সিলেট মহানগর এলাকায় গণপরিবহন সেবা চালুর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় পুলিশ কমিশনার বলেন, “সিলেট একটি পর্যটননির্ভর নগরী। এই পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ও সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে অনেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, আবার মাঝপথে যাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। একটি সংগঠিত গণপরিবহন ব্যবস্থা চালু হলে এই সমস্যার সমাধান হবে।” তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব, ভাড়া-সাশ্রয়ী ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সব দিক বিবেচনা করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও…
Author: Niloy Roy
স্টাফ রিপোর্ট: সিলেটের গোলাপগঞ্জে ভুয়া মোড়কে কোল্ড ড্রিংকস বিক্রির অভিযোগে দুইজন ব্যবসায়ীকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে-‘প্রাণ আপ’ বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’-এর মোড়ক লাগিয়ে প্রতারণার মাধ্যমে পানীয় বাজারজাত করা হচ্ছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন এবং খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টার দিকে র্যাব-৯, সদর কোম্পানি সিলেট এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে গোলাপগঞ্জ বাজার ও খালপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ‘প্রাণ আপ’-এর বোতলে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’ লেখা মোট ১,৩২০ বোতল জব্দ করা হয়। এ ঘটনায় প্রতারণার দায়ে গোলাপগঞ্জ বাজারের…
স্টাফ রিপোর্ট: চার দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন সিলেটের ব্যাটারিচালিত রিকশা চালকরা। আগামী রোববার (২ নভেম্বর) মধ্যে দাবি না মানলে পরিবারসহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা। এরপর সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১১টা থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। অবরোধ ঘিরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূর্ব…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ভিসা বিক্রির প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলার প্রধান আসামি জুবেল আহমদ (৩৮) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকার মৃত দুধু মিয়ার ছেলে জুবেল আহমদ ও তার মা রিনা বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একটি চাঞ্চল্যকর মামলা দায়ের হয়। বাদী রিনা বেগম আদালতে দায়ের করা সি.আর মামলা নং ২৮৭/২০২৫ (সদর)-এ অভিযোগ করেন, অভিযুক্তরা কাতারের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৬ লাখ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, ফুটপাত দখল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৮শে অক্টোবর) দিনব্যাপী শহরের শমশেরনগর রোড, চাঁদনীঘাট বাজার ও কুসুমবাগ পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইব্রাহিম ইকবাল চৌধুরী। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট আরিফ (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), মৌলভীবাজার পৌরসভা নির্বাহী অফিসার মো. নুরে আলম সিদ্দিকী, মৌলভীবাজার সেনাবাহিনীর টহল দল এবং মৌলভীবাজার পুলিশ লাইনের এসআই মো. কলিম। অভিযানে শহরের ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং সড়কের ওপর গড়ে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত লগি-বৈঠা তাণ্ডব, গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা কলেজ রোড হয়ে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী কামাল উদ্দীন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় মাসুদ শেখ (৫৫) নামে এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাতে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ছবর শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তরাজ মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু নাইয়িম মিয়ার নেতৃত্বে সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে মাতারকাপন এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এজেন্সির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তরাজ মিয়া নামে এক জনকে আটক করা হয়। আটককৃত…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. জাহিদ হাসানকে সভাপতি ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জুলাই যোদ্ধা হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল ৬০ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন,…
রাজধানীর লালবাগ থানার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো। আজাদ ইসলাম (২০) । বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে পরিচালিত বিশেষ অভিযানে তিন জনকে গ্রেফতারি পরোয়ানা ও দশ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।আজ সোমবার দুপুরে নাগরপুর উপজেলার খোরশেদ মার্কেট থেকে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলটি টাঙ্গাইল আরিচ সরকে হয়ে আবার খোরশেদ মার্কেটে গিয়ে শেষ করা হয়। মিছিলে বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে অবদান রাখা নেতাকেই তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান। এম এ ছালাম দুঃসময়ে তৃণমুল নেতাকর্মীদের বিপদে পাশে থেকে দলের ঐক্য ধরে রেখেছেন দাবি করেন তারা। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন…
