরিণ  উদ্ধার করেছে পাথরঘাটা বন বিভাগ। পাথরঘাটার হরিণঘাটা বিট কর্মকর্তা…

Read More

অনলাইন ডেস্ক:- রামগঞ্জ উপজেলায় ফারুক হোসেন নামে এক বিক্রেতার ওপর ১৪ লিটার দুধে ২৬ লিটার পানি মেলানোর অভিযোগ উঠেছে। এ জন্য তাকে ১ হাজার টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারুক দুধে ৮০ শতাংশেরও বেশি পানি মিলিয়েছেন। দুধ পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া গেছে। এ অপকর্মে অভিযুক্ত ফারুক উপজেলার জগৎপুর ইমি ডেইরি ফার্মের কর্মচারী। ওই ফার্ম থেকেই দুধ এনে বিক্রি করছিলেন তিনি। জানা গেছে, গতকাল সোমবার (১০ এপ্রিল) রাতে রামগঞ্জ পৌর শহরের ওয়াবদা সড়কের চৌরাস্তা এলাকায় ভেজাল দুধ বিক্রি করার সময় স্থানীয় লোকজন ফারুককে…

Read More

অনলাইন ডেস্ক:- মাদারীপুরে পটকা ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকায় বড় ব্রীজ এলাকায় ঘটনা ঘটে। জানা গেছে, মস্তফাপুর এলাকার চতুরপাড়া এলাকার আবুল হোসেন দর্জির ছেলে আক্তার দর্জি রাতে কয়েকটি পটকা (আতশবাজি) ফোটায়। এ সময় প্রকট শব্দ হলে প্রতিবেশী ইদ্রিস মোল্লার ছেলে হাসান মোল্লা বাঁধা দেয়। এতে আক্তার দর্জি ও হাসান মোল্লার মধ্যে কথার কাটাকাটি হয়। পরে দু’জনের হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে…

Read More

মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮১) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা গেছেন বলে আমাদের সময়কে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের সদস্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। একই সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কিডনি বিভাগের প্রধান ডা. মামুন মোস্তাফী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় ডা. জাফরুল্লাহ চৌধুরী ভাই আর আমাদের মাঝে নেই। দেশবাসীর নিকট অনুরোধ, আপনারা সবাই তার জন্য দোয়া…

Read More

অনলাইন ডেস্ক:- দেশের ছয় বিভাগ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলা ও নীলফামারী জেলায় আজ মঙ্গলবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। যেটি আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকতে পারে। আগামী ১৫ থেকে ২১ এপ্রিল দেশের ১০টি জেলায় তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহেরপুর, যশোর, ঝিনাইদহ, মাগুরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সূত্রে এসব তথ্য জানা গেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,…

Read More

অনলাইন ডেস্ক:- ভারতে এখন বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭টি, যা চার বছর আগের তুলনায় ২০০টি বেশি। দেশটির নতুন বাঘ শুমারিতে উঠে এসেছে এই তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঘ শুমারির এই প্রতিবেদন প্রকাশ করেন। ‘প্রজেক্ট টাইগার ক্যাম্পেইন’ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই জরিপ চালানো হয়। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের বনগুলোতে যত বাঘ আছে, তার ৭০ শতাংশের আবাস ভারতে। বাঘ গণনার এই প্রাথমিক রিপোর্টে দেখা গেছে, ভারতে যত বাঘ আছে, তার ৩ দশমিক ২ শতাংশ রয়েছে সুন্দরবনের জঙ্গলে। এদিকে বাংলাদেশে সর্বশেষ ২০১৮ সালের শুমারিতে সুন্দরবনে ১১৪টি বাঘ পাওয়া গিয়েছিল, ২০১৫ সালে এই সংখ্যা ছিল ১০৬টি, ২০০৪ সালের জরিপে পাওয়া গিয়েছিল ৪০৪টি বাঘ। দ্যা…

Read More

মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):- আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল নির্বাহী আদেশে এ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ (এপ্রিল) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে স্মুথ হয়।

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি :- বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি করেছে উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা। দলীয় নির্দেশনা অনুযায়ী ঘোষিত কর্মসূচিতে নেতৃত্ব দেয়ার কথা ছিল নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাবেক এমপি এবং জেলার শীর্ষ স্থানীয়রা । পাথরঘাটা উপজেলার কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন জনাব সগীর হোসেন লিওন । পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন…

Read More

অনলাইন ডেস্ক:- ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ, মরিচসহ বিভিন্ন মসলা। বুধবার (৬ এপ্রিল) দিনগত রাতে ফেনী শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা এমন দেড় হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেছে।আটক করা হয়েছে মো. সাঈদ হোসেন (৩৫) নামে একজনকে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমী সংলগ্ন বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত সোয়া ১২টার দিকে বর্ণিত স্থানে উপস্থিত হলে একজন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব…

Read More

অনলাইন ডেস্ক:- কার্লো আনচেলত্তির বলেই রেখেছিলেন, এবার আমাদের পালা। বলার পেছনে কারণটা অবশ্য সবারই জানা।এল ক্লাসিকোতে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জিতেছে বার্সেলোনা। তাই অনেকটা আত্মবিশ্বাসের সুরেই সেই কথাটা বলেছিলেন রিয়াল মাদ্রিদ। দিনশেষে তাকে খুশিতে ভাসালেন করিম বেনজেমা। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি স্ট্রাইকার আবারও দেখা পেলেন হ্যাটট্রিকের। সেই হ্যাটট্রিকে ভর করে বার্সাকে স্রেফ উড়িয়ে দিল রিয়াল। ক্যাম্প ন্যুতে ৪-০ গোলের বড় জয়ে কোপা দেল রে’র ফাইনালে পা রাখে আনচেলত্তির দল। দুই লেগে মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় সেমিফাইনাল পাড়ি দেয় তারা।   সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সা। ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় ফাইনালে এক পা যেন দিয়েই রেখেছিল তারা।…

Read More

অনলাইন ডেস্ক:- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো। বুধবার দুপুরে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবো। ঐদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। তিনি আরো বলেন, যাত্রীরা যেন বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে…

Read More