ইবি প্রতিনিধি: প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় যুব গবেষণা সম্মেলন-২০২৫ (National Youth Research Summit) অনুষ্ঠিত হয়েছে। এতে ‘ব্যবসা ও আইন’ বিষয়ে প্রথম স্থান অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল জিহাদ জনি। শনিবার (১৮ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (BURS) আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়- Multidisciplinary Youth Research Towards a Sustainable Bangladesh.”(একটি টেকসই বাংলাদেশের দিকে বহুমুখী যুব গবেষণা)। এতে বিজয়ীর হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেয় কর্তৃপক্ষ। জানা যায়, ইবির আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন ও একই বিভাগের শিক্ষার্থী আল জিহাদ জনির যৌথ সম্পাদনায় ‘Existing Inconsistencies in the Implications of Constitutional provisions…
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি: যশোর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। সংগঠনটির সভাপতি সাকিব বাবু চাকলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম মাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আল মাহদী এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার ও ইকসু গঠনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি করে তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর হলেও মৌলিক কোনো সংস্কার হয়নি। আমরা প্রশাসনকে ১৫টি দাবি দিয়েছি, সেগুলোও বাস্তবায়ন করছে না। আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন এখনো সাজিদ হত্যার বিচার করতে পারেনি। ক্যাম্পাসে বহিরাগত নিষিদ্ধ করলেও শিক্ষার্থীদের আইডি কার্ড দিতে পারেনি। মেডিক্যাল সেন্টারে শিক্ষার্থীরা কোনো সেবা পাচ্ছে না। ফিটনেসবিহীন বাস দিয়ে চলছে পরিবহন সেবা। এখনো বিভিন্ন ফি অ্যানালগ পদ্ধতিতে প্রদান করতে…
ইবি প্রতিনিধি: ইকসুর রোডম্যাপসহ পাঁচ দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (১৮ অক্টোবর) বটতলা থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অনতিবিলম্বে সাজিদ হত্যার বিচার, ইকসুর নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, এ বছরেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান সংগঠনটি। এতে সাত দিনের মধ্যে পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশনে পদক্ষেপে না নিলে প্রশাসন অচল করে দেওয়া হুঁশিয়ারি দেন সংগঠনটি। এসময় সংগঠনের শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক শেখ আল আমিন,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেছেন, “একটি নির্দিষ্ট মহল আবারও আওয়ামী লীগের শাসনামলের মতো বিশ্ববিদ্যালয়ে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। যেখানে প্রাধ্যক্ষরাও সহযোগিতা করছেন। কোনোভাবেই হলগুলোকে সন্ত্রাসীদের হাতে তুলে দিতে দেওয়া হবে না। যদি এমন কোনো চেষ্টা করা হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।” শনিবার (১৮ অক্টোবর) সাজিদ হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে সংগঠনের অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। মাহমুদুল হাসান বলেন, “ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ৯৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। এটি শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই নয়, ইন্টেরিম সরকারেরও ব্যর্থতা। যদি দ্রুততম সময়ের…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন,“গাজা ইস্যুতে আন্তর্জাতিক আইন প্রশ্নবিদ্ধ। কেননা গাজায় ইসরায়েলের ব্যাপক এবং অবিশ্বাস্যভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন (আইএইচএল) লঙ্ঘন পরবর্তী দিনগুলিতে এর প্রয়োগ এবং অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলে। আন্তর্জাতিক সম্প্রদায় কেবল সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। তারা সন্ত্রাসী এবং বিখ্যাত আইন লঙ্ঘনকারী ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে এখনও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।” শুক্রবার (১৭ অক্টোবর) তুরস্কের চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলের রেক্টরেট ভবনে ‘Gaza Conflict: A Dying Declaration of International Law ( গাজা সংঘাত: আন্তর্জাতিক আইনের মৃত্যুকালীন জবানবন্দী) শীর্ষক শিরোনামে আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এতে তিনি অক্টোবরে গাজার সীমান্ত এলাকায় হামাসের আক্রমণের বৈধতা,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হল পুকুর থেকে প্রায় ডুবন্ত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে এক সিনিয়র। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে শাহ আজিজুর রহমান হল পুকুরে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত দুই শিক্ষার্থী হলেন, ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শাহজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান। এসময় একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ তাদেরকে টেনে পাড়ে নিয়ে আসেন।পরে ভ্যানে করে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান বিভাগের শিক্ষার্থীরা। জানা যায়, সকাল ৯টায় ফুটবল মাঠে ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনাম ২০২৩-২৪ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা হয়। বেলা ১২ টার দিকে খেলা শেষ করে শাহ আজিজুর রহমান হল পুকুরে যায়…
ইবি প্রতিনিধি: ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শাখা ছাত্রদল ও শিবিরের সহযোগিতায় ১৩টি বাস সার্ভিস প্রদান করেছে প্রশাসন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে পরিবহন সেবার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ৬টি বাস ক্যাম্পাস থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে। জানা গেছে, এর আগে শাখা ছাত্রশিবিরের আহ্বানে ৩০০ শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। তবে সীমিত আসন পূর্ণ হওয়ার কারণে রেজিষ্ট্রেশন করতে পারছে না বলে অভিযোগ করেন বিসিএস পরীক্ষার্থীরা। পরপরই শাখা ছাত্রদলের উদ্যোগে যারা ইচ্ছুক তাদের…
ইবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাইয়ে লিখিত ও মৌখিক এই দুইধাপে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা অ্যাকাডেমিক ভবনে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার মাধ্যমে এটি শুরু হয়। জানা যায়, ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক পদে ৪৭ জন আবেদনকারীর মধ্যে ২৯ জন পরীক্ষায় অংশ নেন। সকাল ১০ টার দিকে শুরু হয়ে এক ঘণ্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন রাখা হয়। পরীক্ষা তত্ত্বাবধান করেন নিয়োগ বোর্ডের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। বিকাল ৩টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে উপাচার্যের বাসভবনে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।…
