Author: Mahamudur Rahman Rony

মাহমুদুর রহমান রনি (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। শুক্রবার (২০ মার্চ ) সংগঠনের সদস্যদের নিজস্ব তহবিল থেকে পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাঠালতলী , নাচনাপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক  পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে । বিতরণকৃত ঈদ সামগ্রী  ছিল সেমাই , চিনি ,দুধ,মসলা,ট্যাং,সাবান , টুপি । ঈদ সামগ্রী পেয়ে  তারা বানু বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমি ঈদের বাজার পেয়েছি। আমরা গরিব মানুষ, নিজেরা সবকিছু কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এই সংগঠন থেকে যে বাজার সহায়তা পাই, তা দিয়েই পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন সকালে আনন্দ…

Read More

“অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর পিসিআরসিবি ফেইজ–২ প্রকল্পের সহযোগিতায় এবং পশুরবুনিয়া ও সন্ন্যাসী সিসিআরসি’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে পশুরবুনিয়া সিসিআরসি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে পশুরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের প্রায় শতাধিক নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারীর অধিকার, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারী নারীদের মধ্যে উপস্থিত বক্তৃতা ও…

Read More

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুপেয় পানির সংকটে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে নিরাপদ পানি নিশ্চিত করতে পানির ট্যাংকি ও ফিল্টার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের আওতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানির আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশুরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের জলবায়ু বিপদাপন্ন ৩৪ জন উপকারভোগীর মাঝে ২ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি, ফিল্টার এবং প্রয়োজনীয় সেটিংস উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং খাউলিয়া…

Read More

মাহমুদুর রহমান রনি(বরগুনা):-বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা আবাসনে বাসিন্দাদের নিরাপদ পানি সংকটসহ নানাবিধ সমস্যা নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আবাসন প্রাঙ্গণে একশন এইড বাংলাদেশ-এর সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘আওয়ার ওয়াটার, আওয়ার রাইট’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং আবাসনের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। গণশুনানিতে বক্তারা বলেন, হোগলাপাশা আবাসনে ৪৪৯ টি পরিবার দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা এবং বিদ্যুৎ সংযোগের সমস্যায় বাসিন্দারা ভুগছেন। এসব সমস্যা তুলে…

Read More

বরগুনা (প্রতিনিধি):- বরগুনার পাথরঘাটা উপজেলায় বিকল্প উপায়ে জীবিকায়নের লক্ষ্যে নারী সদস্যদের মধ্যে ভার্মি কম্পোস্ট সার (কেঁচো সার) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিসিডিবি এনগেজ প্রকল্পের উদ্যোগে পাথরঘাটা সদর, চরদুয়ানি ও কালমেঘা ইউনিয়নের ১৫ জন নারী সদস্যের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা হিসেবে এই কর্মসূচিতে মোট ৬টি টিন ও ৩টি সিমেন্ট চাড়ি বিতরণ করা হয়, যাতে নারী সদস্যরা নিজ নিজ বাড়িতে জৈব সার উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেন। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো নারীদের বিকল্প জীবিকায়নের সুযোগ সৃষ্টি, জৈব সার উৎপাদন ও জৈব কৃষি চর্চায় উৎসাহ দেওয়া। এর মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার পাথঘাটায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা ডেঙ্গু প্রতিরোধে “নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের” উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান-২০২৫ শুরু হয়েছে। নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন ” এর প্রতিষ্ঠিতা ও সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পাথরঘাটা , বামনা ও বেতাগীতে ২০০ ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে গরিব ও অসহায়দের মাঝে । শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ রয়েছে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম। মঙ্গলবার ( ১ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা পৌরশহরের বিভিন্ন স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠানে” নুরুল…

