স্টাফ রিপোর্ট: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে চালু করলো নিজস্ব মোবাইল অ্যাপ জিনিয়া। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, জিনিয়া অ্যাপটি সাধারণ মানুষের জন্য গুগল প্লে-স্টোর এবং আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকবে। আগামী ১৬ অক্টোবর অ্যাপটি প্রথমে মোগলাবাজার থানায় চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য থানায়ও এই অ্যাপ কার্যকর করা হবে। প্রাথমিক পর্যায়ে অ্যাপটিতে দুটি সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি পুলিশের সহায়তা চাইতে পারবেন এবং অপরাধসংক্রান্ত তথ্যও জানাতে পারবেন।…
Author: Niloy Roy
রংপুর প্রতিনিধিঃ তারাগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিল আদায় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তারাগঞ্জ জোনাল অফিস জানিয়েছে, দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের জন্য আইনি প্রক্রিয়া চলমান থাকলেও লিটনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর রংপুরের একটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিটনের তিন প্রতিষ্ঠানের ম্যানেজাররা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ তাদের বিরুদ্ধে ‘ভূতুড়ে বিল’ দিয়েছে এবং কর্মকর্তারা ঘুষ দাবি করেছেন। তবে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ বলছে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পল্লি বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে লিটনের তিন প্রতিষ্ঠানের মোট…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণ নারী ও পুরুষদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও প্রবীণ সমাজকল্যাণ ক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামক এলাকায় প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর করে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),গাইবান্ধা। সোমবার (৬ অক্টোবর) ডিএনসির একটি টিম এই অভিযান পরিচালনা করে মাদক কারবারি যুবক মো.শাহিন আলম (২০)কে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে। জানাযায়,শাহিন আলম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আর.বি. ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালানো হলে বাসের লকারে বেক্সিমকো কোম্পানির প্লাস্টিকের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় ভরা গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: জাতীয়তাবাদী জাতীয়তাবাদী যুব সংগ্রাম দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল জলিল মিয়া কে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।সদ্য অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রাম দল কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পেয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কৃতি সন্তান এ,এম স্বপন জাহান। জানা যায়,ত্যাগী,নির্যাতিত ও তৃনমূল বিএনপির এক কর্মীবান্ধব ও জনপ্রিয় ব্যক্তি স্বপন জাহান। এর আগে মধ্যনগর উপজেলা সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলা তরুন প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সোমবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ এম এইচ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা…
যশোরঃ যশোরের দুঃখ হিসাবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০১৬ সালের ৫ অক্টোবর অভয়নগরের যশোর-খুলনা মহাসড়কে অনুষ্ঠিত জনসভায় তৎকালীন সরকারের পেটুয়া পুলিশ জলাবদ্ধ এলাকার নিরীহ জনগণের উপর হামলা করে।এতে অনেকেই মারাত্মক আহত হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।দিবসটি স্মরণ করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ভবদহ দিবস হিসেবে পালন করেন। তারই ধারাবাহিকতায় দিবসটি স্মরণ করে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করে। আজ বিকাল ৪ টায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে মশিয়াহাটী মন্দির চত্বরে গণ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ ,সংগঠনের…
সাঘাটা: উক্ত চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ নাজমুল হোসেন ব্রাঞ্চ ম্যানেজার , সোনালী লাইফ পিএলসি সভাপতিত্ব করেন- মোঃ গোলাম রব্বানী ইউনিট ম্যানেজার ও অফিস ইনচার্জ “সাঘাটা মেট্রো”সোনালী লাইফ পিএলসি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ এর ফিন্যান্সিয়াল এডভাইজার কে.এম স্বপন আলী মোঃ কামরুল হাসান মোঃ সানোয়ার হোসেন সহ আরো অনেকে। উক্ত আলোচনা সভায় , ইউনিট ম্যানেজার গোলাম রব্বানী বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কখনোই তাদের ওয়াদা ভঙ্গ করেন না, সোনালী লাইফ ১-৭ দিনের মধ্যে সকল প্রকার দাবী পরিশোধ করেন, তারই ধারাবাহিকতায় সুবাস চন্দ্র এর অকাল মৃত্যুতে কাগজপত্র জমা দেওয়ার মাত্র ৪ দিনের মধ্যে সোনালী লাইফ…
গাইবান্ধাঃ গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বরখাস্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। শনিবার ৪ অক্টোবর শহরের কাচারি বাজার এলাকায় ডিবি রোডে মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। নারী সংবাদকর্মী দিশা আক্তারকে হেনস্থা এবং খায়রুল ইসলাম, মিলন খন্দকার ও দিশা আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে গাইবান্ধা প্রেসক্লাব। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি…
মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক রোগাক্রান্ত গরুর মাংস কাটাকাটি করার পর ১১ জনের শরীরে ‘অ্যানথ্রাক্স রোগের’ উপসর্গ দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর। ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রাম। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমান বলেন, গত সোমবার তারা ওই গরুর মাংস কাটাকাটি করেন। এর কিছু দিনের মধ্যেই তাদের শরীরে ফোসকা,পচন,চামড়ায় প্রদাহ ধরা দেয়,বিশেষ করে হাত,নাক, মুখ ও চোখে। কিছু রোগীর অবস্থা গুরুতর বলে জানায় তথ্য। তার মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহবুর রহমান বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। মাহবুর রহমান বলেন, গরুটি ১০–১২ দিন…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌর শহরের উদয়সাগর নামক গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২ অক্টোবর বৃহস্পতিবার বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা থাকায় স্থানীয়রা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ী হতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফেন্সিডিলসহ তাদের আটক করে নিয়ে যায় ডিএনসি’টিম। আটককৃত, সুমন সরকার পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং একই উপজেলার আঞ্জুয়ারা বেগম তালেব উদ্দিনের কন্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা…
স্টাফ রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং ট্রেনের যাত্রীরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। দুর্ঘটনার পর উদয়ন এক্সপ্রেসের লোকোমাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমানকে দায়িত্বে গাফিলতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত…
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের দিয়ারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মরহুমের নিজ গ্রামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর আলম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান শুনই ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে শুনই ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রবীর সরকার, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শার্শা প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ আটক করে দুদক। এদিকে আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার…
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে চিকিৎসক ডা. আঁখি আক্তারের ভুল চিকিৎসায় ১ বছর আগে প্রস্তুতি মৃত্যুর পর এবার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর) বিকাল ৪ টার দিকে চরফ্যাশন উপজেলার করিমজান মহিলা মাদ্রাসা রোডে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন ইকরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। নিহত নবজাতকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ডেকোরেটর ব্যবসায়ী মো. বাবুল মিয়া তার সন্তানসম্ভবা স্ত্রী তাছলিমা বেগমকে নিয়ে সকাল ১০ টার দিকে চরফ্যাশনের মেঘনা ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ডা. আঁখি আক্তারের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই চিকিৎসক একই মালিকানাধীন ইকরা হাসপাতাল…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। একই সঙ্গে দুই নারীও নিহত হন। স্থানীয়রা জানান, ওই সময় রাশেদুলসহ তিনজন কুমিল্লার উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত নারীদের বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর অপরজন শিক্ষার্থী রাশেদুলের বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। রাশেদুল ইসলাম ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর…
নেত্রকোনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী। কর্মীসভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ক্বারী মো. জামাল উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কর্মীসভার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম। প্রধান বক্তা ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য…
বরগুনা জেলা প্রতিনিধি: আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামের রাবেয়া বেগম — এক অসহায় নারী, যিনি দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। ঘরে খাবার পর্যন্ত ছিল না। এই খবরটি জানতে পারে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। খবরটি জানার পর সংগঠনের কিছু তরুণ সদস্য দ্রুত সিদ্ধান্ত নেন— তারা এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন। সংগঠনের সদস্যরা বাজার থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে রাবেয়া বেগমের বাড়িতে হাজির হন। তাঁদের এই মানবিক উপস্থিতি রাবেয়া বেগমের চোখে এনে দেয় স্বস্তির অশ্রু। মানবিক এই উদ্যোগের সম্পূর্ণ খরচ বহন করেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য মোঃ ইব্রাহিম হাওলাদার । তাঁর উদারতা ও সহানুভূতি সংগঠনের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করে। এ সময় উপস্থিত…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আমি একজন শিক্ষক। “শিক্ষা জাতির মেরুদণ্ড”—এই অমোঘ সত্যটি আমরা সবাই জানি। আর সেই মেরুদণ্ড গড়ে তোলার গুরু দায়িত্ব যাঁর হাতে থাকে, তিনি হলেন শিক্ষক। একজন শিক্ষক তাঁর জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে একটি প্রজন্মকে গড়ে তোলেন। তিনি ছাত্রছাত্রীদের শুধু বইয়ের অক্ষর শেখান না; শেখান জীবনের দর্শন, মানবিকতা এবং দায়িত্ববোধ। একজন শিক্ষকের অবদানেই একটি জাতি হয় শক্তিশালী, জ্ঞানসমৃদ্ধ এবং উন্নয়নের পথে অগ্রসর। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4) মানসম্মত শিক্ষার ওপর জোর দেয়, যা সরাসরি শিক্ষকতার সঙ্গে সম্পৃক্ত। কারণ, মানসম্মত শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। “A great teacher is like a candle. It consumes itself to light the way for…
জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে র্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নারী কারবারিকে আটক করা হয়েছে। র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুর এর একটি বিশেষ টীম রাত ৭.০৫ টায় দিনাজপুর পৌরসভা এলাকার জনৈক জাকির হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে একজন নারী কারবারি আটক করতে সক্ষম হয়। এসময়, তার কাছ থেকে ২২১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নারী কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলার পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মোবারক হোসেনের মেয়ে ও মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ ময়না (৩৮)। আটককৃত কারবারি বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা…