ইবি প্রতিনিধি: শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক…
ইবি প্রতিনিধি: সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচার এবং শিক্ষক নিয়োগ বোর্ড থেকে আওয়ামীপন্থী শিক্ষকদের বাতিলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবস্থান কর্মসূচি পালন করছে শাখা ছাত্রদল। মঙ্গলবারব (৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, আবু দাউদ, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মিথুন হোসেন, স্বাক্ষর, উল্লাস মাহমুদ, সাইফুল্লাহ মামুন, তৌহিদ, রিফাত প্রমুখ। এসময় তারা ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’,…
ইবি প্রতিনিধি: আসন্ন ১০ই অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ৬টি বাস সার্ভিস পাবে। এ বিষয়ে গত মাসের (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রশিবির প্রতিনিধি দল। এছাড়াও ভিসি বরাবর মৌখিক দাবিও জানান সংগঠনটি। এ দাবির প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বাস সার্ভিসের ব্যবস্থা করতে পরিবহন প্রশাসককে নির্দেশ প্রদান করেন। ইবি ছাত্রশিবির জানান, “ছাত্রশিবিরের দাবির প্রেক্ষিতে ভিসি স্যার শিক্ষার্থীদের দিক বিবেচনা করে ৬টি বাস সার্ভিসের সুবিধা দিবেন। সেই আলোকে ছাত্রশিবিরের ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে বলা হয়েছে। যেখানে ৩০০ শিক্ষার্থী আবেদন করেছে। আমরা ইবি ভিসিকে ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষার্থীদের…
ইবি প্রতিনিধি: ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাস সরবরাহের আবেদন জানিয়েছে শাখা ছাত্রশিবির। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর এই আবেদন পত্র জমা দেন সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন। শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির কেন্দ্র ঢাকায় হওয়ায় এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর একযোগে ঢাকায় যাতায়াত পরিবহন সমস্যার সৃষ্টি করেছে। ব্যক্তিগত উদ্যোগে এত সংখ্যক শিক্ষার্থীর ঢাকায় যাওয়া একদিকে যেমন অত্যন্ত ব্যয়বহুল, তেমনি এটি অনেক কষ্টসাধ্যও। এই মুহূর্তে শিক্ষার্থীদের সম্পূর্ণ…
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র দায়িত্ব পালনের ১ বছরের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন জরিপ করা হয়েছে। জরিপে নির্ধারিত রেটিং ১০ এ ২.৪৫ পেয়েছেন উপাচার্য। জরিপটি পরিচালনা করেন “ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন” প্লাটফর্মটি। জরিপটি ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে ডায়না চত্বরে প্লাটফর্মটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের তথ্য প্রকাশ করেন। সম্মেলনে সংস্কার আন্দোলনের সদস্য খন্দকার আবু সাঈম, ত্বকী ওয়াসিফ, আবদুল্লাহ আল রাহাত, রাউফুল্লাহ খান, নওশীন শারমিলি, উম্মে হাবিবা সিগমা সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জরিপে সর্বমোট ১৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে আবাসিক…
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে চাকুরিচ্যুত করেছে প্রশাসন। তবে শোকজ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি ঐ অধ্যাপকের। রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্যটি জানা গেছে। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ২০২৪ সালের ২১আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে উক্ত বিভাগে অনুপস্থিত থাকেন। তাঁর এই অনুপস্থিতির বিষয়ে একই বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৯৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে অফিস স্মারক নং-১২৬/শিক্ষা/হবি-২০২৪/৬৬, তারিখ-০৩/১১/২০২৪ সম্বলিত পত্রে আগামী ০১ মাসের মধ্যে কর্মস্থলে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কারের (EV) উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে…
ইবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর)) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও ব্যতিক্রম সাহিত্য সংসদের গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এসময় গুচ্ছ ভর্তি পরীক্ষায়…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দুইদিনব্যাপী ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রথমদিনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান এবং দ্বিতীয় দিনে শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উপস্থিত থাকবেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেশার্স রিসিপশন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী কর্তৃক আয়োজিত সাংবাদিক ও ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে এই তথ্য জানান। জানা যায়,…
ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সংগঠনটি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও মাসুদ রুমী মিথুনের পক্ষে এ অভিযোগ দেন আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ। লিখিত অভিযোগে তারা বলেন, গত ১০ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জুলাই আন্দোলন’ এর অন্যতম দলিল ‘প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’, যে আহ্বানে সাড়া দিয়ে ৫ই আগষ্ট সকালে চানখারপুল এলাকায়…
ইবি প্রতিনিধি: ডাকসুর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের জুলাই আন্দোলনে বলা ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’ ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে ‘তুমিও জানো, আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি’ অংশটি নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। তবে শুধু আবিদুলের অংশটুকু কেটে প্রচার করছে ছাত্রদলের নেতাকর্মীসহ অন্যান্যরা। জানা যায়, মঙ্গলবার রাতে ডাকসুর ফল ঘোষণার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাইমুর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে ভিডিও পোস্ট করেন। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সেটি ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। পরে শনিবার (১৩ সেপ্টেম্বর) সোহান হাসান সাকিব নামে এক শিক্ষার্থী ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। পোস্টে তিনি…