গাইবান্ধা প্রতিনিধি: বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। প্রকৃতি এখন শান্ত ও নীরব। নদী-নালা, খাল-বিলের পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিনের বেলাতেও তাপমাত্রা কিছুটা কমছে। শীত আসতে আর বেশি দেরি নেই—এরই ইঙ্গিত দিচ্ছে সকালের কুয়াশা। জেলাজুড়ে গত এক সপ্তাহ ধরে ভোরে সূর্যোদয়ের সঙ্গে দেখা মিলছে মিষ্টি রোদের। সবুজ ঘাস আর আমন ধানের পাতায় বিন্দু বিন্দু শিশির কণা ঝরছে, যা মনে করিয়ে দিচ্ছে—শীত আসন্ন। শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেন আগাম আগমন বার্তা দিচ্ছে শীত। ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে গেল এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর থেকেই আকাশ…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫ দিনের রিমান্ডে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নিজের ও পরিবারের দেশ-বিদেশে সম্পদ, অর্থপাচারসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের কাছে ৫ দিনের রিমান্ডে দেশ-বিদেশে নজরুল ইসলাম নিজের ও তার পরিবারের নামে থাকা সম্পদের বিষয়ে নানা তথ্য দিয়েছেন। দুদকের ফরেনসিক পরীক্ষাতেও তার প্রমাণ পাওয়া গেছে। আসামি নজরুল ইসলামকে দুদকের মামলায় রাজধানীর বংশাল থেকে গত ২৩ অক্টোবর গ্রেফতার করে দুদক। সেদিন বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের…
গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কোটি টাকার অর্থ আত্মসাতের মামলার প্রধান আসামি ও সাবেক হিসাব রক্ষক আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর সাভারের রাজাসন এলাকা থেকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে একের পর এক বিভিন্ন পত্রিকায় নিউজের পর নরেচরে বসে প্রসাশন, এরপর শুরু হয় অভিযান দির্ঘদিন পর তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন ২০২৪ সালের ২১ অক্টোবর গাইবান্ধা বিশেষ জজ আদালতে আনিছুর রহমানকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। দুদকের তদন্তে প্রমাণ মেলে, ২০১৪ থেকে…
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। তিনি বলেন, “সংসদ নির্বাচন পুলিশ বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।” আজ পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিগণ, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা, সকল পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা। এছাড়া সকল জেলা পুলিশ সুপার সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আইজিপি বলেন, “নির্বাচনকে…
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দাম বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি এক জাতীয় দৈনিকে ‘চুক্তির কারণে বেশি দামে যুক্তরাষ্ট্রের গম কিনছে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের মতে, ওই প্রতিবেদন পাঠকদের ভুল ধারণা দিতে পারে। তাই বিষয়টির সঠিক তথ্য তুলে ধরা প্রয়োজন বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় জি-টু-জি পদ্ধতিতে গম আমদানি করা হচ্ছে। প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার…
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে কমনওয়েলথ ইলেকটোরাল সাপোর্ট সেকশন এর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি একথা জানান। দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ (ইএসএস) এর লিগ্যাল অ্যাডভাইজার ন্যান্সি কানিয়াগো। আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথ (ইএসএস) এর এক্সিকিউটিভ অফিসার ম্যাডোনা লিঞ্চ। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী এবং এজন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী…
যশোরঃ চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ শে অক্টোবর) দুপুর ১২ টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর প্লেস প্রেসক্লাব চত্বর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও জেলার প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের জেলার অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও বাসর যশোর জেলার অন্যতম নেতা হাচিনুর রহমান প্রমূখ। উপস্থিত…
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ ০৫ টি যানবাহন-২টা গেইটলক বাস, ২টি ট্রাক ও ১টি লেগুনাকে জরিমানা করা হয়। যাদের নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-৮৮৪৬, সিলেট মেট্রা-ড-১১-০০১৮, ঢাকা মেট্রাে১৫-৬৪৯৭, ঢাকা-মেট্রো-ব-১১-৭৯৬৩ কে পৃথক মামলায় ৪৫০০/-(চার হাজার পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক…
একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অজ্ঞাত এক নারীকে একটি হত্যা মামলার বাদি সাজিয়ে শেখানো বক্তব্য রেকর্ড করে রোববার সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় টুকু সমর্থকদের মাঝে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেতাকর্মীদের দাবি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ইতিপুর্বেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটনা চালায়। তিনি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হয়ে মাঠে কাজ করছেন। এ ব্যপারে রাতেই টুকু টাঙ্গাইল সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এতে তিনি উল্লেখ করেন, রোববার দিবাগত…
