Author: Niloy Roy

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের একটি সাধারণ বাসার বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভিতরে চলছে কোটি টাকার জাল টাকা ও নকল অস্ত্রের বাণিজ্য। এই বাড়িতেই কুলাউড়ার মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) ভিডিও কলে দেখাতেন চকচকে বিদেশি পিস্তল, আসল সদৃশ গুলি আর ডলারের বান্ডিল। ক্রেতারা বিশ্বাস করতেন এসব আসল। তারপর টাকা পাঠাতেন বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে। কিন্তু তাদের হাতে পৌঁছাতো কাগজে মোড়ানো জাল টাকা বা নকল অস্ত্র, আর অনেক সময় শুন্য কিছুই না। মঙ্গলবার (১৪ই অক্টোবর) দিবাগত গভীর রাতে র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে কুলাউড়ার সম্মান এলাকায় তার বাড়ি ঘেরাও করা হয়। বাড়ির ওয়ারড্রব থেকে…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাব (এম.ভি.সি)-এর উদ্যোগে “যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিং” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চরফ্যাশন ডাকবাংলো সংলগ্ন এম.ভি.সি’র নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়। উপজেলার ১২, ১৩, ১৪ ও ১৭ বছর বয়সী কিশোরদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মোট ১২০ জন কিশোরকে এই ক্যাম্পিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এম.ভি.সি’র সিনিয়র সহ-সভাপতি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম ফিদা হাসান। এছাড়া এম.ভি.সি’র উপদেষ্টা ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মটরসাইকেল ছিনতাইকালে হত্যা করা হয় আরোহী কালুকে। হত্যা মামলায় অভিযুক্ত আসামী মিন্টিজ ওরফে মো. শাজাহানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইন। আদেশে বলা হয় ২০১২ সালের ১৯ ফেরুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মটরসাইকেলে চরে কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও নিখোঁজ থাকে । পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাও ২ নম্বর ওয়ার্ডের জনৈক নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত…

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউটিএল-এর কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা-এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) আত্মপ্রকাশ করে।…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন এক প্রেমিকা। মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল থেকে ওই তরুণী তার মাকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান করছেন। অনশনরত তরুণীর নাম পান্না দাশ (২৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার সুকুমার সরকার ও আরতি সরকারের মেয়ে। পান্না দাশ জানান, একই উপজেলার সবুজবাগ এলাকার জহর লাল দাশের ছেলে উজ্জ্বল দাশের সঙ্গে ২০১৬ সাল থেকে তার প্রেমের সম্পর্ক। ওই বছর মৌলভীবাজার জেলা জজ আদালতে তারা এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এভিডেভিড করে উজ্জ্বল ওমান চলে যায়। পরবর্তীতে ২০২২ সালে ছুটিতে আসলে উভয় পরিবারের সম্মতিতে মৌলভীবাজার কালিবাড়ি মন্দিরে তাদের আনুষ্ঠানিক…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের মতো নেত্রকোণার আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়েও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। সোমবারের মতো মঙ্গলবার সকালেও একইভাবে কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, হারুন রশিদ, ফখরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা। জানা গেছে, শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি— ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি: চরফ্যাশন উপজেলায় ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমে মাছধরা থেকে বিরত থাকা জেলেদের সরকারের দেয়া প্রনোদনার ২৫ কেজি চাল বিতরন নিয়ে ৫শ টাকা করে স্লিপ বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার নুরাবাদ ইউনিয়নের দুলারহাট বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদে চাল নিতে আসা এক নারী অভিযোগ জানান। ওই নারী বলেন,আমার স্বামী জেলে হয়েও ভিজিএফ চালের কার্ড পায়নি। প্রকৃত জেলেদের চাল না দিয়ে দুলারহাট এলাকার নেতাকর্মীদের ভাগবাটোয়ারা করে এই কার্ড বিতরণ করা হয়েছে। এতে করে প্রকৃত জেলেরা চাল পায়নি। নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা কার্ড বা স্লিপ তাদের স্ত্রী বা মায়েদের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেছে। প্রতি কার্ডে ২৫ কেজির স্থলে ২০থেকে ২২ কেজি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় রোববার (১২ই অক্টোবর) শুরু হলো এ প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার দিকে টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকার পরিবার পরিকল্পনার দায়িত্বে থাকা যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন। ‎ ‎পরিবারের সদস্যরা বলেন, প্রতিদিনের মত বিকাল ৪ টার দিকে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই রাস্তার প্রধান সড়কে অটোরিক্সার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের তথ্য অনুযায়ী হাসপাতালে নিয়ে গেলে তিনি জানান,মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ‎ ‎কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত অবস্থায় এ ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো: রুহুল আমীন। শনিবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কর্মধা ইউনিয়নের বড়বাড়ীস্থ শীল দিঘীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা উপজেলার রবিরবাজারের প্রবীণ ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী (৭০)। জানা যায়, বাবার মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আদালত তাকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মৌলভীবাজার জেলা কারাগার থেকে পুলিশের একটি প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে চারজন…