Read More

পাথরঘাটা (প্রতিনিধি) বরগুনা:-উপকূলীয় কৃষি উন্নয়নের লক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা তিনটি তিনটি গ্রামের কৃষকদের অংশগ্রহণ স্থানীয় শস্য পঞ্জিকা তৈরি করা হয়েছে। আধুনিক কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করতে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে সিসিআরসি, পাথরঘাটা। সহযোগিতায় ছিল সিসিডিবির পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্প, যা অর্থায়ন করছে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানি। উপজেলা কৃষি অফিসের হলরুমে ৩০ জন স্থানীয় কৃষকের অংশগ্রহণে শস্য পঞ্জিকা তৈরি কার্যক্রম অনুষ্ঠিত হয়। পঞ্জিকা তৈরিতে কৃষকদের কৃষি জমির মাটি, স্থানীয় জলবায়ু, পানির প্রাপ্যতা এবং কৃষি মৌসুম বিবেচনায় নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ শওকত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শ্যামল কান্তি, সিসিডিবি পাথরঘাটা উপজেলার…

Read More

(বরগুনা) প্রতিনিধি:-উপকূলীয় অঞ্চল বরগুনা পাথরঘাটা প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ ও বিস্তারের কারণে বরগুনা জেলাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত সহযোগিতায় রেলীসহ একাধিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (২৩ জুন)এই কর্মসূচিতে সিসিডিবি কর্তৃক গঠিত জলবায়ু যুব স্বেচ্ছাসেবী সংগঠন, সিসিআরসি, পাথরঘাটা অত্যন্ত সক্রিয় ও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ এবং সম্ভাব্য ডেঙ্গুর উৎস নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্থানীয়রা ডেঙ্গু প্রতিরোধে এই ধরণের সমন্বিত উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে ও নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে লোকালয়। ভেঙে যাওয়া বেড়িবাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাজারো মানুষের। বৃহস্পতিবার (৫ জুন) ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ করে নৌবাহিনীর উন্মুক্ত করে দেয় জনসাধারণের জন্য। গতকাল (২৯ মে) শনিবার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের সংযোগ সড়কটির ২০ মিটার জায়গা হলতা নদীর পানির তোড়ে ভেঙে যায়। ফলে দুই ইউনিয়নের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তলিয়ে যায় অন্তত…

Read More

পাথরঘাটায় ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল, একাংশের বিক্ষোভ মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-প্রতিনিধি. বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দু’গ্রুপে বিভক্ত হয়ে পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দু’গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে।  বুধবার বিকেল পাঁচটার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেইজে শেয়ার করলে তাৎক্ষণিক বুধবার সন্ধ্যায় পাথরঘাটা…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা)প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দু’গ্রুপে বিভক্ত হয়ে পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দু’গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বিষয়টি জানাজানি হয়ে গেলে তাৎক্ষণিক বুধবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা ) প্রতিনিধি:- বরগুনা পাথরঘাটার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় প্রতিমন ২ লাখ ১০ হাজার টাকা নিলামে  মাছটি বিক্রি হয় ১১ হাজার ৫৭০ টাকা । ক্রেতা হানিফ বলেন, মাছটির ওজন হয়েছে ২ কেজি ৪৪০ গ্রাম । পাকা হিসেবে প্রতি কেজি ৫ হাজার ২৫০ টাকা ধরে মাছটি ক্রয় করেছি ১১ হাজার ৫৭০ টাকা। জেলেদের কাছ থেকে জানা যায়, আজ শুক্রবার ভোররাতে জোয়ারের সময় পাথরঘাটার জেলেরা মাছ ধরতে যায়।  এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি ইলিশ মাছ। এই মাছটি…

Read More

মাহমুদুর রহমান রনি(বরগুনা) প্রতিনিধি :-জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনায় তরুণদের শান্তিপূর্ণ ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। বরগুনার স্থানীয় তরুণদের সামাজিক, সংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী ২২ টি সংগঠন সংহতি প্রকাশ করে একযোগে এ কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জলবায়ু ধর্মঘটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে এসে সমাবেশে রূপ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে…

