Author: Mahamudur Rahman Rony

মোঃফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখা’র দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৮ই মার্চ শনিবার পূর্ব বৈরাগ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ বেলালের সঞ্চালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের সভাপতি ও নির্বাচন কমিশন ফরিদ উদ্দিন খাঁন মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা শাখার গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক এম.মনির আহমদ চৌধুরি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শাখার গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন চৌধুরী,সদস্য নির্বাচন কমিশন হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং বৈরাগ ইউনিয়নের অর্থ…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- গাজীপুরে পৃথক দুটি ঘটনায় ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।   শনিবার (১৮ মার্চ) রাতে গাজীপুরের ধীরাশ্রম ও কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় এ ঘটনা দুটি ঘটে। নিহতারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (২৪) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) শহিদুল্লাহ হিরু জানান, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অজ্ঞাত এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- শুল্ক ছাড় দেওয়ায় চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমাতে ব্যবসায়ীরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শুল্ক কমানোর ফলে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে। রোববার (১৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ষষ্ঠ সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হাফেজ মাহবুব (২৭)। শনিবার (১৮ মার্চ) রাত ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত মাহবুব ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের সৈয়দ আমিনের ছেলে। তিনি হাফেজ পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতেন বলে জানা গেছে। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবের উপর গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হন তিনি । তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল এবং পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ২২২ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রবিবার (১৯ মার্চ) সকালে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় পাঁচশো। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১৮ হাজার ৯৮৭ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় সংখ্যা কমেছে ৩৬ হাজার। মহামারির শুরু থেকে…

Read More

এবার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হলো ইকুয়েডর ও পেরু। ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ দুটিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত সাড়ে ৩ শতাধিক মানুষ। ইউএস জিওলজিক্যাল সার্ভে স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) সকালে ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে এবং পেরুর উত্তরাংশে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পে বহু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছেন। কম্পনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে কেন্দ্রীভূত ছিল, যা তিন মিলিয়নেরও বেশি লোকের একটি মেট্রো এলাকায় আঘাত হানে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় বলেছেন, “আজ…

Read More

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ ইয়াবা, ৬৮.২ গ্রাম হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Read More

বান্দরবান জেলা প্রতিনিধি:- পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নে অন্যতম সমাজিক সংগঠন “কচুবনিয়া যুব ফাউন্ডেশন”এর উদ্যোগে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে আসন্ন রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনটি বিভিন্ন ভাবে গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্চে।তারই অংশ হিসেবে এইবছর পবিত্র রমজান উপলক্ষে কয়েক ধাপে গরীব,অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নেন।এই উদ্যোগ কে সফল করতে প্রথম ধাপে শতাধীক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন! মাসব্যাপী চলমান এ কর্মসূচির ১ম দিন জুমাবার (১৭ই মার্চ) ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউনিয়ন এর বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি):- পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০।আজ রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা…

Read More

আতাউর রহমান লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা : লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম বকুল সংসদ সদস্য ৫৮ নাটোর-১( লালপুর- বাগাতিপাড়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নরুল ইসলাম ঠান্ডু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এ.এইচ.এম মতিউর রহমান, মোঃ জুলফিকার আলি পারভেজ ইউপি সদস্য…

Read More

মাহমুদুর রহমান রনি , প্রতিনিধি:- দেশের বাজারে বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে সাত হাজার ৬৯৮ বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন থেকে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে। শনিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ- রংপুরের তারাগঞ্জ হাটে অসুস্থ গরু ও ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ সুযোগে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে অসুস্থ গরু-ছাগল কম দামে কিনে এর মাংস বিক্রি করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রোগ নির্ণয়ে কোনো ধরনের তদারকি না থাকায় সাধারণ ক্রেতারা ভেজালমুক্ত মাংস খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে গেলে জানা যায়, শুক্রবার ও সোমবার এই দুইদিনের হাটবারে ৩৫-৪০ টি গরু জাবাই করা হয় তারাগঞ্জ হাটে। এছাড়া অন্যান্য দিনগুলোতে ১৫ থেকে ২০ টি গরু জবাই হয়। সুস্থ অসুস্থ দেখার সময় নেই মাংস ব্যবসায়ীদের ।…