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। শনিবার বাসসকে প্রেস সচিব বলেন, দআমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।’ শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, ‘এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব।’ তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই ধরনের অপপ্রচার সাধারণ…

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ পরীক্ষায় সব ধরনের অসদাচরণের বিরুদ্ধে কঠোর (জিরো টলারেন্স) নীতি প্রয়োগ করেছে। ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার, প্রতারণা ও ছদ্মবেশের অভিযোগে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। বিমানের জনসংযোগ বিভাগ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজধানীর দুটি কেন্দ্রে- বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও-এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অন্যায় পন্থা অবলম্বন করার কারণে বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে সাতজন এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে চারজনসহ মোট…

আরও পড়ুন

সিলেট প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নয় বছর পর ফিরে গেলেন সেই পথে, যেদিক দিয়ে ২০১৫ সালে তাকে গুম করে ভারতে পাঠানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শনিবার সকালে ঢাকার একটি ফ্লাইটে সিলেট পৌঁছে তিনি সরাসরি যান তামাবিল সীমান্তে। সেখানে সরকারের গঠিত গুম-খুন তদন্ত কমিশনের উদ্যোগে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেন তিনি। ২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ৬৩ দিন পর, একই বছরের ১১ মে, ভারতের শিলং শহরে তার সন্ধান মেলে। সেখান থেকে দীর্ঘ প্রায় নয় বছর আইনি জটিলতার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তামাবিল…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের পক্ষে নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন বাজারে উপজেলা যুব জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণসংযোগকালে যুব জামায়াতের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এতে বাজারজুড়ে প্রাণচাঞ্চল্যময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান…

আরও পড়ুন

দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় শুক্রবার গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের বিধ্বস্ত ঘর-বাড়িতে ফিরতে শুরু করেছে। ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। ফলে, গাজা নগর ও আশপাশের এলাকাগুলোতে মানুষের ফিরে আসার ঢল নেমেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। দুই বছরের নৃশংস যুদ্ধের পর গাজায় ইসরাইলের অবশিষ্ট জিম্মিদের পরিবারগুলোও আশা করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় সই হওয়া যুদ্ধবিরতি স্থায়ী হবে। ট্রাম্প নিজেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতি ‘বহাল থাকবে’, তিনি সাংবাদিকদের বলেন, ইসরাইল এবং হামাস ‘যুদ্ধে ক্লান্ত’ হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ‘যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতির…

আরও পড়ুন

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি, তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ-সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আয়োজকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে দিকনির্দেশনা ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা অঞ্জন চিছাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ…

আরও পড়ুন

জলঢাকা: “জাগো বাহে, তিস্তা বাঁচাই ডাক দিয়েছেন সৈয়দ ভাই, আইসো বাহে, তিস্তা বাঁচাই” এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নীলফামারীর জলঢাকা উপজেলা শহর। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন নীলফামারী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী। পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙালী, প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এস আলী লিমিটেডের এমডি শরিফুল ইসলাম…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুনের উপর হত্যার উদ্দেশ্যে নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাউসা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আশরাফ কামাল তুহিন, এমরান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, উপজেলা জাসাসের সদস্য সচিব এস এম সাইদুর রহমান, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি পাবলিক টয়লেট উদ্বোধনের দেড় বছর পরেও জনসাধারণের জন্য ব্যবহারযোগ্য হয়নি। ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প (জিওবি–বিশ্বব্যাংক)’ এর আওতায় ২০২২–২৩ অর্থবছরে নির্মিত এই টয়লেটটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সরকারি অর্থে নির্মিত হলেও পরিকল্পনার ত্রুটি ও দায়িত্বে অবহেলার কারণে প্রায় ১৮ লাখ টাকার এই প্রকল্প থেকে এখন পর্যন্ত কোনো সুফল পাচ্ছে না জনগণ। এলাকাবাসী মনে করছেন, দ্রুত টয়লেটটি চালু করা গেলে ভোগান্তি কমবে এবং সরকারের লক্ষ্য অনুযায়ী স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত হবে। সরেজমিনে ঘুরে দেখা যায়, কলতাপাড়া বাজার থেকে কিছুটা দূরে…

আরও পড়ুন