নেত্রকোনা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী। কর্মীসভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ক্বারী মো. জামাল উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কর্মীসভার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম। প্রধান বক্তা ছিলেন ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দীন তালুকদার মাসুদ এবং প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা জেলা ওলামা দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী। বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version