Read More

মো:সুমন মিয়া (ময়মনসিংহ ):- ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউস নামে একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুরে হোটেলটির ২০৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর বড় বাজারে এলাকায় নিরালা গেস্ট হাউস পরিচালনা করেন মো. মূসা। গত ১৪ মার্চ দিনগত রাতে তরুণ-তরুণী ভুয়া নাম-ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেস্ট হাউসের ২০৯ নম্বর কক্ষে উঠেন। শনিবার বেলা ১২ টার দিকে হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিস্কার করতে গেলে সেটি কক্ষটি তালাবদ্ধ দেখে তার সন্দেহ হয়। পরে হোটেল কর্তৃপক্ষ…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। ১৭ মার্চ রাত ১১ টার সময় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সালাম (৪০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে হতে ৯০০ গ্রাম গাঁজা ও ০১ টি মোবাইল (বাটন) উদ্ধার করে।আটককৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন নাহেরী পাড়া গ্রামের আব্দুল ওহেদ হাওলাদার এর ছেলে। এ সময় পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ সাফায়েত আবরার বলেন,আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Read More

মো:আতাউর রহমান(মিরপুর প্রতিনিধি ):- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া মাসুদ মুমু তার প্রবাসী মামার পরিবারের সদসদ্যের সঙ্গে ঘুরতে মুন্সীগঞ্জের মাওয়ায় গিয়েছিলেন। রাত দেড়টার দিকে মাইক্রোবাসে করে ফেরার পথে সিনেমার স্টাইলে ডাকাতির শিকার হয়েছেন ওই ছাত্রীসহ গাড়িতে থাকা পরিবারের সদস্যরা। ডাকাতির কবলে পড়ে নগদ অর্থ, ফোন, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র গচ্চা গেছে তাদের। গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বিএমস্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে ঢাবি ছাত্রী মুমু বলেন, ঘটনার দিন আমরা সপরিবারে মাওয়া বেড়াতে যাই। রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার বিএমস্পিনিং মিলের সামনে ৬ জন আমাদের মাইক্রোবাস থামায়। প্রথমে তারা আমাদের ড্রাইভারকে থামাতে বলে গাড়ির জানালায়…

Read More

অনলাইন ডেস্ক:- টঙ্গী থেকে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।আটকরা হলেন- সোহেল মিয়া (৩৫), মো. রিপন (৩৪), মো. সাইদুল ইসলাম (২২) ও মো. লাভলী (৩৫)। অভিযানে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর বড় বাজার মারিয়া খাবার হোটেলের সামনে ডেকোরেটরের গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই দেশের…

Read More

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকল ১১টার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নুরজাহান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. রাসেল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী,…

Read More

নাদিম হোসেনচাঁ,পাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না আমরা পরাধীন থাকতাম লাল সবুজের পতাকা পেতাম না, সারা জীবন জেল জুলুম খেটে যিনি বাংলাদেশকে তৈরি করে দিয়ে গেছেন যার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি” জাতির পিতা বঙ্গবন্ধু মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে আলোচনা সভাও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,…

Read More

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যাতে সুন্দর ভবিষ্যৎ ও সোনার বাংলাদেশ গড়তে পারেন সেজন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। একটি জাতির সমৃদ্ধি নির্ভর করে শিশুদের সুন্দর আগামীর ওপর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটি সব সময় অনুধাবণ করতেন। তাই শিশুদের অধিকার ও সুন্দর আগামীর জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ গড়বে। মহানগর আওয়ামী লীগ কর্তৃক চমৎকার এই আয়োজনে শিশু-কিশোররা অংশগ্রহণ করায় তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান। এধরণের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তারা জাতির…

Read More

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্র‌তি‌নি‌ধি : নওগাঁর সাপাহা‌রে যখাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হ‌য়ে‌ছে। ১৭ ই মার্চ শুক্রবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ চত্ব‌রে সকাল সা‌ড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শে‌ষে সকাল ১০ টায় সাপাহার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামুনের সভপ‌তি‌ত্বে আলোচনা সভায়‌ প্রধান অ‌তিথী হি‌সে‌বে ভার্চুয়ালী সংযুক্ত ছি‌লেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম‌পি। এ সময়…

Read More