Read More

বরগুনা:- উপকূলীয় অঞ্চল বরগুনার বিষখালী ও বলেশ্বর নদ ঘেঁষা পাথরঘাটার তিন গ্রামের দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিসিআরসি নামক স্থানীয় জলবায়ু সংগঠন। চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা সিসিআরসির আয়োজনে  সিসিডিবি- পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের সহযোগিতায় আজ রোববার (১৯ জানুয়ারি) চরলাঠিমারা, পদ্মা ও রুহিতা সিসিআরসি অফিসে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা গ্রামের হতদরিদ্রের মাঝে ১ টি করে কম্বল, ১ জোড়া গলা বন্ধনীসহ টুপি, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা ও ১ টি করে বড় সাইজের ভেসলিন দেয়া হয়। এ সময় বিতরনকালে উপজেলা সমাজসেবা অফিসার মো.মহসিন হোসেন, সদর পাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহআলম খান, চরলাঠিমারা সিসিআরসির সভাপতি…

Read More

পাথরঘাটা (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপি প্রদর্শনীর প্রথম পুরস্কার পেলো সিসিডিবি । বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার গ্রহণ করে সিসিডিবি, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন উপজেলা তথ্য আপা সেবা প্রকল্প এবং তৃতীয় পুরস্কার গ্রহণ করেন “ফিল হাঙ্গরী” স্টল। উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খানের এ সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক সহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। গতকাল বুধবার উপজেলা পরিষদের মাঠে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২১ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল উপজেলা…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের বরগুনা জেলার সভাপতি মোঃহাফিজুর রহমান, স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশন এর সহ-সভাপতি এ্যাড মোঃ আব্দুস সালম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মারশার এগ্রোবেট এর বরগুনা জেলার দায়িত্বে নিয়োজিত টেরিটোর অফিসার মোঃ খাইরুল…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- ‘ মিলিয়ন নয় বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন, সামরিক খরচ কমানো, পৃথিবীকে রক্ষা করবার জন্য জলবায়ু অর্থায়ন প্রয়োজন, জলবায়ু ঋণ নয় বাতিল কর, পৃথিবী বাচাই নিজে বাচি’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের বাস্তবায়নে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু পরিবর্তনে ঋণ নয় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)…

Read More

বরগুনা প্রতিনিধি:-সর্বত্র কয়লার ব্যবহার বন্ধ কর, শতভাগ নবাযোগ্য জ্বালানি চাই ‘কয়লা দূষণ বন্ধ কর, পায়রা নদীর রক্ষা কর’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীর পায়রা নদীর মুখে নৌ র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি উপলক্ষে উপজেলার খোট্টারচর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে নৌ র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  কর্মসূচীতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা কয়লা বিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে দাড়িয়ে বক্তারা বলেন, বরিশাল…

Read More

মাহমুদুর রহমান রনি (প্রতিনিধি ) বরগুনা:- বরগুনার পাথরঘাটায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । সোমবার( ৯ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ইসরাত জাহান শিরিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার ইসমে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক  জসিম উদ্দিন রানা, পৌর ছাত্রদলের  আহ্বায়ক রাইসুল ইসলাম রাহাতসহ অন্যান্য অঙ্গ সংগঠন ও উপজেলা মহিলা দল এবং…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে স্হানীয় যুব সম্প্রদায়কে সম্পৃক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে ৫ শত তালবীজ রোপণ করেছে সিসিডিবি । মঙ্গলবার( ৩ সেপ্টেম্বর ) বিকেলে চরলাঠিমারা জলবায়ু যুব দলের বাস্তবায়নে সিসিডিবির সহযোগিতায়  হরিণঘাটা পশ্চিম পাড়ার মকিম শিকদার বাড়ির সামনের রাস্তায় সামনে তাল বীজ রোপণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডিবি’র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী,  চরলাঠিমারা সিসিআরসি সভাপতি জনাব মোঃ বেল্লাল হোসেন। বীজ রোপণে অংশগ্রহণ করে  , “চরলাঠিমারা জলবায়ু যুব দল” এর জলবায়ু সহযোদ্ধাগনসহ সিসিআরসি এর কোষাধ্যক্ষ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং সিসিডিবি’র মাঠ সংগঠক মোঃ ওয়ারেসুর রহমান…

Read More